এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Jay | ১১ এপ্রিল ২০১৮ ০৩:৫০393150
  • এক রাত্রে ম্যান সিটি, বার্সা চ্যাম্পিয়নস লীগ থেকে আউট? ম্যান সিটির অল কি- পর পর তিন ম্যাচে হার? রোমা ৪-১ ডেফিসিট মেকাপ করে ফেলল? ২০২ করেও নাইট রাইডার্স হেরে গেল? আন্দ্রে রাসেলের এগারোটা ছয়ের পরেও? এক রাত্রে এতো কিছু?
    চট করে চিকেন মান্চুরিয়ন বানিয়ে ফেল্লাম! নট ব্যাড- কর্ন ফ্লাওয়ার ছিল না যদিও! আমজন প্রাইমে সিটি একটা রম কম দেখার চেস্টা কর্ছি- এক রাত্রে এত কিছু?
  • S | ১১ এপ্রিল ২০১৮ ০৩:১৪393149
  • যত্তসব নাটক।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০২:৩৮393148
  • বেগেলের মাঝে পুরু করে মাখন লাগিয়ে দেয়, মাখন না চাইলে ক্রীম চীজ। ঃ-)
  • S | ১১ এপ্রিল ২০১৮ ০২:৩৭393147
  • ক্রীমের কথা শুনে বেগল খেতে ইচ্ছে করে কেন? ডোনাটস হলে তাও বুঝতাম।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০২:৩৫393146
  • এ বন্যায় অনেক ভালো হয়েছে। একটা শ্রেণীহীন অবস্থার সূচনা হয়েছে। ঃ-)
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০২:৩২393145
  • লকগেট খুলে বন্যায় ভাসিয়ে নিয়েছে। ঃ-)
  • S | ১১ এপ্রিল ২০১৮ ০২:৩০393144
  • আমি যখন যদুপুর থেকে পাশ করছি তখনও খুব কম লোকজন জিআরই দিচ্ছে। পাতি জনতা (দারুন স্টুডেন্ট কিন্তু) গেট দেয় তখনও। আসল লকগেট ওপেন হয় সফ্টওয়ারে। সেখানে বাঙালীরা অনেক পরে ঢোকে।
  • অর্জুন অভিষেক | ১১ এপ্রিল ২০১৮ ০২:২৬393142
  • আমার '৯৯ এ যাবার কথা হয়েছিল।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০২:২১393141
  • চার সালে তো যাবেই। পাতি মফুস্বুলে মুড়িলঙ্কা খাওয়া দোলাই গায়ে দেওয়া অগামগাজগা বাংলা স্কুলের আমরাই আগের আটানব্বুই নিরেনব্বুই থেকে রওনা দিতে শুরু করেছি যখন ----
    ঃ-)
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০২:১৫393139
  • ডেলা ক্রিম শুনে খিদে পেয়ে গেল। মনে হল ড্যালা ড্যালা মাখন সামনে সাজানো। পাউরুটিতে পুরু করে করে লাগিয়ে ঝরঝর করে চিনি ফেলে আরেক পাউরুটি দিয়ে চাপা দিয়ে---
    ওহ
    যাই, বেগেল টেগেল কিছু যদি --
    ঃ-)
  • অর্জুন অভিষেক | ১১ এপ্রিল ২০১৮ ০২:১৫393140
  • আমি রিপ্রেজেনটেশনের কথা বলতে পারবনা। আমি খুব কম সময়ের জন্যে ছিলাম। সব জায়গায় সবরকম লোক আছে।

    আমি ২০০৪ এ যখন মাস্টার্স করেছি তখন দলে দলে জি আর ই দিয়ে যেতে দেখেছি।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০২:১২393138
  • আরে এখন যদি শঙ্করের লেখাও ফিরে পড়ি, ধাপ্পা ধাপ্পা লাগবে। কিন্তু সেইসময় তো যাচাই করার উপায় এত সহজ ছিল না, অভিজ্ঞতাও অনেক কম ছিল।
  • অর্জুন অভিষেক | ১১ এপ্রিল ২০১৮ ০২:১০393137
  • নীরদ চৌধুরীকে মাথায় তুলেছিল আনন্দবাজার।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০২:০৮393135
  • আসলে ইন্টারনেট-পূর্ব যুগের লোকেরা ধারণাও করতে পারেন নি, এইভাবে ওঁদের সব ধাপ্পাগুলো ধরা পড়ে একেবারে হাটে হাঁড়ি ভেঙে যাবে। ঃ-)
  • S | ১১ এপ্রিল ২০১৮ ০২:০৮393136
  • আমি নব্বইয়ের দশকের শেষের দিকেও যাদেরকে যদুপুর থেকে আম্রিগায় পড়তে আসতে দেখেছি তারা বেশিরভাগই এইধরনের সমাজের রিপ্রেজেন্টেটিভ।
  • S | ১১ এপ্রিল ২০১৮ ০২:০৬393134
  • অর্জুন, তখনও পব থেকে যারা আম্রিগা ইয়োরোপ আসতেন, তারা সমাজের সব ক্রিম ডেলা ক্রিম। ভালো বড় বাড়ির ছেলেপিলেরা। নামকরা ইস্কুলে পড়ে তারপরে প্রেসিডেন্সিতে পড়েছেন। তাঁদের মায়েরা অমুকের কাছে গান শিখতেন, দাদুরা কঙ্গরেসের সভাপতি হতেন, বাবা কমবয়েসে নকশাল করে এখন মাল্টিন্যাশনালের বড় কর্তা (সুন্দরী বিবাহিতা রিসেপশনিস্ট সহ), বাড়িতে সাদা অ্যাম্বাসাডার থাকতো, ছোটকাকা সুইজারল্যান্ডে কাজ করেন, মামাতো দিদির বিয়ে হয়েছে অস্ট্রেলিয়ায় সাহেবের সঙ্গে (পাঁচ বছর আগে একবার এসেছিলেন)।

    আমার মত পাতি জনতা বিলেতে এসে এঁদের মনোপলিতে বড্ড অসুবিধে হয়ে গেছে।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০২:০৪393133
  • একজন লিখেছিলেন, নীরদ সি আসলে বলতে চান,
    "রাণীর খাসে আছি বসে
    নেই মহালে শুকো হাজা
    দ্যাখো বালিচাপা শিকস্ত নদী
    তাতেও আছে মহাল তাজা"
    ঃ-)
  • অর্জুন অভিষেক | ১১ এপ্রিল ২০১৮ ০১:৫৮393132
  • '৯০ এর দশকে খুব কম লোকজন বিদেশে থাকত? ইংল্যান্ড, আমেরিকায় দলে দলে ভারতীয় যাওয়া ও সেটল করতে শুরু করেছে সেই ৬০'র শুরু থেকেই।

    নীরদবাবু ইন্টারনেটের আগের যুগের লোক তাই যা লিখতেন পাব্লিক খেত। তখন ওই সুযোগটা ছিল। উনি সাম্রাজ্যবাদে বিশ্বাস করতেন আবার নৈরাশ্যে ভুগতেন। ওর কাছে সভ্যতা সবসময়ে সংকটে। সংস্কৃতিতে hybridization এর চরম বিপক্ষে ছিলেন।

    অশোক মিত্র একটা লেখায় লিখেছিলেন মনে আছে, নীরদ বাবু বিলেতে প্রবাসের জ্বালা কাটাতে স্বদেশের দিকে পাটকেল ছোড়েন যদি জলে একটু ঢেউ উঠত।

    'গড্ডালিকারই একটি অপ্রোয়জনীয় অংশ বিশেষ' একদমই।
  • S | ১১ এপ্রিল ২০১৮ ০১:৫০393131
  • এই সেই নিরদ চৌধুরি না যিনি ৯০এর দশকে বাঙালীদের গালি দিয়ে বছরে একটা করে লেখা দেশের শারদীয়াতে বের করতেন? সেখানে দাবী করতেন যে তিনিই একমাত্র মহান বাঙালী আর মধ্যবিত্ত বাঙালীর ফল্ট খুঁজতেন।

    আসলে তখন খুব কম লোকজনই (বাঙালী তো আরো কম) মাত্র বিলেত টিলেতে থাকতো। তারা ইংরেজদের দেখতো, ওরকম ডেভালাপ্ড দেশ দেখতো, আর নিজের দেশের লোকেদের গালি দিতো। উনিও সেই গড্ডালিকারই একটি অপ্রোয়জনীয় অংশ বিশেষ।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০১:৩১393130
  • ও বাবা! বড়লোক শ্বশুর পেয়েছিলেন দেখি নীরদচন্দ্রবাবু। অর্ধেক রাজত্ব ও বিপুলা রাজকন্যা। হার্ট অ্যাটাক হয়ত ওই কারণেই।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০১:২৮393129
  • মাঝে মাঝেই ঐ রেনকোজি চিতাভ্স্ম নিয়ে কী সব ইনভেস্টিগেশনের খবর মিডিয়ায় চেগে ওঠে, আবার চাপা পড়ে। বেশ কিছুকাল চাপা আছে। আবার হয়তো চেগে উঠবে যদি রাজনীতির লোকেরা চায়। হয়তো জল মাপছে এখন।
  • অর্জুন অভিষেক | ১১ এপ্রিল ২০১৮ ০১:২৭393128
  • ও হ্যাঁ। বিয়ের এক বছর হবার আগেই নীরদ বাবুর হার্ট অ্যাটাক হয়েছিল।
  • অর্জুন অভিষেক | ১১ এপ্রিল ২০১৮ ০১:২৫393127
  • হবু জামাই লেখক জেনে শ্বশুর, শাশুড়ি মেহগনি কাঠের টেবিল, শ্বেত পাথরের টেবিল ল্যাম্প, সোনার কলম এবং আরো অনেক কিছু দিয়েছিলেন যা তার কেনার সাধ্য ছিলনা।

    আর লিখেছিলেন যে নীরদ বাবুর মতে স্বামীদের আয়তন এমন হওয়া উচিত যে তারা অনায়াসে স্ত্রীদের কোলে করে ঘুরে বেড়াতে পারে। বিয়ের পরে দেখলেন যে ওর ক্ষেত্রে ঠিক এর উলটো। :-P :-P
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০১:২৩393126
  • দু দি, নেতাজীকে নেহেরু নিয়ে এমনিতেও অনেক বাঙালির ধারণা প্রায় ওরকমই। নেহেরুই নাকি কায়্দাকৌশল করে ---নেতাজীকে ঘচাং ফুঃ করে দিয়েছিলেন---এরকম ধারণা বহুকাল থেকেই শুনে আসছি।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০১:১৯393125
  • শ্বশুরবাড়ির দেওয়া জিনিস দেখে বিগলিত হবেন না? ঃ-) ও ব্যাপারে বাদশাহ জাহাঙ্গীরও বিগলিত হতেন। ঃ-) শাশুড়ী( ভাবুন, সেই মেহেরুন্নিসার মা, পথেই মারা গিয়েছিলেন ভেবেছিলাম। কিন্তু তিনি বহাল তবিয়তে ছিলেন, নানা কিছু আবিষ্কারও করতেন) গোলাপের আতর না কী যেন আবিষ্কার করে জাহাঙ্গীরকে একেবারে ফ্ল্যাট করে দেন। ঃ-)
  • অর্জুন অভিষেক | ১১ এপ্রিল ২০১৮ ০১:১৫393124
  • সুভাষচন্দ্র বোস'কে উনি হিংসে করতেন অনেকবার লিখেছেন। কারণ বাঙালি তরুণীরা সবাই সুভাষচন্দ্রের প্রতি আকৃষ্ট ছিল। লিখেছিলেন যে উনি দিল্লী মেল, ব্যান্ডেলে সাইডিং এ দাড়িয়ে আছে আর তুফান মেল রুপী সুভাষচন্দ্র ঝড়ের মত বেরিয়ে গেল।

    আর বিয়ের ব্যাপারে লিখেছিলেন যে বিয়ের সময়ে স্ত্রীর থেকে শ্বশুরবাড়ি থেকে প্রাপ্ত জিনিসপত্র দেখে বেশী বিগলিত হয়েছিলেন।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০১:০৯393122
  • নীরদচন্দ্রের একটা লেখাই পড়েছিলাম, তাতে উনি বলছিলেন, বিয়ের খুব দেরি হয়ে গেছিল ওঁর। কারণ সব মেয়েরাই সুভাষকে বিয়ে করার জন্য পাগল, তাই ওঁর জন্য মেয়ে পাওয়া কঠিন হচ্ছিল। ঃ-) তারপরে যাই হোক অনেক কায়্দাকৌশল করে বিয়ে ঠিক হল ওঁর। ঝটপট উনি পাঞ্জাবির বোতামগুলো সব সুতোর করলেন, কারণ মেটালের বোতাম হলে বৌয়ের গালে আঁচড় লাগবে।
    ঃ-)
  • Du | ১১ এপ্রিল ২০১৮ ০১:০৯393123
  • আর সুভাষচন্দ্রকেও বিজেপি নিলো বলে। ণমো হিস্ট্রি চ্যানেলে নেহেরুর উল্টোদিকে দেখিয়ে চলেছে।
  • অর্জুন অভিষেক | ১১ এপ্রিল ২০১৮ ০১:০৪393121
  • নীরদ চৌধুরীও ব্র্যাগ করতেন। ওর সর্বশেষ দাবী ছিল নেতাজী সুভাষ চন্দ্রকে আজাদ হিন্দ ফৌজ গড়ার আইডিয়াটা উনি দিয়েছিলেন। লিখেছিলেন সুভাষ চন্দ্রের কোন এক শুভানুধ্যায়ীকে উনি এটা বলেন ও সে সুভাষচন্দ্রকে সেটা বলে। সেই ব্যক্তি পরে নীরদ চৌধুরীকে বলেছিল 'তাহার মুখ আনন্দে উদ্ভাসিত হইয়া গিয়াছিল'। :-P

    আমার ক্লাস নাইন থেকে টুইয়েলভ সেই সময়ে 'দেশ' এ নীরদ চৌধুরীর শেষের দিকের সব লেখা বেরত। পড়তাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত