এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৬ এপ্রিল ২০১৮ ১২:০৫393690
  • ইন্ডিয়ান টেলিভিশনে বিগত দশ বছরে ভালো কোনও কন্টেন্ট তৈরী হয়েছে? সিনেমারও তো একই অবস্থা।
  • S | ২৬ এপ্রিল ২০১৮ ১২:০৩393689
  • দিদ্গিরি আবার কোনটা?
  • S | ২৬ এপ্রিল ২০১৮ ১২:০২393687
  • অনেকে এসে আবার বলেন যে আমার মা/বাবা/অন্যকেউ আপনার বিশাল বড় ফ্যান। পুরো নায়কের ডায়লগ।
  • সিকি | ২৬ এপ্রিল ২০১৮ ১২:০২393688
  • কী অসম্ভব ব্লান্ট নিম্নমানের একটা প্রোগ্রাম। আর তাচ্চেয়েও রদ্দি হচ্ছে ঐ সব দিদিগিরি সিরিজ। লোকে দ্যাখে এগুলো।
  • T | ২৬ এপ্রিল ২০১৮ ১২:০০393686
  • উফফ, কী রদ্দি ঐ দাদাগিরি। আর উনি ওখানে নাড়ুগোপাল সেজে বসে থাকেন।
  • S | ২৬ এপ্রিল ২০১৮ ১১:৪৪393685
  • ডিসি, ইহাকে ইংরাজীতে ফিস্ট পাম্প বলে।

  • S | ২৬ এপ্রিল ২০১৮ ১১:৩০393683
  • আর দাদা পশ্চিমবঙ্গকে "পচ্চিমবঙ্গ" উচ্চারণ করেন।
  • | ২৬ এপ্রিল ২০১৮ ১১:৩০393684
  • ডিসি
    :-))))))
  • S | ২৬ এপ্রিল ২০১৮ ১১:২৮393682
  • সে অনেক নাটক হয়। কম বয়সী মহিলা মানেই ডোনাদির সঙ্গে দাদার প্রেমের প্রশ্ন করবেন। আর বয়স্ক লোক হলেই চ্যাপেলের সঙ্গে কি হয়েছিলো সেই নিয়ে প্রশ্ন।
  • dc | ২৬ এপ্রিল ২০১৮ ১১:১২393681
  • ইয়ে করে হাত মুঠোও করে নাকি? সেকি!
  • S | ২৬ এপ্রিল ২০১৮ ১১:১০393680
  • এমনকি ঐযে কোনও প্রশ্নের উত্তর পারলে তারপরে যে ইয়ে করে হাত মুঠো করে ওসবেরও রিটেক হয় ঠিকমত না হলে।
  • b | ২৬ এপ্রিল ২০১৮ ১১:০৬393679
  • ওগুলো সব স্ক্রিপ্টেড।
    এমনকি কেউ যখন বলে তুমি "যখন ডোনার সাথে লাইন মারতে...." তখন দাদার মুখে যে লজ্জা অভিমান খুশি ফুটে ওঠে আর ব্যাকগ্রাউন্ডে ঝ্যাং করে একটা আওয়াজ হয় ওটাও।
    কুইজ শো সিনিমাটা দেইখ্যা ফ্যালান
  • de | ২৬ এপ্রিল ২০১৮ ১০:৫০393678
  • দাদাগিরি তো পুরোটাই একটা অতীব ন্যাকা ন্যাকা ঢপবাজির প্রোগ্রাম, এরকম আগেও শুনেছি অনেকের থেকে -

    একদম প্রথমদিকের দুয়েকটা এপিসোড যা দেখেছিলাম তাতে ওখানে যেসব মহিলারা আসেন তারা সবাই এই বুড়ো দাদার এতো গদগদ, মাখোমাখো ফ্যান যে জাস্ট আর দেখার ইচ্ছেই হয়নি কখনো।
  • Ishan | ২৬ এপ্রিল ২০১৮ ১০:০৯393677
  • আমি যে লক্ষ্ণৌ অবধি খবর দিলাম? কত টুকুই বা দূর।
  • kumu | ২৬ এপ্রিল ২০১৮ ০৯:৩৪393676
  • থাংকু,ছোটাই,থাংকু।
    যার ছোটাই নাই তার কেহ নাই।
  • dc | ২৫ এপ্রিল ২০১৮ ১৮:৪৮393675
  • আমি দাদা আর শচীন দুজনেরই খেলার ফ্যান ছিলাম। যদ্দিন খেলেছে, দেখতে ভালো লেগেছে। খেলা ছাড়ার পর দুজনের কাউকে নিয়েই আর ইন্টারেস্টেড হইনি।
  • S | ২৫ এপ্রিল ২০১৮ ১৮:৪৪393674
  • কুমার শানু বা অরিজিত সিং ভালো গান গায়। দাদা আর শচীন ভালো ব্যাট করে। সেইসব জায়্গায় তাঁরা ভগবান। এর বাইরে এদেরকে ভালো মানুষ বানায় কর্পোরেট মিডিয়া। নইলে প্রোডাক্ট প্রোমোশান চলবে কি করে? ভালো মানুষ হওয়ার জন্য এদেরকে আলাদা করে কিছু করতে হয়্না।
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৮ ১৫:০০393673
  • রচনা লেখার ইমোশন্টা মিথ্যে নয়। আমরা জানি সাউরাভ চন্ডিবাবুর ছেলে, ডালমিয়ার সঙ্গে ওদের পুরোনো পীরিত। কিন্তু মফস্বল জেলার মানুষ রা ওভাবে ভাবেন না। মফোস্বলে কেও স্টেজে ওঠার সময় ঘোষনা হোয় ওমুক মিরাক্কেল খ্যাত,তোমুক স্টার জলসা মাতানো।

    এইসব লোকদের ইমোশন এনক্যাশ করেই তো চ্যানেলের টিআরই।

    আর এটা তো নতুন কিছু না। জাদের নকোল করে এসব বিজনেস মডেল সেই আম্রিকতেও তো রিঅলিটি শো মানে নেইবারহুড এর ছেলে মেয়েদের ইমোশোন,কান্নকটি। ইচ্চে করেই ফোকস টা এমন।
  • dc | ২৫ এপ্রিল ২০১৮ ১৪:৪৯393672
  • রিয়েলিটি শোগুলোতো সবকটাই সাজানো, ডাব্লুডাব্লু বক্সিং এর মতো! সে নিয়ে আবার এতো বড়ো রচনাও লেখা যায় নাকি?
  • b | ২৫ এপ্রিল ২০১৮ ১৪:০৭393671
  • এই খবরটা সেদিনই জাদুঘরের ডিসপ্লে-তে দেখলাম।
    পাই কুইজ শো


    দেখে নিন।
  • | ২৫ এপ্রিল ২০১৮ ১৩:৫০393670
  • এই এটা বেশ পুরানো তো। কারো ফেবু মেমোরি ফিরিয়েছে বোধহয়
  • pi | ২৫ এপ্রিল ২০১৮ ১৩:৩২393669
  • সত্যিই 'খেলা' এভাবে হয়?

    'পর্দার পেছনে কত খেলাই না হয়ে থাকে

    ণিলোত্পল বাবু লিখছেন ঃ-
    জি বাংলায় 'দাদাগিরি আনলিমিটেড' নামক একটি অতীব জনপ্রিয় রিয়ালিটি শো তে অংশগ্রহন করার সুযোগ পেয়েছিলাম কয়েকদিন আগে। যে মানুষটিকে ছোটবেলা থেকে নেতাজি, রবীন্দ্রনাথের মতো ফ্রেমবন্দী দেখেছি অনেকের ড্রয়িং রুমে, যার সিক্সার দেখে বাঙালী উন্মাদনা শিখর ছুঁতো তাকে কিনা সচক্ষে দেখব। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছিল ব্যাপারটা, যদিও চিমটি কেটে সে সন্দেহ মিটল। এমন এক 'ম্লেচ্ছ' ও পিছিয়ে পড়া জেলার ততধিক পিছিয়ে পড়া এলাকার একটা এলেবেলে ছেলে, শেষে কিনা দাদাগিরি করবে বাংলার আর ২০ টি 'কুলীন' জেলার প্রতিনিধিদের সাথে ! বাহ, সত্যিই এরেই কয় পরিবর্তন। অতএব, ড্যাং ড্যাং করে চলে গেলাম কলিকাতা, 'সভ্যতা ও সংষ্কৃতির আঁতুড়ঘর' (গুদামঘর ও বটে! !)।
    নির্ভেজাল খুশিতে ততক্ষনে, বাড়তি মাত্রা দিয়েছে প্রাণবন্ত সফরসঙ্গিনী টি।

    নির্দিষ্ট সময়ে স্টুডিওতে পৌছে দেখি বাকিরাও সবে সবে পৌছেছে। এরপর ৩ দফায় গ্রুমিং এর পালা। সন্ধে ৮ টা থেকে শুরু হল গ্রুমিং। তীর্থের কাক হয়ে পুরুলিয়ার ডাকের অপেক্ষা করতে করতে ঘন্টা দুয়েক গেল। সবার শেষে ডাক এল আমার। অনেক জিজ্ঞাসার পর আবৃতি করতে বলল ওরা (ওটাতেই আমি স্বচ্ছন্দ)। ভাবলাম প্রেমের কবিতা দিয়েই শুরু করি। মন্দাক্রান্তা সেনের 'অর্জুন কৃষ্ণচুড়া কথা' টা শেষ করলাম যখন, ঘরে তখন জমাট নৈশব্দ। বুঝলাম এদের মনে ধরেছে। প্রতিক্রিয়ায় একটু অবাকই হলাম ঃ "বাহ, দারুন তৈরী করেছেন তো! ! ক্যামেরার সামনে বলতে পারবেন তো ? পাবলিক কিন্তু খুব খাবে। এরকম একটা জায়গা থেকে। ।।। "
    এরপর আবার আসতে বলা হল রাত ১১।৩০ তায়। এবার দেখি দাদাগিরির ফুল টিম সামনে (শুধু দাদা বাদে)। যথারীতি আবৃতি হল। এবার দুটো পরপর। নিজেদের মধ্যে একটু গুনগুন করে, একজন বললেন "বুঝলেন আপনারটা গুরুত্ব নিয়ে দেখছি আমরা। সুপার সিক্সে আপনি যাচ্ছেন।"
    আমি যেন আকাশ থেকে পড়লাম। আরে, ওখানে তো সবার আগে বাজার প্রেস করলে তবেই যাওয়া যায়। তাহলে কি পুরোটাই ভুয়ো।
    আপাতত আর কোনো উত্তর না পাওয়ায় পিছু নিলাম সেই রুমে থাকা আরেকজন ভদ্রলোকের। নীচের লনে একটু ফাঁকা পেয়ে তার সাথে ভাব জমালাম। ইতিমধ্যে আমি তার মুখচেনা, বোঝা গেল। লোকটাকে একটু গ্যাস দিতেই কাজ হল। যা জানা গেল তা হল এই -
    "ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট রাউন্ড যেখানে ২১ জনের থেকে ৬ কে খেলার জন্য বেছে নেওয়া হয় সেটি একটি আদ্যপান্ত ঢপ। ৬ জনের লিস্ট আগেই রেডি থাকে। বাজারে কোনো কানেকশনই থাকে না। শুধু লেগসারা কিছু প্রশ্ন করে আগেই প্রস্তুত ৬ জনের নাম ডেকে নেন স্বয়ং মহারাজ।"
    আমি তখন বিস্ময়ে হতবাক।
    আরো বললেন -"তবে চিন্তা করবেন না। আপনি যা দিয়েছেন তাতে সুপার সিক্সে আপনি সিওর।"

    পরদিন দুপুর থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা। আমি গোটারাত ঘুমোই নি। কিছুটা টেনশনে কিছূটা অপরাধবোধে। ১১ টা নাগাদ হঠাত ডাক এলো আমার। দেখি কাল রাতের সেই ভদ্রলোক এবং আরো কিছু অপরিচিত মুখ। আমাকে একটু অন্যদিকে এনে তিনি বললেন " খুব খারাপ লাগছে কিন্তু না বলে উপায়ও নেই। প্লিজ কিছু মনে করবেন না, আপনাকে এবার সুপার সিক্সে নিয়ে যেতে পারলাম না। ফ্লিপকাট কোলকাতার ছেলেটিকে এই এপিসোডে নিতেই হবে। আপনি প্রথম রাউন্ড টাই খেলছেন। বাকীটা রানার্স বেঞ্চ থেকে।"

    'সভ্য'-এর কাছে 'বর্বর'এর এহেন পরাজয়ে যতটা না খারাপ লাগল তার চেয়ে অবাক হলাম বেশী। এখনো শুধুমাত্র পুরুলিয়া থেকে আসা বলে অনেক যোগ্যতর ছেলেমেয়েদেরকে পর্দার পিছনেই থেকে যেতে হয় বিভিন্ন ক্ষেত্রে। আলোকবৃত্তে স্থান পায় অন্যেরা।

    আরো অবাক হলাম, আনফেয়ার এই গেমের সঞ্চালক 'বাঙালীর ভগবান'। কয়েকদিন আগে পর্যন্ত আমার কাছেও যিনি ভগবান ই ছিলেন।
    আমি একদিন গিয়েই যে অন্যায়ের টের পেলাম, আজ সিজিন ৬ এ দাঁড়িয়ে তিনি কি তা জানেন না ? নাকি টাকা আর টি আর পি-র নেশায় তিনিও বিকিয়ে গেছেন। না পাওয়া এই উত্তর নিয়েই বাড়ী ফিরলাম।

    আজ যে মুহুর্তে জানলাম বালী বিধানসভা কেন্দ্রে তৃনমূলের প্রার্থী বৈশালী ডালমিয়ার হয়ে প্রচার করতে রাজী হয়েছেন সৌরভ গাঙ্গুলী সেই মুহুর্তে সব না পাওয়া হিসেব যেন মিলে গেল।
    যারা হতদরিদ্র মানুষের ঘাম আর রক্তে ভেজা টাকা চুরি করে পকেট গোছায় নিজেদের, হাপিত্যেস করে বসে থাকা রাজ্যের কয়েক লক্ষ টেটপ্রার্থীর ভবিষ্যত নিয়ে খেলা করে আর নারদকান্ডে হাতেনাতে ধরা পড়েও নিজেদেরকে সত বলে জাহির করে, তাদের হয়ে গলা ফাটানোর সিদ্ধান্ত নিয়ে আপনি কিন্তু আপনার জাতটা চিনিয়ে দিলেন দাদা।
    ।।।।।।নেট্ থেকে সংগৃহীত।।।।'
  • lcm | ২৫ এপ্রিল ২০১৮ ১০:৩১393668
  • অকুপায়েড দেখেছি, টুইন পিক্‌স্‌ দেখব
  • S | ২৫ এপ্রিল ২০১৮ ১০:৩০393667
  • একটা স্প্যানিশ সিরিজ দেখলাম - মানি হাইস্ট। একটা নরওয়েজিয়ান সিরিজ দেখলাম - অকুপায়েড। স্টিল রেইন বলে একটা কোরিয়ান সিনেমা দেখলাম। স্যান্ড ক্যাসেল আর হাইনা রোড দেখলাম।

    টুইন পিক্স দেখছিলাম। দারুন সিন সিনারি। কিন্তু বড্ড আজগুবি। লস্ট ইন স্পেস দেখার চেস্টা করছিলাম - ভালো লাগলোনা। তার থেকে হান্ড্রেড অনেক বেটার লেগেছিলো। এখন জেসিকা জোন্স দেখার চেস্টা করছি। ওজার্ক আর কলোনি ভালো লেগেছিলো - কিন্তু অনেকের ভালো নাও লাগতে পারে।

    ব্লাডলাইন কিছুটা দেখেছি। বেন ম্যান্ডলসন জাস্ট ফাটিয়ে অভিনয় করেছেন।
  • lcm | ২৫ এপ্রিল ২০১৮ ১০:১৭393666
  • ওসব ছাড়ো, অন্য কিছু টিভি শো দেখলে বলো --

    স্ট্রেঞ্জার থিংস-টু র আগে... স্নিকি পিট্‌স্‌ শেষ করেছি... এর মধ্যে টিন-স্টার দেখেছি, একটা সিরিজ, কিন্তু কানাডিয়ান রকি-র মধ্যে এক অদ্ভুত সুন্দর শহর ছিল গপ্পের পটভূমি। বেশ ক্বছর আগে ব্যান্ফ গেছিলাম, চোখে লেগে আছে এখনও।

    এইরকম দেখেছিলাম, ফ্লোরিডা কি-স এর লোকেশনে- - ব্লাডলাইন।
  • | ২৫ এপ্রিল ২০১৮ ১০:১৫393665
  • বাবাগো এমন বিদঘুটে নামের কুনো পোবন্ধ আমি পড়ি নাই।

    আর জানলা দিয়ে, ব্যলকনি দিয়ে পাহাড় দেখতে হলে আমার এখানে আসতে হবে। ঘুম ভেঙে উঠে সেসব ছবি দিয়ে দিই, আর ফেবুতে সেসব দেখে ঈশান নির্ঘাৎ ভাবে বেড়াতে গিইছি।
    হুঁ হুঁ
  • S | ২৫ এপ্রিল ২০১৮ ১০:১৩393664
  • না। ক্যালেকজিট হলে তো ইউএসের মধ্যে থাকবেই না। আলাদা দেশ হবে। কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুব খুব কম।

    ইউএসের মধ্যে থাকলে, রিপাব্লিকানদের ইচ্ছে রাজ্যটাকে তিনভাগ করার। তাহলে অতগুলো ভোট ডেমরা পাবেনা।
  • lcm | ২৫ এপ্রিল ২০১৮ ১০:১১393663
  • সব মিলিয়ে চারটে দেশ হবে তো - নাকি?
  • S | ২৫ এপ্রিল ২০১৮ ১০:০৬393662
  • লসাগুদা, দুটো আলাদা কেস। ক্যালিফোর্নিয়া রাজ্য ভেঙ্গে তিন টুকরো করার আইডিয়াটা রিপাব্লিকানদের, ঐ ইলেকটোরাল কলেজটা ভেঙ্গে সুবিধা করার উদ্দেশ্যে। ইউএসের মধ্যে থেকেই।

    ২০২০তে ব্যালটে ক্যালেকজিট থাকবে কিনা তার জন্য মিড-অক্টোবারের মধ্যে প্রায় ৩৬০,০০০ ভোটারের সিগনেচার জোগাড় করতে হবে।
  • lcm | ২৫ এপ্রিল ২০১৮ ১০:০১393661
  • ওদিকে আবার বলছে ক্যালিফোর্নিয়া রাজ্য ভেঙ্গে তিন টুকরো হবে।
    সব মিলিয়ে গোটা চারেক দেশের আইডিয়া
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত