এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৭ মে ২০১৮ ১২:২৬394560
  • পনেরো দিন ধরে নিজে গাড়ি চালিয়ে বম্বে থেকে গণপতপুলে হয়ে গোয়া পুরো উত্তর থেকে দক্ষিণে চক্কর মারলাম - অনেক নাম না জানা বিচ দেখা হোলো - পাশের সিটে জিপিয়েস ধারী কন্যা আর পিছনের সিটে এক আশি-উর্দ্ধ ও এক সত্তরোর্দ্ধ খোকা-খুকি নিয়ে।

    গুরুর ভ্রমণার্থীদের জ্ঞাতার্থে সব লিখে রাখবো শিগ্গিরি -
  • de | ১৭ মে ২০১৮ ১২:২০394559
  • উফ্‌! এদ্দিন পরে গুরু খুলে কেমং ঘাবড়ে গেলুম -
    মোঠোলমান টা আবার কি?
  • h | ১৭ মে ২০১৮ ১১:২৯394558
  • সকাল সকাল ডেডিকেসন টা দেখলে, মাহমুদ দারউইশ আরেকটা কবিতা লিখতেন, মোটুর জন্য গোলাপগুচ্ছ বলে ঃ-)))))
  • h | ১৭ মে ২০১৮ ১১:২৩394557
  • *পশ্চিমের (পিমের না) বড় শহরে
  • h | ১৭ মে ২০১৮ ১১:২১394556
  • ডিডি দার জন্য, দেড় পয়সা
    ===============
    মোঠলমান আর বিশেষতঃ মিডল ইস্ট এর মোঠলমান মানেই, আইডেন্টিটি পলিটিক্স অথবা অ্যাট বেস্ট আরাফত ইত্যাদি ন্যাশনালিস্ট গেরিলা, এটা ভাবার বিশেষ কোন কারণ নেই। সারা পৃথিবী তে যখন বামপন্থা নানা কারণে একটা পপুলার অপশন ছিল তখন তো বটেই আগে পরে, নানা জায়গায় বাম আন্দোলন, ক্ষমতা শেয়ার, ভাঙ্গা গড়া নতুন অ্যালায়েন্স, নানা ভাবে হয়েছে।

    ইরাক, সিরিয়া তে বাথিস্ট পারটি গুলো র যে সেকুলার প্যান আরবিজম, সেটা বড় বিষয় কিন্তু প্রথম বিশ্ব যুদ্ধের পরে অটোমান এম্পায়ার ভাঙ্গা, তেল/সুয়েজ ইত্যাদি কারণে ইম্পেরিয়াল/কলোনিয়াল ইন্টারেস্ট বা একেবারে ইরাক যুদ্ধ অব্দি, আমেরিকান ইন্টারেস্ট এসবের মধ্যে যে ন্যারেটিভ টা হারিয়ে যায় সেটা হল একদিকে আরব ন্যাশনালিজম, অন্যদিকে টার্কিশ, কার্দিশ অপোজিশন এর মধ্যে নানা গোত্রের বামপন্থীরা প্রচুর ছিলেন এবং আছেন। নারীবাদীদের জেনেরালি লেফ্ট হিসেবে ধরলে তাঁরাও নানা ভাবে রয়েছেন। এখন তিতাস দের তো বটেই আমাদের জেনারেশনেও, আপনাদের প্রজন্মের সেকটারিয়ান বিশুদ্ধাচরণের কল্যানে, আগের মত সেই আরামটা নেই, এক টা দেশ মানেই একটাই কমিউনিস্ট আর একটা বড় সোশালিস্ট পারটি। আর কালান্তর বা গণশক্তি তে তাদের অফিসিয়াল স্টেটমেন্ট টুকে টুকে, তিন মাসের গ্যাপে ফরেন নিউজ, এই যে মৌলানা ভাসানি থেকে আরম্ভ করে নেপাল কেস, এটার সমস্যা হল, কোন কমিউনিস্ট পার্টি বা সোশালিস্ট পার্টি বা নিদেন পক্ষে ওয়ার্কার'স পার্টির অ্যানালিসিস কে সমর্থন করা উচিত, বিশ্ব বিপ্লব যে এগোচ্ছে এটা দেখাতে গেলে, সেটা বুঝতে আমরা নানা দেশের খবরের কাগজের অ্যাকসেস পাওয়ার আগে এট্টু টাইম নিতাম, তিতাস রা স্মার্ট ছেলে, এটা ওটা ওয়েব সাইট ঘেঁটে সেটা আর ন্যায় নাঃ-))))

    টার্কিশ আর কার্দিশ ওয়ার্কার্স পার্টি গুলো বেশ পুরোনো। টারকিশ রেজিমের বিরুদ্ধে তাদের লড়াই ও পুরোনো। বিভিন্ন টারকিশ রেজিমের কাছে, মানে সেকুলার মিলিটারি ঘেঁষা রেজিম বা এই আর্দোগান এর ইসলামিস্ট রেজিম দুজনের হাতে কারদিশ আর টার্কিশ বামপন্থীরা প্রচুর ঝাড় খেয়েচে। এখন তো আর্দোগান মিলিটারি র একটা অংশকেও নিজের লয়ালিস্ট বানিয়ে ফেলেছে, ইসলামিজম এর নাম দিয়ে।

    কার্দিশ ন্যাশনালিস্ট মুভমেন্টে বহু ধরনের বামপন্থী আছে। আমি ব্যক্তিগত ভাবে, যে সময়টায়, পিমের বড় শহরে, মাল্টিকালচারালিজম নামের একটা লেফ্ট অফ সেন্টার আইডিওলোজির গ্রহণযোগ্যতা বেশ বেশি, আমরা হাপ আইটি হাপ আকাডেমিক হাপ গান্ডুর রা নানবিধ এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছিলাম। জীবনের প্রথম মাইনরিটি এক্সপেরিয়েন্স খানিকটা মজার ই ছিল।
    বেশ চমকে ছিলাম আর্সেনাল এর খেলা দেখতে গিয়ে হ্যারিঙ্গে হাইবেরি অ'ণ্চলে মাইরি কত কাস্তে হাতুড়ি তারা, প্রথমে ভেবেছি সালা আলবেনিয়ান গুন্ডা রা আজকাল এসব করে নাকি, হলুদের উপরে কাস্তে হাতুড়ি গিয়ার গোছের একটা যন্ত্রের ছবি, পরে দেখি না এরা কার্দিশ আরসেনাল সাপোরটার। মে দিবসে বিশাল মিছিল করত, সেটা অফিসিয়াল সোশালিস্ট পার্টির মিছিলের থেকে আলাদা। আমরা অনেকেই দুটো মিছিলেই যেটাম, কারণ পল্লব গ্রাহী হওয়ার এই অ্যাডভান্টেজ টুকু নিতেই হয়। আমাদের এক জার্মা ঐতিহাসিক বন্ধু ছিল, তার শালা শালার বৌ টার্কিশ বামপন্থী হিসেবে, আর্মেনিয়ান জেনোসাইডের উপরে টার্কিশ অবস্থান এর সমালোচনা করে জেলে ছিল, এই ছেলেটা মাঝে মাঝে জেলে দেখা করতে ইস্টানবুল যেত। আমরা সে মিছিলে যেতাম, গল্প করতাম। সকাল সকাল ব্যস্ততা, সকালের দিকে কার্দিশ ওয়ার্কার পার্টির মিছিলে হেঁটে, দুপুরের দিকে ইয়াঁগ কমিউনিস্ট লিগ আর সোশালিস্ট পার্টির মে দিবসের মিছিলে যেতাম, তার পরে অয়্নার্কিস্ট রা এসে কাচ ফাচ ভেঙ্গে একটা মধুর সমাপন করলে, সকলে মিলে মাল খেতে যাওয়া হত। পল্লব গ্রাহী লেপ্ট লিবেরেল এক্সপেরিয়েন্স এর একটা ইন্টারেস্টিং ফল আউট হল, ইরাক যুদ্ধের বিরুদ্ধে যখন স্টপ দ্য ওয়ার কোয়ালিশন তৈরী হল। তাতে ইরাকি কমিউনিস্ট, ইরানিয়ান ফেমিনিস্ট, লেবানিজ প্রাঅতন মার্কসিস্ট গেরিলা ইত্যাদিদের কিছু চাক্ষুষ, কিছু গুল, কিছু মিথ ইত্যাদি যাকে বলে মরমে পশিল।

    ফ্যাক্ট হল, ইরাকে যুদ্ধের পরে মালিকি বলে লোকটার র অ্যাড্মিনিস্ট্রেশন যখন বসে, তখন কার্দিশ ন্যাশনালিস্ট আর বামপন্থীদের আশা ছিল কুর্দিস্তান হয়ে যাবে, কারন অকুপায়ার ন্যারেটিভে ও কারকুকে সাদ্দামের অত্যাচার এর কথা ছিল। আর মুক্তাদা সল সাদর বরাবরি অকুপায়ার বিরোধী ন্যারেটিভ দিত, আপনি রাগে উমর এর মেমোয়ার পড়তে পারেন। যেটা নাজাফে আশ্চর্য্য কিছু না, বহুদিনের শিয়া লার্নিঙ্গ সেন্টার। লাইব্রেরি আল আঝার বিশ্ববিদ্যালয়ের মত বা করদোবার মতই পুরোনোঅ।

    ইরাকি ফেমিন্সিট রা, ইরানী ফেমিণিস্ট রা, (ইশপাহান অ'ণ্চলে খুব স্ট্রঙ্গ) এবঙ্গ ইরাকি ওয়ারকার আর কমিউনিস্ট সোশালিস্ট পার্টি দের ছোটো গ্রুপ যুদ্ধ বিরোধী মিছিলে আসতেন কিন্তু ভাষা না জানাতে, বা মেনস্ট্রীম পেসিফিস্ট হোয়াইট লিবেরাল দের সঙ্গে মিছিলে থাকায় আমরা এমিগ্রে পলিটিক্স এর ডিটেল এর খবর রাখতাম না, শুধু প্যাট্রিক কোবার্ন দের রিপোর্টে মাঝে মাঝে পড়তাম। আপনাকে বুঝতে হবে, বিবিসি তে তখন এম্বেডেড জার্নালিজম চলছে, সি এন এন তো বরাবরি তাই, আল জাজিরা র অ্যাকসেস সবার নেই। আমরা তাই যুদ্ধবিরোধী পজিশন থেকে যুদ্ধের খবর খুঁজতাম, ইরাক যুদ্ধের সময়টা। চ্যানেল ফোর এর জন স্নো, লিন্ডসে হিসলাম, ইন্ডিপেন্ডেন্ট এর লেজেন্ডারি রবার্ট ফিস্ক ছাড়াও, প্যাট্রিক কোবার্নের লেখা আমর ফলো করতাম, অন গ্রাউন্ড থেকে রিপোর্ট হত।

    নাজাফ এর মুক্তাদা আল সাদ্ র এর সঙ্গে বাম অ্যালায়েন্স হওয়া আশ্চর্য্যের কিছু না, কারন এখন যুদ্ধদ্ধ পরবর্তী রিকন্স্ট্রাকশন চলছে। তবে সিরিয়ায় পরিস্থিতি অনেক বেশি জটিল, বাথিস্ট ডিকটেটর দের বিরুদ্ধে বহুদিন বামপন্থীরা ফাইট করছে, আইসিস সল কায়েদা এলিমেন্ট গুলি ইরাক যুদ্ধ পরবর্তী ঘোলা করা জলে বসানো মাল। আমি জানতাম না ইলেকশনে অ্যালায়েন্স হয়েছে হতেই পারে,
    তবে এক দুটো বিষয়ে অবাক হবার কিছু নেই, শুধু কার্দিশ টার্কিশ পপুলেশনে না, লেবানন এবঙ্গ প্যালেস্তিনের প্রচুর ভাঙা সোশালিস্ট কমিউনিস্ট গ্রুপ আছে, প্লাস আবার বাথিস্ট পার্টি সমর্থক দের মধ্যেও, বিনে পয়সায় মস্কো তে পড়তে গিয়ে পাল্টি খেয়ে যাওয়া মার্কসিস্ট লেনিনিস্ট আছে, সংখ্যায় কম হলেও। কলোনিয়াল ইন্টারেস্ট ছিল এদের বাড়তে না দেওয়া বাড়েও নি, জেখানে বেড়েছে ভেঙেও গেছে, কমিউনিটি ফ্র্যাগমেন্টেশন টাই অকুপায়ার দের মডেল ছিল সেকুলার ডিকটেটরশিপের বিরুদ্ধে, এবং যত ছোটো ই হোক শিক্ষিত ওয়ারকার্স ডেমোক্রাটিক কোয়ালিশনের বিরুদ্ধে। এটাই ইরান ইরাক শুধু না, বিভিন্ন জায়গায় ফলো করা মডেল।

    লেবানন এবং প্যালেস্তাইনে মধ্যে ৭০স এর গেরিলা থেকে শুরু করে ট্রেড ইউনিয়নিস্ট, ওয়ারকার্স পার্টির লোক প্রচুর ছিল, ফিস্ক এর লেখায় কুড়ির উপরে পি এল ও ফ্যাকশনের গল্প আছে, এবঙ্গ বাথিস্ট রা সিরিয়াল এবঙ্গ ইরাকে বরবরি বিচিত্র কারনে রাশিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে ক্লোজ, তাই লেফ্ট ফোর্স গুলোর দেশপ্রেমী গ্রুপ গুওতে রাশিয়া বিরোধী নকুপন্থী প্রচুর লোক আছে। অকুপায়ার ন্যারেটিভ্র যুদ্ধের খবর পাওয়া যায় কিন্তু আরো এটা ওটা সোর্স দেখতে পারেন, বাঙালি ভদ্দর্লোক হিসেবে যদি ইজরায়েলি পত্রিকা পসন্দ হয়, হারিত্জ পড়তে পারেন, তাইলে এটাকে অসম্ভব মনে হবে না, পছন্দ না হলেও।

    প্রখ্যাত ঔপন্যাসিক ইলিয়াস খৌরী মার্কসিস্ট লেনিণিস্ট ছিলেন, যার গেট অফ দ্য সান আধুনিক আর বিকে অন্যতম স্রেষ্ঠ উপন্যাস আবার প্যালেস্তিনের প্রখ্যাত কবি দারউইশ জাতীয়তাবাদী ফাতা পন্থী আরাফত অনুগামী ন্যাশনালিস্ট ছিলেন। এবং সোভিয়েত বিরোধী বলা না গেলেও, ঘরের কাছের কমৌনিস্ট সোশালিস্ট দের পছন্দ করতেন বলা যায় না।

    আমেরিকান রা ভেবেছিল, সাদ্দামের পরে বিভিন্ন কমিউনিটির মধ্যে একটা আফগানিস্তান মডেলে আনস্টেবল অথচ পাপেট অথচ ন্যাশলিস্ট না কিন্তু আবার পুরোনো রেজিম বিরোধী ইত্যাদি লোকের একটা কোয়ালিশন প্ল্যান করে কাটিয়ে দেবে। কিন্তু এখন নিজেরাই বলে তাদের পোস্ট ওয়ার প্ল্যান বাজে ছিল, এতই বাজে ছিল, পরের যুদ্ধটায় মাড়িয়ে গেল, সিরিয়া তে। আরব দেশে মধ্য প্রাচ্য মানেই আইডেন্টিটি পলিটিক্স এর খেলা, বামপন্থী দের সেকুলার ডেমোক্রাটিক মডেল এর কোন গ্রহণযোগ্যতা নেই, পপুলাঅর রিলিজিয়াস টেন্ডেন্সি টাই একমাত্র সেকুলার ডিক্টেটর এর সঙ্গে যুঝতে পারা মডেল, এটা ভাবার কোন কারণ নেই। যদি ও এটা মেনে নিতে অসুবিধে নেই, মিশরে খানিকটা তাই হয়েছে, মুসলিম ব্রাদরহুড ই মেন অপোজিশন ছিল, কিন্তু ইরাকে এখন বামপন্থী রা জোর পেলে, নানা কারণে পেতে পারে, আরেকটি শ্যাডো ওয়ার হতে পারে, সিরিয়ার এক্সপেরিয়েন্স মানুষ কে ডেমোক্রাটিক ওয়েলফেয়ার ইনক্লুসিভ দেশ তৈরীর দিকে ঝোঁক বাড়াতে পারে, যেটা পরে সিরিয়ার মডেল হতে পারে, বা স্রেফ পশ্চিম বিরোধী দেশপ্রেমিক কোয়ালিশন ও হতে পারে। শান্তিপূর্ণ হর্স ট্রেডিং ছাড়াও রাজনীতি আছে, মোঠলমানদের মধ্য প্রাচ্যেও আছে। এত ভয়ানক ভায়োলেন্স এর সঙ্গে সঙ্গে যে যেমন পারে ডিসেন্ট লাইফ কাটানোর চেষ্টা তো আছেই। তেল জিনিসটা না থাগলে গন্ডোগোল কম হত। ঃ-))))))
  • S | ১৭ মে ২০১৮ ০৯:০৪394555
  • মানে?
  • b | ১৭ মে ২০১৮ ০৯:০৩394554
  • ইউনিক ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ।
  • S | ১৭ মে ২০১৮ ০৮:৫৮394553
  • রাষ্ট্র ভাষার মানে কি?
  • dd | ১৭ মে ২০১৮ ০৮:৫৩394552
  • এদানী করণাটকে একটা দাবী উঠেছে, ব্যাংক বা সব সরকারি/আধা সরকারি আপিসের সব রকমের ফর্মে হিন্দি বা ইংরাজী চালু আছে, ওটা বদলিয়ে কন্নড় বা/এবং ইংরেজী রাখা হোক।
  • dd | ১৭ মে ২০১৮ ০৮:৫১394551
  • official language বোলে তো, সরকারী সব রকমের communication এ হিন্দি থাকবেই। সে স্টেশনের নাম, বা আইনী ফিরমান বা হোয়াটেভার। ভারতবর্ষের সর্বত্র।

    কিন্তু রাষ্ট্র ভাষা নয়, মাইন্ড ইট।
  • pi | ১৭ মে ২০১৮ ০৮:২৪394549
  • eTaa Thik?

    Hindi is the official language of the Central Government. They can pretty well stick to it, if they so wish to. Onnyannyo regional languages alada alada state er official language holeo Centre er noi.

    English on the other hand, though formally used for all official purposes, is yet to be declared as an Official Language under Schedule VIII of the Constitution. Khub technically dekhle, Hindi, due to its official status, can be given precedence ovet English.

    https://en.m.wikipedia.org/wiki/Eighth_Schedule_to_the_Constitution_of_India
  • গবু | ১৭ মে ২০১৮ ০৮:১০394548
  • ধন্যবাদ h। বাঙলাতেই করবেন তো?
  • h | ১৭ মে ২০১৮ ০৬:১৬394546
  • পরে অনুবদ করছি।
  • h | ১৭ মে ২০১৮ ০৬:১৬394547
  • পরে অনুবদ করছি।
  • h | ১৭ মে ২০১৮ ০৬:১২394545
  • টার্কিশ আর কার্দিশ ওয়ার্কার্স পার্টি গুলো বেশ পুরোনো। টারKইশ রেজিমের বিরুদ্ধে তাদের লড়াই ও পুরোনো। বিভিন্ন টারকিশ রেজিমের কাছে, মানে সেকুলার মিলিটারি ঘেণ্শা রেজিম বা এই আর্দোগান এর ইসলামিস্ট রেজিম দুজনের হাতে কারদিশ আর টার্কিশ বামপন্থীরা প্রচুর ঝাড় খেয়েচে। কার্দিশ ন্যাশনালিস্ট মুভমেন্টে বহু ধরনের বামপন্থী আছে। আমি বেশ চমকে ছিলাম আর্সেনাল এর খেলা দেখতে গিয়ে হাইবসি অ'ণ্চলে মইরি কত কাস্তে হাতুড়ি তাড়া, প্রথমে ভেবেছি সালা আলবেনিয়ান গুন্ডা রা আজকাল এসব করে নাকি, পরে দেখি না এরা কার্দিশ আএসেনাল সাপোরটার। মে দিবসে বিশাল মিছিল করত, পরে আমরা ও সে মিছিলে যেতাম, গল্প করতাম। ইরাকে যুদ্ধের পরে মালিক র অ্যাড্মিনিস্ট্রেশন যখন বসে গ্রামে, তখন কার্দিশ ন্যাশনালিস্ট আর বামপন্থীদের আশা ছিল কুর্দিস্তান হয়ে যাবে, কারন অকুপায়ার ন্যারেটিভে ও কারকুকে সাদ্দামের অত্যাচার এর কথা ছিল। আর মুক্তাদা সল সাদর বরাবরি অকুওআয়ার বিরোধী ন্যারেটিভ দিত, যেটা নাজাফে আশ্চর্য্য কিছু না, বহুদিনের শিয়া লার্নিঙ্গ সেন্টার। ইরাকি ফেমিন্সিট রা, ইরানী ফেমিণিস্ট রা, (ইশপাহান অ'ণ্চলে খুব স্ট্রঙ্গ) এবঙ্গ ইরাকি ওয়ারকার আর কমিউনিস্ট সোশালিস্ট পার্টি দের ছোটো গ্রুপ যুদ্ধ বিরোধী মিছিলে আসতেন কিন্তু ভাষা না জানাতে, বা মেনস্ট্রীম পেসিওহুস্ট লিবেরাল দের সঙ্গে মিছিলে থাকায় আমরা éমিগ্রé পলিটিক্স এর ডিটেল এর খবর রাখতাম না, শুধু কোবার্ন দের রিপোর্টে মাঝে মঝে পড়লাম। আল সাদ্র এর সঙ্গে বাম অ্যালায়েন্স হওয়া আশ্চর্য্যের কিছু না, কারন এখন জুদ্ধ পরবর্তী রিকন্স্ট্রাকশন চলছে। তবে সিরিয়াল পরিস্থিতি অনেক জটিল, বাথিস্ট ডিকটেটর দের বিরুদ্ধে বহুদিন বামপন্থীরা ফাইট করছে, আইসিস সল কায়েদা এলিমেন্ট গুলি ইরাক যুদ্ধ পরবর্তী ঘোলা করা জলে বসানো মাল। আঅমি জানতাম না ইলেকশনে অ্যালায়েন্স হয়েছে হতেই পারে, তবে এক দুটো বিষয়ে অবাক হবার কিছু নেই, শুধু কার্দিশ টার্কিশ পপুলেশনে না, লেবানন এবঙ্গ প্যালেস্তিনের প্রচুর ভঙ্গ সোশালিস্ট কমিউনিস্ট গ্রুপ আছে, যাদের মধ্যে ৭০স এর গেরিলা থেকে শুরু করে ট্রেড ইউনিয়নিস্ট, ওয়ারকার্স পার্টির লোক প্রচুর ছিল, এবঙ্গ বাথিস্ট রা সিরিয়াল এবঙ্গ ইরাকে বরবরি বিচিত্র কারনে রাশিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে ক্লোজ, তাই ফোর্শ গুলোর বাম মুভমেন্টে রাশিয়া বিরোধী নকুপন্থী প্রচুর লোক আছে। অকুপায়ার ন্যারেটিভ্র যুদ্ধের খবর পাওয়া যায় কিন্তু আরো এটা ওটা দেখতে পারেন, তাইলে এটাকে অসম্ভব মনে হবে না। প্রখ্যাত ঔপন্যাসিক ইলিয়াস খৌরী মার্কসিস্ট লেনিণিস্ট ছিলেন, যার গেট অফ দ্য সান আধুনিক আর বিকে অন্যতম স্রেষ্ঠ উপন্যাস আবার প্যালেস্তিনের প্রখর কবি দারউইশ জাতেয়তাবাদী পাতা পন্থী আরাফত অনুগামী ন্যাশনালিস্ট ছিলেন।
  • Atoz | ১৭ মে ২০১৮ ০১:৫১394544
  • এক গ্রুপে লিখেছে, "কর নাটক" ঃ-)
  • Ishan | ১৭ মে ২০১৮ ০১:৩৮394543
  • মাঝরাতে নাকি সুপ্রিম কোর্ট বসছে। উফ। আর পারিনা।
  • S | ১৭ মে ২০১৮ ০০:৩২394542
  • ইরাক মনে হয় রাশিয়ার হাতে যাবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার ইনফ্লুয়েন্স কমতে চলেছে।
  • Ishan | ১৭ মে ২০১৮ ০০:২০394541
  • আমি গর্গকে নিয়ে নেব খন।

    কিন্তু গ্র্যান্ড স্কিমে কর্ণাটকটা বাওয়াল দিচ্ছে। টাকা ছড়ালেই যদি এমএলএ পাওয়া যায়, তো ইলেকশনের কী দরকার। আম্বানিরা সরকার বানালেই পারে। এইসব লোকাল ঝামেলাগুলো যে কেন হয়।
  • Atoz | ১৬ মে ২০১৮ ২৩:৫৮394540
  • সেই গ্রেট সাউথ এশিয়ান ইউনিয়ন প্ল্যান ? ফ্রী ট্রেড জোন? সেই প্ল্যান ঠিক আছে তো?
    অবাধে তক্ষশীলা আর মহেঞ্জোদারো ঘোরার ব্যবস্থাটা তাহলে-
  • একক | ১৬ মে ২০১৮ ২৩:৫৭394539
  • অশোকের একটা আজিজুল ছিল। তোমার কে :)
  • Ishan | ১৬ মে ২০১৮ ২৩:৫৩394538
  • শেষ অবধি ফাঁস করলাম না। তবে জেনে রাখুন, আমার একদম গ্র্যান্ড প্ল্যান বানানো আছে। ধাপে ধাপে। ষাটে মাওসেতুং ছিলেন, নব্বইয়ে অশোক দাশগুপ্ত, এখন আমি। জ্জয়ত্তারা।
  • Ishan | ১৬ মে ২০১৮ ২৩:৫২394536
  • এবার ঝপ করে সিরিয়া আর তুরস্কের হাফ নিয়ে কুর্দিস্তানটা হয়ে গেলেই ষোলকলা। ইরানের ব্যাপারটা তারপরে বুঝে নেওয়া যাবে। সৌদি আর কাতার তাপ্পরে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পাকিস্তান আর আফগানিস্তানে ইসলামী জেহাদের সব্বোনাশ হবে। বাংলাদেশএ তো বটেরি। ২০১৯ এ মোদী গো হারা হারবে। তারপরেই অবিভক্ত ভারতীয় কনফেডারেশন হবে। চিনের সঙ্গে যৌথভাবে দক্ষিণ এশিয়ার বলয় তৈরি হবে। ব্যোম কালী।
  • Atoz | ১৬ মে ২০১৮ ২৩:৫২394537
  • সেই টইটা গেল কোথায়? ঐ যে নানা কন্সপি থিওরির টইটা?
  • Ishan | ১৬ মে ২০১৮ ২৩:৪৫394535
  • যাক সন্দেহবাতিক যাক। বুশ শেষে ইরাকে কমিদের ক্ষমতায় আনল। তাও ট্রাম্প জমানায়। :-D। ভেবেও সুখ।
  • Ekak | ১৬ মে ২০১৮ ২৩:২৮394534
  • ল্যারি নাসার কেসে বেশ ভালো ক্ষতিপূরণ আদায় করা গেলো। ভালো ব্যাপার।
  • T | ১৬ মে ২০১৮ ২৩:১৩394533
  • ঈশানদা, কুর্দরা মনে হয় ওদের ইন্ডিপেন্ডেন্স রেফারেন্ডাম নিয়ে দুভাগে ভেঙে গ্যাছে। এদের দাবী সনদ আর ইন্টারভিউ পড়ে মনে হ'ল এদের ফেডারেল সিস্টেমে কোনো আপত্তি নেই। এই নিয়ে সম্ভবতঃ কুর্দদের সাথে কোনো মীমাংসা হয় নি। দেশের যা অবস্থা, তাতে আগে একটা ঠিকঠাক সিভিল স্ট্রাকচার দাঁড় করাতে চাইছে প্রথমে।
  • T | ১৬ মে ২০১৮ ২৩:১০394532
  • খোমেইনির স্পেশাল অ্যাডভাইসর হুমকি দিয়েছিল যে কোনো রকম কমিউনিস্ট বাড়াবাড়ি অ্যালাও করবে না। "the Islamic awakening will not allow the communists and liberals to return to power in Iraq" দেখাই যাচ্ছে যে জনতা ইরানের এই হুমকি কাটিয়ে দিয়েছে। রাস্তায় ইরাকের জাতীয় পতাকার পাশাপাশি লাল পতাকা উড়চে। উফফ দেখেও সুখ। :)
  • dd | ১৬ মে ২০১৮ ২৩:০৭394531
  • দাবীসনদটায় ঝট করে চোখ বুলিয়ে নিলাম। খুঁটিয়ে নয়। কিন্তু একবারও শারিয়া বা ইসলামের কথা নেই। দেখলাম না তো। এ তো আশ্চর্য্যের ব্যাপার।

    এরকম জোট জিতলে তো খুব খুসীর কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত