এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২১ মে ২০১৮ ০৯:৫৫394680
  • ভেদিক ম্যাথেম্যটিক্স এক্টা বই বেসিক্যালি, ভারতি তীর্থার লেখা। মিশন লাইব্রেরি তে ছিলো। বিভিন্ন সুত্রের সমাহার। এগুলো বেদ থেকে এসেছে সেটা কেও দাবি কর্তো না, রিসেন্ট এই লাস্ট পান্চ সাত বছর শুন্ছি এসব নাকি বেদ এর।

    ভারতি তীর্থ এই টৈন্টিএথ সেন্চুরির লোক ঃ)
  • dd | ২১ মে ২০১৮ ০৯:০৫394679
  • হ্যাঁ হ্যাঁ, মাঝে এরকম কিছু দেখেছিলাম। গীতা'স রেলেভেন্স ইন টু ডে'স কর্পোরেট ওয়ার্লড, তার পর ভেদিক ম্যানেজমেন্ট। এই ধরনের কিছু আলোচন সভা টভা। সেমিনার। ঐ সব।

    যেমন এখনো চলে ভেদিক ম্যাথেমেটিক্স। সারাটা বেদে অংকের নাম গন্ধও নেই। তো কি? ঐ নামেই নানান কোর্স চলে।
  • T | ২১ মে ২০১৮ ০৬:১৮394678
  • উপেন্দ্রকিশোরের লেখা এই অংশগুলোতে হাসির কী আছে বুঝলাম না। মাথা খারাপ নাকি!
  • Atoz | ২১ মে ২০১৮ ০১:১০394677
  • পকেটবুক হিসেবে রাখবেন সিইওরা, অ্যাডমিনরা। ঃ-)
  • S | ২১ মে ২০১৮ ০০:৪৪394676
  • এই তথাগত রায় যদুপুরে কোন এক অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আজকাল গীতার নাকি অনেক মানে বেড়িয়েছে যেগুলো কর্পোরেট ওয়ার্ল্ডে খুব অ্যাপ্লিকেবল।
  • S | ২১ মে ২০১৮ ০০:৪১394675
  • সে রবীন্দ্রনাথের কবিতাকেও কাঁচা গদ্যে লিখলে অনেক জায়্গায় হাস্যকর শোনাবে।
  • Atoz | ২১ মে ২০১৮ ০০:০৩394674
  • উপেনবাবুর মহাভারতে এক জায়্গায়,
    রাজা শকুন্তলাকে জিজ্ঞাসা করিলেন, "তুমি কে? এই বনের ভিতর কী জন্য বাস করিতেছ? আর কী করিয়াই বা এমন সুন্দর হইলে?"

    আর এক জায়্গায়,
    রাজা অনেকক্ষণ মাথা চুলকাইয়া বলিলেন, "চল, স্বয়ম্বরের আয়োজন করিয়া উহার বিবাহ দিয়া দিই"

    আর একজায়গায়,
    সারা দেশটার মধ্যে সকলেই ছুটাছুটি আর কোলাহল করিতেছিল, কেবল একটি লোক হাসিতে হাসিতে কেমন যেন একটু অপ্রস্তুত হইয়া মাথা চুলকাইতে ছিলেন।

    সন্দেহ হয় উপেন্দ্রকিশোর এইসব লেখার সময়, মাঝে মাঝেই কলম রেখে একটু গড়াগড়ি দিয়ে হেসে নিতেন। ঃ-)
  • Atoz | ২০ মে ২০১৮ ২৩:৩৩394673
  • ঋগ্বেদ পড়লেও আমার দিব্যি হাসি পায়। চমৎকার চমৎকার সব কবিতা আছে। কোনো কোনো কবিতা খুবই গম্ভীর, সেগুলোতে গম্ভীর হয়ে যাই। আর কোনো কোনো কবিতা দিব্যি হাসিখুশি, তাতে হাসি পায়। রামায়ণ মহাভারতেও বিস্তর হাসির ব্যাপার আছে, সেইজন্য সময় পেলেই উপেনবাবুর রামায়ণ আর মহাভারত পড়ি। অতি চমৎকার হাসিখুশি ব্যাপার। ঃ-)
    আর বাইবেলের ওল্ড টেস্টামেন্ট পড়ার আগে ভেবেছিলাম ওরে না জানি কী রহস্যময় হাই ফাই ব্যাপার! তারপরে দেখি খালি ঢিসুম ঢিসুম, এই ট্রাইব যায় ঐ ট্রাইবের বিরুদ্ধে লড়তে, তারপরে আবার ঐ ট্রাইব পাল্টা দেয়। যুদ্ধ দিয়েই প্রায় ভর্তি। তুলনায় নিউ টেস্টামেন্টে বেশ খানিক দার্শনিক,মানবিক, আত্মিক কথাবার্তা আছে।
  • dd | ২০ মে ২০১৮ ২২:৪৩394672
  • হ্যাঁ, মনে পড়লো, Druz। গোলান পহাড়ের যুদ্ধ নিয়ে লিখতে গিয়ে এদের সম্বন্ধে পড়েছিলাম।

    এরা বেশ বড়ো সড়ো গ্রুপ। তবে এখন সম্পুর্ণ ভাবেই আলাদা ধর্ম হিসেবে exist করে। এই আরব জাতি, এরা এখন আর মুস্লিম হিসেবে গন্য হয় না।

    এরকম নিশ্চয়ই আরো রয়েছে।

    কিন্তু ইসলাম খুব রেজিমেন্টেড ধর্ম বলে আর বহুদেশই ইসলামকে রাষ্ট্র ধর্ম মানে বলে খুব সহজেই আইডেন্টিফাই করে আইন মোতাবেকে দূর করে দেওয়া যায়। আহেমেদিয়ারা পাসপোর্টে ধর্মের নাম ইসলাম লিখতে পারে না - সে রকম।
  • dd | ২০ মে ২০১৮ ২২:২৪394671
  • নাঃ, ইসলাম/ কোরাণ ইঃ নিয়ে পড়াশুনা নেই। কমেন্ট করার মতন কনফি নেই।

    অ্যাতোদিন ধরে অ্যাতো দেশ জুড়ে একটা ধর্ম চলছে যখন হেরেটিক তো থাকবেই। কিন্তু সেগুলো যদি নিতান্ত ফ্রিঞ্জ সেক্ট হিসেবে কাজ করে তো শুধুই কচকচি।

    মুতাজিল নিয়ে আমার জ্ঞান যাস্ট মিনিট দশেকের। এককের পোস্ট না পড়লে জানতামই না। তাও জানাই, এককের পোস্ট পড়ে মনে হয়েছিলো আমার, যে মুতাজিল বোধ হয় এখনো একটা জীবন্ত বিশ্বাস।

    "Mu‘tazilism did not entirely die out after al-Ghazali, but its popularity dropped precipitously. Outside of Shi‘ism, which adopted some Mu‘tazili concepts, it is difficult to find much in the way of Mu‘tazili works from the eleventh century onwards।" - এটা পেলাম নেটে। এটা পরে তো মনে হচ্ছে যে এই থিওলজি প্রায় হাজার বছর আগেই অক্কা পেয়েছে।

    স্কলাররা নিশ্চয়ই আরো এরকম হেরেটিক সেক্টের কথা জানবেন।

    আর অরণ্যের তিনটে পয়েন্টই ভ্যলিড, ওগুলো প্রি কনডিশন। তিন নং পয়েন্ট মানে না বলেই আহমেদিয়াদের মুসলিম বলে স্বীকৃতি দেওয়া হয় না। মানে আইন করেই ঐস্লামিক সমাজ থেকে দূর করে দেওয়া হয়েছে।
  • | ২০ মে ২০১৮ ২১:৫৩394670
  • বলেছিলাম না

  • | ২০ মে ২০১৮ ২১:৩২394669
  • আরওএক ধনঞ্জয়। কি ভাগ্যি প্রাণটা যায় নি

  • একক | ২০ মে ২০১৮ ২১:২৯394668
  • কে বলে এসব ? যে বলে সে না জেনে বলে। শুনুন হীরকরাজ কী বলে :P

    মুতাজিলা সম্বন্ধে পড়ে দেখুন। আল কুরআন এবং আল্লাহ যে এক এই স্ট্যান্ড টাই মুতাজিলা রা ডিনাই করে। এরা ভালো এবং মন্দকে একটা র্যাশনাল ইভোলিউশন মনে করে। আপনারা কী ইসলামের সবকটা ক্যালিফেট ঘেঁটে দেখে এতো কনফিডেন্ট ? উম্মিয়াদ দের থিওলজিক্যাল স্টান্স জানা আছে ?

    আল কুরআনের দুটো কমপ্লিট উল্টো ইন্টারপ্রিটেশন আছে। একটা সালাফিস্ট আরেকটা মুতাজিল। এক দলের লোক আরেক দলের লোকের অনুবাদ করা কুরআন পড়েনা এতো বিরোধ নিজেদের :):)
  • PM | ২০ মে ২০১৮ ২০:২৪394667
  • name: aranya mail: country:

    IP Address : 83.160.123.238 (*) Date:20 May 2018 -- 08:32 AM

    আশমানি কিতাব কোরান-এর একটি শব্দ-ও বদলানো যাবে না - এই অনুশাসন কি ইসলাম-এর সব ধারা-উপধারাই মেনে চলে? @ডিডি-দা

    ডিডিদা আপাতত বাজারে নেই। টাই আমি ই চেষ্টা করছি। অরে ডিডিদা এসে শুধরে দেবেন।

    ১। মুর্ত্তি পুজা চলবে না

    ২। কোরানের অপরিবর্তনীয়তা
    ৩। নবি মুহম্মদ শেষ পয়গম্বর কয়ামতের আগে

    এ তিনটে যারা মানে না তারা টেক্নিক্যালি মুসলিম নয়। এই তিনটে পয়েন্ট এ বিশ্বাস না রেখে যদি নিজেকে মুসলিম বলেন তাহলে অনেক মুসলিম দেশের আইন অনুযায়ী ব্লাস্ফেমির দায়ে মৃত্যু দন্ড হতে পারে। যেমন পাকিস্তানে।

    অনেক সেক্ট অছে যারা ৩ নম্বরটা মানে না যেমন অহমদিয়া (অব্দুস সালাম যে সেক্ট এর ), হজারা ইত্যাদি। এরা নানা ভাবে টার্গেটেড হয়। পাকিস্তানে রোজ হাজারা নিধন হয়।

    সালামের সমাধির পরিচয় জ্ঞাপক পাথর থেকে মুসলিম শম্দটা সরকার থেকে তুলে দেওয়া হয়েছে ঘষে
  • রোবু | ২০ মে ২০১৮ ১৯:০২394666
  • এমনিতে সব ঠিকই আছে, তবে এক লেখায় দেখলাম হানুদা কার সম্বন্ধে লিখেছে যে তাঁর শালা আর শালার বৌ জেলে।
    এই শালা আর শালার বৌ অংশটা বাদে বাকি লেখাটা বোঝাই গেল।
  • b | ২০ মে ২০১৮ ১৬:০৮394665
  • অ ডিসি, ওটা তো গীতা। ফলপাকুড় খেও না, এরকম লিখেছিলো।
  • T | ২০ মে ২০১৮ ০৯:৪৯394664
  • এইটে কমন পড়চে দমদির সাথে। বাইবেল পড়লেই হাসি পায় হুড়মুড়িয়ে।
  • | ২০ মে ২০১৮ ০৯:১৭394663
  • ডিসি মহা মিচকে। গুচর স্বর্ণযুগে ভিকি, রঙ্গন, অভ্যু তীত্থ ইত্যাদি মিচকেপটাশগণের সাথে মোলাকাত হলে বেশ জমত।
    কিন্তু হায় লেট করে ফেলেছেন।
    :-))
  • aranya | ২০ মে ২০১৮ ০৯:১৬394662
  • আম্মো খাবলা খাবলা। বেশ মোটাসোটা একটা বাংলা কোরান শুরু করেছিলাম। বিধর্মী-দের গরম তেলে উল্টে পাল্টে ভাজা হবে এহেন শাস্তির বিধান দেখে কাটায়ে দিলাম। আবার ট্রাই করতে হবেক। তবে বড্ড বোরিং
  • সিকি | ২০ মে ২০১৮ ০৯:১২394661
  • :)
  • dc | ২০ মে ২০১৮ ০৯:০৯394660
  • আর গীতাও পড়িনি, তবে ছোটবেলায় সীতা আর গীতা দেখেছিলাম, আবছা মনে আছে।
  • সিকি | ২০ মে ২০১৮ ০৯:০৮394658
  • পড়েন নি সেটা খুব ভালো করে বোঝা গেল।
  • dc | ২০ মে ২০১৮ ০৯:০৮394659
  • আমি বেদ পড়িনি, তবে শুনেছি বেদে নাকি লেখা আছে কাজের আশায় বসে না থেকে ফল খেয়ে যাও। সেই থেকে আমি খেয়েই চলেছি।
  • | ২০ মে ২০১৮ ০৯:০৩394657
  • ও হ্যাঁ গীতা তো দিব্বি পড়েছি। বেশ অনেকটা মুখস্থও ছিল।
  • | ২০ মে ২০১৮ ০৯:০২394656
  • আমি বেদ পড়েছি রে, ঐ বাংলায়। ঋক, সাম আর অথর্ব খাবলে। কোরান তো পাতলা চটি বই সেও বাংলায়। বাইবেল খানিক পড়েছিলাম ইংরিজিতে। ঐ প্রচন্ড হাসি পায় কুলকুলিয়ে।

    বৈ-চ একবার ত্রিপিটক পড়তে প[অড়তে টুকটাক লিখেছিল। তা বার খেয়ে আম্মো শুরু করলাম। খানিক পড়েওছি বুঝলি তিতাস। তারপর থেকেই আর বাজে তক্কে জড়াই না। মানে বেকার গুঁতোগুঁতি করা একদম বাদ দিয়েছি। বেশ একটা সিকি-নির্বাণ টাইপের কেস।
  • S | ২০ মে ২০১৮ ০৮:৫৭394655
  • বুঝলাম আপনারা অনেক বই পত্তর পড়েন। যদিও সব পপুলার বুক, টেক্স্ট বুক না। তবু গুনি লোকজন আপনেরা সব? একটু বলুন তোঃ

    মর্মন আর অমিশদের নীতি রীতি কি কি? ওর্থডক্স চার্চগুলোতেই বা কি প্রেয়ার হয়? ক্যাথলিকদের যে ওর্গানাইজেশন স্ট্রাকচার আছে সেটা কেমন দেখতে? সেখানে চেইন অব কমান্ড ঠিক কিরকম? ক্যাথলিক রুলই বা কি জিনিস? সত্তরের দশক অবধি আম্রিগায় চার্চগুলো টিভি রেডিও প্রিন্টে ট্রু ক্রিশ্চানদের কেন পলিটিক্স থেকে দুরে থাকতে বলতো? কেন এখন বলেনা? ইনফ্যাক্ট ওভারহোয়েল্মলি একটা পার্টিকে সাপোর্ট করে।

    এবারে এখানে হাত তুলে বলুন তো আপনাদের মধ্যে কাকে কাকে মর্মনরা রিক্রুট করতে চেয়েছে। ওদের সঙ্গে হাত ধরে কে কে প্রেয়ার করেছেন? প্রেয়ারের সময়ে ওরা কি কি বলায় (বলাতে চায়) আপনাকে দিয়ে?

    এগুলো আগে বলুন। তারপরে তর্ক করা যাবে।
  • T | ২০ মে ২০১৮ ০৮:৩৫394654
  • গীতা পড়েছি। ইশকুলে পড়ার সময়। খাবলা খাবলা ঋগবেদ ও অথর্ববেদ পড়েছি, কিন্তু সমোসকৃতে নয়। কিছু পুরাণ। ব্রহ্মবৈবর্ত ইত্যাদি। ঐ বৃহদারণ্যক উপনিষদ, ওরে বাবা। সেও দু তিন খাবলা। রামায়ণা ও মহাভারাতা ভাগ্যিস টিভিতে দেখলাম। কে যেন বাইবেল দিয়েছিল একটা, ফ্রী তে। তা সে দু এক লাইন পড়লেই হাসি পায়। কোরান ইত্যাদি তো দূরের ব্যাপার। আচ্ছা ডিডিদা, ত্রিপিটক ক্যামন? আপনি তো ঐদিকে গেসলেন। এছাড়া মহাযান ইত্যাদি তন্ত্র এরিয়া গুলোয় গ্রম ক্যামন, উঁচু খুব?
  • aranya | ২০ মে ২০১৮ ০৮:৩২394653
  • আশমানি কিতাব কোরান-এর একটি শব্দ-ও বদলানো যাবে না - এই অনুশাসন কি ইসলাম-এর সব ধারা-উপধারাই মেনে চলে? @ডিডি-দা
  • dd | ২০ মে ২০১৮ ০৮:২১394652
  • আরে, ঐ দ্যাখো। ইসলাম বা ক্রিশ্চিয়ানিটিকে মনিলিথিক তো আমি বলি নি। এমন কি আমি ভাবিও নি। কোনো বৈষ্ণবীয় বিনয় নয় - তবে গান্ডুত্বের ঐ উচ্চতম স্টেজে এখনো পৌঁছাতে পারি নি।

    বলেছি (বা বলতে চেয়েছি) ঐ দুই ধর্মের একটাই কিতাব, so much so ইসলামে একটা সময় (অনুবাদে) ইসলামিদের people of book বলা হতো। ক্রিশ্চিয়ানরাও The Book বলতেই বাইবেল বোঝেন।

    এই দুই ধর্মেই এই দুটো বই অবশ্য পাঠ্য। রোজ পড়লেই ভালো, যাবতীয় ধর্মানুষ্ঠানটাই এই একটি কিতাব centric।

    হিঁদু ধর্মে তেমনটি নয়। কোনো সেন্ট্রাল অথরিটিও নেই, গীতা বা বেদ ও হিঁদু সমাজ ব্যবস্থায় ঐ দুই বইএর ধারে কাছেও নেই। আরে, এই গুচর আঙিনাতেই কতজন লোক বেদ পড়েছেন বা গীতা? বাড়ীতে বেদের কাপি আছে কজনার?

    ধ্যাত্তেরিকা।
  • S | ২০ মে ২০১৮ ০০:৩৭394651
  • আপনার লাস্ট লেখাতে প্রত্যেকটা সেন্টেন্স আপনার নিজস্ব ওপিনিয়ন। একটারও রেফারেন্স দিতে পারবেন? একটা উদাহরণ দেই।

    "কারন হোমোজিনাইজ করাটা ই মেনস্ট্রীম করে থাকে সেখানেই ফ্রিন্জ এলিমেন্ট রা তাদের প্রথম পুষ্টিন্পেয়ে থাকে।"

    -এইটার উপরে কোনও অ্যাকাডেমিক পেপার দেখাতে পারবেন যেখানে ডেটা দিয়ে বা যুক্তি দিয়ে সেটা প্রমাণ করা হয়েছে? পড়েছেন এমন কোনও পেপার?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত