এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ০৮ মার্চ ২০১৮ ১২:৩১391320
  • কানহাইয়া কুমারের রিসেন্টলি একটা প্যানেল ডিসকাশনে ওর কথা একদম ভাল লাগল না। বেশ চর্বিতচর্বণ।

    কানহাইয়ার বাকপটুতা আমাকে প্রথম থেকেই বেশ মুগ্ধ করে।
  • r2h | ০৮ মার্চ ২০১৮ ১২:২৪391319
  • সিপিএম নিয়ে তর্ক করতে করতে উনুনে বসানো দুধ উপচে পড়ে একাকার।
    ওদের কি উচিত নয় পলিটব্যুরো থেকে দুটো লোক পাঠানো আমার রান্নাঘর পরিষ্কার করে দেওয়ার জন্যে?
    অকৃতজ্ঞ সিপিয়েম।
  • Ekak | ০৮ মার্চ ২০১৮ ১২:০৯391318
  • অবসসই এবসার্ড। পচে গলে শুধু হাড্ডি পড়ে থাকার কথা। যদি থাকে। কঙ্কালের জন্যে তার আগেই চুরি না হয়ে গিয়ে থাকে।
  • | ০৮ মার্চ ২০১৮ ১২:০৬391317
  • হ্যাঁ খবর হয়েছে। কিন্তু ১২-১৩ বছর একটা অ্যাবসার্ড নাম্বার একক। এতদিন তো একটা বডির কিছু থাকারই কথা নয় কঙ্কাল ছাড়া।
  • অর্জুন অভিষেক | ০৮ মার্চ ২০১৮ ১২:০০391316
  • দুবছর আগে 'ইন্টারন্যাশনল ওয়ার্কিং উইম্যানস ডে' উপলক্ষে ২০১৬ তে জে এন ইউতে দেওয়া আমার প্রাক্তন অধ্যাপিকা বৃন্দা বসুর টকের ইউ টিউব লিঙ্ক পাঠালাম।

  • অর্জুন অভিষেক | ০৮ মার্চ ২০১৮ ১১:৫৬391314
  • সবাই কেমন আছো ?
  • একক | ০৮ মার্চ ২০১৮ ১১:৫৬391315
  • এটা বোধহয় অন্যতম এরকম কেস। মনে করে দেখুন, মর্গ থেকে পচা লাশের গন্ধ নিয়ে আগেও খবর হয়েছে।
  • | ০৮ মার্চ ২০১৮ ১১:৫১391313
  • ১২-১৩ বছর!!! মানে কীভাবে? কেন? :-O

  • | ০৮ মার্চ ২০১৮ ১১:৪৬391311
  • আপনারা জানেন নিশ্চয়, আমাজন প্রাইমে মিউজিক কালেকশান বেশ ভাল। আর অ্যাড ফ্যাডের ঝামেলা নেই।
  • dc | ০৮ মার্চ ২০১৮ ১১:৪৬391312
  • এটা থেকে করতে পারেনঃ

    https://www.onlinevideoconverter.com/

    বিটরেট ইত্যাদির অপশান আছে।
  • একক | ০৮ মার্চ ২০১৮ ১১:৪৫391310
  • আমি ওয়াই টি ডি ব্যবহার করি। ডাউনলোড করে কনভার্ট করে নি। ফ্রি ভার্সনে এট এ টাইম একটা করে করা যায়। হিন্দুস্থানী ক্লাসিকাল কনভার্ট করেছি এই করে বেশ কিছু, ভালই কোয়ালিটি।
  • S | ০৮ মার্চ ২০১৮ ১১:৪৪391309
  • আরে কত্ত ওয়েবসাইট আছে। শুধু ইউআরেল দিলেই অডিও ডাউনলোড হয়ে যায়।
  • b | ০৮ মার্চ ২০১৮ ১১:৪৩391308
  • কজের কথা বলুন তো। লাইভ স্ট্রিম থেকে (মানে ইউটিউব) কিভাবে অডিও রেকর্ড করব? কোন সফটওয়ার ভালো?
  • একক | ০৮ মার্চ ২০১৮ ১১:৪২391306
  • তাহলে একটা রিসেন্ট কথোপকথন শোনাই। হোয়া তে হচ্ছিলো।

    জনৈক সন্ন্যাসী : ওই, তোর ওখানে সাঁইবাবা মন্দির আছে না তার বিভূতি যোগার করে পাঠাতে পারবি ?

    আমি : বিভূতি মানে তো সিদ্ধাই !! শেষে এইসব কচ্চেন !

    জ স : যার দরকার সে আগে সিদ্ধাই বোঝার মত জায়গায় আসুক, আপাতত বিভূতি লাগবে।

    আ : তো সাঁই বাবা ও তো দুজন। মাথায় ফেট্টি আর মাথায় উকুন। কার বিভূতি চাই ?

    জ স : উরেবাবারে :( তোর বিভূতি পাঠাস। যা দাড়িবুড়ো হয়েছিস ওতেও চলবে।
  • S | ০৮ মার্চ ২০১৮ ১১:৪২391307
  • জাঁতি।
  • | ০৮ মার্চ ২০১৮ ১১:৪১391305
  • আরে জাঁতি জাঁতি, একবার আঙুল চিপেছিলাম ওতে।
  • Ekak | ০৮ মার্চ ২০১৮ ১১:৩৮391304
  • হাঁ, সরোটা জেক বলবে আরকি হিন্দি তে। সেই সারাদিন কুটুর কুটুর করে সুপুরি কাটার চল আজকাল আর নেই।
  • Rabaahuta | ০৮ মার্চ ২০১৮ ১১:৩৫391303
  • Rabaahuta | ০৮ মার্চ ২০১৮ ১১:৩৪391302
  • ‘আমাদের তো ছাগল নাই’
    হাহাহা, উফ এটা যাতা
    ঃD
  • de | ০৮ মার্চ ২০১৮ ১১:২৯391301
  • সর্তা তো সুপুরী কাটার জন্য ইউজ হয় -

    দেশ জুড়ে ফ্যাতাড়ুরা হাতুড়ি দিয়ে মূর্তি ভাঙ্গচে -
  • | ০৮ মার্চ ২০১৮ ১১:২৫391299
  • "আমাদের তো ছাগল নাই" :-))))))))
    ওরে বাবারে!
  • dc | ০৮ মার্চ ২০১৮ ১১:২৫391300
  • এগুলো ঠিক প্রফেশনাল অ্যাটেম্পট না, হয়তো কয়েকজন উৎসাহী মিলে বানিয়েছে। তবে এই ফিল্মটার প্লটটা ভালো লাগলো, মনে হলো স্ট্রিম অফ কনশাসনেস নিয়ে কিছু বলতে চেয়েছে।
  • Ekak | ০৮ মার্চ ২০১৮ ১১:১১391297
  • দেখলুম পুরোটা। ভালো স্টোরি। অভিনয় আর এডিট একটু দুর্বল লাগলো না ? তবে এরকম শর্ট ফিল্ম এ সাইফাই এটেম্পট হিসেবে বেশ ভালো।
  • b | ০৮ মার্চ ২০১৮ ১১:১১391298
  • খ্যাক,। আমার মা, যদিও বাঙাল, কিন্তু ঐ প্রপার বাঙাল দেখেন বিয়ের পর। ওনাকে শ্বশুরবাড়িতে বলা হয়েছিলো লুসিরে মাংস দ্যাও, উনি প্রবল টেনশনে ওভার রিয়াক্শন করে লুচি বেলতে বসেছিলেন। পরে জানা গেছিলো, লুসি হল বাড়ির ব্যারাল। তারপরে সর্তা আইন্যা দ্যাও শুনে অনেক্ক্ষণ ভ্যাবলার মত দাঁড়িয়েছিলেন।
    (সর্তার মানেটা আর বল্লুম নে)।
  • dc | ০৮ মার্চ ২০১৮ ১০:৫০391296
  • ওয়েলকাম!

    তাহলে দেখা যাচ্ছে ছাগোল থিওরির সুদীর্ঘ ইতিহাস আছে!
  • San | ০৮ মার্চ ২০১৮ ১০:৪৬391294
  • হা হা হা হা চরম !
    ( আমাদের তো ছাগল নাই )
  • Ekak | ০৮ মার্চ ২০১৮ ১০:৪৬391295
  • @ডিসি

    থেঙ্কু !দারুন তো, দেখছি।
  • Ekak | ০৮ মার্চ ২০১৮ ১০:৪৩391293
  • আমার মা তাঁর বিয়ের পর প্রথম বাঙাল দেখেন, হুইচ ওয়াজ কাইন্ড অফ ভিসিটিং এক্সট্রা টেরিস্ট্রিয়াল এনটিটি :)) তো এক বৃদ্ধা তাঁকে জিগিয়েছিলেন ..তোমাগো ছাওয়াল পাওয়াল কয়টি ? মা অনেক ভেবে উত্তর দেন : আমাদের তো ছাগল নাই :(
  • Ekak | ০৮ মার্চ ২০১৮ ১০:৪১391292
  • বাঙ্গালরাও "ছাওয়াল " বলে। যদিও ছাওয়াল ঠিক জেন্ডারড শব্দ নয়। সন্তান বোঝায়। ছেলে আর ছাওয়াল একই উৎপত্তি হলেও ছেলে জেন্ডার্ড।
  • kumu | ০৮ মার্চ ২০১৮ ১০:৩৮391289
  • ঘটিদের মধ্যে সকলকেই ছেলে বলা,বৌমাদের,মেয়েদের বাবা সম্বোধন করা আমি নিজে দেখেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত