এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ এপ্রিল ২০১৮ ০৯:০৩393240
  • আর টিমের পোস্টও। হিন্দু মুসলিম নেই আবার কী। এসব করার জন্যই এই দল রয়েছে।

    'এই সময় আমাদের প্রবল দ্বিধার মুখে দাঁড় করিয়ে দেয়। রাজ্য ও কেন্দ্র সরকার যখন নাগরিকের সাথে এই ব্যবহার করে, প্রাইভেট মিডিয়ার এই যুগে, স্মার্টফোনের এই যুগে দাঁড়িয়েও যখন করতে সাহস করে, তখন এই দ্বিধা স্বাভাবিক যে ঠিক কী প্রয়োজন। আদৌ ভারত নামক রাষ্ট্রে নাগরিকের প্রয়োজন আছে? যে তেরঙ্গা নিয়ে ধর্ষকেরা মিছিল করে সেই তেরঙ্গা দেখলে আপনার জঙ্গলে ফেলে আসা আট বছরের মেয়েটার লাশের মুখ মনে পড়ে বমি পাবে কি? অনন্তনাগের কাছে কুলগাম (আদি কুলগ্রাম), যা নাকি হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মুশকিল আসান তীর্থ, সেখানে এই যে ক্রমশ রাষ্ট্রের সাথে স্থানীয় মানুষের দূরত্ব বাড়তে বাড়তে নব্বইয়ের দশকের মত হয়ে উঠছে পরিস্থিতি, যে লোকগুলো আমাদের ভোটে জিতে এসে এইগুলোয় হাওয়া দিচ্ছে যাতে আবারো আমরা তাদের ভোট দিই - তাদের দাবার বোড়ে হিসেবে ব্যবহার হওয়া ছাড়া ভারতীয় নাগরিকের বেঁচে থাকার অন্য কোন উদ্দেশ্য কি নেই?

    উত্তেজিত হয়ে তর্ক করতে করতেও, একটু সময় করে ভাবুন। কোন দেশের পুলিশ অফিসার আট বছরের বাচ্চাকে ধর্ষণ করতে পারে। কোন দেশের উকিলদের সংগঠন এরকম একটা কেসের চার্জশীটের বিরুদ্ধে আন্দোলন করতে পারে। অন্য কোন দেশে একের পর এক জুভেনাইল নারকীয়তার প্রতিযোগিতায় সিরিয়াল কিলারদের থেকেও ভয়ঙ্কর।

    আসিফার সাথে যা হয়েছে তার বিবরণ পড়ুন। আর মনে মনে ভাবুন সিরিয়া থেকে যে রিপোর্টগুলো পড়তেন সেগুলোর সাথে এর তফাৎ কতটা। ভারতকে আইসিসের হিন্দু ভার্সন বানাতে আর বেশি দেরি নেই।'

    https://www.ndtv.com/india-news/kathua-case-meerut-student-travelled-to-rape-jammu-8-year-old-says-chargesheet-1836274
  • pi | ১৩ এপ্রিল ২০১৮ ০৮:৫৬393239
  • তবে মামুর এই পোস্টটাও থাক।

    'নির্ভয়ার অভিযুক্তদের মৃত্যুদন্ডের দাবী, কিন্তু আসিফার ধর্ষণে অভিযুক্তদের সমর্থনে 'জাতীয়' হট্টগোল, এই বৈপরীত্বে অনেকেই হতবাক হয়ে পড়েছেন দেখছি। কিন্তু অবাক হবার তেমন কিছু নেই। সবটাই টিপিকাল উত্তর ভারতীয় পৌরুষের কারবার। 'আমাদের' বাড়ির মেয়েদের রক্ষা করাই পৌরুষ, 'সম্মানহানি' করলে ব্যাটাদের পিটিয়ে মারো, লিঙ্গ কেটে নাও। আর 'ওদের' বাড়ির মেয়েদের লুটে নাও, ওদের খানদানের মুখে কালি লেপে দাও। -- এ তো বহুচর্চিত, বহুবার শোনা প্র‌্যাকটিস। এখন একটু পালিশ টালিশ দিয়ে এই মানসিকতার নানা গালভারি নাম হয়েছে,কিন্তু গপ্পোটা একই আছে। 'মেয়েদের যে অসম্মান করে তার মায়ের ১০৮ বার', বা 'ব্যাটাদের লিঙ্গ কেটে নাও, পিটিয়ে মারো'-- কতবার শুনেছেন, চারদিকে? কম কিছু না। এখন খালি 'আমরা' টা মূল ভূখন্ডের ভারতীয় আর 'ওরা'টা কাশ্মীরি হয়ে গেছে বলে চোখে লাগছে। নইলে 'আমরা-ওরা' আর 'সম্মান-অসম্মান' এর দ্বৈতটা একই আছে। এই দ্বৈতটা অস্বীকার না করতে পারলে নানা লেবেলে এই জিনিস চলবেই।'
  • S | ১৩ এপ্রিল ২০১৮ ০৮:৫৩393238
  • লসাগুদা, ফক্স নিউজ যে ক্যালিফোর্নিয়াকে ভাগ করার প্রোপোজাল দিয়েছে।
  • pi | ১৩ এপ্রিল ২০১৮ ০৮:৩০393237
  • এই পোস্টটা পরলাম। উপজাতিদের তাড়াতে চাওয়া, ধর্ষকদের সমর্থনে বিশেষ দলের কিছু লোকের নামাঅ, হিন্দু মুসলিম আঙ্গেল আছে বলেই তো।

    'কাশ্মীরের বাখরওয়াল উপজাতির সদস্য একটি মেয়ে ৮ বছরের আসিফা। তাকে অপহরণ করে ওষুধ খাইয়ে ৭ দিন ধরে তন্দ্রাচ্ছন্ন করে রাখা হলো আর পালা পালা করে চললো ধর্ষণ। ধর্ষকরা স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ ডেকে আনলো, স্পেশ্যাল পুলিশ অফিসারও একবার লালসা মিটিয়ে নিলো। একজন সুদূর মীরাট থেকে বন্ধুকে ডেকে আনলো ধর্ষণের জন্য। রেপ ট্যুরিজম করার জন্য সেও এসে পড়লো। এরপর তার নিথর দেহটা ফেলে দেওয়ার আগে আরেকবার ধর্ষণ করে নেওয়া হলো। পাথর দিয়ে মেরে মাথা থেতলে দিয়ে জঙ্গলে ফেলে দেওয়া হলো আসিফাকে, ৮ বছরের আসিফাকে।

    ঘটনাপ্রবাহ এখনো শেষ হয়নি। পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তারা মিসিং ডাইরি নিতে অস্বীকার করে। নেওয়ার পর অপরাধীরা গ্রেপ্তার হওয়া শুরু করলে ধর্ষকদের সমর্থনে মিটিং,মিছিল হতে লাগলো।তৈরী হলো হিন্দু একতা মঞ্চ।বিজেপির স্থানীয় এমএএলএ,মন্ত্রীরা পাশে এলো। ধর্ষকদের শাস্তি হলে মহিলা মোর্চা গায়ে আগুন দেবে এমন হুমকি দেওয়া হলো। জাতীয় পতাকা নিয়ে,হ্যাঁ জাতীয় পতাকা নিয়ে ধর্ষকদের সমর্থনে মিছিল বেরুলো। পুলিশ কোর্টে চার্জশিট দিতে এলে কাশ্মীর বার এসোসিয়েশন এর মেম্বাররা "জয় শ্রীরাম" স্লোগান দিতে থাকেন এবং চার্জশিট গ্রহণে অস্বীকার করে কোর্টচত্বর ঘিরে রাখে।

    ধর্ষণের উদ্দেশ্য হলো ভয় দেখিয়ে বাখরওয়াল উপজাতিকে কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া। আর তার জন্যেই এত কর্মকাণ্ড।

    কাশ্মীরের ৮ বছরের ধর্ষিতা আসিফা একদিকে আর পুলিশ,কোর্ট,এমএলএ,মন্ত্রী, জাতীয় পতাকা মিলিয়ে রাষ্ট্রযন্ত্র আরেকদিকে।

    ভাবতেও লজ্জা লাগে যে জাতীয় পতাকা হাতে নিয়ে কামুকদের সপক্ষে মিছিল হলো, সিনেমাহলে সেই জাতীয় পতাকাকে সামনে রেখেই জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়িয়ে আমাকে দেশভক্তি দেখাতে হবে।'
  • amit | ১৩ এপ্রিল ২০১৮ ০৮:২২393236
  • এই তো, পাকিস্তানী এঙ্গেল এসে গেছে। এবার চেনা ছখে গল্প গড়াবে। পারলে এটাও দেখানো যাবে এই লোকগুলো আদৌ কোনোদিন কাঠুয়া তে ছিলই না। অলরেডি জওয়ান দের মারা যাওয়ার পরে কেন প্রতিবাদ করে নি, এখন কেন করছে বলে সানিয়া মির্জা কে টার্গেট করা হয়ে গেছে।

    "https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pakistani-hand-in-kathua-rape-murder-case-mp-bjp-chief/articleshow/63738460.cms"

    এটাও সত্যি যে এরা সবাই ষ্টীল অভিযুক্ত, অপরাধ প্রমাণিত নয় এখনো। কিন্তু যেভাবে ধর্মের আড়ালে এদেরকে আড়াল করা হচ্ছে, জাস্ট চরম অশালীনতা।
  • Du | ১৩ এপ্রিল ২০১৮ ০৭:৫৮393235
  • কি জানি। টিম, জম্মুকে দেখে তো টু কিল এ মকিংবার্ড এর শহরটা মনে পড়ছে আর আসিফার উকিল এবং ক্রাইম ব্রাঞ্চ হেড অ্যাটিকাস।
  • Du | ১৩ এপ্রিল ২০১৮ ০৭:৫৫393234
  • যারা নিত্য রেপের জন্য ভয়ংকর মৃত্যুদন্ড দাবি করে পোস্ট দিতে থাকে সবাই নিস্তব্ধ। বিজেপি হয়্তো ৫ বছরের মেয়াদ শেষে যাবে কিন্তু পচিয়ে দিয়ে গেছে সব।
  • amit | ১৩ এপ্রিল ২০১৮ ০৭:৩০393233
  • কাঠুয়া রেপ নিয়ে ফেবু বা টুইটের লোকজনের রিঅ্যাকশন দেখে আতঙ্ক লাগছে এখন। একটা ৮ বছরের বাচ্চা মেয়েকে এভাবে মারা হয়েছে, এর মধ্যেও লোকে হিন্দু মুসলিম এঙ্গেল এনে ফেলতে পারে দেখে। লোকজন এতটাই পার্টিসান এখন যে এদেরকে বাঁচাতে জম্বুতে বিক্ষোভ হয় আর গুচ্ছের পাবলিক তাদের কে সাপোর্ট করে সোশ্যাল মিডিয়াতে। জন্তু জানোয়ার দের মধ্যে তো এর থেকে বেশি মনুষ্যত্ব থাকে।

    বড়ো ভুল সময়ে এনে ফেলেছি আমাদের পরবর্তী প্রজন্মকে। এই ঘৃণার পৃথিবীতে না আনলেই ভালো ছিল বোধহয়।
  • Tim | ১৩ এপ্রিল ২০১৮ ০৬:০৩393232
  • দু দি,

    ঘৃণা তো বাড়ানো যায়, ইনসাইট করা যায় তো। কতরকম কলকাঠি জানে মানুষ, ভয় দেখিয়ে, গল্প ফেঁদে বা দরকারে কৃত্রিম ক্রাইসিস বানিয়ে এসব করা যায়। নতুন কিছু না। নইলে এতদিনের সুফি সংস্কৃতি, এতগুলো শ্রাইন যেখানে সবাই (শুধু হিন্দু-মুসলিম না অন্য ধর্মের লোকও) পাশাপাশি বসে প্রার্থনা করে এলো তারা এরকম করবে কেন? কুলগাম, যেখানে এখন প্রচন্ড গোলমাল হচ্ছে, সেই জায়গার ইতিহাস দেখো। সেখানে বাচ্চা ছেলেরা লশকরে ঢুকে যাচ্ছে, এইটা হওয়ার কথা ছিলোনা।
  • Tim | ১৩ এপ্রিল ২০১৮ ০৫:৫৬393231
  • অরণ্যদাকে হিনী

    ঈশানদার মুখরোচক রান্নাবান্নার ছবি কি আজকালকার ক্যামেরায় উঠবে? নাকি ইমেজ রিজোলিউশন টেকনোলজি এখনও অতদূর পৌঁছয়নি? ;-)
  • Du | ১৩ এপ্রিল ২০১৮ ০৫:৩০393230
  • কাশ্মীরের হিন্দুরা কি এতটাই ঘৃণা করে এসেছে তাদের হাজার হাজার্বছরের প্রতিবেশীদের?
  • aranya | ১৩ এপ্রিল ২০১৮ ০৫:১৯393229
  • মূলত নিরামিষ খাচ্চি আজকাল, টেস্ট বাডস-এর কী ভয়ানক পরিবর্তন

    বয়স হওয়া মানেই বোধহয় মাংসটাকে বিদায় দেওয়া :-(
  • Ishan | ১৩ এপ্রিল ২০১৮ ০৫:০৪393228
  • এইটা খাইনি।
  • S | ১৩ এপ্রিল ২০১৮ ০৩:১১393227
  • S | ১৩ এপ্রিল ২০১৮ ০৩:১০393226
  • ব্রেইজড ব্রিসকেটে ঝোল থাকে।

  • Ishan | ১৩ এপ্রিল ২০১৮ ০২:৫৫393225
  • ওটাই খেলাম তো। একটা খেয়ে দুর্ধর্ষ লাগল। তারপর স্যামস থেকে এক বাক্সো কিনে আনা হল। সে আর ওঠেনা। কিন্তু ঝোল না তো।
  • S | ১৩ এপ্রিল ২০১৮ ০২:০৯393224
  • ঈশানদা, ব্রেইজড ব্রিসকেট খেয়ে দেখবেন। একটা রোগান জোশের মতন ঝোল করে। ওটা দুর্দান্ত।
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৮ ০১:৫৬393223
  • মাত্র কয়েকটা প্রাণীর আর পাখির মাংসই লোকে পায় আর খায়। মুর্গী হাঁস গরু ছাগল ভেড়া শুয়োর। আর হয়তো কিছু। কিন্তু অন্য নতুন মাংস, ঘোড়া সাপ বনরুই ইত্যাদি ফার্মে পুষে বাজারে জনপ্রিয় করতে পারে না?
  • Ishan | ১৩ এপ্রিল ২০১৮ ০১:৫১393222
  • ব্রিসকেট খেয়েছি তো। একদিন খেতে ভালো লাগে। পরেরদিন থেকে লাগেনা। এত চর্বি, বাপরে বাপ।
  • Ekak | ১৩ এপ্রিল ২০১৮ ০১:৪৪393221
  • কদিন আগে করা গোরুর্ঝোলের ছোপি দিলূম তো। স্পেশল গোল লোন্কা ফোরোন। দারুন গন্ধ লন্কায়।
  • S | ১৩ এপ্রিল ২০১৮ ০১:৩৯393220
  • আপনারা কখনো ব্রেইজড ব্রিসকেট খেয়েছেন?
  • S | ১৩ এপ্রিল ২০১৮ ০১:৩৬393219
  • S | ১৩ এপ্রিল ২০১৮ ০১:৩৩393218
  • মাংসের ঝোল আমার রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে।
  • Ishan | ১৩ এপ্রিল ২০১৮ ০১:৩২393217
  • ধুর। গরম্ভাত দিয়ে। হ্যাঁ, আলু তো থাকবেই।
  • S | ১৩ এপ্রিল ২০১৮ ০১:৩০393215
  • আপনি একদিন করে খাওয়ান। গোল গোল মোটা মোটা রুটি দিয়ে খাবো।
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৮ ০১:৩০393216
  • চাক চাক আলু দিয়ে ঘন ঝোল?
  • Ishan | ১৩ এপ্রিল ২০১৮ ০১:২৯393214
  • শুধু ইংলিস খাবার। বলছি গরুর্ঝোল।
  • S | ১৩ এপ্রিল ২০১৮ ০১:১৯393213
  • গ্রাউন্ড বীফ দিয়ে টেক্সাস চিলি এতো সুস্বাদু হয়, কি বলবো।

  • S | ১৩ এপ্রিল ২০১৮ ০১:১৫393212
  • তাহলে ব্রিসকেট হলো জিলাপি। আহা আহা।
  • Ekak | ১৩ এপ্রিল ২০১৮ ০১:১৪393211
  • স্টেক হলো আমিষ মালপোয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত