এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১১ মে ২০১৮ ২১:২৮394350
  • মোদী দিদিকে ওয়াক ওভার দেননি তো। বিজেপি এই নির্বাচনেই প্রধান বিরোধী দল হয়ে উঠতে পারে। অনেক পিছিয়ে, কিন্তু প্রধান বিরোধী দল।
  • S | ১১ মে ২০১৮ ২১:১২394349
  • ২০১৪তে হিন্দি বলয়ে বিজেপি যে ফল করেছিলো, সেটা রিপিট করা প্রায় অসম্ভব। কিন্তু অন্য কিছু এলাকায় বাড়তে পারে সীট। কিছুটা মেকাপ হবে। এইযে মোদি দিদিকে ওয়াকওভার দিলেন পঁচায়েতে, এর মানে হলো ২০১৯এ দিদি মোদিকে রাখতে সাহায্য করবেন।
  • sm | ১১ মে ২০১৮ ২১:০৭394348
  • একেবারে মোহিত করে দেবার মত লেখা।
  • মোহিত রণদীপ | ১১ মে ২০১৮ ২০:৪৮394347
  • সম্পর্কের যত্ন : নিতান্তই 'ব্যক্তিগত' নয় 

    মোহিত রণদীপ

    মানুষ মূলত পারিবারিক এবং সামাজিক জীব। সাধারণভাবে লোকালয়ে তার বসবাস। অন্য  মানুষজনের মধ্যেই সে থাকে। একান্ত নির্জনে থাকা মানুষের সংখ্যা খুব বেশি নয়। একসঙ্গে থাকার সুবাদে গড়ে ওঠে নানা সম্পর্ক। সেইসব সম্পর্কের অনেক নাম! বাবা, মা, ভাই, বোন, কাকা, কাকিমা, মেসো, মাসিমা, দাদু, দিদা, স্বামী, স্ত্রী, শাশুড়ি, ননদ, দেওর, ভাসুর...এরকম আরও বহু সম্পর্ক যা জন্মসূত্রে, বৈবাহিক সূত্রে কিংবা অন্য কোনও সূত্রে আত্মীয়তার বন্ধনে বাঁধা। আত্মীয়তার এই পরিধির বাইরেও গড়ে ওঠে অনেক সম্পর্ক। কখনও তা বন্ধুত্বের, কখনও প্রেমের-ভালোবাসার। এছাড়াও প্রতিবেশী, সহকর্মী, সহপাঠী, সহযাত্রী...এসব নানাবিধ সম্পর্কও রয়েছে। এই সব সম্পর্কের ঘেরাটোপেই মানুষের জীবনযাপন। সম্পর্ক ব্যতিরেকে মানুষ নিঃসঙ্গ, একা। আর, এই নিঃসঙ্গতা, একাকিত্ব অনেকক্ষেত্রে মানুষের জীবনে ডেকে আনে বিষণ্ণতা। তাই, সম্পর্কের গুরুত্ব মানুষের প্রতিদিনের যাপনে অপরিসীম। মানুষ এই গুরুত্ব অনেক সময় বোঝে, আবার অনেক সময় বোঝে না ! এই না-বোঝা থেকেই শুরু হয় নানাবিধ সংকট-সমস্যা। 

    মানুষের জীবনে প্রতিটি সম্পর্কই গুরুত্বপূর্ণ। যদিও সেই গুরুত্বের তারতম্যও একটি অমোঘ বাস্তবতা। প্রতিটি সম্পর্কই সমান গুরুত্ব পায়--তা নয়। প্রতিটি মানুষের জীবনেই বেশ কিছু জিনিসপত্র-সামগ্রী থাকে---যেগুলো মহার্ঘ্য, যেগুলো বিশেষ গুরুত্বের। এইসব মহার্ঘ্য, বিশেষভাবে গুরুত্বপূর্ণ জিনিসপত্রের প্রতি সে যত্নবান থাকে। সযত্নে ব্যবহার করে। নিয়মিত পরিচর্যা করে। আঘাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য সে নিয়মিত যত্ন নেয়। 

    কিন্তু, মানুষ তার জীবনের গুরুত্বপূর্ণ, মহার্ঘ্য সম্পর্কগুলোর ক্ষেত্রেও কি একই রকম যত্নশীল থাকে? কতটুকুই পরিচর্যাই বা করে সে? সম্পর্কেরও যত্ন লাগে, প্রয়োজন হয় নিয়মিত পরিচর্যার। এই যত্ন আর পরিচর্যার অভাবেই ধীরে ধীরে সম্পর্কের ওপর পড়তে শুরু করে অযত্ন-অবহেলার ধুলো, মালিন্যের পরত। 

    সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তার-সংযোগস্থাপনের বা কমিউনিকেশন-এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। মুখে উচ্চারিত কথা আর হাবভাবের সমন্বয়ে চলে এই সংযোগস্থাপন বা কমিউনিকেশন। সংযোগস্থাপন-প্রক্রিয়ার উদ্দেশ্য মূলত দু'জন কিংবা একাধিক মানুষের মধ্যে বার্তার মাধ্যমে সংযোগ গড়ে তোলা। কিন্তু, একজন মানুষ সারাদিনে যতজন  মানুষের সঙ্গে বার্তার আদানপ্রদান করে, যে পদ্ধতিতে করে, তা সত্যিই কতটা অন্যের সঙ্গে সংযোগ তৈরি করে,  আর কতটা তাকে দূরে ঠেলে দেয়, সচরাচর তা ভেবে দেখে না সেই মানুষ। অনেক ক্ষেত্রেই মানুষ তার কথাবার্তায় ব্যবহৃত শব্দ সম্পর্কে, বাক্য সম্পর্কে সচেতন থাকে না। সচেতন থাকে না কথাবার্তার ধরন সম্পর্কেও। ভারতীয় উপমহাদেশে বহু প্রাচীনকাল থেকেই 'শব্দ'-কে 'ব্রহ্ম' বলে মনে করা হয়। সেই শব্দই অনেকক্ষেত্রে মানুষের জীবনে ব্রহ্মাস্ত্রের রূপ নিয়ে ছুটে আসে। কোন্ শব্দ, কোন্ প্রেক্ষাপটে, কোন্ মানুষের মনে, কী প্রতিক্রিয়া-কী অভিঘাত সৃষ্টি করতে পারে তা মানুষ অনেকক্ষেত্রেই তলিয়ে ভাবে না। এই না-ভাবাও সম্পর্কের বহুবিধ সংকটের অন্যতম কারণ। 

    সকাল থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত, সারাদিনে আমার কথাবার্তার ধরন-ধারণ কতটা অন্যকে কাছে আনলো আর কতটাই বা ঠেলে দিল দূরে...এই ভাবনার অভ্যাস মানুষের প্রতিদিনের সিলেবাসে নেই। আর, এই না-থাকার কারণে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো, মহার্ঘ্য সম্পর্কগুলো একটু একটু করে সরে যেতে থাকে দূরে। মানুষের জীবনে সম্পর্কের ক্ষেত্রে অন্যের অনুভূতিকে সেই মানুষটির জায়গা থেকে বোঝার গুরুত্ব অপরিসীম। কিন্তু, বেশিরভাগ  ক্ষেত্রেই মানুষ নিজের জায়গা থেকে অন্যকে, অন্যের অনুভূতিকে বুঝতে চায়। ফলে সেই মানুষটিকে, তার অনুভূতিকে বুঝতে ব্যর্থ হয়। এই ব্যর্থতা থেকে ক্রমশ কমতে শুরু করে সেই মানুষটির প্রত্যাশা। আর, এই প্রত্যাশার ক্ষয় দু'জন মানুষের মধ্যেকার সম্পর্কের বাঁধনটিকেও ক্ষইয়ে দিতে শুরু করে। অনেক সময় আবার অতিপ্রত্যাশা-অতিনির্ভরতাও সংকট ডেকে আনে সম্পর্কের অস্তিত্বের ক্ষেত্রে। সম্পর্কের প্রত্যাশা, পারস্পরিক নির্ভরতা জরুরি। কিন্তু, তা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে অনেক সময় দেখা দেয় সমস্যা। প্রতিটি ব্যক্তি মানুষের স্বতন্ত্র অস্তিত্বের নিজস্ব ঘেরাটোপ বা পরিসীমা যখন অতিপ্রত্যাশা-অতিনির্ভরতার কারণে সঙ্গে থাকা মানুষটির দ্বারা লঙ্ঘিত হয়, তখন অন্যজনের মনে দমবন্ধ হয়ে আসার অনুভূতি হতে পারে। এখান থেকেই ধীরে ধীরে অন্যের মনে দূরে সরে আসার ইচ্ছে উঁকি দিতে শুরু করে। একসময় যা বন্ধন-মুক্তির দিকে নিয়ে যায়। 

    বর্তমানে মানুষ তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে ফেলেছে। গোটা বিশ্ব এখন তার হাতের মুঠোয়। মুহূর্তের মধ্যে পৃথিবীর এ-প্রান্ত থেকে ও-প্রান্তে সংযোগ গড়ে তুলতে পারছে সে। তথ্যপ্রযুক্তির জালে এখন গোটা পৃথিবীই ছোট হতে হতে একটা গ্রামে...ভুবন-গাঁয়ে পর্যবসিত। এই ভুবন-গাঁয়ে বিশ্বাসাথে তার যোগ। ফেসবুক, হোয়াটস্ অ্যাপ, ট্যুইটার, ইনস্টগ্রামের ভারচ্যুয়াল জগতে তার বন্ধু, তার নিকটজন, তার 'ফলোয়ার' কয়েক হাজার। অথচ বাস্তবজীবনে-প্রতিদিনের যাপনে সে ধীরে ধীরে হয়ে পড়ছে নির্বান্ধব-প্রায়, বাস্তবের নিকটজন ক্রমশ সরে যাচ্ছে দূরে। বিচ্ছিন্নতার একাকী যাপন তার অবধারিত ভবিষ্যৎ হয়ে উঠছে। 

    এভাবেই মানুষ নিজগুণে একা হতে শুরু করেছে। বাস্তব জীবনে সে নিঃসঙ্গতাকে-একাকিত্বকে নিজেই আবাহন করে চলেছে। বাস্তব জীবনের সম্পর্কগুলোর দায়িত্ব, যত্ন, পরিচর্যা থেকে দূরে ভারচ্যুয়ালে মগ্ন মানুষের জীবনে হয়তো বিষণ্ণতাই পরিণাম। 

    ব্যক্তিগত জীবন, নিতান্তই 'ব্যক্তিগত' হয়তো নয়, ব্যক্তি মানুষটি জড়িয়ে থাকে নানা ধরনের, বিভিন্ন স্তরের নানাবিধ সম্পর্কে। সেইসব সম্পর্ক কখনও পারিবারিক, কখনও সামাজিক, কখনও প্রাতিষ্ঠানিক। তাই ব্যক্তি মানুষটির জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন সম্পর্কের প্রতি মনোযোগ-যত্ন-দায়িত্ব শুধু ব্যক্তি মানুষটিকেই নয়, প্রভাবিত করে আশপাশের আরও অনেককেই। সম্পর্কের যত্ন-পরিচর্যার প্রয়োজন যদি সেই ব্যক্তি মানুষ উপলব্ধি করতে না-পারেন, তার পরিণাম শুধু তাঁর নয়, হয়তো পারিপার্শ্বিক আরও অনেকের জীবনেই সংকট ডেকে আনে।

    তাই সম্পর্কের যত্ন নিতান্তই 'ব্যক্তিগত' নয়।
  • Ishan | ১১ মে ২০১৮ ২০:৩১394346
  • ২০১৯ এ বিজেপি তার ট্র্যাডিশনাল এলাকায়, মানে হিন্দি বলয় এবং পশ্চিম ভারতে খারাপ ফল করবে। তুলনামূলকভাবে। বিজেপি এখন পূর্ব আর দক্ষিণে সেটা মেক আপ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। স্ট্র্যাটেজির প্রশ্নে বিজেপির ধারেকাছে এই মুহূর্তে আর কেউ আসেনা। আআপেরও থিংকিং প্যাটার্ন খুব ভালো ছিল। কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারলে আর কী হবে।
  • T | ১১ মে ২০১৮ ২০:২৩394345
  • দুহাজার উনিশে বিজেপি টিকে গেলে জাস্ট সময়ের অপেক্ষা।
  • Ishan | ১১ মে ২০১৮ ২০:১৯394344
  • ডিডিদা যতই খিল্লি করুন, গাট ফিলিং হল, টিএমসির এটাই শেষ টার্ম। তার মানেই অবশ্য সিপিএম আসবে তা নয়।
  • T | ১১ মে ২০১৮ ২০:১৭394343
  • তাজা ছেলের দলবল বোমা গুলি চালিয়েছে। একজন মারা গেছে। রাণীমা বুলবাবুকে গ্রেপ্তার করতে পুলিশ পাঠিয়েছেন।
  • Ishan | ১১ মে ২০১৮ ২০:০৪394342
  • কী হল আবার। (ভাঙড় কিন্তু, 'র' নয়)
  • pi | ১১ মে ২০১৮ ১৯:৫৬394341
  • ভাঙ্গরে গুলিতে মৃত
  • Du | ১১ মে ২০১৮ ১৯:৩৯394340
  • ওয়ালমার্টে খারাপ জিনিস? কিরকম?
  • b | ১১ মে ২০১৮ ১৫:৪৭394338
  • ভূতের মাংস মানে নিশ্চয় মরা ভূত। তা ভূত মরলে পাঁঠা হয়। মনোজ বসু বলেছেন।
  • paps | ১১ মে ২০১৮ ১৫:৩৪394337
  • অনেক মাংসের নাম শুনলাম। কিন্তু আপনারা কেউ ভূতের মাংস খেয়েছেন কি?
  • b | ১১ মে ২০১৮ ১৫:০৮394336
  • সর্বনাশ পিটি! ভাটিয়ালিতে আপনার দুটো কমেন্ট হয়ে গেছে!!! এর পরের পোস্ট কি নেক্সট দশকে?
  • PT | ১১ মে ২০১৮ ১৫:০৬394335
  • এটা তো "সাধ না মিটিল" নয়। এটা সেই মুষ্ঠিবদ্ধ আর্তনাদ মায়ের কোলে ওঠার জন্য।
  • r2h | ১১ মে ২০১৮ ১৩:১৬394334
  • r2h | ১১ মে ২০১৮ ১৩:১৪394333
  • সাধ না মিটিল রূপম গেয়েছেন যদ্দুর মনে পড়ে
  • PT | ১১ মে ২০১৮ ১০:২৮394331
  • মদিনা ও কাবাতে কপাল ঠেকানোর পর উনি কি এট্টু "ব্রহ্মময়ী তারা তুমি"-র দিকে নজর দেবেন? অথবা "আমার সাধ না মিটিল".....এই গানটা এখনো কেউ ব্যান্ডে কব্জা করতে পারেনি? ডবল দাদরায় অথবা ৮ মাত্রার বিটে নেচে নেচে বাজারে ছাড়লে ছাগলেরা কাঁঠালপাতা মনে করে কচমচ করে চিবিয়ে খাবে।
  • b | ১১ মে ২০১৮ ১০:০৯394330
  • বা*মার্ট
  • S | ১১ মে ২০১৮ ১০:০৮394329
  • দ্য গ্রেট ওয়ালমার্ট স্টোর? ওয়ালমার্টে তো যত পচা ধচা জিনিস পাওয়া যায়। এতো খারাপ জিনিস যে কোনও দোকানে বিক্রি হয়, ওয়ালমার্ট না দেখলে বিশ্বাসই হতো না।
  • dd | ১১ মে ২০১৮ ০৯:৫৫394328
  • আরে, লুরু আর করণাটক কি এক? ফলসা আর জলসা কি এক? জল আর কাজল? ব্যারাল আর রুমাল?

    লুরুতে বসে সারা স্টেটের কিসসু বোঝা যায় না। লুরু একটা আইল্যান্ড। যেমতি গুচ। গুচ পড়লে মনে হবে কেন্দ্রে লরেন বাবু আর রাজ্যে মমতা গ্যালো রে। অ্যাক্কেবারে ফর্দাফাঁই। মেগনিফাইং লেন্স দিয়ে দেখলেও মেরেকেটে পৌনে দুইখানা সাপোর্টার। কিন্তু সেরম হয় না কি? হচ্ছে না কি ?

    তবে মহর্ষি একককে জিগালেই সব জানতে পারবে। উনি সর্বজ্ঞ।
  • pi | ১১ মে ২০১৮ ০৯:৪৪394327
  • eniye lurubaasIder kI abhij`Nataa?

    Karnataka has amongst India’s best economic and child health outcomes, but women’s empowerment lags some of India’s poorest states, according to an IndiaSpend analysis of national data. Read on: #KarnatakaElection https://bit.ly/2IaEHXz
  • pisi | ১১ মে ২০১৮ ০৯:২৩394326
  • জলহস্তিই যদি হবে তবে শুঁড় নেই কেন?

    আর জলহস্তির পিসির নাম কি মাসি সর্কার?
  • dd | ১১ মে ২০১৮ ০৯:২২394325
  • কালে রেতের দিকে আসি নাই। The man in the high castle" দেখতে ব্যস্তো ছিলেম। আপনেরা তো এইসব ছাউল্লা বই দ্যাখেন্না।

    কিন্তু দেখি সিংগুল ডি লিখেছেন যে ব্যাকডোর দিয়ে ওয়ালমার্টের ভারত আগোমনে আমি নিশ্চয়ই ধাঁই ধপা ধপ নাচছি। আজ্ঞে না, মোটেই না।

    যতদিন না নিজেই কার্ট ঠেলে বোঝাই করে দেশ বিদেশের সামগ্রী কিনে বুক ফুলিয়ে দি গ্রেট ওয়ালমার্ট স্টোর থেকে বাজার করি, ততদিন চিত্তে সুখ নাই।

    তবে স্বদেশী জাগরণ মঞ্চ খুব লড়ছে। "ওয়ালমার্ট গো ব্যাক" এইসব কয়ে। বামেরা সংগে আছেন।
  • S | ১১ মে ২০১৮ ০৯:১৩394324
  • জলহস্তির রোস্ট কেউ খান নাই? নিউ মার্কেটে আজকাল পাওয়া যাচ্ছে না?
  • Du | ১১ মে ২০১৮ ০৮:৫২394323
  • পিসি সরকার ঃ)
  • Du | ১১ মে ২০১৮ ০৮:৩৯394322
  • আসল ভেল্কি হল এত বড় একটা বদ কারবার চললো এত দিন ধরে কিন্তু সরকারের দিকে কেউ আঙ্গুল তুললো না। সাদা নীল রঙ দেখা না গেলে সরকারের কথা মনেই পড়ে না আর ভাইসি ভার্সা এ পিসি সরকার থেকে ফেসবুক কেউ করতে পারে নি।
  • paps | ১১ মে ২০১৮ ০৮:৩৩394321
  • হাতির মাংস যদি খেতেই হয় তাহলে শুঁড় অংশটা নিয়ে কাবাব বানিয়ে নিন। স্কিওয়ারে দেওয়ার আগে কষ্ট করে ফুটো করার দরকার হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত