এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৪ মে ২০১৮ ০০:৪০394050
  • একমত একমত। বাংলার উপর বাঙালীর অধিকার ফিরে পেতে যেকোনো কুচকাওয়াজে পা মেলাতে প্রস্তুত। ভোটপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিলে তো সোনায় সোহাগা। গোটা বাম ইন্টেলিজেন্সিয়াকে রাস্তায় নামিয়ে দেওয়া যাবে। এছাড়া ব্যাটলফিল্ড সমাচার দর্পণের প্রবন্ধ সেকশনের দায়িত্ব হনুদাকে দিয়ে দিলেই অসি এবং মসীর কাঙ্খিত সহাবস্থানে বাধা থাকে না।
  • Atoz | ০৪ মে ২০১৮ ০০:৩২394049
  • বিপ্লব বলতেই মনে হল, বিপ পালকে অনেকদিন দেখা যাচ্ছে না। ঃ-)
  • Atoz | ০৪ মে ২০১৮ ০০:২৯394047
  • বিপ্লব ? ঃ-)
  • T | ০৪ মে ২০১৮ ০০:২৯394048
  • :))
    এদিকে গর্গ বলেন, "মেট্রোয় হিংস্র নীতিপুলিশদের বিরুদ্ধে প্রতিবাদ যথার্থ। কিন্তু প্রতিবাদের শ্রেণী চরিত্র ও কলকাতা-কেন্দ্রিক চরিত্র যেন না ভুলি..."
  • Ishan | ০৪ মে ২০১৮ ০০:২০394046
  • শোনো একক। এখন আর প্রবন্ধ লেকার টাইম নাই। এখন অ্যাকসন চাই। স্টেজে এবার নামো সাথী, স্টেজে নামো মাইকেল জ্যাকসন।
  • Ekak | ০৪ মে ২০১৮ ০০:১৭394044
  • রাম হারাম আর প্রবীণ নবীন টুইস্টেড অবস্থান। পৃথিবী জুড়ে নবীন রা প্রবীণ দের রিসোর্স থেকে সরিয়ে দিতে চাইছে। আর প্রবীণ রা রামজাদা দের ক্ষমতায় এনে নবীন দের ওপর শোধ তুলছে। এবার রামজাদা রা প্রবীণ দের গ্যাস দিয়ে ক্ষমতায় এসে তাদেরকেই ফুটিয়ে দিয়ে নবীন দের রামনামে দীক্ষা দিচ্ছে। বহুত জটপাকানো ব্যাপার।

    তবে সামাজিক স্বার্থ ও রাজনৈতিক অবস্থানের সম্পর্কগুলো এরকম ই। শিশুশ্রম বন্ধ আন্দোলনকেও বেশিরভাগ মানুষ সমর্থন করেছিল কোনো শিশুপ্রেম এর জায়গা থেকে না। শিশুরা কম পারিশ্রমিকে কাজ করে বড়োদের কাজ নিয়ে নিতো বলে।
  • Ishan | ০৪ মে ২০১৮ ০০:১৭394045
  • টিভাই, অভিযুক্তকে বিজেপি প্লাস বহিরাগত করে দাও। সিপিএম তো নেমেই গেছে। এবার তৃণমূল থেকে বাংলা পক্ষ হয়ে আমি নিজে অবধি নেমে যাব। এই কিন্তু সেশ সুযোগ।
  • T | ০৪ মে ২০১৮ ০০:১৬394043
  • ওই আর কী!
  • Ishan | ০৪ মে ২০১৮ ০০:১৫394042
  • নবীন প্রবীণ মারামারি হচ্ছে না তো। ওটা একটু খুনসুটি মতো হচ্ছে।
  • T | ০৪ মে ২০১৮ ০০:১১394041
  • ব্যাপারটা শেষ অবদি প্রবীণ বনাম নবীন নাকি রামজাদা বনাম হারামজাদা হবে এখনও বোঝা যাচ্ছে না। অভিযুক্ত বুড়োগণের একজন বিচিপি। আরেকজনের রাজনৈতিক অ্যাফিলিয়েশন জানা না গেলেও তার কমেন্টের স্ক্রিনশট মার্কেটে ঘুরছে। সে সাংঘাতিক কিন্তু আসল না নকল জানা সম্ভব নয়। কেস পুঁদিচ্চেরী।

    তবে মেট্রোর ঘটনায় যে হিন্দুভাইবোনেরা ভেবেছিল যুবসমাজকে ছকে ফেলা গ্যাচে তাদের এখন বুঝভুম্বুল অবস্থা। :))
  • S | ০৩ মে ২০১৮ ২৩:৫১394040
  • আমার একজন তেলুগু ছেলেকেই খুব ভালো লেগেছিলো। নাগেশ কুকুনুর।
  • S | ০৩ মে ২০১৮ ২৩:৫০394039
  • পঁচায়েত ইলেকশন আর তার আগে তিনো-বিজেপি মারামারির মার্কেটটা মিস করে গেছি। এইবারে প্রবীণ ভার্সেস নবীন মারপিট হলে আমি ইঁট পাটকেল ঢিল আধলা বাঁশ সাপ্লাই দেবো।
  • aranya | ০৩ মে ২০১৮ ২৩:৪৯394038
  • আমার বোধায় তেলুগু জামাই হবেক, দিব্য ছেলে
  • Tim | ০৩ মে ২০১৮ ২৩:৪৫394036
  • হ্যা হ্যা এখন চাড্ডিভাইবোনেদের জন্য দে গরুর গা ধুইয়ে ফেজ চলছে। খোরাকের সেশ নেই !
  • Ishan | ০৩ মে ২০১৮ ২৩:৪৫394037
  • আমি বুঝব কেন। ছেলে ঠেলা বুঝবে।
  • S | ০৩ মে ২০১৮ ২৩:৪১394035
  • ছেলে যখন এক হিন্দিভাষীকে ঘরে এনে তুলবে তকন বুঝবেন।
  • Ishan | ০৩ মে ২০১৮ ২৩:৩৪394034
  • লেটেস্ট জানলাম, আক্রমণকারীরা বুড়ো নয়, ৪০ থেকে ৫০ বছর বয়স্ক। এবং তাঁরা হিন্দিভাষী। ছবি দেখেই সেটা বোঝা যাচ্ছে। (সূত্রঃ ফেবু)

    ১৯৯৬ সালে মরাল পুলিশিং এর বিরুদ্ধে আবাপতে চিঠি লিখে যে আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলন এই ভাবেই আজ চোখের সামনে ফুলে ফলে ভরে উঠছে। এবার একটা হিন্দি হটাও আন্দোলন শুরু হলেই আমার সমস্ত অ্যাজেন্ডা ফুলফিল হয়ে যায়। তারপর ছেলের বিয়ে দিয়ে শান্তিতে চোখ বুজতে পারি।
  • sm | ০৩ মে ২০১৮ ২৩:০৮394033
  • হাফপ্যান্ট, অনেক কিছুই হাত পা ঝাঁকিয়ে বলে যাচ্ছে। ওটা কোন পক্ষে?
  • T | ০৩ মে ২০১৮ ২৩:০৬394032
  • এটা চাড্ডি ভাইবোনেরা বা আইটি সেল বলার চেষ্টা করেছিল, কিন্তু যৌবনের বজ্রনির্ঘোষে উড়ে গ্যাচে।
  • S | ০৩ মে ২০১৮ ২৩:০৪394031
  • আচ্ছা কেউ বলছে না যে সিয়াচেনে সৈন্যরা দাঁড়িয়ে আছে আর তোমরা মেট্রোতে আলিঙ্গন করছো? বা এতো উত্তেজনার কাশ্মীর গলে যাবে টাইপের কিছু? কি যেন হ্যাঁ এরা দেশোদ্রোহি - শুধু চুমু খায়?
  • Ekak | ০৩ মে ২০১৮ ২২:৫৪394030
  • এবং সুযোগ কমছে। মানে ইয়ং বাড়ছে বলেই সুযোগ কমছে শুধু তা না, সরকারি ব্যর্থতার ফলে আগে যা সুযোগ ছিল সেগুলো ঝাঁপ বন্ধ হচ্ছে। ছেলে মেয়ে রেশিও ( এটা সরাসরি ডেটা দেখে বোঝা মুশকিল, ইকোনোমিক ও সোশ্যাল স্টাটাসের সঙ্গে নর্মালাইজ করে দেখতে হবে ) খারাপ হচ্ছে। একটা সময় পর যৌনসঙ্গী পাওয়া বিশাল মুশকিল হবে স্টেডি বিয়ে বা লিভ টোগেদার দূর কি বাত।
  • | ০৩ মে ২০১৮ ২২:৫১394029
  • এই হ্যাঁ এসোশুইদের এইটা আমি কার দেয়ালে যেন দেখে বেজায় হাসলাম
  • T | ০৩ মে ২০১৮ ২২:৪৭394028
  • এমনিতেই ইয়ং পপুলেশন বাড়ছে।
  • Ekak | ০৩ মে ২০১৮ ২২:৪২394027
  • বুড়োদের নিয়ে যাঁরা চিন্তিত তাদের বলার যে :

    বুড়োদের বিরুদ্ধে জনমত ব্যাপারটা এই ঘটনায় সারফেসে এসেছে। কিন্তু কোনো বিচ্ছিন্ন ব্যাপার না।

    ইয়ং এন্ড ওল্ড এর ডিভিশন যত দিন যাবে বাড়বে। এটা একটা প্রোডাকশন মেশিনারি। যে কোম্পানির মলমের প্রোডাকশন খুব বেশি তারা শর্ট এক্সপায়ারি ডেট মেন্টেন করে। মানুষের সমাজেও তাই হয় যদি একটা দেশে বর্ধমান জনসংখ্যা তার মোট সুযোগের তুলনায় অনেক বেশি হয়। এটা শুধু চাকরির সুযোগ নয়। বিয়ের সুযোগ। বাচ্চা উৎপাদন করার সুযোগ। সবকিছু। এখন যদি শর্ট এক্সপায়ারি ডেট মেন্টেন করা যায় অর্থাৎ ধরো তোমাকে বুড়ো ঘোষণা করে সামাজিকভাবে কোনঠাসা করা যায় তাহলে তোমার রিটায়ারমেন্ট হয়ে গেলে চাকরি টা কমবয়েসী কারো, তোমার যৌনসঙ্গী কমবয়েসী কারো। এটা একেবারেই ইচ্ছে করে শর্ট এক্সপায়ারি ডেট লাগিয়ে নতুন ব্যাচ সাপ্লাই দেওয়ার খেলা। এবং যেহেতু আমাদের দেশে মেল্ ফিমেল রেশিও স্কিউড এবং চাকরির অবস্থাও খারাপ তাই এক্সপায়ারি টাইম দিন দিন আরও শর্ট হবে। সরকার ও মিডিয়া একে পরোক্ষে মদত দেবে। এরপর দেখবে ৩০ বছরের মানুষ কে ২৫ বছরের মানুষ কাকু বা কাকিমা বলছে মানে, ব্র্যাকেটে, অনেক হলো এবার তুমি মার্কেট থেকে সরে পরও।
  • T | ০৩ মে ২০১৮ ২২:৩১394026
  • কিন্তু এই ইস্যুতে আইটি সেল একেবারেই কুপোকাত। হিন্দু সংহতির দেবতনু তিনদিন ধরে গাল খাচ্চেন। এমনকি ইউজুয়াল অন্য হোয়াটঅ্যাবাউটারি এবং হিন্দু মরে গ্যালো বাঁচাও মার্কা পোস্টগুলোতেও গাল খাচ্ছেন। চাড্ডিভাইরা প্রতিবাদ করে সামলাতে পাচ্ছে না। মাঝখানে দিল্লী মেট্রোর একটা নিতান্ত নিরামিষ ভিডিও নিয়ে কিছুটা চেষ্টা চলেছিল সেও বন্যার মুখে দাঁড়ায় নি। এবং শেষে এই এমজে চৈতালী। ফেবুর যুবসমাজ কবে এরম এককাট্টা হয়ে মাঠে নেমেছে মনে করা যাচ্ছে না।

    কিন্তু এই যুববিদ্রোহের বিপরীতে একা কুম্ভ হয়ে লড়ে যাচ্ছে এশিয়ার মুক্তিসূর্যের সেনানীগণ। চালাকি হচ্চে! লোকে খেতে পাচ্চে না, এদিকে মেট্রোয় ফষ্টিনষ্টি! সমাজে রাজনৈতিক কন্ট্রিব্যুশন না থাকলে সব বন্ধ! চলবে না। শেষ আধুনিক ছিলেন রামমোহন। থাবড়াও এদের ইত্যাদি।
  • T | ০৩ মে ২০১৮ ২২:১৫394025
  • অ্যাই, সক্কালেই এই লিংক আমি দিয়েছি। :)
  • Ishan | ০৩ মে ২০১৮ ২২:০০394024
  • বেস্ট লাইন এইটাঃ "এ সবের কারণে মেট্রোয় যাতায়াত করতে ভাল লাগে না তাঁদের। " কাপলদের জন্য মেট্রোয় উঠতে ভালো লাগেনা? কলকাতায়? :-)
  • Ishan | ০৩ মে ২০১৮ ২১:৩৭394022
  • আরে নানা। ওটা প্রায় নোবেলজয়ী কবি শ্রী দীপ্তেনের অমর কাব্যগ্রন্থ ঈশেন ও মাসীমার লাইন।
  • Ishan | ০৩ মে ২০১৮ ২১:৩৬394021
  • উফ রিকোয়ারমেন্টটা আগে বুঝুন। কাপলদের সংখ্যা বাড়াতে বলা হচ্ছে। ইতিমধ্যেই চুলোচুলিরত কাপ্লদের ডেকে এনে আবার ঝাঁকাতে বলা হচ্ছেনা। ওতে মড়ার উপোঅর খাঁড়ার ঘা দেওয়া ছাড়া আর কিছু হবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত