এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • phutki | ০৪ মার্চ ২০১৮ ১৮:১৯391080
  • কিকিদিদি, হুল্লোড় দিবসের অভিনন্দন।
  • pi | ০৪ মার্চ ২০১৮ ১৮:১২391079
  • জন্মদিনের শুভেচ্ছা রইল, কিকিদি।
  • kumu | ০৪ মার্চ ২০১৮ ১৮:০৪391078
  • কিকি,জন্মদিনে ঝুড়িভরা শুভেচ্ছ।
  • রুকু | ০৪ মার্চ ২০১৮ ১৭:৪৪391077
  • একটা অদ্ভুত ব্যাপার
    একটু আগে নীচে চা খেতে গিয়ে দেখি মা নেট দেখে ক্যুইজের প্রশ্ন লিখছে। বাবার অফিসে ( এল আইসিতে) ক্যুইজ ফেস্ট হবে।।বাবা ক্যুইজ মাস্টার। আমি দু চারটে প্রশ্ন বলে এল আই সি নিয়ে আলোচনা করে ওপরে এলাম। ফোনটা ওপরে ছিলো। এসে দেখি আমার নিউজফিড জুড়ে শুধু এল আই সির অ্যাড
    অথচ আমি এল আই সি সংক্রান্ত কিছু সার্চ করিনি, ফোনটাই ওপরে ছিলো।

    ক্রিপি!!!!
  • T | ০৪ মার্চ ২০১৮ ১৪:০২391076
  • থ্যাংকিউ ছোটাই দি। :)
  • i | ০৪ মার্চ ২০১৮ ১৩:৫৭391075
  • শুভ জন্মদিন, কিকি।

    টি, টইটা তুলে দিলাম।
  • T | ০৪ মার্চ ২০১৮ ১৩:৪৭391074
  • জুজুবাদের একটা টই ছিল না? খুঁজে পাচ্ছি না। হেল্পান।
  • kiki | ০৪ মার্চ ২০১৮ ০৯:০৫391073
  • ধন্যবাদ রুকু আর অভি। পরে কেউ লিখলে তাদেরো আগাম।ঃ)
  • রুকু | ০৪ মার্চ ২০১৮ ০৮:৩৭391072
  • কিকিদির জন্মদিন নাকি? :-)
    হ্যাবাড্ডে
  • avi | ০৪ মার্চ ২০১৮ ০৮:১৭391071
  • শুভ জনমদিন ক্ষিক্ষিদি। :)
  • aranya | ০৪ মার্চ ২০১৮ ০৫:৪১391070
  • জাফর ইকবাল - খুবই প্রিয় লেখক, এবং আরও প্রিয় মানুষ, এখনও যে বেঁচে আছেন, এটাই আশ্চর্য। বহুদিন আগেই তার চাপাতির কোপে মারা যাওয়ার কথা।
    টিপিকালি মাথা লক্ষ্য করেই চাপাতি চালানো হয়ে থাকে, যাতে আক্রান্তের মৃত্যুর সম্ভাবনা বেশি হয়।
    দেশের প্রতি ভালবাসা নামক পাগলামির শিকার হন কিছু মানুষ। জাফর ইকবাল - প্রখ্যাত বিজ্ঞানী, দিব্যি ছিলেন আমাদের পাড়ায়, বেল ল্যাবস - নিউ জার্সী, মাথায় ভুত চাপল - ও আমার দেশের মাটি ইঃ

    আমাদের পাই-এর মস্তিস্কেও এই বোধ কাজ করে

    এদের মত পাগল হতে পারলে ভাল লাগত
  • S | ০৪ মার্চ ২০১৮ ০২:১৭391069
  • আমি তো বিগত কয়েক বছর ধরে ইলেকশন হেরেই চলেছি। রাজ্যে দেশে বিদেশে সর্বত্র।
  • রুকু | ০৪ মার্চ ২০১৮ ০১:২১391068
  • মন ভালো নেই।সব মিলিয়ে। এই মন ভালো নেই রাতগুলোতে আবার ব্যথার প্রতি ব্যথা বাড়ে।
    -_-
    অমাবস্যা পূর্ণিমারাত কেস
  • Ekak | ০৪ মার্চ ২০১৮ ০০:১৫391067
  • জাফর ইকবাল। রাষ্ট্রশাসনপন্থী সেন্ট্রিস্ট লিবারাল অধ্যাপক। আহত হলেন সমাজশাসনপন্থী দের হাতে। যারা মনে করে, ক্যাম্পাসের ঝামেলায় পুলিশ-আইন এসব টানার দরকার নেই। অনেকদিন ধরে জাফর কালো খাতায় আছেন তাঁদের যারা মনে করে, ইসলামী ঘাতকদের রাষ্ট্রের বিচারের দরকার নেই, ইসলামী সমাজ বিচার করবে।
  • Du | ০৩ মার্চ ২০১৮ ২৩:৫০391066
  • এস বিহার তো হেরেও গেছি আবার।
  • pi | ০৩ মার্চ ২০১৮ ২৩:০০391065
  • ফড়িং ক্যামেলিয়ার পোস্ট।

    জাফর স্যার কে ওটি তে নেবার সময় নাকি জানতে চাইছিলেন, হামলা কারি কেমন আছে ? ওকে জেন কেউ মারধর না করে।

    মনবিজ্ঞানীরা বলেন, সাইকোপ্যাথরা কখনো সুস্থ হয় না, তাদের কে আসলে ভালবাসা দিয়ে বোঝানো যায় না। তাই তাদের বাঁচিয়ে রাখা ক্ষতিকর।

    স্যার তো সে কথা জানেন তবুও আমাদের ভালবাসতেই শেখালেন।
    স্যার আমাদের শিখিয়েছেন মানবতা, হত্যা করতে নয়, এমন কি হত্যাকারী কেও নয়। এমন একটা মানুষ কে কি করে আঘাত করা যায় ? কি করে ঘৃণা করা যায় ?
  • dd | ০৩ মার্চ ২০১৮ ২২:১৩391064
  • এটা কি রে বাবা? এটাই কি এককের সেই বহু প্রতিক্ষীত পোবোন্ধো ?
  • | ০৩ মার্চ ২০১৮ ১৯:১৫391063
  • pi | ০৩ মার্চ ২০১৮ ১৭:৫৬391061
  • খবর সত্যি।কাগজেও পড়লাম।
  • pi | ০৩ মার্চ ২০১৮ ১৭:৩৯391060
  • শিমূল সালাউদ্দীনের পোস্ট দেখ্লাম। আর কিছু খবর নেই।
  • pi | ০৩ মার্চ ২০১৮ ১৭:৩৭391059
  • এটা কী কেস ?

    'জাফর ইকবাল স্যার ছুরিকাহত। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।'
  • T | ০৩ মার্চ ২০১৮ ১৫:০১391058
  • কোডে কি ইস্যু আছে জানা যায়?
  • Ekak | ০৩ মার্চ ২০১৮ ১৪:৪২391057
  • হ্যা এটা খুবই খারাপ কথা, এতো উচ্চ আদর্শ অথচ কেমন মাইক্রোসফট এর মতো ভাইরাস প্রোন, কেও কেও বলে কোডেই ইস্যু আছে :|
  • sch | ০৩ মার্চ ২০১৮ ১৩:১০391056
  • ব্যক্তিগতভাবে কর্মসূত্রে আগরতলার একটা বড়ো infrastrucure inprovement প্রজেক্টের সাথে যুক্ত প্রায় গত সাত বছর ধরে। আন্তর্জাতিক ফান্ডিং এর প্রজেক্ট - বেশ ভালো রকম টাকা পয়সা আছে প্রজেক্টে। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিশেষ করে গত দু বছরে সেক্রেটারি এবং মন্ত্রী লেভেলে যে রকম দুর্নীতি দেখেছি তাতে ত্রিপুরার বামফ্রন্টকে পশ্চিমবঙ্গের বামফ্রন্টের থেকে কম দুর্নীতিগ্রস্ত বলে মনে হয় নি। মানিক সরকার ব্যতিক্রমী চরিত্র, শ্রদ্ধার্হ কিন্তু বাকি বেশির ভাগই গড়পড়তা ভারতীয় রাজনীতিবিদদের মতো করাপ্ট। কাজেই এই ফল অবাক করছে না।

    দূঃখজনক হল বামপন্থা একটি উচ্চ আদর্শ। কিন্রু কিছু করাপ্ট লোক এর ভুল প্রণয়ন করে পশ্চিমবংগ ও ত্রিপুরার জনগণের মনে বামপন্থা সম্বন্ধে ভরসা নড়িয়ে দিলেন।
  • হুররে | ০৩ মার্চ ২০১৮ ১৩:০৭391055
  • হিপ হিপ হুর্র্র্র্র্র্ররে
  • S | ০৩ মার্চ ২০১৮ ১২:৩৫391054
  • আগের ইলেকশনে কঙ্গ্রেসের পুরো ভোট বিজেপিতে গেছে। আই এন পি টির সাথে অ্যালায়েন্স খুব কাজে দিয়েছে বিজেপির।
  • dc | ০৩ মার্চ ২০১৮ ১২:২২391053
  • রাজদীপ সারদেসাই একটা কথা বল্লেন। রাহুল গান্ধী ইটালিতে হোলি মানাচ্ছে আর বিজেপির সব লেভেলের নেতারা কর্নাটকের ইলেকশানের জন্য তৈরি হচ্ছে।
  • রুকু | ০৩ মার্চ ২০১৮ ১২:২১391052
  • পাই স্যাবোতাজের কথা বলছিলো, সেটাই ঠিক মনে হয়
  • রৌহিন | ০৩ মার্চ ২০১৮ ১২:১৯391051
  • খুব খারাপ এবং দু:খজনক। কিন্তু অবিশ্বাস্য নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত