এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০১ মে ২০১৮ ০৮:০৭393840
  • স্ক্রিপ্টেড ও হতে পারে। আগে থেকেই শিখিয়ে নিয়েছে কী বলতে হবে।
  • cm | ০১ মে ২০১৮ ০৮:০৫393839
  • ডায়েটিশিয়ানরা ছোটবেলা পাটিগণিত শেখেননাই?
  • Ekak | ০১ মে ২০১৮ ০৮:০৩393838
  • এই বেদোর বাচ্চাগুলোকে কেটে খেয়ে নিতে পারলে শান্তি হতো। কতজন লোক দিনে তিনশো গ্রামের বেশি মুরগি খায় শুনি ??? কোনো আইডিয়া আছে ? একটা টিপিকাল তিন জনের বাঙালি সংসার আটশো মুরগি কেনে দোকানে গিয়ে। তারপর দুদিন ধরে সেটা খায়।

    জাস্ট ইচ্ছে করে লিডিং কোশ্চেন করছে ডায়েটিশিয়ান দের আর উত্তরগুলোকে নিয়ে প্যানিক ছড়াচ্ছে !
  • Atoz | ০১ মে ২০১৮ ০৮:০১393837
  • কোনদিন দেখা যাবে মিডিয়া তুমুল লড়ে প্রমাণ করে যাচ্ছে মুসুরডাল ও নাকি বাদ, ওতে ট্যাক্সোটক্সিন মুসুম্মা থাকে, গোটা সাতেক এক্সপার্টকে দিয়ে বলিয়ে নেবে হয়তো। ঃ-)
  • Atoz | ০১ মে ২০১৮ ০৭:৫৮393836
  • কোত্থেকে আবার দেখি এক দন্ডপাট গজিয়ে গেছে, গ্রুপে তুমুল ভয় দেখাচ্ছে কী যেন এন্ডি না গেন্ডি পাওয়া গ্যাছে দক্ষিণ কলকাতার লোকের শরীরে।
  • Atoz | ০১ মে ২০১৮ ০৭:৪৪393834
  • আরে সেই অনেকদিন আগের শতপর্ণা কেসটা! সেটা তো শত শত শেয়ার হয়ে কী অবস্থা! এমনকি এখনো মাঝে মাঝে দেখি শেয়ার হচ্ছে, যারা জানেন না, তাদের দ্বারা।
    কী হল সেই শতপর্ণার, তাই বা কে জানে?
  • Ekak | ০১ মে ২০১৮ ০৭:৩৫393833
  • দেখুন, লাইভস্টক নষ্ট হয় এবং সেই নষ্ট মাংসের একটা অংশ বাজারে চালান যায় এটা অবিশ্বাস করিনা। বরফের চালান মাঝে মাঝেই কমে যায় গরমের সিজনে। এ কলকাতার সবাই জানে। নষ্ট মাছ তো রেগুলার ব্যাপার।

    যেটা প্রচন্ড সন্দেহজনক তা হলো, হঠাৎ এতো মিডিয়ার মাতামাতি। এবং খবরগুলো ফেব্রিকেট করার ধরণ।
  • না | ০১ মে ২০১৮ ০৭:৩৩393832
  • ফেসবুকে একজন মাদ্রাসায় ধর্ষণের পক্ষে লেখা শেয়ার করে দিল। যে নাকি কোনও ঘটনার বিচার না করে কিচ্ছু লেখে না সে একটা লেখা বিশ্বাস করে নিয়ে পোস্ট করে দিলো আর সমান তালে ওই পোস্টের সপক্ষে যুক্তি দিতে থাকল !! তারপর যখন অনেকে এসে পোস্টের বিরোধিতা করতে থাকে তখন বুঝলো পোস্ট কর্তা ছড়িয়েছে আর কেস খেয়েছে তখন বলে না পড়ে শেয়ার করেছি!!!!! অপছন্দের লোকের লেখা হলে কিন্তু পড়ত আর সমান তালে অ্যাটাক করে যেত।
  • Atoz | ০১ মে ২০১৮ ০৭:৩১393831
  • প্রায় প্রতিটি মানুষ, যারাই কোনো না কোনো নেটোয়ার্কের অংশ ব্যবহারকারী, জেনে বা অজান্তে এই মেশিনের দ্বারাই ব্যবহৃত হচ্ছে।
  • Fëanor | ০১ মে ২০১৮ ০৭:৩০393830
  • ভাগাড় নিয়ে কিছু গুল্প চালানো হচ্ছে তো বটেই, নইলে হোয়াটস অ্যাপে ফরোয়ার্ড হওয়া লিস্টিতে ১০০% ভেজু খানদানী রাজধানীর নাম আসে কোত্থেকে?
  • না | ০১ মে ২০১৮ ০৭:২১393829
  • শুধু মিডিয়া নয় আরও অনেকে একই জিনিস ঘটাচ্ছে।
  • Ekak | ০১ মে ২০১৮ ০৪:৫৭393828
  • মানে যেটা ক্লিয়ার হচ্ছে না, যে যারা রাত্রদিন বেড়াল ঘাঁটে এবং হাত না ধুয়ে খায় তাদের শরীরে টি গন্ডি পাওয়া নিয়ে আগেও প্রচুর লেখা হয়েছে। টি গন্ডি মানে বেড়ালেরমাংস এটা কিকরে কানেক্ট হলো পুরোটা দেখেও বোঝা গেলোনা। যাদের ক্ষেত্রে ধরা পড়েছে তাদের বেড়াল এক্সপোসার কেমন তা ক্রস চেক করেছে কিনা কে জানে।

    "বেড়ালের কাবাব " খেলে যদি মানুষ মরে যায় তো গোটা নর্থ ইস্ট কবে মরে ফৌত হয়ে যেত :(:(
  • Ekak | ০১ মে ২০১৮ ০৪:৪৯393827
  • পাই জেগে আছিস ? একটু কনফার্ম করতো যে বেড়ালের মাংস টক্সোপ্লাজমা গন্ডি সোর্স হতে পারে কিনা। এই প্যারাসাইট তা তো বেড়ালের অন্তরে থাকলে আর বেড়ালের গু এর মাধ্যমে ছড়ায়। আর টক্সোপ্লাজমোসিস বেড়ালের গু ছাড়াও কাঁচা যে কোনো মাংস থেকে হতে পারে। তাইতো, না ভুল বলছি ?? টক্সোপ্লাজমোসিস থেকে বেড়ালের মাংস কানেক্ট করেছে কিকরে এরা ?

    এতো দুশ্চিন্তার কারণ আবাপর নতুন প্রতিবেদন। প্রচন্ড কিছু নোংরা খেলা শুরু হয়েছে।

    http://abpananda.abplive.in/kolkata-news/dead-animal-meat-case-toxoplasmosis-parasite-found-in-kolkata-467076
  • Atoz | ০১ মে ২০১৮ ০৩:৫১393826
  • শুধু বাড়ি কেন, গাঁওবুড়া ফাওবুড়া ইত্যাদিরা গোটা গাঁয়ের ছেলেপিলেদের কন্ট্রোল করার একটা ইতিহাস তো আছেই। মাথা মুড়ানো ঘোল ঢালা ইত্যাদি কমন প্র্যাকটিস ছিল হাজার হাজার বছর। আরো তেমন তেমন সাংঘাতিক ট্রাইবে পাথর ছুঁড়ে খুন করা ইত্যাদিও। তবে কিনা গাঁ কে বড়ো সড়ো বাড়িই বলা যায় একরকম। বিশাল লার্জ স্কেলে ওটা হত না। ওইটি সম্ভবতঃ শুরু হয়েছে "প্রসারণ" এর সময় থেকে, সেটা ধর্মের প্রসারণই হোক বা সাম্রাজ্যের।
  • Ekak | ০১ মে ২০১৮ ০৩:২৩393825
  • সাধারণের মধ্যে "ঐতিহ্য " নিয়ে মাতামাতিটা অনেক পরে বেড়েচে। নিজের বাড়ির / প্যাক এর লোককে কন্ট্রোল করার চেষ্টা তো শিম্পাঞ্জি ইন্সটিঙ্কট। সে যতই খারাপ হোক। ব্যাপারটা ধর্মযুদ্ধ করে দুনিয়া সামলানোর জায়গায় চলে গেলে বুঝতে হবে অসুখ বাড়ছে। এই অসুখটা অত পুরোনো নয়। চিরকালের হাফগেরস্ত আরবান বাঙালির ঐতিহ্য ন্যাজ টি স্বয়ং ঐতিহ্যের সমবয়েসী নয়। এটি ফলস ন্যাজ এবং এর সঙ্গে মধ্যবিত্তের উত্থান -ফলস আইডেন্টিটি খোঁজার চেষ্টা অনেক খোস পাঁচড়া জড়িয়ে আচে।
  • Atoz | ০১ মে ২০১৮ ০২:৫০393824
  • আগের আমলের জমিদার (অজমিদারও)বাপেরা অমরীশের চেয়ে কয়েক ডিগ্রী বেশি ছিল। এখনও তেনারাই আছেন নতুন পোশাকে, বোঝাই যাচ্ছে। মাঝখান থেকে কিছু আর্চিস ফার্চিস এসে ব্যবসাও করে যাচ্ছে, ঝামেলাও বাঁধিয়ে যাচ্ছে। মিডিয়া এদিক থেকেও মারছে, ওদিক থেকেও মারছে, ঝোপ বুঝে কোপ।
  • Ekak | ০১ মে ২০১৮ ০২:৪২393823
  • তবে অবাক হচ্ছিনা। ছোটবেলা থেকে চারপাশে এতো পেছনপাকা মোরাল মেসো মাসিমা দেকেচি যে এগুলো অবাক করেনা। হিন্দি সিনেমা বাঙালি যুবকযুবতীদের কতটা মিঠুন বা সলমন করেচে চাক্ষুষ হয়নি তেমন, তবে বাঙালির ঘরে ঘরে আম্রিশ পুরি বাপ দের জন্ম দিয়ে গেচে।
  • Atoz | ০১ মে ২০১৮ ০২:৩৪393822
  • পুলিশ জনতাকে উৎসাহ দিচ্ছিল হয়তো।
  • Ekak | ০১ মে ২০১৮ ০২:৩৩393821
  • মেট্রোর ঘটনায় তো ছবিতে মারকুটে জনতাকে পরিষ্কার দেখা যাচ্ছে। পুলিশ এখনো অবধি কাওকে এই ইস্যু তে গিরেফতার করেছে বলে খবর পাইনি।
  • Atoz | ০১ মে ২০১৮ ০২:২৫393820
  • আর এই আসিফার মারাত্মক ঘটনাটি তিনমাস আগের। যেই না মিডিয়াতে এই নিয়ে গন্ডগোল শুরু হল, অমনি শয়ে শয়ে এরকম ঘটনা তোলা হতে লাগল। সংখ্যার বিস্ফোরণ। ব্যস, মর্জিনার মার্কিং, দিল সব বাড়িতেই মার্ক করে, এবারে বার কর খুঁজে আলির বাড়ি। মিডিয়াও মর্জিনা টেকনিক নিল।
  • Atoz | ০১ মে ২০১৮ ০২:২০393819
  • ওদিকে পনীর খাওয়ানোর জন্য প্রোমোট করাও শুরু হয়ে গ্যাছে। কারণ মাংস তো ভাগাড়ের !
    কোনো একটা বড়ো প্ল্যান আছে এইসবের পেছনে। সম্ভবতঃ বড় বড় মিডিয়া হাউসগুলোও সেই প্ল্যানের অংশীদার।
  • Ishan | ০১ মে ২০১৮ ০২:১০393818
  • এছাড়াও কাল নাকি কলকাতার মেট্রোয় আলিঙ্গন করায় এক যুগলকে নামিয়ে ক্যালানো হয়েছে। কাগজে পড়লাম। আসলে কী ঘটেছে কী জানি। তবে যিনি লিখেছেন, তিনি 'প্রত্যক্ষদর্শী'। ফলে আশা করি পুরোটাই গুল নয়। খুব অবিশ্বাস্যও লাগছেনা। এই 'রাস্তাঘাটে অসভ্যতা'র বিরুদ্ধেও জনমত খুব প্রবল। উল্টো কথা কিছু বল যাবেনা।
  • Ishan | ০১ মে ২০১৮ ০২:০৬393817
  • কেস কেন ঘুরবে। ছেলেগুলো তো ভালো কাজ কিছু করেনি। সেজন্য দুনিয়া এখন 'ন্যায়বিচার' করছে। লঘু, গুরু, পদ্ধতি, এইসব সামান্য ব্যাপার নিয়ে মাথা ঘামানোর টাইম কার আছে?

    ওদিকে মেটিয়াবুরুজের খবর দেখুন। কালই আমাকে একজন বললেন, মেয়েটাকে ধরে রেখে দিনের পর দিন রেপ করেছে। ওখানে পুলিশ ঢুকতে পারেনি। আর্মি নামাতে চেয়েছিল, দেয়নি।
    ঘটনাটা যে সেরকম নয়, বললাম। কিন্তু ধর্ষণ, নারীনির্যাতন, এসব খুব সেন্সিটিভ বিষয়। লোকে প্রতিকার করতে এত বেশি উদগ্রীব, যে, আমার কথা কানে উঠল কিনা বুঝলাম না। না ওঠাই প্রত্যাশিত।
  • Atoz | ০১ মে ২০১৮ ০১:৫৫393816
  • এই অ্যাতোগুলো লোক সাক্ষী, সম্ভবতঃ একাধিক ভিডিও আছে(দর্শকদের ভীড়ে অনেকেই ভিডিও করছিল বা করার চেষ্টা করছিল ), এ কেস ঘুরে যাওয়া উচিত। যদি না ভেতরে অন্য কোনো "গল্প" থাকে।
  • Atoz | ০১ মে ২০১৮ ০১:৩৩393815
  • এবং, এই পুরো জিনিসটা ভিডিও করা হল।
  • Atoz | ০১ মে ২০১৮ ০১:৩০393814
  • এই ভিডিওটা কদিন আগে আমিও দেখলাম। ছেলেগুলোকে পাড়ার লোক দিয়ে ধরিয়ে মেয়েটাকে দিয়ে মারানো হল। স্টেজ শো টাইপ।
  • Ishan | ০১ মে ২০১৮ ০১:১৯393813
  • ওদিকে সাঁইথিয়ার সেই বিখ্যাত ক্যারাটে কন্যার মার্শাল আর্টে তিন দুষ্কৃতীকে ঘায়েল করার একটা ভিডিও এসেছে ফেবুতে। কোনো অত্যুৎসাহী প্রত্যক্ষদর্শীর কীর্তি। তাতে দেখা যাচ্ছে, জনবহুল রাস্তা। মেয়েটি খুব চিৎকার করছে, 'আমাকে বলছে জিনস পরে খুব সুন্দর লাগছে?' ইত্যাদি। শুনে চাট্টি মুশকো লোক তিনটি ছেলেকে পাকড়াও করল। তারপর ধরে এক জায়গায় দাঁড় করিয়ে রাখল। মেয়েটিকে বলল মার মার। এবং মেয়েটি এসে বেশ কয়েকঘা দিয়ে দিল। ক্যারাটে কুংফুর নামগন্ধও পেলামনা দেখতে। একা একা তিনটি ছেলে অপহরণ করার চেষ্টা করেছিল, ধরে বলেছিল চল, এবং তারপর ফিল্মি কায়দায় ঢিসুম, সেসব তো নয়ই।

    দেখে সব মিলিয়ে বোঝা গেল যে, একটি মেয়েকে তিনটি অচেনা ছেলে জনবহুল রাস্তার মোড়ে বলেছিল 'জিনস পরে খুব সুন্দর লাগছে'। তাতে মেয়েটি খুবই রেগে যায়। চেঁচাতে লোক জড়ো হয়ে যায়। তারপর জনৈক সাংবাদিক এই ক্যারাটের গল্পটি উদ্ভাবন করেন। প্রসঙ্গত তাঁরই প্রচেষ্টায় ছেলে তিনটি শ্লীলতাহানি এবং সম্ভবত রেপ অ্যাটেম্পটের চার্জে আপাতত হাজতে। থ্যাংকস টু কড়া আইন এবং মিডিয়া, বছর পাঁচেকের কারাবাস নিশ্চিত।

    এর পরেও বলবেন, মিডিয়া গুল্প ঝাড়েনা?
  • Ishan | ৩০ এপ্রিল ২০১৮ ২২:৫৯393812
  • আচ্ছা সুভাষ বসু, রাসবিহারি বসু, এদের নিয়ে কোনো ভালো ওয়েব সিরিজ আছে? ছেলেকে দেখাতাম। এই মুখে মুখে ইতিহাস শিক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছি।
  • Atoz | ৩০ এপ্রিল ২০১৮ ২২:৪৪393811
  • উল্টে দিয়ে করে দিন, ভূ বু প তৃ ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত