এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২০ মার্চ ২০১৮ ০৮:৫৯391980
  • সরি, টেসলা না, ভলভো।
  • Ishan | ২০ মার্চ ২০১৮ ০৮:৫৫391977
  • টেসলা চাপা পড়ে সিরিয়াসলি কেউ মারা গেল? এইটা নিয়ে আমি আর আমার পুত্র কত আলোচনা করেছি। সে ব্যাটা ঘুমিয়ে পড়েছে, নইলে তুলে এখনই জানাতাম।
  • Ishan | ২০ মার্চ ২০১৮ ০৮:৫৫391978
  • নানা, আমার প্রস্তাব একেবারে আলাদা। সব রাজ্য থাকবে। শুধু কেন্দ্রীয় সরকারটা আঞ্চলিক হবে। আর সবার উপরে ইউরোপিয়ান ইউনিয়নের মতো ভারতীয় ইউনিয়ন।
  • dc | ২০ মার্চ ২০১৮ ০৮:৪৯391976
  • আজ সেই ঐতিহাসিক দিন যেদিন প্রথম একজন মানুষ অটোমেটেড গাড়ি চাপা পড়ে মারা গেল।
  • b | ২০ মার্চ ২০১৮ ০৭:৫৬391975
  • এই প্রস্তাবটা অসমের গোপিনাথ বরদলৈ এক্কেবারে খারিজ করেছিলেন। ওনার আশঙ্কা ছিলো, অসমে (মানে এখনকার আসাম+মেঘালয়+ মিজোরাম) বাঙালী ছেয়ে যাবে।

    খুব সম্ভবতঃ ১৯৫০-এর মাঝামাঝি বাঙলা-বিহার সংযুক্তিকরণের একটা প্রস্তাব এসেছিলো। সে দাবি-ও ধোপে টেঁকেনি।
  • S | ২০ মার্চ ২০১৮ ০৫:৪৮391974
  • না না পুরো পাকিস্তানও একটা থাকলে হবেনা। ওখানেও ভাগ আসবে।

    পান্জাব (দুই দেশের) + হরিয়ানা + এনসিআর (দিল্লি নিয়ে) একটা হোক।

    পুরো কাশ্মীর + হিমাচল + উত্তরাখন্ড মিলে একটা হোক।

    দুই বাংলা (- পাহাড়) + ত্রিপুরা + আসামের ও অন্যান্য রাজ্যের বাংলা প্রধান অন্চল মিলে একটা হোক। সঙ্গে আন্দামান থাকুক।

    বাকি উত্তর পুর্ব ভারত + সিকিম + পবের পাহাড় মিলে একটা।

    উত্তরপ্রদেশ (-এনসিআর) + বিহার + ঝারখন্ড একটা।

    উড়িষ্যা + ছত্তিশগড় + এমপি + তেলেঙ্গানা একটা।

    রাজস্থান + সিন্ধ + বালোচিস্তান + গুজরাতের কিছুটা একটা।

    মহারাষ্ট্র + গুজরাতের বাকিটা + গোয়া + কোন্কন + বেলগাঁও + লাক্ষাদ্বীপ একটা।

    বাকি দক্ষীন (চারটে রাজ্য) একটা।

    পাকিস্তানের বাকি (খুব অল্পই থাকবে) একটা।
  • Ishan | ২০ মার্চ ২০১৮ ০৫:২৫391973
  • আলাদা দক্ষিণ ভারতের দাবীটা ঠিকই লাগল। অ্যাকচুয়ালি ক্যাবিনেট মিশন এরকমই একটা প্রস্তাব এনেছিল স্বাধীন ভারতবর্ষ সম্পর্কে, সেটাই ওই সময়ের একমাত্র যুক্তিযুক্ত প্রস্তাব ছিল। সেটা অবশ্য দক্ষিণকে আলাদা করতে বলেনি। পূর্ব, পশ্চিম, আর মধ্য, এই তিনটে ভাগ বলেছিল। অ্যাকচুয়ালি সঙ্গে দক্ষিণটা যোগ করে চারটে ভাগ হওয়া উচিত ছিল। সব মিলিয়ে একটা লুজ ফেডারেশন। চারটে আঞ্চলিক সরকার, আর তাদের মাথায় একটা ফেডারেশনের সরকার, যার হাতে প্রতিরক্ষা অর্থের কিছুটা, এইসব দু-একটা জিনিস আছে শুধু। বাদবাকি সব লোকাল।
    আরেকবার ট্রাই করে দেখা যেতে পারে। পাকিস্তান এবং পাঞ্জাব + কাশ্মীর একটা। বাংলাদেশ + উত্তর-পূর্ব ভারত + পশ্চিমবঙ্গ একটা। দক্ষিণ একটা। আর বাদবাকি একটা। না পোষালে একটু নেড়েচেড়ে এদিক ওদিক করে নেওয়া যেতে পারে। যেমন বিহার ছাড়া পূর্ব ভারত একটা টুকরো, বাংলাদেশ আরেকটা। সব মিলিয়ে পাঁচটা টুকরো। এইরকম।
  • avi | ১৯ মার্চ ২০১৮ ২০:৫৪391971
  • আরারিয়া কিষানগঞ্জ অঞ্চলে ঝামেলা হলেই সাথে সাথে বাংলার ইসলামপুরে ঢুকে যাবে। সেদিন দেখলাম ইসলামপুর গেরুয়া পতাকায় মোড়া। জায়গার নাম বদলে ঈশ্বরপুর করার প্রস্তাব ঘুরে বেড়াচ্ছে।
  • h | ১৯ মার্চ ২০১৮ ১৯:৫১391970
  • ভাগলপুরে বাওয়াল হচ্ছে। অশান্তি লাগছে। কারণ ৮৯ এর গন্ডোগোল ওখানে ভয়াবহ হয়েছিল। ভাগলপুর আমার প্রিয় জায়গা বলাটা মিথ্যা হবে, কিন্তু ওখানে লোকজনের কত পরিশ্রমে নর্মাল পরিস্থিতি ফিরেছিল সেটার সঙ্গে কিছুটা সামান্য পরিচিতি আছে।
  • avi | ১৯ মার্চ ২০১৮ ১৯:২৫391969
  • গোরখপুর বাইপোলের পর ছয় সাত দিনে ভারতের রাজনীতিতে খিল্লির এত উপাদান পাওয়া গেছে, গত তিন বছরে এত মেলেনি। এই চন্দ্রবাবু এনডিএ ছাড়লেন, তো শিবসেনা গুছিয়ে জ্ঞান দিল, পরের দিন ডিএমকে আর সিদ্দা আলাদা দক্ষিণ ভারতের দাবি আনলেন, তা করতেই ওয়াইএসআর আস্থা ভোট করতে চান, ওদিকে কংগ্রেসের প্লেনারিতে নাটকের পর নাটক, কাল আবার রামবিলাস পাসোয়ান পাল্টি খেলেন, আজ নীতিশ কুমার ডিগবাজির আগের ওয়ার্ম আপ করছেন, নবান্নে মিটিং করছেন মমতা আর কেসিআর, এতকিছুর মধ্যে, এত জ্ঞান আর উইট নিয়ে বাংলার আইটি সেল সেই ত্রিপুরা আর যাদবপুর করে যাচ্ছে। আরে ছ্যা ছ্যা।
  • অর্জুন অভিষেক | ১৯ মার্চ ২০১৮ ১৪:০২391968
  • দিল্লী বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এক অধ্যাপক বন্ধুর কাছে শুনলাম, রিক্রুটমেন্টের অবস্থা খুব খারাপ।

    উত্তর প্রদেশের কিছু বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপকদের এনে দিল্লীতে পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়েছে, যারা তার যোগ্যই নয়।
  • S | ১৯ মার্চ ২০১৮ ১৩:৫৩391967
  • এছাড়া প্রচুর হাবিজাবি রিক্রুটমেন্টও হয়েছে। আগের লোকজন সরিয়ে নিজেদের লোকজন রাখা হয়েছে।
  • অর্জুন অভিষেক | ১৯ মার্চ ২০১৮ ১৩:২৬391966
  • রাজনীতির পালাবদলের সঙ্গে শিক্ষার ও পালাবদল হয়। গত চার বছরে কেন্দ্রীয় সরকার উচ্চতর গবেষণায়, সায়েন্স ও হিউম্যানিটিজের অনেক পলিসি বদলেছে, অনেক গবেষণার প্রকল্প বন্ধ হয়েছে, ফান্ড বন্ধ হয়েছে।

    আবার শুরু করেছে নিজেদের মনমত নানা প্রকল্প।

    সেসব নিয়ে একটা লেখা লিখব ঠিক করেছি। তবে ডিটেলড তথ্য প্রয়োজন।
  • S | ১৯ মার্চ ২০১৮ ১২:৪৩391964
  • গুরুচন্ডালির নাম পাল্টে গরুচন্ডালি করে দিলে কিছু তো পাওয়া যাবেই। নামটাও ঠিকঠাক হবে।
  • S | ১৯ মার্চ ২০১৮ ১২:৪২391963
  • বহু কোটি টাকার গ্রান্ট পেয়েছে মানে তিনি শিওর হোলিত্ব প্রমাণ করার প্রমিস করেছেন। আচ্ছা এই ঢপের রিসার্চের ফান্ডের কিছুটা কি পাওয়া যায়্না?
  • de | ১৯ মার্চ ২০১৮ ১২:৩৫391962
  • আরো শুনলাম - গোবর, গোমূত্র নিয়ে গবেষণা করার জন্য স্পেশাল গ্রান্ট দেওয়া হবে - অ্যাপ্ল্যাই করলেই টাকা !
  • de | ১৯ মার্চ ২০১৮ ১২:৩৩391961
  • একটা মিটীংয়ে গিয়ে শুনলাম - কাউ ইউরিন নিয়ে গবেষণা করার জন্য আইআইএসসির এক গবেষক বহু কোটী টাকার গ্রান্ট পেয়েছেন - আমি কেমিস্ট্রির লোক নই - এপাতার কেমিস্ট্রির লোকেরা কি কাউ, বাফেলো, গোট এইসব তৃণভোজী প্রাণীর ইউরিন অ্যানালিসিস কমপেয়ার করে হোলি কাউয়ের হোলিত্ব কম প্রুভ করতে পারেন্না? এই ঢপবাজি আর কদ্দিন চলবে?
  • অর্জুন অভিষেক | ১৯ মার্চ ২০১৮ ০১:৩২391960
  • ইন্টারেস্টিং।

    কুয়েত থেকে একটি বাংলা পত্রিকা বেরোয় গত ৩০ বছর কি তার বেশী সময় ধরে।
  • | ১৮ মার্চ ২০১৮ ১৯:৫৯391959
  • গত বছর অক্টোবর মাসে হরপ্পা বলে একটা সাহিত্যপত্রিকা শুরু হয়েছে। সৈকত মুখোপাধ্যায়ের সম্পাদনা।
    মুদ্রণ,কাগজের মান বেশ ভালো। প্রথম সংখ্যার দাম ছিল ২০০/-.. প্রায় ২০০ পাতার বা একটু বেশি।
    প্রথম সংখ্যার থিম ছিল প্রস্তুতি। এ নিয়ে প্রায় চল্লিশখানা নিবন্ধ ছিল নানা মহলের কুশীলব এবং মহারথীদের থেকে।

    প্রথম নিবন্ধ কথা বিশেষ করে বলছি। সুধীর চক্রবর্তীর গানের প্রস্তুতি নিয়ে তাঁরই লেখা। কম বেশি জানা। কিন্তু গান ভালোবাসা লোক এবং সুধীর বাবুর গদ্যের অনুরাগী হলে দিব্যি লাগবে।
    এই নিবন্ধের কথা বিশেষ করে ঈপ্সিতাদির জন্যে। অমিয়নাথ পুত্র লোটনের কথা এসেছে। সম্ভব হলে পড়বেন।

    হরপ্পা দ্বিতীয় সংখ্যা হালে প্রকাশ করেছেন। তবে বড্ড দাম! ৬০০/- দেখতে হবে কী আছে।
  • অর্জুন অভিষেক | ১৮ মার্চ ২০১৮ ১৭:১৯391958
  • ধন্যবাদ H

    আমার আসলে EPW এর কিছু সংখ্যা দরকার, বাছাই করা।

    EPW এর বর্তমান এডিটর হলেন গোপাল গুরু।
  • h | ১৮ মার্চ ২০১৮ ১৪:৪০391957
  • সিকি, ইশান আর পাই কে স'ম্শোধনী মেল করেছি।
  • h | ১৮ মার্চ ২০১৮ ১৩:৪০391956
  • এডিটর কে মনে নেই। অনলাইন সাবস্ক্রিপশন কিনলে গত পঞ্চাশ বছরের আর্কাইভ পাবেন। সার্চ যথেষ্ট ভালো। ছাত্র যদি হন তাহলে ডিসকাউন্ট পাবেন। হাজার দু তিনেক বছরে খরচ। আরো কম ও হতে পারে। এছাড়া বছর বা ডিকেড ধরে সিডি পাবেন। সমীক্ষা ট্রাস্টে ফোন করে দেখতে পারেন। প্রতিষ্ঠান বা সংগঠনের হয়ে কিনতে চাইলে, একটু বেশি খরচ পরবে। মেমার শিপ শেয়ারিং এর অন্য নিয়ম থাকতে পারে জানি না।
  • অর্জুন অভিষেক | ১৮ মার্চ ২০১৮ ১৩:৩২391955
  • EPW এর এখন এডিটর কে? EPW এর পুরনো সংখ্যা কিনতে চাইলে কি ভাবে পাব?
  • খাতাঞ্চী | ১৮ মার্চ ২০১৮ ১২:৪৯391954
  • লিংক তো পাইনি, আপাতত এইটা -

  • pi | ১৮ মার্চ ২০১৮ ০৮:১১391952
  • কালকের প্রতিদিনে জয় গোস্বামী গুরু নিয়ে লিখেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত