এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Som | ৩১ মে ২০১৮ ০৯:৩০395220
  • ইন্ডিয়া তে ব্যাঙ্ক ধর্মঘট চলছে। এই নিয়ে কিছু কথা লিখি।

    ব্যাঙ্ক কর্মী দেড় ৫ বছর পরে মাত্র ২% বেতন বৃদ্ধি র সুপারিশ হয়েছে যেখানে মূল্যবৃদ্ধি র হার প্রায় ৭% প্রতি বছর.
    কাজের সময় অত্যন্ত খারাপ। প্রায় ১৬-১৮ ঘন্টা দিনে কাজ করতে হয়. সাধারণ কাজের সাথে মিউচুয়াল ফান্ড, ইন্সুরেন্স ইত্যাদি করতে হয়. প্রায় প্রতি শনিবার রবিবার কাজ করতে হয়. কোনো বর্ধিত বেতন পাওয়া যায় না.

    অধিকাংশ শাখা তে মহিলাদের জন্য টয়লেট নেই. অনেক জায়গা তে পুরুষদের জন্য ও টয়লেট পরিষেবা নেই.

    নির্ধারিত ছুটি পাওয়া যায় না. দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করতে হয়.

    নিজের লিংক এ NVTV তে রাভিশ কুমার এই নিয়ে প্রাইম টাইমএ বলেছেন। লিংক দিলাম।

    https://khabar.ndtv.com/video/show/prime-time/bank-employees-are-doing-strike-for-their-demands-486121
  • dc | ৩১ মে ২০১৮ ০৮:৫৪395219
  • এমনিতে আমিও মনে করি সরকারের কাজ সরকার চালানো, বিজনেস চালানো না। এয়ারলাইন বা টেলিফোন ব্যাবসায়ে সরকারি কোম্পানি কেন আছে বুঝিনা। তবে সরকারি ব্যাংকের বদলে প্রাইভেট ব্যাংক এলে সমস্যার সমাধান হবে কিনা শিওর না। কারন ভারতের বিজনেস সেক্টরে সীমাহীন দুর্নীতি, যার এফেক্ট প্রাইভেট ব্যাংকেও দেখা যায়। এনপিএ সমস্যার সমাধান করতে গেলে আগে বিজনেস সেক্টরে কিছু রিফর্ম আনতে হবে, যা কিনা অসম্ভব। করাপশান আর ক্রোনিইজম কিছুটা কমাতে পারলে এনপিএ অ্যামাউন্টও কিছুটা কমবে। তবে সে হবার না।
  • pi | ৩১ মে ২০১৮ ০৮:৪১395218
  • আচ্ছা, মাঝেমাঝেই অনেকে সাইটে লিখে যান, প্রথম লিখছেন বলে। তার্পর যান কই? ক'দিন আগে ডি না ডি এস বলেই কেউ লিখলেন, মনে পড়ল। কাল কেউ ঋতুপর্ণ নিয়ে লেখা চাইলেন, পেলেন?
  • sm | ৩১ মে ২০১৮ ০৮:৩৫395217
  • সেই জন্যই তো লোন দেবার ক্ষমতা প্রাইভেট আর বিদেশী ব্যাংক গুলো কে দেওয়া উচিত।
    তখন পি এম ও অফিস থেকে ফোনের গপ্পো থাকবে না।
    সরকারি হলেই ওটা দুর্নীতির আখরা হয়ে উঠবেই।
  • dc | ৩১ মে ২০১৮ ০৮:২০395216
  • ভারতে এনপিয়ে ব্যাপারটা বেশ জটিল। ব্যাংককে লোন দিতেই হবে, নাহলে ব্যাংক বন্ধ হয়ে যাবে। এবার মুশকিল হলো, লোন যাকে দেবে সেই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ভয়ানক ক্রোনি ক্যাপিটালিজম। বড়ো শিল্পপতিরা উঁচু লেভেলে কানেকশান বানিয়ে রেখেছে, ফলে ফিন্যান্স মিনিস্টার বা পিএমও থেকে হয়তো ব্যাংকের চেয়ারম্যানের কাছে ফোন গেল, তখন সে কয়েক হাজার কোটি টাকার লোন দিতে বাধ্য, নাহলে তার চাকরি থাকবে না। এছাড়া ব্যাংকারদের দুর্নীতি তো আছেই, যেটার সুযোগ আবার নেয় একটু ছোট লেভেলের ব্যাব্সায়ীরা, যেমন নীরব মোদী। আর তৃতীয় ফ্যাক্টর হলো, ভারতে এখন কয়েকটা ইন্ডাস্ট্রি সেগমেন্ট স্ট্রেসড হয়ে পড়েছে, যেমন স্টিল আর পাওয়ার। এই দুটো সেক্টরের লোনগুলোর অনেকটা অ্যামাউন্ট এনপিএ হওয়ার সম্ভাবনা বেশী। সব মিলিয়ে একেবারে দৈ হয়ে আছে।
  • sm | ৩১ মে ২০১৮ ০৬:৪০395215
  • যেসব ব্যাংক এর এন পি এ, টোটাল এসেট এর ১০পার্সেন্ট ছাড়িয়ে গেছে, তারা আবার ব্যাংক চালাতে চায় বা ঘুরে দাঁড়াতে চায় !এসব ইয়ার্কি নাকি!
    অফিসার, ম্যানেজাররা কোটি কোটি ঘুষ খেয়ে লাট হয়ে আছে।
    দৃষ্টান্তমূলক শাস্তি পর্যন্ত পাচ্ছে না;এমনই ব্যাড নেক্সাস তৈরি করেছে।
    ব্যাংকের ৭--৮রকম অডিট হয়। কিছুই কাজ করছে না।পুরো সার্কাস!
    একটা ব্যাংকের, একটা ব্র্যাঞ্চ থেকে ১০ --১২হাজার কোটি টাকার লোন/এল ও ইউ দেওয়া যায়?
    আমার তো, মনে হয় ১০০কোটি টাকার ওপর লোন নিলেই, মালিক বা সি ই ও এদের পাসপোর্ট,ব্যক্তিগত সম্পত্তির খতিয়ান নেওয়া উচিত। এক কথায় বেশি দিন ডিফল্ট থাকলেই ঘোর বিপদ, এমন আবহওয়া তৈরি করা।
    এবার বলি, ইউ কে প্রসঙ্গে।
    এখানে সরকারি সংস্থা দুটি। পোস্ট অফিস ও সেন্ট্রাল ব্যাংক।
    বাকি ব্যাংক গুলি বেসরকারি।
    সাধারণ মানুষ চাইলে পোস্ট অফিসে পুঁজি জমা রাখে। মার খাবেই না।
    আমেরিকা বা ইউরোপের সাব প্রাইম ক্রাইসিস নিয়ে, বেশি খেদ নাই। কারণ এখানে ডিফল্ট করেছিল সাধারণ মানুষ। শিল্পপতিরা নয়।
  • S | ৩১ মে ২০১৮ ০৩:১৬395214
  • একটু ক্ল্যারিফাই করে লিখি, নইলে লোকে ভুল ধরতে ছুটে আসবেঃ

    লেম্যান ব্রাদার্সের লোন সংক্রান্ত এনপিএ ছিলো নাকি? আর লিম্যান তো নিজে টাকা দিতে পারেনি।
  • S | ৩১ মে ২০১৮ ০৩:০২395213
  • প্রাইভেট ব্যান্কগুলোতে (এবং সরকারি ব্যান্কেও) রিসেন্ট এনপিএ বাড়ার একটা কারণ হলো আরবিআইয়ের নতুন নর্ম যেখানে লোন ফেরত দিতে একদিন দেরি হলেই সেই লোনকে এনপিএ দাগিয়ে দেওয়া হচ্ছে (আগে বোধয় ৬০ বা ৯০ দিন ছিলো, তারও আগে ছিলো ১ বছর)। ফলে এই কোয়ার্টারে হঠাত বেশি এনপিএ দেখা যাবে।

    এক্সিস ব্যান্কের এনপিএ কমেছিলো কয়্কদিন আগেইঃ
    https://timesofindia.indiatimes.com/business/india-business/axis-bank-q3-profit-up-25-as-npa-provisions-dip/articleshow/62610835.cms

    তবে এটা ঠিক স্টিল ইন্ডাস্ট্রি পুরো ডুবিয়ে দিয়ে গেছে। তার থেকে বেসরকারি ব্যান্কগুলো নিজেদের কতটা বাঁচাবে দেখার।
  • S | ৩১ মে ২০১৮ ০২:৩৩395212
  • লেম্যান ব্রাদার্সের এনপিএ ছিলো নাকি?
  • aka | ৩১ মে ২০১৮ ০১:২১395211
  • আরে একেই তো বলে হ্যাকিং।
  • শেখর | ৩১ মে ২০১৮ ০১:২০395210
  • স লিখেছেন যে সরকারি ব্যাংক থেকে লোন নিলে ফেরত না দিলেও চলে, কিন্তু বেসরকারি ব্যাংকে তা চলে না | তা অ্যাক্সিস আর আই.সি.আই.সি.আই ব্যাংক তো বেসরকারি ব্যাংক (লেম্যান ব্রাদার্সের কথা নাই বা তুললাম) | তাদের বিগত তিন বছরের এন.পি.এর উলম্ফনের ছবিগুলো দেখেছেন ? চন্দা কোচারকে নিয়ে টানাটানি হচ্ছে কেন ?
  • Du | ৩১ মে ২০১৮ ০১:১৪395209
  • আমার দাদা একবার মিষ্টির দোকান খুলেছিল। চেনারা কেউ দাম না দিলে তাগাদা করতো না, বলতো যদ্দিন না দেয় আর তো ধার চাইবে না। এককের গল্প শুনে সেকথা মনে পড়লো ঃ)
  • Atoz | ৩১ মে ২০১৮ ০০:৪১395208
  • আচ্ছা, কারুর ফোন কি জোর করে নিয়ে যাওয়া যায়? তারপরে সেই ফোন দিয়ে নানা কীর্তি করে আগের মালিকের ঘাড়ে সব চাপানো যায়?
  • pi | ৩১ মে ২০১৮ ০০:৩৪395207
  • টই দেখুন।
  • একক | ৩১ মে ২০১৮ ০০:৩০395205
  • দেয় তো। অনেকদিন দিয়ে এসেছে এট লিস্ট। এখন চুতিয়াপনা করছে। সেটার অবস্যই বিরোধিতা করি। কৃষকদের ও উদার বাহ্বে লোন দেওয়া উচিত। তবে তার সঙ্গে আধুনিক চাষ বাসে শিক্ষা থাকা জরুরি হোক। সেই শিক্ষা সহজলভ্য হোক ইত্যাদি।
  • হাড়বজ্জাত আইটি কুলি | ৩১ মে ২০১৮ ০০:৩০395206
  • আচ্ছা, ঋতুপর্ণকে নিয়ে আজকে এইখানে কেউ কিছু লেখেননি? নাকি আমিই মিস করে গেলাম। ভাটিয়ালিতে নতুন এসেছি।ভাল লাগছে
  • aka | ৩১ মে ২০১৮ ০০:২৭395204
  • আরে দিক না শুধু কৃষকদেরও পালাতে দিক।
  • Atoz | ৩১ মে ২০১৮ ০০:১৮395203
  • এই এত টাকা নিয়ে এরা ফ্যালে কোথায়? সুইস ব্যাংকে? বা অন্য কোনো ব্যাংকে? নাকি নানা কিছুতে ইনভেস্ট করে দেয় স্বদেশে বিদেশে?
  • একক | ৩১ মে ২০১৮ ০০:১২395202
  • তারপর এইযে কেও কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালালো এটা নিয়ে আপনারা কাঁদছেন কাঁদুন কিন্তু গল্প হলো যে সে কিন্তু একটা মিনিমাম স্টেটাস সেট করে দিয়ে গেল বাকিদের কাছে যে মিনিমাম কত গুছিয়ে পালালে পৃথিবীতে মান সম্মান থাকে। মাত্র পঞ্চাশ কোটি টাকা নিয়ে কেও পালালে আপনারা হয়ত কম কাঁদতেন কিন্তু আমি দুশ্চিন্তায় পড়তুম কারন প্রচুর লোক সেক্ষেত্রে পঞ্চাশ বা তিরিশ কোটি নিয়ে পালানোর চেষ্টা করবে। এক্ষেত্রে, এমন যদি ধরেও নেন ব্যবসায়ী মাত্রেই চোর চুতিয়া ডাকাত তারপরেও একদল চোর চুতিয়া ডাকাত মিলে স্বপ্ন দেখছে যে ভাই যে করে হোক বেওসা বড় করি ব্যাঙ্কের খাতাপত্র বানাই তাহলে আমিও একদিন দশ হাজার কোটি নিয়ে পালাবো ............দিস ইজ ইটসেলফ খুব বড় একটা ব্যাপার। পালাবে তো টাইম টি তে দাঁড়িয়ে এন জনের মধ্যে একজন। এন মাইনাস ওয়ান কিন্তু তখনও আরও বড় ঘাই মারবার তালে লোন শুধছে।
  • Ekak | ৩০ মে ২০১৮ ২৩:৫৬395201
  • কেও চায়না সোনার ডিম্ দেওয়া হাঁস কেটে খেতে। যারাই লোন নিয়ে ফেরত দেয়নি তারা তার আগে দীর্ঘদিন ধরে নিয়েছে এবং ফেরত দিয়েছে। তারপর একদিন তাদের কাছের লোক ক্যাবিনেট এ গেছে, তখন সেই পরিচিতি কাজে লাগিয়ে আরও বড় লোন নিয়েছে। এই করতে করতে একদিন মাচ লেস কো ল্যাটেরাল এ মাচ মোর লোন নিয়েছে। তারপর ভাগালওয়া হৈচৈ কাগজে বেরোনো :))

    এই উদারপন্থী লোন ব্যবস্থার কোনো সমস্যা দেখিনা। একটা পার্সেন্ট লোক এবং একটা পার্সেন্ট অনাদায়ী লোন এভাবেই চৌবাচ্চার বাইরে লাফিয়ে বেরিয়ে যেতে থাকবে টাইম টু টাইম এটা ধরে নিতে সমস্যা কি। কিন্তু এইযে উদার পন্থী লোন দেওয়ার সিস্টেম এটার মাধ্যমে আমি তো ওই চৌবাচ্চা থেকে বেরোনোর আগে অবধি লোকটা বা তার এন্টারপ্রাইজ কে দিয়ে রেভেনিউ জেনারেট করিয়ে নিচ্ছি। নাকি নিচ্ছি না।

    মানে খুব সোজা কথায় একটা হাগা আটকে থাকা কন্সটিপেটিভ লোন সিস্টেমে নিজের দেশে সমস্ত লোককেই মাঝারি জায়গায় রেখে দেওয়া ভালো, নাকি হাত খুলে লোন দিয়ে সবাইকে ক্রমাগত উপর দিকে ঠেলতে থাকা ভালো। একটা পার্সেন্ট চৌবাচ্চা থেকে লাফ দেবে তো দেবে।
  • S | ৩০ মে ২০১৮ ২৩:৩৪395200
  • না ঠিক তাও না। সরকারি ব্যান্ক থেকে লোন নিয়ে ফেরত না দিলেও চলে। ব্যান্কের অফিসার থেকে মোদি সবাই পকেটে। বেসরকারি ব্যান্ক থেকে লোন নিলে ফেরত দিতে হয়, নইলে অনেক ঝামেলা হয়। আপনি যদি জানেন যে আপনার পাওয়াদার কিছু বলবেনা বা করবেনা, তাহলে আপনিও টাকা ফেরত দেবেন না।
  • Atoz | ৩০ মে ২০১৮ ২৩:৩২395199
  • গুটিয়ে দিয়ে যাতে আরো বিস্তর টাকা এদিক ওদিক করে নেওয়া যায়।
  • Ekak | ৩০ মে ২০১৮ ২৩:৩১395198
  • ব্যাংক লস খায় মাঝে মধ্যে এই নিয়ে হ্যাজানোর কী আছে বুঝি না। ফালতু সেসেশন তৈরী করা হচ্ছে ব্যাংকগুলো গুটিয়ে দেওয়ার জন্যে।
  • cm | ৩০ মে ২০১৮ ২৩:২৯395197
  • বেসরকারি ব্যাঙ্ক ভাল করছে কারণ সরকারি ব্যাঙ্ক আছে খারাপ করার জন্য। এদিকের টাকা ওদিকে যাচ্ছে। ক্লোজড সিস্টেমে টোটাল কনজার্ভড কোয়ান্টিটি।
  • Atoz | ৩০ মে ২০১৮ ২৩:২৫395196
  • এই মহাজনদের হাতেই এইবার গিয়ে পড়বে সবার সঞ্চয় ? তাহলে তো-
    মানে "আচ্ছে দিন" এর আর কিছু বাকী থাকবে বলে মনে হয় না।
  • S | ৩০ মে ২০১৮ ২৩:১৭395194
  • * কোল্যাটারাল, গ্যারান্টি
  • S | ৩০ মে ২০১৮ ২৩:১৭395195
  • সেরকম বেশি থাকে বলেতো শুনিনি। অনাদায়ের ঝুঁকি থাকলে বেসরকারি ব্যান্ক লোন দেয়না। তাছাড়া যথেষ্ট পরিমাণে কোল্যাটারাল গ্যারান্টি নিয়ে রাখে (যেগুলো সরকারি ব্যান্কেরও নেওয়ার কথা)।
  • π | ৩০ মে ২০১৮ ২৩:০২395193
  • এটাই জিগেশ করতে যাচ্ছিলায়াম!

    আচ্ছা, শিল্পপতিদের বেসরকারি ব্যাংকে অনাদায়ী ঋণ থাকে?
  • S | ৩০ মে ২০১৮ ২২:৫৫395192
  • সরকারি ব্যান্ক ভালো ফল করছে না কারণ বেসরকারি শিল্পপতিরা টাকা ফেরত দিতে পারছেনা। আবার এই বেসরকারি শিল্পপতিরাই ব্যান্ক চালাবে?
  • S | ৩০ মে ২০১৮ ২২:৫৩395191
  • যেকোনও সেক্টরে যখন প্রাইভেট কোম্পানিগুলো সরকারি কোম্পানির সাথে কম্পিট করে উঠতে পারেনা তখন সরকারি সংস্থাগুলোকে খারাপ করে দেওয়া হয় ইচ্ছে করে। বিএসেনেল, দুরদর্শন সবেতেই তো দেখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত