এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০১ জুন ২০১৮ ১৪:৪০395370
  • তুমি কোচ্চেন করনি?

    পনেরো মিনিটের ব্রেকটা কিসের জন্য ছিলো?
  • T | ০১ জুন ২০১৮ ১৪:২১395369
  • বলল দুহাজার এক থেকে আজ অবধি নাকি পনেরো মিনিট ব্রেক নিয়েছে। হা হা হা হা, প্যাথোলজিকাল পুরো।
  • T | ০১ জুন ২০১৮ ১৪:২০395368
  • ইন্সটিট্যুটে মোদী এসেছে। জনতা ন্যাকার মতো প্রশ্ন করছে কী করে এত কাজ করেন? উত্তরে আরো নেকিয়ে গলা কাঁপিয়ে বলছে যখন দেখি সিয়াচেন রেগিস্তান কিসাণ জওয়ান ইত্যাদি ইত্যাদি...
  • de | ০১ জুন ২০১৮ ১৩:২৩395367
  • ঃ)))

    সেই - মাথাই নাই তার মাথা ব্যথা -

    পয়সাকড়ির জোগাড় তো হয়ে গেছে - সেই যে আর্টিআইতে এলো না, প্রায় দুশোর ওপরে রাজনৈতিক দলের কোন ডিটেলই নেই সরকারী ভাবে, তারা কোনদিন ইলেকশনে লড়েও নি - ঐসব দলের নামে ডোনেশন জোগাড় করা হয় -
  • T | ০১ জুন ২০১৮ ১৩:১৮395366
  • বাম আর তিনোর বিরোধ কোথায় পাচ্ছেন? কেরলে তৃণমূল নেই, পশ্চিমবঙ্গে সিপিয়েম নেই। সুন্দর ব্যবস্থা তো :))
  • T | ০১ জুন ২০১৮ ১৩:১৬395365
  • দাঁড়ান আগে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় আর ওড়িশার লড়াইটা শেষ হোক। বিজেপিকে পার্টি ফান্ড থেকে হিউজ এক্সপেন্ডিচার করতে হবে এই রাজ্যগুলো ধরে রাখতে বা গেইন করতে। পয়সাকড়ি কিরম আছে তার উপরেও অনেক কিছু নির্ভর করছে।
  • de | ০১ জুন ২০১৮ ১৩:১৪395364
  • হ্যাঁ - কেন্দ্র দায়ী বলে কেন্দ্রের দিকে তীর ঘোরানো যাবে - সেটা সত্যি - বিজেপিকে কম ভোট পাওয়ানোও যাবে, কিন্তু সরকার গড়ার সময়ে পোচ্চুর দর কষাকষি শুরু হয়ে যাবে -
  • de | ০১ জুন ২০১৮ ১৩:১০395363
  • তারমানে বিরোধী জোটে আসছে কং, সপা, বসপা, বাম, তিনো, শিবসেনা, চন্দ্রবাবু আর চন্দ্রশেখরের দল, এনসিপি, এআইএডিএমকে/ডিএমকে (একটা এলে আরেকটা আসবে না), লালুপ্রসাদের পার্টি - মানে মোটামুটি যতগুলো বিরোধী দল আছে -

    আর বিপক্ষে কেবল বিজেপি আর হাতেগোণা কয়েকটা দল -

    এইটা বিজেপি নিজের প্লাস পয়েন্ট বলে প্রচার করবে - কেন্দ্রে মিলিজুলির প্রাক্তন অভিজ্ঞতা মোটেও ভালো কিছুনয় -

    এই দলগুলোর অনেকের আবার রাজ্যে একে অপরের বিরোধী - বাম-তিনো, এনসিপি-শিবসেনা - সেটাও আরো কমপ্লিকেটেড -
  • T | ০১ জুন ২০১৮ ১৩:০৬395362
  • দে দি, একটা জিনিস খ্যাল করুন। পবর ভোটার অখিলেশ যাদব প্রধানমন্ত্রী হবে ভেবে মমতাকে ভোট দেবে না। ন্যারেটিভ এত ঘোরালো নয়। তোমার দূর্দ্দশার জন্য কেন্দ্র দায়ী এই ন্যারেটিভ খুব ইজি এবং প্রচারের পক্ষে সহজ। রিজিওনাল পার্টি যে যত বেশী সিট পাবে তত দর কষাকষি করার ক্ষমতা বাড়বে এই ব্যাপারটা অলরেডী চলে এসেছে মার্কেটে। প্যান ইন্ডীয়া ন্যারেটিভ একবার চলে (আচ্ছে দিন), বারবার চলে না। পজিটিভ সাপোর্ট জোগাড় করা খুব কঠিন। গত পঁচিশটা বাইপোলে ছটা না সাতটা বাদে বিজেপি প্রত্যেককটায় হেরেছে। এমনি এমনি না।
  • T | ০১ জুন ২০১৮ ১৩:০০395361
  • একের বিরুদ্ধে এক লড়াই সবচেয়ে ভালো দাঁড়াবে ইউপিতে, যেখানে কংগ্রেস-সপা-বসপা ইত্যাদিরা একজোট। কৈরানাতে অখিলেশ যাদব কী মায়াবতী কেউই প্রচারে যায় নি, কিন্তু তা সত্ত্বেও গ্রাউন্ড ইউনিটের কর্মীদের একজোট হতে অসুবিধে হয় নি। পাবলিক কমন এনিমি আইডেন্টিফাই করে নিলে গল্প শেষ।
    বহেনজি উপরে উপরে ভাও নেবেন কিন্তু জোট করতে মরিয়া হয়ে আছেন কারণ লোকসভাতে ওঁর একটিও রিপ্রেজেন্টেটিভ নেই। উনি মধ্যপ্রদেশে অলরেডি কংগ্রেসের সাথে জোটে যাচ্ছেন।
    পবতে ম্যাক্স একটা কী দুটো সিট পাবে। টিএন কেরল অন্ধ্রাতে (চন্দ্রবাবু হাত তুলে দিয়েছেন) দাঁত ফোটানো অসম্ভব। মহারাষ্ট্রে এগেন্সটে থাকবে শিবসেনা-কং-এনসিপি। রাজস্থান পাঞ্জাবে কং। এত গুলো ফ্রন্টে খেলা শুরু হলে ভুঁড়োশেয়ালদের পক্ষে কাউন্টার করা চাপ। আগেরবার রাহুল গান্ধী প্রতিপক্ষ ছিল। এইবার কং নিজেই আঞ্চলিক দলের মতন বিহেভ করছে। যেখানে যাকে দরকার তাকে সাপোর্ট। নে কার এগেন্সটে দেশজুড়ে ক্যাম্পেন করবি কর এবার।
  • de | ০১ জুন ২০১৮ ১২:৫৪395360
  • বিজেপির আচ্ছে দিন প্রায় ১০০% ফেলিওর - সাধারণ মানুষ ভালোমতন ক্ষেপে আছে, তারপরেও দেখুন কর্ণাটকে, উত্তর পূর্বে কি পবতেও এদের উত্থান রোখা যাচ্ছে না - বাই ইলেকশনের রেজাল্ট আশাপ্রদ কিন্তু তাও ২০১৯ এর আগে এরা আবার কিছু ঝামেলা বাধিয়ে পোলারাইজেশন করে ফেলতে পারে।

    বিরোধী জোট আর সেই জোটের নেতার মুখ - এটা স্পষ্ট না হলে ভোট পাবে তো? রাগা সেই মুখ বলে অন্তত এখনো মনে হচ্ছে না - অখিলেশ হলে অনেক বেটার হোতো - সর্বভারতীয়ভাবে গ্রহণযোগ্যও হতে হবে -
  • dc | ০১ জুন ২০১৮ ১২:৪৮395359
  • শুধুমাত্র ইউপি আর মাহারাষ্ট্রে যদি জোর ধাক্কা দেওয়া যায়, তাহলেই বিজেপি দুশোর কাছে নেমে আসবে। সেক্ষেত্রে আমাদের প্রিয় প্রধানসেবক আর প্রধানমন্ত্রী হতে পারবে না। আর এই দুটো রাজ্যেই কৃষকরা ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে, মনে হয়না বিজেপি আর আগের মতো ভোট পাবে বলে।
  • dc | ০১ জুন ২০১৮ ১২:৪৫395357
  • সেটা নাও হতে পারে। বাজপেয়ী সরকারেরও তেমন কোন বিকল্প ছিল না ইলেকশানের আগে, তখনও বোধায় এরকম অবস্থাই ছিল। তারপরেও ইউপিএকে লোকে ভোট দিয়েছিল। এবারও যদ্দুর মনে হয় জনতা ভালোই খেপেছে, আর আচ্ছে দিন স্লোগানটা বুমেরাং হয়ে গেছে (আগেরবার ছিল শাইনিং ইন্ডিয়া)। কাজেই মিলিজুলি হলেই যে মানুষ ভোট দেবেনা তা নয়।
  • T | ০১ জুন ২০১৮ ১২:৪৫395358
  • সবাই মিলে মিলিজুলি প্রোগ্র্যাম বানিয়ে তারপর ভোট চাইতে যাবে সেইদিন আর নেই। পাবলিক বিকল্প চাইলে নেতা আপনা থেকে তৈরী হয়ে যাবে।
  • de | ০১ জুন ২০১৮ ১২:৩৮395356
  • ভালো বিকল্প তৈরী না হলে এমনিতেই বিজেপিকে হঠানো মুশকিল আছে - যতই যে আসে আসুক বলা হোক -

    মিলিজুলিদের কমন মিনিমাম প্রোগ্রাম মানুষের কাছে আরো স্পষ্ট হওয়া দরকার -
  • T | ০১ জুন ২০১৮ ১২:৩৪395355
  • জিগ্নেশকে দুহাত তুলে সমর্থন।
  • dc | ০১ জুন ২০১৮ ১২:৩৩395354
  • এই যাঃ এ তো সেই পুরনো যে আসে আসুক তত্ত্ব!
  • de | ০১ জুন ২০১৮ ১২:২৮395353
  • আমার কন্যা আজকে পায়ে হেঁটে বম্বের ইতিউতি ঘোরার প্ল্যান করেছে - এখন ফোন করলাম, সে জাহাঙ্গীর আর্ট গ্যালারীতে। তারপর কোলাবা কজওয়েতে হাঁটবে - পাইয়ের প্রিয় জায়গা - পাইকে বলে গেলাম।

    কাল রাতে তাকে কয়েকটা সাবধানতা অবলম্বন সংক্রান্ত উপদেশ দিতে গেছিলাম বলে তার রুমের বাইরে "নো সাজেসান প্লিজ" বোর্ড লাগিয়েচে -
  • | ০১ জুন ২০১৮ ১২:২৩395352
  • de | ০১ জুন ২০১৮ ১২:২০395351
  • রাজি দেখলাম - বেশ ভালো লেগেছে- অনেক প্রশ্নের মুখে দাঁড় করায় -

    হামিও দেখলাম - বম্বেতে হাউসফুল যাচ্ছে - হাসাহাসির পার্ট টুকু মুভির ভালো দিক - অভিনেতারা সকলেই ভালো করেছেন - কিন্তু বিষয়বস্তুতে এতো বেশী ওভারসিম্পলিফিকেশন - এতো জেনারালাইজেশন! নন্দিতা-শিবপ্রসাদ জঁর না হয়ে দাঁড়ায় ওভারসিম্পলিফিকেশন!
  • dc | ০১ জুন ২০১৮ ১২:১৫395350
  • কিম বো কি কিম কার্দাশিয়ান আর বো ডেরেকের মিশ্রনে তৈরি?
  • Hrym | ০১ জুন ২০১৮ ১২:০১395349
  • রাইট, বোলো। হতভাগারা ভিতরে পারমিশনের টেক্সটগুলোও বদলায়নি। ফাইন্ড অল/রিপ্লেস মারলেই হত।
  • S | ০১ জুন ২০১৮ ১১:৫৯395348
  • হ্যাঁ এলিয়েট অ্যাল্ডার্শন বলেছে সিকিউরিটি রিস্ক আছে।
  • S | ০১ জুন ২০১৮ ১১:৫৮395347
  • বোলো অ্যাপ থেকে কপি করা। অনেক জায়্গায় এখনো "বোলো" দেখাচ্ছে।
  • Hrym | ০১ জুন ২০১৮ ১১:৫৪395346
  • কিম্ভুত আসলে একটা আম্রিকান না কোথাকার অ্যাপ থেকে কপি করা। অশোক কৃশ (আমাদের সিটিওএর ডানহাত) সেগুলো টুইটারে দিয়েছিল ডিটেলস সহ। আর সেই যে একজন আধারের সিকিউরিটি ইসেগুলো ফাঁস করলো, সেও দিয়েছে। কিম্ভুত প্লেস্টোর থেকে গায়েব হয়ে গেছে কালই।
  • de | ০১ জুন ২০১৮ ১১:২৪395345
  • কাশ্মীরের অবস্থা খুবই খারাপ - পরিচিত কাশ্মীরীরা গরমে বাড়ি অব্দি যেতে ভয় পাচ্ছেন - যখন প্রায় শান্ত হয়ে আসচিলো কাশ্মীর তখনই ভুল সরকারী নীতি পরিবেশ খুবই অশান্ত করে তুলেছে -
  • | ০১ জুন ২০১৮ ১০:৩৬395344
  • আমার মনে হয় কাশ্মীরে আরো নোংরা কিছু করতে চলেছে এরা। সেই আম্রিচিফের পরে গড়কড়ির বক্তব্যও বেশ নোংরা মত
  • dc | ০১ জুন ২০১৮ ১০:৩০395343
  • বানিয়া গোষ্ঠী এমনিতেই জিএসটি নিয়ে ভয়ানক খেপে আছে। আর ওয়ালমার্টের এন্ট্রিও খুব একটা ভালোভাবে নিচ্ছেনা।
  • T | ০১ জুন ২০১৮ ১০:২২395342
  • এইটা ইন্টারেস্টিং। সাধুবাবার লাঠি হতে চাইছে বণিকের মাণদন্ড। বিজেপির ব্যাকবোন বানিয়া গোষ্টীর মধ্যেই বিবাদ লেগে গেলে পার্টি ফান্ডের কী হবে! :)) ভাগ বাঁটোয়ারা সামলাতে গিয়ে চাড্ডিরা তো কাপড়ে চোপড়ে হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত