এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ০৩ মে ২০১৮ ০৭:১০393960
  • তখন একটু ইতিহাস শিক্ষা দিতে হবে। খুব একটা গুরুপাক হবে না বাচ্চাদের কাছে। রূপকথার মাধ্যমে অনেক ক্রুয়েলটিই তো পৌঁছয়। দাসব্যবসার গল্পে বাচ্চারা খুব একটা চমকাবে না।
  • Ekak | ০৩ মে ২০১৮ ০৭:০৮393959
  • সেটা বোধহয় আমরা জন্মেই এক্সট্রিম কন্ট্রাস্ট বডি টোন কম দেখি বলে বোঝানো সহজ। ধরুন একটা বাচ্চা সে দেখছে তার নিজের গা আর পাশের বাচ্চার গায়ের রং এক্সট্রিম কন্ট্রাস্ট। তখন প্রশ্ন আসা বেশি স্বাভাবিক। আমরা সমতলের ইন্ডিয়ান রা তো সবই বাদামির এদিক ওদিক।

    তবে, ভগবানের গপ্পের চে বিষুবের গপ্পোটা মাচ বেটার।
  • hu | ০৩ মে ২০১৮ ০৬:৫৮393958
  • আমাকে তো বাবা বলেছিল আফ্রিকা বিষুবরেখার ওপরে। ওখানে রোদের তেজ বেশি। তাই ওখানকার লোকের চামড়ার রং কালো। আমরা আরেকটু দূরে বিষুবরেখা থেকে। তাই আমরা ব্রাউন। সাহেবরা আরো দূরে। তাদের গায়ের রং সাদা। একটা গ্লোব ছিল বাড়িতে। সেটাতেই দিন-রাত, ঋতু পরিবর্তন আর এইসব বোঝানো হয়েছিল। ভগবানের কথা আসেনি। আর সকলেই যে মানুষ তা নিয়ে কোন সন্দেহই মনে জাগেনি তো তার নিরসন কি করে হবে! ক্লাস ওয়ান বা টুতে হয়েছে এসব।
  • Ekak | ০৩ মে ২০১৮ ০৬:৪১393957
  • পপুলার বিগ এফএম জকি। যাগ্গে যাক এসব আলবালছাল।

    এই ভিডিও টা ব্ল্যাক হোয়াইট বৈষম্য নিয়ে। অনেকে খুব প্রশংসা করছে। দেখতে পারেন। আমি ভাবছি যে, বাচ্চাকে এই ভগবান মার্কা গপ্পোটা এড়িয়ে গিয়ে ভ্যালু পাস করা যেত কি না। গেলে কিভাবে। কারো কিছু মাথায় এলে বলবেন।

    https://www.facebook.com/Filmelon/videos/1661341183951873/
  • T | ০৩ মে ২০১৮ ০৬:৩৯393956
  • সাত কান্ড রামায়ণ পড়ে...ইত্যাদি।
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৬:৩৫393954
  • এই মহিলা কি রেডিও জকি?
  • Ekak | ০৩ মে ২০১৮ ০৬:৩৩393953
  • তবে আমার নিজের ও দেখে বিরক্ত লেগেছে আর কি, মানে ওই ইন্টিগ্রিটির বোকা বোকা এক্সপেক্টেশন আমার ও রয়ে গ্যাছে :))
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৬:৩২393952
  • নাটকটা আগে লিখে নিয়েছে, তারপরে নাটকীয়ভাবে পড়ে পড়ে বলছে।
  • Ekak | ০৩ মে ২০১৮ ০৬:২৭393951
  • আর এগুলো কিস্যু কন্সপিরেসি নয়। আমি যদি ঢোকলার দোকান ছালাতুম তাহলে আমার চেইন ইনগরেট করতে একতা কাপুর আসতেন। এটাই নিয়ম :) যারা মিডিয়া পার্সন দের কাছ থেকে পার্সোনাল ইন্টিগ্রিটি এক্সপেক্ট করে তাদের প্রব্লেম আছে।
  • Ekak | ০৩ মে ২০১৮ ০৬:২৪393950
  • ওনার কথাবার্তা আগেও শুনেছি। টিপিকাল বাঙালি ওয়ানাবি ক্লাস কে ক্যাটার করেন। আমরা এই সোশ্যাল মিডিয়ায় থাকতে থাকতে ভুলে যাই যে ঘর থেকে বেরোলেই যাদের সঙ্গে দেখা হবে তাদের অধিকাংশ হয় পেটাও পন্থী নয় পিটিয়ে ভুল কিছু করেনি-আজকাল বড্ডো বাড় বেড়েছে পন্থী। একটা খুব ছোট্ট অংশ ইন্টারনেট এ আসে, তার ও একটা ছোট্ট অংশ ইন্টারনেট এ যেরকম লিবারাল এটিটিউড দেখায় লাইফেও তাই। কাজেই এনাদের ফ্যান ফলোয়ার বাড়বে না তো কী ?

    "কী কী কারণে " আমি ব্যাখ্যায় যাবো না। লোকের মাথার মধ্যে ঢোকা আমার কাজ নয়। মিডিয়া পার্সন দের পাবলিক স্টেটমেন্ট ঠিক করার সময় তাদের টার্গেট অডিয়েন্স বয়েস বিলিফ সবকিছু খেয়াল রাখা হয়, এই পারসেপশন ভুল ও হতে পারে, কিন্তু এটা এস্ট্যাব্লিশড মডেল। এইটুকুই। লোকে কি কারণে লাইক দেয় লোকেই জানে না আমি কী জানবো। একট মেজার করা যায়। বাকি সব ভেগ।
  • T | ০৩ মে ২০১৮ ০৬:২২393949
  • কিন্তু সী হ্যাজ ডান হার বেস্ট বলতে পাচ্ছি না। :) কারণ সিম্পুল, সত্য ঘটনা জানানোর সময় পাবলিক অ্যাকটিং পছন্দ করবে না। ট্রুথ সোজাসাপটা ছুঁড়ে মারতে হয়, না হলে 'শাদা' এই অ্যাট্রিবিউট মাঠে মারা যায়। ইনি নেকিয়েছেন বলে পাবলিক প্রথমেই খচে যাচ্ছে। ৪.৫কে লাইক থাকলেও প্রায় ২.৫কে এঁর বিরুদ্ধে পড়েছে। এটা খুব খ্রাপ বলতে হবে।
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৬:১৬393948
  • লাইক জেনারেটর আছে হয়তো এদের। এমনকি কমেন্ট জেনারেটরও থাকতে পারে। ঃ-)
  • T | ০৩ মে ২০১৮ ০৬:১১393947
  • কিন্তু জনতা এসে তুমুল গাল দিয়ে যাচ্ছে। আর সেগুলোতে লাইক পড়ছে দ্যাখো। মহিলা বলে অবশ্য একটু মুখ সামলাচ্ছে জনতা। :)
  • S | ০৩ মে ২০১৮ ০৬:০৯393946
  • উফ একক। আবার সেই কর্পোরেট কন্সপিরেসি।

    এবারে আসল প্রশ্নটা করি। ঠিক কি কি কারণে এই ভদ্রমহিলার এতো ফলোয়ার বলে মনে হয় আপনার? আর ফেসবুকে লোকে সত্যিই কন্টেন্ট দেখে লাইক দেয় নাকি অন্য কারণে? ;))
  • Ekak | ০৩ মে ২০১৮ ০৬:০৪393945
  • ওয়েল, শী হ্যাস ডান হার বেস্ট। আমার ভিডিও টা দেখে ওনার পেছনে জোড়া ভিমরুল লেলিয়ে দৌড় করাতে ইচ্চে করচে সে আলাদা কথা। আজকাল মিডিয়া পার্সন রা বক্তব্য রাখে অনেক কিছু ভেবে। খোঁজ নিয়ে দেখুন উনি যে প্রাইম টাইম গুলো সামলান তার অডিয়েন্স এর এজ রেঞ্জ - মোরাল এলিয়েনেশন এসব বিচার করেই কর্পোরেট এর সুস্পষ্ট নির্দেশ আছে কী লাইনে খেলতে হবে।

    টিভি জার্নালিস্ট - এঙ্কর -এফ এম জকি এদের মাস ইনফ্লুয়েন্স বিশাল। আপনি আমি এদের নাম জানিনা, কিন্তু প্রচুর পুরুষ মহিলা এগুলো গোগ্রাসে গেলে।

    এই মুহূর্তে ওনার পেজ মেম্বার ৫৭ কে আর এই ভিডিও টা লাইক পেয়েছে ফাইভ পয়েন্ট সেভেন কে। লেট্ ইভিনিং এ পোস্ট করার পর টেন পার্সেন্ট এচিভড। বেশ ভালো নাম্বার এটা। মোটামুটি দুহাজার এর বেশি ফ্রেন্ড লিস্ট এর লোকদের খুব ভালো লেখায় ২০০ আর খুব খারাপ এ ৩৫ টা লাইক পরে। এটা একটা মোটামুটি অবসার্ভেশন। এটা করে উনি ভালোই কনভার্সন পাবেন।
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৫:৫৮393944
  • একতা কাপুর এর সিরিয়াল কি আর এমনি এমনি চলে?
  • S | ০৩ মে ২০১৮ ০৫:৫২393943
  • ইনিতো রীতিমত আজকের ইয়ঙ্গ মহিলা। বয়স্ক লোকেদের দোষ দিয়ে কি লাভ?
  • T | ০৩ মে ২০১৮ ০৫:৪৭393942
  • হেইডা একক কী দ্যাখাইলো! সলিড গুরু সলিড। ঃ))) উরি বাবা। সক্কাল সক্কাল উলটো শজারু দর্শন। :)
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৪:৫২393941
  • রূপা মুখ্যমন্ত্রী হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। এ পাব্লিকেরা সব গোরুর পিঠে চড়ে ঘুরবে আর ওঁ শান্তি শান্তি শান্তি বলবে।
  • S | ০৩ মে ২০১৮ ০৪:৪৮393940
  • এইসব পাব্লিক রোদ্দুর রায়কে থেকেও বেশি বিকারগ্রস্থ।
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৪:৪৩393938
  • শেষ সীনে রোদ্দুর রায় গান গাইবে, "ব্যক্ত হো-ও-ও-ওক জীবনের জয়" ঃ-)
  • S | ০৩ মে ২০১৮ ০৪:৪৩393939
  • কি ঢপের সব যুক্তি। কোন খাঁচায় থাকে এইসব পাব্লিক।

    বলছে খুব রাগ হলে যেমন পাব্লিক প্লেসে কাউকে মারা যায়্না, তেমনি যৌনতাও করা যায়্না।

    মাথায় কি পুরে রেখেছে, ভাগারের মাংস?
  • S | ০৩ মে ২০১৮ ০৪:১২393936
  • কিন্তু নায়ক তখন জানাবে যে এই বোমা নিয়ে সব ভাগাড়ের মাংস সাবাড় করা হবে। এইবারে?
  • Ekak | ০৩ মে ২০১৮ ০৩:৫৪393935
  • সেই উল্কিতে ডিটোনেটরের কোড লেকা। নায়ক সেটা পড়তে নায়িকার পিঠের চেন খুলবে। তাই দেখে লোকজন চেগে উঠে নায়ক কে কী পিট্টি কী পিট্টি। তখন সিআইএর দালাল রা মিলে মেট্রোর ওই জনতাকে পচ্চুর খিস্তি করবে কিন্তু শেষ পর্যন্ত সব ধোয়াঁশা ভেদ করে এফ এম এর ঘোষিকা আধঘন্টার ভাষণ সবাইকে জানাবেন যে যুগে যুগে মেট্রোর জনতারা এইভাবেই এটম বোমার কোড পড়া আটকে দিয়ে সমগ্র মানবজাতিকে বাঁচিয়ে দিয়েছেন।
  • S | ০৩ মে ২০১৮ ০৩:১৫393934
  • হয়নি হয়নি। নায়িকার উল্কি কোথায়? নায়কের পিঠে অ্যাটম বোম আর নায়িকার পিঠে বোমা উল্কি।
  • Ishan | ০৩ মে ২০১৮ ০২:৫৭393933
  • মেট্রোয় উঠে কিছু 'বুড়ো ভাম' এর সঙ্গে দেখা হয়। নায়ক ছোটো স্কার্ট পরা বান্ধবীকে জড়িয়ে ধরলে তারা ক্যালাতে আসে।
    বুড়ো১ঃ নিজেক কী ভেবেচো, সলমন খান?
    নায়কঃ হ্যাঁ, হ্যাঁ, মাসল দেখুন।
    জনতাঃ মাসল দেকাচ্ছে রে।
    বুড়ো২ঃ পিঠে বেঁধেচে কুলো।
    বুড়ো১ঃ দাঁড়া তোকে দেখাচ্ছি।
    নায়কঃ কুলো কই? পিঠে কি আছে জানেন?
    বুড়ো১ঃ কী প্যারাসুট?
    নায়কঃ নাঃ। আমার পিঠে...
    বিদূষকঃ পিঠে পুলি?
    নায়কঃ নাঃ। অ্যাতম বোম। দেব রে সুইচ টিপে?
    জনতা (সমস্বর)ঃ ওরে বাবা অ্যাটম বোম।

    দমদম স্টেশনে মেট্রোর অবতরণ ও জনতার হুলিয়ে পলায়ন। ফাঁকা স্টেশনে নায়ক নায়িকাকে কোলে তুলে নিয়ে আলিঙ্গন করে। সামনে মিনিস্কার্ট এবং পিঠে অ্যাটম বোম। নায়ক মুচকি হেসে বলেঃ মারব মতিঝিলে, লাশ পড়বে চেরনোবিলে।
  • S | ০৩ মে ২০১৮ ০২:৫২393932
  • কোথায় উল্কি?
  • Atoz | ০৩ মে ২০১৮ ০২:২৯393931
  • বান্ধবীর কিন্তু উল্কি মাস্ট। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত