এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২৮ এপ্রিল ২০১৮ ০৫:৪৯393780
  • অন্য কথাগুলো খুব একটা খারাপ বলেন নি, মানে এইসব বিউটি কনটেস্টগুলোর ভিতরের বাজার পলিটিক্স নিয়ে। কিন্তু উনি বদ্ধপরিকর, দুধে গোমূত্র ফেলবেনই। ছ্যাচ্ছ্যাড় করে।
  • Atoz | ২৮ এপ্রিল ২০১৮ ০৩:২৪393779
  • ইনিই কি সেই মহাভারতের ইন্টার্নেট কেস? ঃ-)
  • Atoz | ২৮ এপ্রিল ২০১৮ ০৩:২৩393778
  • অরণ্যদেব গিয়ে ওঁকে কবিতা পাঠ করাবেন,
    "ডায়না, আমার ডায়না -
    তোমার কাছে কেন যাওয়া যায় না?"
    ঃ-)
  • S | ২৮ এপ্রিল ২০১৮ ০৩:১৯393777
  • ওদিকে ত্রিপুরার নতুন সিএমের ডায়না হেইডেনকে পছন্দ হয়নি। কিসব দিন দেখতে হচ্ছে।
  • Atoz | ২৮ এপ্রিল ২০১৮ ০২:৪০393776
  • দিয়ে দিন দিয়ে দিন দিয়ে দিন। ঃ-)
  • S | ২৮ এপ্রিল ২০১৮ ০২:১২393775
  • তবে কোলকাতায় বছরে দুটো গুরু সন্মেলন হওয়া উচিত। শীতকালে একটা আর গরমকালে একটা।
  • S | ২৮ এপ্রিল ২০১৮ ০২:১১393774
  • ৫০০০ ডলার? এখানেও প্রফিট করবে গুরু? গুরুও তো প্রফিট মেকিঙ্গ বাজারী লিটল ম্যাগ হয়ে গেলো দেখি। যাহ। সব আশা গেলো।
  • Atoz | ২৮ এপ্রিল ২০১৮ ০১:৫৩393773
  • আর ঐ যে হাসিহাসি মুখ করে টিভিতে কে বলতেন, "আর মাত্র কয়েকমাস। এপিডেমিকে সব উজার হবেন। যান, শেষ কয়েকদিন ধর্মকর্ম করুন। "?
    উনি আর বলেন না কিছু?
  • Ishan | ২৮ এপ্রিল ২০১৮ ০১:২৯393772
  • প্রসঙ্গত এই ভাগাড়ের মাংস, এই জিনিসটাতেও আমি কেমন কেমন গন্ধ পাচ্ছি। ভাগাড়ের মাংস, খামারের মরা মুর্গি, মিথ্যে কিছুই না। কিন্তু ওই দিয়ে ব্যবসা চলেনা। একটু আধটু ভেজাল দেওয়া যায় মাত্র। বরং খাবারের রঙ, তেলে ভেজাল, এগুলো সর্বগ্রাসী এবং ক্ষতিকারক। এগুলো নিয়ে এই লেভেলের হইচই দেখিনা। কখনও না।
  • Ishan | ২৮ এপ্রিল ২০১৮ ০১:১৪393771
  • প্রথমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফ্রি।* ফান্ডিং ও পাওয়া খুবই সহজ। সানন্দে করে দেওয়া হবে। কোনো সমস্যা থাকবেনা।
    *প্রসেসিং ফি মাত্র ৫০০০ ডলার, অ্যাপ্লিকেশন বিনামূল্যে।
  • S | ২৮ এপ্রিল ২০১৮ ০০:৫০393769
  • আচ্ছা আমার এবারের ইন্ডিয়া ট্রিপটা কি গুরু স্পন্সর করবে? কি কি করতে হবে ফান্ডিঙ্গ পেতে গেলে?
  • Atoz | ২৮ এপ্রিল ২০১৮ ০০:৫০393770
  • প্রসারণশীল ফ্ল্যাট। ঃ-)
  • S | ২৮ এপ্রিল ২০১৮ ০০:৪৯393768
  • বাহ এরকম ফ্ল্যাটই তো চাই।
  • Ishan | ২৮ এপ্রিল ২০১৮ ০০:৪১393767
  • ফ্ল্যাটটার ইউনিক ব্যাপার হল প্রতি বছর সাইজে বাড়ে। এরকম যদি আমি একটা পেতাম।
  • S | ২৮ এপ্রিল ২০১৮ ০০:৩৮393766
  • তাহলে উনার ফ্ল্যাটটাকেই নোংরা করা যাক।
  • pinaki | ২৮ এপ্রিল ২০১৮ ০০:৩২393765
  • একটা ছহাজার স্কোয়ারফুটের ফ্ল্যাট আছে শুনেছি একজন গুরু শুভানুধ্যায়ীর। ;-)
  • Ishan | ২৮ এপ্রিল ২০১৮ ০০:৩১393764
  • কেন এইটবি? ;-)
  • pinaki | ২৮ এপ্রিল ২০১৮ ০০:৩০393763
  • আউটডোর তো করা যাবে না, ইনডোর করলে এমন জায়গায় করতে হবে যেখানে পর্যাপ্ত হাওয়াবাতাস আছে। সেটা খুব বড় কিছু হওয়া মুশকিল। ঘরোয়া কিছু অল্প লোকজন টার্গেট করে এক বা দুদিনের, কিছু প্রোগ্রাম, সাথে বইএর মেলা - এরকম ভাবা যে একদম যায় না তা নয়। প্রশ্ন হল কে করিবে আয়োজন?
  • S | ২৮ এপ্রিল ২০১৮ ০০:২৩393762
  • গরমকালে একটা মেলা করলে হয়না? লিটল ম্যাগাজিনগুলোর বইমেলা?
  • Ishan | ২৮ এপ্রিল ২০১৮ ০০:২১393761
  • কলকাতায় আর কোনো মেলা হয়না। হলেও সেখানে আমরা যাইনা। গেলেও চোখ বন্ধ করে রাখি। চোখ খুললেও কিছু মনে রাখিনা। মনে রাখলেও হৃদয়ে নিইনা। ইত্যাদি।
  • S | ২৮ এপ্রিল ২০১৮ ০০:১৯393760
  • কোন মেলা? বই মেলা? এটা আমারও আক্ষেপ।
  • Ishan | ২৮ এপ্রিল ২০১৮ ০০:১৭393759
  • মেলাটা যে এরা কেন ডিসেম্বরে করেনা। :-(
  • pinaki | ২৮ এপ্রিল ২০১৮ ০০:১৬393758
  • আগের যাওয়াটা আগের বছরের জমানো ছুটির কোটা থেকে। জুলাইএরটা এবছরের কোটা।
  • Ishan | ২৮ এপ্রিল ২০১৮ ০০:১২393757
  • পিনাকী তো এই ঘুরে এল। কত ছুটি রে ভাই।
  • pinaki | ২৮ এপ্রিল ২০১৮ ০০:১০393756
  • @S, অবশ্যই।
  • S | ২৮ এপ্রিল ২০১৮ ০০:০৯393755
  • জুলাই আর আগস্ট মাসে আমিও কোলকতায় থাকবো বলেই মনে হচ্ছে। ঐসময় গুরুর কোনও প্রোগ্রাম থাকলে আগে থেকে জানাবেন।
  • S | ২৮ এপ্রিল ২০১৮ ০০:০৫393754
  • আজকে পাশের বিল্ডিঙ্গে জেফ সেশন এসছে।
  • I | ২৭ এপ্রিল ২০১৮ ২৩:৩৮393753
  • এখনই কি কিছু কম পাঁঠা দেখতে পাচ্ছেন চতুর্দিকে!
  • pinaki | ২৭ এপ্রিল ২০১৮ ২৩:১৯393752
  • জুলাইতে যাবো কলকাতা। তখন একদিন প্ল্যান করা যাবে। @ইন্দোদা ঃ-)
  • dc | ২৭ এপ্রিল ২০১৮ ২২:৩৭393751
  • আমরা যদি মটন বিরিয়ানি মটন চাঁপ মটন রেজালা ইত্যাদি না খাই তবে চতুর্দিক পাঁঠায় ভরে যাবে যে! সে কি খুব একটা ভালো দৃশ্য হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত