এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৬ মে ২০১৮ ০০:৪৫395010
  • ধুর পরের ভিডিওর লিংটা চলে এসেছে।

  • h | ২৫ মে ২০১৮ ২৩:৪৩395009
  • মাইরি আকা, স্থিতাবস্থা কে অপরিবর্তনীয় ধরলে মমতা ও হয় না, ওনার কাছে এটুকু অন্তত শেখঃ-), আমি তো প্রচন্ড রেসপেক্ট করি, সত্যি ই করি, সম্পূর্ন ভুল মনে করা সত্ত্বেও। আর এই ব্যাপারটা থেকে বেরোতে না পারলে শেষ পর্যন্ত কোনো সিভিলাইজড ডিসকাশন করা সম্ভব না, যে যে অবস্থায় ব্যবস্থা য় আছি তার ক্রিটিক করা যাবে না। যেকোনো ক্রিটিসিজম তাহলে ভাবা বেগে আঘাত হয়ে যায় মাঅরি। এত ইনসিকিউরিটির কি হল, এক বিশ্বাসের ই বা কি হল যে ব্যবস্থায় আছি তাকে ক্রিটিকালি স্টাডি করতে পারব না। এমনকি ইজরায়েলি আর্মিও কনশাইন্স এর কারণে লোকের চাকরি ছাড়া অধিকার অকে স্বীকৃতি দিয়েছে ঃ-))))ক্যাপিটালিজম কত্ত ভালো তার তুলনায়, আমি কি বলেছি চীন ভালো, শিক্ষা স্বাস্থ্যে ইনভেস্ট করলেই ভালো? মানুষের অধিকার নাই? কিন্তু ভেবে দেখ টিম কুক বলছে ভালো
  • pi | ২৫ মে ২০১৮ ২৩:৩০395008
  • পে টি এম এর এই ডাটা লিক ইল যা বলছে, ঠিক? মানে এটা অথেন্টিক ভিডিও মনে হচ্ছে?

  • Atoz | ২৫ মে ২০১৮ ২৩:২৯395007
  • কী যেন ব্রেইন ওয়েভ না কী দিয়ে লাভ জিহাদে ফেলে দেয়? হিন্দু মেয়েদের ফেলে দেয় মুসলমান ছেলেদের প্রেমে! এইরকম না বলছিল হিন্দুত্ববাদীরা?
    সেই ওয়েভের ব্যাপারটার খোঁজ নেওয়া খুব দরকার। ঠিকঠাক ওয়েভ দিয়ে তাহলে অঙ্ক মিলিয়ে প্রেমে ফেলতে পারবে, আর ঝামেলা থাকবে না। ঃ-)
  • dc | ২৫ মে ২০১৮ ২৩:২৬395006
  • বর্তোমানের নাম দেখে আমিও মাইল্ডলি সারপ্রাইজড হয়েছি। তবে ঠিক কি কারনে না বলেছে কে জানে।
  • quark | ২৫ মে ২০১৮ ২৩:১৮395005
  • সিপিয়েম
  • b | ২৫ মে ২০১৮ ২৩:১৭395004
  • একমাত্র বত্তমান না বলেচে।
    কি দিনকাল পোল্লো। শেষে বত্তমানকে ব্র্যাভো দিতে হচ্চে।
  • h | ২৫ মে ২০১৮ ২২:৫৬395001
  • ওয়েলফেয়ার ইকোনোমি যখন ডিমান্ড তৈরী করতে সাহায্য করেছে তখন কর্পোরেশন ওয়েলফেয়ার ইকোনোমি র সঙ্গে থেকেছে।
  • Atoz | ২৫ মে ২০১৮ ২২:৪৬394998
  • এতসব পোস্ট পড়তে গিয়ে কেন জানি পড়লাম, "সাম্রাজ্যবাদী বিভীষণ" ঃ-)
  • h | ২৫ মে ২০১৮ ২২:৪৬394999
  • অবশ্যই বলেছে ঃ))), মালটিকালচারালিজম সন্ক্রান্ত পোলিটিকাল কারেক্টনেস, ইকুয়াল অপরচুনিটি, কর্পোরেট গভরনেন্স, হেল্থ অ্যান্ড সেফটি, ভেটেরান্স মেনস্ট্রীমিঙ্গ, লেবার ডিপার্টম্নেটের নাম বদলে হিউম্যান রিসোর্স ইত্যাদি সেই বলার পার্ট। এবঙ্গ পোলিটিকাল এস্টাবলিশমেন্টের আইডিয়োলোজির এনডোরসমেন্ট তৈরী করে, তার মধ্যে ওয়েল্থ জেনারেশন কে এমনকি হায়ারার্কি কে সহনীয় করার দায়িত্ত্ব তারা পালন করেছে, এমনি এমনি গুগল স্যাক করে নি বা জুকেরবার্গ কনগ্রেসনাল হিয়ারিঙ্গ এ অ্যাপোলোজাইস করে নি। কর্পোরেটের মজাই হল সে সব সময়ে ই রেজিম কে নিয়ে চলে। নেসলে সারা জীবন অ্যাপারথিড রেজিমকে সাপোরট করে নেলসন ম্যান্ডেলা র ফাউন্ডেশন কে সবচেয়ে বেশি টাকা দিতে চেয়েছিলো। এগ্রোকেমিকালের হেক্স্ট, নাজি জার মানি র সঙ্গে প্রচুর কাজ করেছে কিন্তু তারা ১৯৪৫ এর পরে অন্য ভাবে কাজ করেছে, একই ব্যাবসা করেছে। উল্ফগ্যাঙ্গ স্ট্রীক বলছেন যে কর্পোরেশন গুলোর পক্ষে এখন ডেমোক্রাসি বাধা হয়ে উঠছে, আমি বলছি বুদ্ধি শুদ্দি না থাকা সত্ত্বেও বলছি, শুধু কস্ট না লেবার ল এর তেমন প্রেজেন্স না থাকাটাও অফশোরিঙ্গ এর কারণ। ৯১ এর পরে হঠাত আমরা পিতিভাবান হয়েছি এরকম কোনো এভিডেন্স নাই। শোন সন্সার সবাই চালায়, একটু ক্রিটিকালি কেন দেখা যাবে না।
  • h | ২৫ মে ২০১৮ ২২:৪৬395000
  • অবশ্যই বলেছে ঃ))), মালটিকালচারালিজম সন্ক্রান্ত পোলিটিকাল কারেক্টনেস, ইকুয়াল অপরচুনিটি, কর্পোরেট গভরনেন্স, হেল্থ অ্যান্ড সেফটি, ভেটেরান্স মেনস্ট্রীমিঙ্গ, লেবার ডিপার্টম্নেটের নাম বদলে হিউম্যান রিসোর্স ইত্যাদি সেই বলার পার্ট। এবঙ্গ পোলিটিকাল এস্টাবলিশমেন্টের আইডিয়োলোজির এনডোরসমেন্ট তৈরী করে, তার মধ্যে ওয়েল্থ জেনারেশন কে এমনকি হায়ারার্কি কে সহনীয় করার দায়িত্ত্ব তারা পালন করেছে, এমনি এমনি গুগল স্যাক করে নি বা জুকেরবার্গ কনগ্রেসনাল হিয়ারিঙ্গ এ অ্যাপোলোজাইস করে নি। কর্পোরেটের মজাই হল সে সব সময়ে ই রেজিম কে নিয়ে চলে। নেসলে সারা জীবন অ্যাপারথিড রেজিমকে সাপোরট করে নেলসন ম্যান্ডেলা র ফাউন্ডেশন কে সবচেয়ে বেশি টাকা দিতে চেয়েছিলো। এগ্রোকেমিকালের হেক্স্ট, নাজি জার মানি র সঙ্গে প্রচুর কাজ করেছে কিন্তু তারা ১৯৪৫ এর পরে অন্য ভাবে কাজ করেছে, একই ব্যাবসা করেছে। উল্ফগ্যাঙ্গ স্ট্রীক বলছেন যে কর্পোরেশন গুলোর পক্ষে এখন ডেমোক্রাসি বাধা হয়ে উঠছে, আমি বলছি বুদ্ধি শুদ্দি না থাকা সত্ত্বেও বলছি, শুধু কস্ট না লেবার ল এর তেমন প্রেজেন্স না থাকাটাও অফশোরিঙ্গ এর কারণ। ৯১ এর পরে হঠাত আমরা পিতিভাবান হয়েছি এরকম কোনো এভিডেন্স নাই। শোন সন্সার সবাই চালায়, একটু ক্রিটিকালি কেন দেখা যাবে না।
  • b | ২৫ মে ২০১৮ ২২:৪২394997
  • ওদিকে পাকিস্তান সায়েবদের পেন্টুল হলুদ করে দিচ্চে লর্ডসে।
  • aka | ২৫ মে ২০১৮ ২২:৩৬394996
  • আমরা সবাই এই সাম্রাজ্যবাদী ও ক্যাপিটালিস্ট সমুদ্দের ধারে মাল্লু কুড়োচ্ছি। যে যেভাবে পারে, বেচা কেনা চলছে। চলুক তাতেই ক্যাপিটাল বাড়ে, পিকেটির বই বিক্রি হয় ইত্যাদি।
  • aka | ২৫ মে ২০১৮ ২২:৩১394995
  • যেমন করবে বামপন্থী আন্দোলন বলবে ডেমোক্রেসি এস্টাবলিশ করছি। খুঁজছে বিনি পয়সায় বেড়াতে যাবার জন্য ভালো জায়গা, বলছে কনফারেন্সে পেপার পড়তে যাচ্ছি।

    অমন সোনার পাথরবাটির উদা সর্বত্র, একে বলে মার্কেটিং ;)
  • T | ২৫ মে ২০১৮ ২২:২৩394994
  • আমাদের এক মাস্টারমশাই মুদ্রাদোষ হিসেবে খুব 'ইসে' বলতেন। সবেতেই ইসে, সবরকম ইসে। একদিন ক্লাশে বললেন, 'শোনো, ইসের আগে ইসে শেষ করে দেব।'
    আমরা সবাই বুঝলাম, পুজোর আগে সিলেবাস শেষ করে দেওয়ার কথা বলছেন। :)
  • aka | ২৫ মে ২০১৮ ২২:১৪394993
  • ম্যানেজমেন্ট নিয়ন্ত্রন বাড়ানোর জন্যই তৈরী। তা তার পড়াশুনো সেই ভাবেই হবে, যাকে বলে কর্পোরেট গভর্নেন্স। এ কথা তো সবাই জানে। কোন কর্পো কি আর ডেমোক্রেসি এস্টাবলিশ করবে বলে? বলেছে কোনদিন?
  • dc | ২৫ মে ২০১৮ ২২:১৩394992
  • আমাদের স্কুলে এক অংকের মাস্টারমশাই ছিলেন, তাঁর উচ্চারনে বাঙ্গাল টান ছিল। উনি pen কে বলতেন প্যান। তা একদিন ক্লাশে এসে বোর্ডে একটা ত্রিভুজ এঁকেছেন, সেটার যথারীতি নাম দিয়েছেন ABC। তারপর সাইড, অ্যাঙ্গেল ইত্যাদির মান লিখে বলেছেনঃ প্যান টা খোলো, BC বার কর।
  • Atoz | ২৫ মে ২০১৮ ২১:৫২394991
  • এটা ভালো খুব। পে পে ভাই ভাই। ঃ-)
  • quark | ২৫ মে ২০১৮ ২১:৫১394990
  • উচ্চারণের গপ্পোটা বেশ। একবার দুই বুড়ো রাশান সন্ধ্যেবেলা ভোদকার বোতল খালি কোচ্চে আর গপ্পাচ্চে। আমরা তিন ভারতীয় পাশেই রান্নাবান্না চালাচ্চি। খেয়াল হ'ল ওয়াইনের বোতল আচে, খোলার যন্তরটি নাই। আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর মরিয়া হয়ে দাদুদের জিজ্ঞেস কল্লুম, আছে কিনা। তারা মহাখুশি হ'য়ে ব্যাগ থেকে বের ক'রে দিলে। কাজ হয়ে গেলে ফেরৎ দিলে বলে 'হিন্দি রুশি পেপে'। অবাক হয়ে মুখের দিকে তাকাই। মিটি মিটি হাসে আর বলে 'হিন্দি রুশি পেপে'। অনেক গালাগালি শুনেচি, গাল দিয়ে কাউকে 'পেঁপে' বলতে শুনিনি। অনেক মাথা খাটিয়ে বুঝলাম ওটা হ'ল 'হিন্দি-রুশি ভাই ভাই' এর রাশান সংস্করণ।
  • Atoz | ২৫ মে ২০১৮ ২১:৪৫394989
  • এক চৈনিক অধ্যাপক এক্সপোনেনশিয়ালকে বলতেন এক্সপোটেনশিয়াল। লুক কে বলতেন রুক, বোর্ডকে বলতেন বোল্ড।
    এগুলো অসুবিধে হত না তেমন, কিছুক্ষণ শোনার পরেই ঠিক হয়ে যেত(শ্রোতারা নিজে নিজেই কারেকশন করে নিতো নিজের কানে ঃ-))।
    প্রথমদিন খুব ঘাবড়ে গেছিলাম। আইডেন্টিটি (মেট্রিক্স) কে উনি ক্রমাগত বলছিলেন আইটেংস্টি। চমৎকারী এই বিজাতীয় শব্দে ঘাবড়ে গেছিলাম। প্রায় মিনিট পাঁচ-সাত যাবার পর ব্যাপারটা ধরতে পারা গেল। ঃ-)
  • h | ২৫ মে ২০১৮ ২১:৪৩394987
  • সেটা কি বস্তু??
  • h | ২৫ মে ২০১৮ ২১:৪৩394988
  • সেটা কি বস্তু??
  • h | ২৫ মে ২০১৮ ২১:৪২394985
  • এবঙ্গ এটাকে হিস্টরি অফ আইডিয়াজ এর রীতি মেনে কনটেম্পোরারি আইডিয়োলোজি এবঙ্গ পলিসি শিফ্টের পার্ট হিসেবে দেখা সম্ভব সেটা বলেছি। যাক সেকথা অনেক দিন পরে তোকে দেখে এম বি এ কোর্স কিনিসটাকে প্যান্ক দেবার সময়ে মনের মইদ্যে একটা কিন্তু কিন্তু করছিল সেটা একটু শান্তি পেল।
  • h | ২৫ মে ২০১৮ ২১:৪২394986
  • এবঙ্গ এটাকে হিস্টরি অফ আইডিয়াজ এর রীতি মেনে কনটেম্পোরারি আইডিয়োলোজি এবঙ্গ পলিসি শিফ্টের পার্ট হিসেবে দেখা সম্ভব সেটা বলেছি। যাক সেকথা অনেক দিন পরে তোকে দেখে এম বি এ কোর্স কিনিসটাকে প্যান্ক দেবার সময়ে মনের মইদ্যে একটা কিন্তু কিন্তু করছিল সেটা একটু শান্তি পেল।
  • paps | ২৫ মে ২০১৮ ২১:৩২394984
  • আরে হানু আপনি একা নন। আমাদের অনেকেরই 'পিনাস ম্য়ানেগমেন্ট'-এর ডিগ্রি নেই :-)))
  • h | ২৫ মে ২০১৮ ২১:১৪394983
  • আকা মাইরি আমার গোপন নানা রোগ আছে কিন্তু এম বি এ নাইঃ-))))) আমি এম বি কোর্স করা লোকদের কিছুই বলিনি, ইন ফ্যাক্ট অসম্ভব বাজে রাগবি বয় পশ্চারিঙ্গ এর মধ্যেও বলিনি। আমি শুধু বলেছি এম বি এ কোর্সের উদ্দেশ্য ম্যানেজমেন্টের নিয়ন্ত্রন বাড়ানো, আর ডিসিপ্লিন হিসেবে এটার উদ্দেশ্য শুধু ইনকোয়ারি না।
  • aka | ২৫ মে ২০১৮ ১৯:৫০394982
  • বেসিকালি রিয়েল টাইম রেপ্লিকেশন মতন কিছু একটা করতে হবে। অ্যাজিওর ফাংশন লিখে ফেলেছে জনতা, কিন্তু কি কাজ করে, করে না সে অভিজ্ঞতা একদম নেই। তাই কি ফেল করবে বুঝতে পারছি না।
  • aka | ২৫ মে ২০১৮ ১৯:৪৮394981
  • পিনাট, ডেটা ভল্যুম একদম কম। মানে টু স্টার্ট উইথ ঐ কয়েক জিবি, আর ইন্ক্রিমেন্টাল আরও কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত