এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০৬ মার্চ ২০১৮ ১২:১৩391200
  • গার্সিয়া মার্কেজ কে মাইরি কচ্ছপ বানিয়ে দিয়েছে গুগল এবং সারপ্রাইজিংলি, অন্তত স্ক্রোল এ যা পড়লাম, মকোন্দো কে বর্ণনা করেছে, আমাজনের ভেতরের একটা সিটি অফ মিরর হিসেবে, যেটা অ্যাকচুয়ালি কল্পনার হলেও, কলাম্বিয়ান ক্যারিবিয়ান কোস্টে সিচুয়েটেড, যেখানে জাহাজের সন্ধানের একটা কাহিনী আছে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কে একজোটিকা হিসেবে বেচা টা অনূদিত সাহিত্যের একটা লজ্জা।
  • dc | ০৬ মার্চ ২০১৮ ১২:১১391199
  • জন স্টুয়ার্টকে মিস করি।
  • S | ০৬ মার্চ ২০১৮ ১২:০২391198
  • ঠিকই তো ছিলো।
  • cb | ০৬ মার্চ ২০১৮ ১২:০১391197
  • *টাকার কার্লসন

    গুরুর অটোকারেক্ট পারেও বটে :P
  • S | ০৬ মার্চ ২০১৮ ১২:০০391196


  • এইটা? হা হা হা।
  • cb | ০৬ মার্চ ২০১৮ ১১:৫৩391195
  • ফাকার কার্লসন আর জন স্টুয়ার্টের পুরনো একটা ভিডিয়ো আছে। আর এক বার টুক করে দেখে ফেলুন। জন স্টুয়ার্টের মত স্মার্ট লোক খুব কম হয়। সামনে পেছনে চাবুক চালিয়ে কার্লসনের বো টাই খুলিয়ে দিয়েছিল :)
  • S | ০৬ মার্চ ২০১৮ ১১:৪১391194
  • ফক্স নিউজের রিপোর্টের স্টাইল এখন অনেকটা এরকম।

    হিলারি ক্লিন্টনের ইমেইলে অনেক কিছু পাওয়া গেছে।
    এফবিআই বলছে যে না কিছু নেই।
    না না এফবিআই ভালো করে ইনভেস্টিগেট করেনি। আমরা জানি আছে।
    এফবিআই কনফার্ম করছে যে না কিছু নেই।
    এফবিআই শয়তান, বদমাইশ। ক্লিন্টনের হয়ে খেলছে।

    ট্রাম্প ক্যাম্পেইনের সাথে রাশিয়ার কোনও যোগাযোগ নেই।
    কিন্তু এফবিআই তো ইনভেস্টিগেট করছে।
    না না কিছু পাবেনা।
    এফবিআই ইনভেস্টিগেট করছে এখনো।
    আমরা জানি কিছু নেই।
    কিকরে জানলে?
    ট্রাম্প ক্যাম্পেইন অস্বীকার করেছে।
    কিন্তু দোষিরা তো অস্বীকার করবেই।
    না না কিছু নেই। অন্যদিকে দেখুন। ক্লিন্টন ক্যাম্পেইন কোরাপ্ট। কোনও এভিডেন্স নেই, তার মানে খুব কোরাপ্ট।
    এই কালকে নাকি তোমাদের চ্যানেলে এসে ট্রাম্পের ছেলে বলে গেছে যে কিসব করেছে। আরো কত কিছু এভিডেন্স সামনে আসছে।
    তাতে কিছু প্রমাণ হয়না।
    অনেকে যে গিল্টি প্লি করেছে। তাতে তো প্রমাণ হচ্ছে যে কলিউশান হয়েছিলো।
    কলিউশান থাকলেই বা কি? ওসব কিছু না। আসল কথা ক্লিন্টন আর ওবামা খারাপ। ক্লিন্টন কোরাপ্ট। আর ওবামার কারণটা বলা যাবেনা, তাহলে তুমি আবার অন্যায় ভাবে আমাকে রেসিস্ট বলবে।
  • S | ০৬ মার্চ ২০১৮ ১১:৩১391193
  • S | ০৬ মার্চ ২০১৮ ১১:৩০391192
  • হ্যানিটির রিসেন্টটা হেব্বি ছিলো।

    প্রথমে সেকি চেঁচামেচি যে নিউ ইয়র্ক টাইমস ফেক নিউজ, অমুক তমুক। এরকম কোনও খরবই নেই যে ট্রাম্প মুলারকে ফায়ার করতে চেয়েছিলো। যত্তসব ফালতু কথা।

    এরপরে ফক্স নিউজের রিপোর্টার লাইভ টিভিতে নিউজটা কনফার্ম করতেই হ্যানিটি দর্শকদের এসব ভুলে গিয়ে একটা গাড়ি চেইজ করার ভিডিও দেখতে বললো।
  • dc | ০৬ মার্চ ২০১৮ ১১:২৬391191
  • এটা ওটা অল্প অল্প করে প্রায় সবই শুনি। তবে হ্যানিটি আর টাকার কার্লসন জাস্ট কোন কথা হবেনা।

    S আর আমার বোধায় চুক্তি হয়েছিল আপনি বাদ দেওয়ার ঃ)
  • S | ০৬ মার্চ ২০১৮ ১১:২৪391190
  • ডিসিদা, আপনি ফক্স অ্যান্ড ফ্রেন্ড শোনেন? আম্রিগার প্রেসি এখন ঐ প্রোগ্রাম থেকে নিউজ আর আইডিয়া গ্রহণ করেন রোজ সকালে। এই না হলে ফার্স্ট ওয়ার্ল্ড।
  • dc | ০৬ মার্চ ২০১৮ ১১:২৩391189
  • হুঁ :d
  • Ekak | ০৬ মার্চ ২০১৮ ১১:২২391188
  • যে কোনো প্রপাগান্ডা নিউজ পড়ার বা দেখার আলাদা মস্তি :) আমি সামনা পড়ি জোগাড় করে, দত্তাত্রেয় শঙ্খনাদে লিখলে কোনো বিজেপি পড়ার আগেই বোধহয় আমি পড়ি ........ফুল মস্তি :))
  • dc | ০৬ মার্চ ২০১৮ ১১:২০391187
  • ফক্স নিউজ আমি রেগুলার শুনি, ওর মতো এন্টারটেনমেন্ট আর হয় না। একসময়ে যেমন গণশক্তি রেগুলার পড়তাম।
  • S | ০৬ মার্চ ২০১৮ ১১:১৬391186
  • "অর্থাত গ্লোবাল অ্যান্টি লেফট ট্রেন্ড এর মধ্যে কমনালিটি হাস্যকর ভাবে একটাই, দুটি সম্পূর্ণ বিপরীত দোষে দোষী করা হচ্ছে তাদের"

    হানুদা, এটার একটা কারণ হলো গ্লোবালাইজেশনের ফল প্রথম বিশ্বে একরকম আর তৃতীয় বিশ্বে আরেকরকম।

    প্রথম বিশ্বে যারা মার্কেটের সাথে যুক্ত ছিলো, মানে ইনভেস্টর, ওয়াল স্ট্রীট, ফান্ড/পোর্টফোলিও ম্যানেজার, আর টেকনলজিস্ট মানে সিলিকন ভ্যালি দারুন লাভ করেছে। কিন্তু আরেক অংশ যারা ভেবেছিলো/এখনো ভাবে যে কম্পিউটার না জানলেও চলবে বা ঐরকম চিন্তাভাবনা করেছে, তারা পুরো লস করেছে। তাদের নেট ইনকাম প্রায় বাড়েইনি। ফলে এদের একটা রাগ রয়েছে, যেটা ব্যাননের মতন লোকেরা ইমিগ্র্যান্ট, হলিউড, ক্লিন্টন, ওবামার নামে দোষ দিয়ে কাজে লাগিয়েছে।

    ফলে সেখানে বামেদের দোষ দেওয়া হয়েছে যে তোমরা কেন সময়্মত বুঝে গ্লোবালাইজড হয়েছো, আমরা তো হতে পারলাম না। আমি এইসব লোক আমার চারপাশে নিয়মিত দেখি। কিন্তু এর সাথে রেসিজমের একটা খুব প্রকট অ্যাঙ্গল রয়েছে। এরা বোঝে যে ইরাক যুদ্ধ আর ওয়াল স্ট্রীট এদের বিশাল ক্ষতি করে দিয়েছে, কিন্তু তার জন্য যেন তেন প্রকরেণ ডেমদের দোষ দিয়ে ঘুমাতে যায় (ফক্স নিউজ শোনা পাবলিক, বুঝতে পারছেন তো)।

    কিন্তু আমাদের দেশে মেইনস্ট্রিম জনতা গ্লোবালাইজেশনের ফলে প্রচন্ড লাভবান হয়েছে। আইটি, বিপিও, অনসাইট, মার্কেট, কেপিও, আজকাল হয়েছে স্টার্টাপ। একবার গ্র্যাজুয়েশন করলেই হলো, কম্পিউটার আর ইঙ্গরাজী জানলে চাকরী পেতে তেমন অসুবিধে হয়্না। এটা ১৯৯০ এর আগে ভাবাও যেতোনা। কোলকাতায় এই ব্যাপারটা অবশ্যই একটু কম।

    এবং এইখানেই এই ব্যাননের সাপোর্টারদের সমস্যা। এরা কিন্তু থার্ড ওয়ার্ল্ডকে গ্যাট চুক্তি গেলানোর সমর্থ্ক ছিলো। কারণ তখন ধরেই নিয়েছিলো যে এই চুক্তির ফলে ওরা ঘরে বসে বসে বড়লোক হবে, আর থার্ড ওয়ার্ল্ড মরবে। কিন্তু খেলার ফল এমন উল্টে যাবে সেটা বুঝতে পারেনি।

    তাই এরা কিন্তু গ্লোবালাইজেশনের বিপক্ষে নয়। কিন্তু শুধু আমরাই জিতবো - এরকম মেন্টালিটি। আমি নিজে দেখেছি এরা যেকোনও কিছু ইম্পোর্ট করতে হলেই রেগে যায়। আউটসোর্সিঙ্গ দুচক্ষে দেখতে পারেনা। কিন্তু ইন্ডিয়া এফ-১৬ কিনবে শুনলেই মুখ থেকে হাসি বেড়িয়ে যায়।
  • Ekak | ০৬ মার্চ ২০১৮ ১১:১৪391185
  • ইনফ্যাক্ট ইউনিভার্সাল ইনকামের মডেল কে আমরা আমরাদের দেশের মতকরে ইউস করে টেস্ট করতেই পারি। আমার তো প্রায় ই ফুড মার্টে গিয়ে মনে হয় যে এই মূলসুদ্ধু কাঁড়ি কাঁড়ি কর্মচারী থেকে শুরু করে প্রোডাকশন লাইনে এতো লোক এদের ইউবিআই দিয়ে ছেঁটে ফেলে যদি ফুল রোবোটিক্স ইমপ্লিমেন্ট করা যেত তাহলে অনেক কম দামে আমরা ফ্লো লাইনে প্রেসার বাড়াতে পারতুম এবং সেক্ষেত্রে মার্ট মালিকের ওপর প্রেসার থাকতো ২ বা ৩ দিনের মধ্যে বিক্রি না হলে খাবার ৬০ টু এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রিলিজ করে দেওয়ার। কত লোক খেতে পেতো তাহলে। সেম ফর পোশাক আশাক।
  • দ্রি | ০৬ মার্চ ২০১৮ ১১:০৯391184
  • ট্রাম্প তো জবসের কথা বলছে ইলেকশানের আগে থেকে। রাস্ট বেল্টে গিয়ে জবের কথা বলেই তো এই অবস্থা। জবের কথা না বলে আর কে কবে ভোট পেয়েছে। যে সব দক্ষিণপন্থীরা ইমিগ্র্যান্টদের ভয় মানুষকে দেখায়, প্রাইমারীলি তারা এটাই বলে যে এরা এসে সব লো-ইনকাম জব খেয়ে যাবে।

    জুকারবার্গ ইউনিভার্সাল ইনকামের কথা বলতে তার টেকনোক্র্যাটিক পার্সপেক্টিভ থেকে। অ্যাজ আ টেকনোক্র্যাট সে বুঝতে পারছে রোবোট খুব দ্রুত মানুষের জব খাবে। তখন জবহীন মানুষের যে বিরাট ব্যাটেলিয়াল তৈরী হবে সেটা যাতে একটি সোশাল বোমে পরিণত না হয়, সেইজন্য এই ইউনিভার্সাল ইনকামের প্রোপোজাল। লোকে কাজ না করলেও যেন সাবসিস্টেন্স লেভেল খেতে পরতে পারে।
  • Ekak | ০৬ মার্চ ২০১৮ ১১:০৭391183
  • ফিনল্যান্ড তো টেস্ট করছে দেখা যাক বাস্তবে ইউবিআই এর প্রভাব কী হয়। তবে এটা জুকেরবার্গ নতুন কিছু বলেনি, অনেকদিনের আলোচিত বিষয় যে ফুল রোবোটিক্স যদি আনতে হয় তাহলে ইউবিআই দেওয়া জরুরি। এই বিষয়ে রাটগার ব্রেগম্যানের "ইউটোপিয়া ফর রিয়ালিস্টস " পড়া যেতে পারে।
  • h | ০৬ মার্চ ২০১৮ ১০:৫৭391182
  • ** ইট ইজ নট রিয়েলি ওনলি অ্যাবাউট রেজিমেন্টেশন, অর জাস্ট হোয়াট ইজ টু বি ডান ইন ওয়েলফেয়ার, ইট ইজ অলসো অ্যাবাউট এজেন্সী অফ পিপল ভার্সাস দ্য নিড অফ ম্যানেজবল কো অপশন, নইলে বি এম এস, বিজেপি র সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তো না, ডিমনি অনওয়ার্ড্স। ট্রাম্প কে জব্স এর কথা বলতে হত না, জুকের বার্গ কে ইউনিভার্সাল বেসিক ইনকামের কথা বলতে হত না।
  • h | ০৬ মার্চ ২০১৮ ১০:৪৯391181
  • আমি যেটা বলছি আজ্জো, সেটা হল, দারিদ্র মোচন, চাকরি দেওয়া, শিল্প স্থাপনা করা এগুলো কে ফান্ডামেন্টালি নানা এগুলো খুব খারাপ কাজ করবো না, এটা অতি দক্ষিনপন্থী রা ও বলছেন না। এমন কি ইকোনোমিস্ট পত্রিকার লোকেরাও জবস কমে যাবে বলছেন, অ্যানালিসিসের সুরে, কি করলে মানুষ চাট্টি কর্মসংস্থান হবে সেসব কিছু বলছেন না। অনেকে ইউনিভার্সাল বেসিক ইনকাম কে সর্ব সমস্যা সমাধানকারী পিপিপি মডেল কে যেমন যাবতীয় ডেফিসিট কমানোর মডেল হিসেবে দেখা হয় আমাদের দেশে সেভাবে দেখছেন। ঘটনা হল, ডিবেট টা হল, প্রতিনিধিত্ত্বের ধারণা বনাম একটুআধটু বেনোভালেন্সের ধারণার। এজেন্সী র ধারণা বনাম কো-ওপশনের ধারণার। গভরনেন্সের মূল ডিবেট টা এটার। আজ ধর ইটালি তে ফাইভ স্টার এগিয়েছে, তার মানে এই নয়, তারা জব্স চাইছেন না, বা কনসিউমারিজম কে অ্যাড্রেস করে ফেলছেন, তারা জাস্ট ইমিগ্রান্ট দের দোষী ঠাউরে ভোটে জিতছেন। পশ্চিমে বামের সমালোচনা হল, তাঁরা এলিট শ্রেণীর সেল্ফ ইমেজ কে ভালো করেছেন মাত্র, কিন্তু তাঁরাও গ্লোবালাইজেশনের বেনেফিসিয়ারি (ওবামা থেকে ওপরাহ উইনফ্রে পর্যন্ত) এবং তৃতীয় বিশ্ব সহ যে গ্লোবালাইজেশন গেলানো হয়েছে, দ্যাট ব্লাড ইজ ইন দেয়ার হ্যান্ড্স, ইনটারেস্টিঙ্গলি ভারতের মত দেশে বামেদের সমালোচনা হল, তারা যথেষ্ট অ্যাসপিরেশন বেচে নি। অর্থাত গ্লোবাল অ্যান্টি লেফট ট্রেন্ড এর মধ্যে কমনালিটি হাস্যকর ভাবে একটাই, দুটি সম্পূর্ণ বিপরীত দোষে দোষী করা হচ্ছে তাদের, আমার মতে, মানে এই আপিশের তাড়ার মুহুর্তের মতে, গোটাটাই, এজেন্সি ভার্সাস কো-অপশন মডেল ডিবেট। গণশক্তির একটা বিজ্ঞাপন নিয়ে আমি আর সৈকত একটা রসিকতা করতাম একটা সময়ে, অন্য বন্ধুরাও করতাম। মেহন্তী মানুষের প্রকৃত মুখপত্র টা ভালো, না প্রকৃত মেহনতী মানুষের মুখপত্র টা ভালো ঃ-)))), রেজিমেন্টেশন ইত্যাদি নিয়ে অনেক কথা হয়েই ছে, আগে, সোভিয়েত পতনের পরে পরে, ধর যে কারণে বহু সোশালিস্ট পার্টি ভেঙ্গে গেছে, কমিউনিস্ট পার্টি উঠে গেছে, এমনকি যেখানে সরকারে ছিল না তা সত্ত্বেও, তার মেন কেস হল, রেজিমেন্টেশনের বিরুদ্ধে, প্রাইভেট স্পেস এর ধারণার জয়। এই ধর আমি বা রোশনারা মিশ্র বা প্রতিভা সরকার গুরুচন্ডালি তে লিখছি, আমাদের তো গণশক্তির অন্তত 'ছোটোদের পাতায়' লেখা উচিত ঃ-)))))))))))))) এইটা মামুর, রেজিমেন্টেশন বিরোধিতার জয় ঃ-))))))))))))) কিন্তু ঘটনা হল, মামু বা পাই সারা জীবন নানা ধরণের গাম্ভীর্য্য নিয়ে য সিপিএম কে গাল দিল, তাদের ও এখন মাণিক বাবুর জন্য মন খারাপ করছে, সিপিএম সমর্থক আদৌ না হয়েও শুধু না, সিপিএম বিরোধী হয়েও করছে ঃ-))))))))))))) এই যে বাল একক, ত্রিপুরার বিজেপি যথেষ্ট আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা অস্ট্রিয়ান স্কুল পড়ে নি বলে মন খারাপ করছে, এটাতে বলতে নেই, আমরা হেরো রা অনেকেই মস্তি পাচ্ছি ঃ-)))) উল্ফ গ্যাং স্ট্রীক রেকো করে চারটি অন্নসংস্থান করএত গেলাম। পুঃ সিপিএম রাজ্য সম্মেলনে কল্লোল দা আর পিটি দার নাম কমিটিতে ঢোকাতে পারলে তবে বুঝবো গুরু র পেনিট্রেট করার দম ঃ-))))

    পুঃ পুঃ খুব বন্ধু দের ছাড়া নাম জেগুলো নিয়েছি, সেগুলো কিন্তু জাস্ট ইয়ার্কি মেরে ঃ-)))))))))))))) ইট ইজ নট রিয়েলি ওনলি অ্যাবাউট রেজিমেন্টেশন, ইট ইজ অলসো অ্যাবাউট এজেন্সী ভার্সাস কো অপশন, নইলে বি এম এস, বিজেপি র সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তো না, ডিমনি অনওয়ার্ড্স।
  • Ekak | ০৬ মার্চ ২০১৮ ১০:৪৮391180
  • আন্দাজ করেছিলুম। প্রাইভেট প্রপার্টি নিয়ে সিরিয়াস চিন্তাভাবনা র শুরু সিক্সটিন্থ সেঞ্চুরিতে লকের হাত ধরে। এঙ্গেলস এইট্টিনথ এর লোক। দুজনের দেখার এপ্রোচ আলাদা।
  • রুকু | ০৬ মার্চ ২০১৮ ১০:২৯391179


  • এইটা
  • pi | ০৬ মার্চ ২০১৮ ০৯:৫৮391178
  • আরে ঠিকাছে।
  • S | ০৬ মার্চ ২০১৮ ০৯:৫৩391177
  • পাই, তুলে দিয়েছি অন্য টইতে। খুবেকটা ভালো ভাবে পারিনি। অভ্যাস নেই।
  • Ekak | ০৬ মার্চ ২০১৮ ০৯:৪৮391174
  • কোন বই পড়ছেন? বাম দিকের তত্ব গুলো পড়া হয়ে গেলে জন লকের "দি সেকেন্ড ট্রিটিস ও গভমেনট " রেফার করলুম। স্পেশালি "অফ প্রপার্টি " নামের চ্যাপ্টার।
  • pi | ০৬ মার্চ ২০১৮ ০৯:৪৮391175
  • ওদিকে পার্থদা একটা প্রশ্ন করেছেন,

    'এতক্ষণে সবাই জেনে গেছেন ত্রিপুরার দক্ষিণ জেলায় সদর শহর বিলোনীয়া স্থিত কলেজ স্কোয়ার থেকে রেলস্টেশন গামী রাজপথের মধ্যভাগে প্রতিষ্ঠিত লেলিনের মুর্তি যুব ছাত্র এবং এলাকাবাসী দের সহযোগে ভাঙ্গা হয়েছে। বিলোনীয়া শহরে ৯৫% বাঙালি হিন্দু বসবাস করে, এলাকা টি দুইদিকে বাংলাদেশ দিয়ে ঘেরা।

    এইখানে আমার মনে একটা উদ্ভট প্রশ্ন জাগছে। লেনিনের মূর্তিটিতো বছরের পর বছর ঐখানে দাঁড়িয়ে ছিল। এমনও নয় যে কাল বিজেপি জেতার পর জানা গেল মূর্তিটি অত্যাচারী শাসকের অত্যাচারের প্রতীক। আজ বিজেপির পক্ষে উপমুখ্যমন্ত্রীত্বের দাবীদার সুদীপ বর্মনরা যখন কংগ্রেসে ছিলেন (ত্রিপুরাবাসী জানেন সুদীপ বর্মনের ক্ষমতা মাহাত্ম) অপ্রতিহত ক্ষমতার যুগেও মূর্তি তো ভাঙ্গা পড়ে নি। তার চাইতেও বড় প্রশ্ন, নকশাল আমলে পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর ইত্যাদিদের মূর্তিভাঙ্গা আন্দোলনকেও এবার প্রকাশ্যে সমর্থন জানানো গণতান্ত্রিক হবে তো? এরপরে কোথাও বিজেপি হারলে শ্যামাপ্রসাদ বা দীনদয়াল বা গোলওয়ারকরের মূর্তিভাঙ্গাকেও জায়েজ বলা যাবেতো? বা একই সঙ্গে বল্লভভাই প্যাটেলের মূর্তি ভাঙ্গাও?'
  • aka | ০৬ মার্চ ২০১৮ ০৯:৪৮391176
  • আরে ওয়েলফেয়ার রাজনীতি চলে সরকারী টাকায়, সরকারী টাকা আসে ট্যাক্সো থেকে, আর জ্যানগন ট্যাক্সো ভরে যদি চাকরি থাকে, আর জ্যনগনের চাকরি হয় যদি সিল্প হয়। বোলেন এবারে সিল্পো হবে কেমনে?
  • pi | ০৬ মার্চ ২০১৮ ০৯:৪৭391173
  • বড়েস, এই পোস্টগুলো টইতে নিয়ে যাবেন একটু?
  • রুকু | ০৬ মার্চ ২০১৮ ০৯:৪৪391170
  • আলোচনাটা চলুক। আমি গত দুদিন পরিবার ব্যক্তিমালিকানা আর রাষ্ট্রের উতপত্তি পড়ছি।
    রিলেটেবল।
  • রুকু | ০৬ মার্চ ২০১৮ ০৯:৪৪391171
  • আলোচনাটা চলুক। আমি গত দুদিন পরিবার ব্যক্তিমালিকানা আর রাষ্ট্রের উতপত্তি পড়ছি।
    রিলেটেবল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত