এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩০ মে ২০১৮ ১১:২৬395161
  • টি কিনা ঠিক করে লিং দিতে পারে না।

  • dc | ৩০ মে ২০১৮ ১১:১০395159
  • নাঃ ভারতের ডোমেস্টিকে এতো ঝামেলা করেনা। তবে আজকাল চেকিং এর পদ্ধতিটা বেশ একটু ইয়ে টাইপের হয়ে গেছে। একটা পুলিশের সামনে পকেট থেকে মানিব্যাগ আর চাবি বার করে দুহাত দুপাশে তুলে দাঁড়াতে হয়। তারপর পুলিশ ভদ্রলোক হাতে একটা লাঠি মতো নিয়ে শরীরের ওপর থেকে নীচ অবধি বুলিয়ে দেখেন। এমনকি কখনো কখনো সেটা দুপায়ের মধ্যেও গলিয়ে দেন। তখন বড্ডো অস্বস্তি হয়। আমি এক দুবার মিনমিন করে কিছু বলতে গিয়েও ঢোঁক গিলে থেমে গেছি।
  • | ৩০ মে ২০১৮ ১০:৫২395158
  • মানে ভারতে খোলায় কিনা জানি না কারণ কোনোজন্মে স্নিকার্স পরে পেলেনে চড়ি নি।
  • | ৩০ মে ২০১৮ ১০:৫০395157
  • :-))))
    স্নিকার্স পরলে আম্রিকায় খোলায়। আমি পেলেনে উঠবার সময় বেশ পা খোলা চপ্পলগোছের জিনিষ পরি।
  • jsl | ৩০ মে ২০১৮ ১০:৪৬395156
  • না বাপু, এয়ারপোর্টে আমাকে যা চেকিং করে সে মোটেই রুটিন নয়। ভারতে ডোমেস্টিক এয়ারপোর্টে আপনাদের জুতো খোলায়? আমাকে প্রতিবার লাইন থেকে বেরিয়ে জুতো খুলে এক্সরেতে দিয়ে আবার তল্লাশী লাইনে ঢুকতে হয় ঃ( আমেরিকাতে পাশে ডেকে নিয়ে আঙুলে কিসব কেমিকেল মাখানো কাগজ ঘষে দেখে।
    একবার গাঙ্গুলীবাগানে একটা দোকানে ছবির ফ্রেম কিনতে গেছিলাম, যেগুলো দেখালো সেগুলো পছন্দ না হওয়াতে অন্য কি একটা দেখাতে বললাম, ভদ্রলোক 'ওগুলোর দাম বেশী' বলে কিছুতেই দেখালেননা। তা ভালোই করেছেন, ব্যবসাদারেরা লোকচরিত্র বোঝেন, কিন্তু আমি খুব অবাক হয়েছিলাম, কি করে বুঝলেন ভেবে। তবে খারাপ হয়েছিল একবার এগরোলের দোকানে এগরোল চাওয়াতে দোকানী বলে দিয়েছিলেন হবে না। কেন রে বাপু? দুটো এগরোল কিন্তু আমি কিনতেই পারতাম।
    সেদিন অবশ্য ভুল করে উল্টো, মানে ইনসাইড আউট জামা পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু লোকজনের এত শ্যেনদৃষ্টি হওয়ার কথা তো না।
  • π | ৩০ মে ২০১৮ ১০:২৪395155
  • জানাব।
  • | ৩০ মে ২০১৮ ১০:১০395154
  • এ হে হে হে লোকজন দেখি সিকিউরিটির কাজ ইত্যাদি নিয়ে বড়ই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তা আমি কাল যখন লিখেছিলাম সিকিউরিটিদের অপেক্ষাকৃত এলোমেলো সাজপোষাক বা কমদামী জামাকাপড় করা মেয়েদের অহেতুক হ্যারাস করতে দেখলে ঝেড়ে দিই, তখন নিজের কথা কই নাই। অন্যদের হ্যারাস করতে দেখলে করি বলেছিলাম। আমাকে স্বাভাবিক চেকিং যেটা সেটায় কস্মিনকালে আপত্তি করি নাই। অন্যদের ক্ষেত্রেও না। স্বাভাবিক চেকিং আর অনর্থক হ্যারাস করা আশা করি লোকে তফাৎ বোঝে।
    না বুঝলেও অবশ্য কিছু করার নাই।
  • aka | ৩০ মে ২০১৮ ০৮:৩১395153
  • ভারতের তুলনায় আম্রিগা নিতান্তই এলেবেলে রেসিজম ধরলে।
  • dc | ২৯ মে ২০১৮ ২৩:১৯395151
  • এয়ারপোর্টে আমাকেও প্রতিবার চেক করে।
  • | ২৯ মে ২০১৮ ২২:৫৮395150
  • পাই ওই সৌপ্তিক মুখার্জি ডাক্তারের আপডেটটা দিও, যখন হবে।
  • sm | ২৯ মে ২০১৮ ২২:৫১395149
  • সব দিক থেকে ভেবে দেখলে, শপ লিফটিং ধরতে না পারা, সুপার মার্কেট এর ই গাফিলতি।
    প্রথমত সিসিটিভি রয়েছে। কোন বেচাল দেখলে পুলিশ কে রেকর্ড দেখানো যেতে পারে।দুই, কোন জিনিস পত্র, বার কোড না চেক করে, বেরোল দরজায় সেন্সর লাগানো আছে, সেটা বাজতে শুরু করে।
    এর পরেও যদি কেউ চুরি করে ধরা পড়ে, সত্ত্বর পুলিশ ডাকা উচিত নয়তো নাম ঠিকানা নিয়ে রেখে ছেড়ে দেওয়া উচিৎ।
    কাউকে ডিটেইন করে রাখা টাই তো শাস্তি যোগ্য অপরাধ।
  • pi | ২৯ মে ২০১৮ ২২:৪৬395148
  • ওদিকে পট্ট, ফরিদাদা, রেশমীদিকে অভিনন্দন!
  • cm | ২৯ মে ২০১৮ ২২:২৩395147
  • আমাকেও দোকান এয়ারপোর্টে প্রচুর চেক করে। আমিও ওদের সাধ্যমত উৎসাহ দিই বলি সকলেরই নিজের কাজ মন দিয়ে করা ভাল এবং আমি ওদের কাজে খুব খুশি।
  • S | ২৯ মে ২০১৮ ২২:১৩395146
  • আম্রিগায় একটু হাই এন্ড দোকানে কালো/হিস্পানিক দেখলেই পিছনে লোক লেগে যায়। ফলো করে। এখানে ইংরাজি বলেও কিছু হয়্না।
  • Du | ২৯ মে ২০১৮ ২১:৪৬395145
  • এ তো শেখাতেও হয়না ভাবতাম।
  • Du | ২৯ মে ২০১৮ ২১:৪৪395144
  • কিন্ন্তু এই শপলিফ্টিং মিলেনিয়ালদের জীবনে এত ছড়িয়েই বা পড়লো কেন? দেশ বিদেশ সবেতেই। লিপস্টিক আন্ডার এ দেখালো আর এদেশে তো ভুরিভুরি। প্রায় খেলার মতন!
  • | ২৯ মে ২০১৮ ২১:১৬395143
  • এই বড় দোকান বা ছোট মলগুলো একটু বেশী রোগা / ভীতু/ কঅমদামী জামাকাপড় পরা / তেমন পরিপাটি না থাকা মেয়েদের দেখলেই অতিরিক্ত ব্যাগ দেখতে চায়। প্রত্যেক চেন টেনে টেনে দেখে। আউট গেটে হঠাৎ সবাইকে ছেড়ে পার্স চেক করে ইত্যাদি।

    আমি বেশ কয়েকবার দেখেছি। আমি এসব দেখলে সোজা ইংরিজিতে ঝাড় দিই। দুই একবার ম্যানেজার নামক কেউ এসে বোঝাবার চেষ্টাও করেছে।
  • Ekak | ২৯ মে ২০১৮ ২১:১৫395142
  • অপরাধ একশোবার অপরাধ।পুলিশে দিলেই হয় প্রমানশুদ্ধু। সেটা কোথাও হয়্না। শপলিফ্টার ধরা পড়লে একটু হাতের সুখ এক্টু মনের চুল্কুনি মেটানোর গল্প থাকে। কম বেশি সর্বত্র।
  • aka | ২৯ মে ২০১৮ ২১:০২395141
  • তবে শুধু সন্দেহর বশে এসব কেউ করে না। এর ওপর হয়েছে সোশ্যাল মিডীয়ায় শেমিং। ঋডিকিউলাস।
  • aka | ২৯ মে ২০১৮ ২০:৫৮395140
  • অয়্ক্চুয়ালি, ডিইউআই এর থেকেও শপ লিফটিং বড় অপরাধ। যেমন সিটিজেনশিপের জন্য ডিইউআই থাকলে বেশি কিছু না কিন্তু শপলিফটিং থাকলে আবেদন খারিজ।
  • sm | ২৯ মে ২০১৮ ২০:৫৫395139
  • সবচে বড় কথা,যদি ব্যাগে কোন জিনিস পাওয়া যায়,সেটা স্ক্যান করলেই জানা যাবে, কবে কেনা হয়ে ছিল।
  • sm | ২৯ মে ২০১৮ ২০:৫২395138
  • বিগ বাজারের ম্যানেজার ও সিক্যুরিটি হেড কে দোষী সাব্যস্ত করে কোর্টের অর্ডার এ জেলে ঢোকানো আবশ্যক।
    বিশেষত, যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব এমন হুমকি দিয়ে থাকে।
  • | ২৯ মে ২০১৮ ২০:১৩395137
  • ওহে ঈশানচন্দর, ষষ্ঠ পান্ডব গুরুর ডেভেলপারদের খুঁজছেন উনার লেখার নীচে।
  • dc | ২৯ মে ২০১৮ ১৯:১৫395136
  • শপলিফটিং নিয়ে আমাদের দেশেও অনেক কড়াকড়ি হয় দেখেছি। ছোটখাটো দোকানে ধরা পড়লে প্যাঁদানি জোটে, আর বইমেলায় ধরা পড়লে বোধায় প্যাঁদানি + পুলিশ। বড়ো মলে কি হয় জানিনা, কখনো চোখে পড়েনি। তবে বিগবাজারের কেসে যেটা মনে হলো, শুধু শপলিফটিং করেছে এই সন্দেহে বোধায় এতো সব করা যায় না। আর ব্যাগ সিল করিয়ে নিয়ে ভেতরে ঢোকা, এ তো কমন ব্যপার। হয়তো মলের কর্মচারীরা ইচ্ছে করে মেয়েটিকে ফাঁসাতে চেয়েছিল, বা হয়তো সত্যিই কিছু সন্দেহ করেছিল। মামলা হলে আর সিসিটিভি দেখলে হয়তো বোঝা যাবে, তবে লস যা হবার তা তো হয়েই গেল।
  • র২হ | ২৯ মে ২০১৮ ১৭:১৭395135
  • | ২৯ মে ২০১৮ ১৬:৫০395134
  • 'তব ওয়ালমার্টে' পড়ে কতক্ষণ ভাবলাম আকা একটা ওয়ালমার্ট কিনে ফেলেছে! বাপরে কি বড়নোক গো।
  • | ২৯ মে ২০১৮ ১৬:২০395133
  • একটু আশা

  • র২হ | ২৯ মে ২০১৮ ১৬:১৭395132
  • হ্যাঃ, মাথা নামিয়ে চলে যাবে না আরো কিছু। ঝাঁপিয়ে পড়ে ঘ্যাঁক করে কামড়ে দেবে তারপর চোদ্দটা ইঞ্জেকশন।

    কুকুরের বাবার নাম এত প্রয়োজনীয় কেন সেটাও প্রশ্ন, অন্য প্রাণী ছেড়ে দিলেও, তবে সে থাক।
  • র২হ | ২৯ মে ২০১৮ ১৬:১৪395131
  • আচ্ছা; তব ওয়ালমার্টে শপলিফটিং নিয়ে পড়েছিলাম এটা, খুঁজে পেলে দেবো।

    এমনিতে দোকানপাটে শপলিফটিংএর সিরিয়াসনেস নিয়ে সাবধানবানী লেখা থাকে বটে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত