এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • টিটিদাদা | ০৩ মার্চ ২০১৮ ১০:১৫391020
  • ২০১৫ সালে বইমেলায় গুরুর স্টলের উল্টোদিকে একটা হিন্দী কবি সম্মেলন হয়েছিল, তাতে মাইক নিয়ে অনেকে কবিতা পড়ছিলেন। বেশ তুলসিদাসী ঘরাণা। একই ধরণের কবি সম্মেলন আগে দূরদর্শনেও হত। একটা লাইন মনে পড়ছে - সেটা অবশ্য "হাস্যকবি সম্মেলন" ছিল - "গালিব কি শায়েরী কি তারহা হেভিওয়েট হ্যায়"।

    না হিন্দী কবিতার মূলধারার সঙ্গে তেমন পরিচয় নেই। কিন্তু যেটুকু আছে ধারণা ভাল না।
  • dc | ০৩ মার্চ ২০১৮ ১০:১২391019
  • আমার জানা কয়েকটা ভাষার মধ্যে, অবশ্যই।
  • dc | ০৩ মার্চ ২০১৮ ১০:০৮391018
  • কাল ঈশান তামিল ল্যাঙ্গুয়েজের কথা লিখেছেন দেখলাম। তামিল আমার মতে অতি কদর্য্য ভাষা, ইন ফ্যাক্ট সাউথের সবকটা ভাষাই শুনতে একদম বিচ্ছিরি। তামিল শিখে নিয়েছি বটে, আর এও জেনেছি যে তামিলে প্রচুর গল্প-কবিতা-উপন্যাস লেখা হয়, রীতিমতো সমৃদ্ধ আর ভাইব্র্যান্ট ভাষা, তবে একেবারেই সুন্দর ভাষা নয়। আমার মতে সবচেয়ে সুন্দর ভাষা আর সবচেয়ে শ্রুতিমধুর ভাষা হলো ফরাসি আর বাংলা (বাংলার থেকেও শুনতে ভাল্লাগে অবশ্য বাঙাল ভাষা)।

    সুন্দর ভাষা কাকে বলে জানতে চাইবেন না, আমিও জানিনা।
  • S | ০৩ মার্চ ২০১৮ ১০:০২391017
  • ঈশানদা আবার গোলাচ্ছেন দুটো ব্যাপার। পপুলার সিনেমা ইন্ডাস্ট্রিতে বাজে জিনিস আসবেই, বিশেষ করে সেই দেশে যেখানে বেশিরভাগ লোক অশিক্ষিত বা অর্ধশিক্ষিত।

    বাংলা সিনেমায় খারাপ গান হয়নি নাকি? বা আম্রিগায় বাজে গান তৈরী হয়্না নাকি?
  • টিটিদাদা | ০৩ মার্চ ২০১৮ ১০:০০391016
  • জিতুক বা না জিতুক, ত্রিপুরায় বিজেপির এই বাড়বাড়ন্ত কিন্তু হবারই ছিল।
  • Ishan | ০৩ মার্চ ২০১৮ ০৯:৫৭391015
  • আপাতত সিপিএম এগিয়ে, ঝপ করে উত্তর দিয়ে দিই।

    হিন্দি কবিতা নিয়ে আমি কিছুই লিখিনি। লেখার প্রশ্নই নেই, কারণ পড়িইনি। যেমন তেলুগু, তামিল, অসমীয়া পড়িনি, তেমনই। কথা হচ্ছিল পপুলার হিন্দি (মোটামুটি বলিউডি বা বোম্বের)গান নিয়ে। এর মধ্যে কবিতা কোথা থেকে এল বুঝলাম না। হিন্দিতে জীবনানন্দ বা শক্তি চট্টোর মানের কবি গজিয়ে থাকতেই পারেন আমার অজ্ঞাতে, দিল্লিওয়ালারা হয়তো চুপি চুপি মেট্রোয় কিংবা লালকিল্লায় বসে সেসব পাঠও করে থাকতে পারেন। তাঁদের ভালো হোক।

    কিন্তু পপুলার হিন্দি সিনেমা বা গান একটা বড় ইন্ডাস্ট্রি। তার সমস্ত কনটেন্ট খুব কেয়ারফুলি বানানো হয়। তাকে এইসব ছাড় দেওয়া গেলনা। ওই ডান্ডাবাজি বন্ধ হওয়া জরুরি।
  • | ০৩ মার্চ ২০১৮ ০৯:৫৬391014
  • :-)

  • Rabaahuta | ০৩ মার্চ ২০১৮ ০৯:৩২391013
  • মর্মপীড় গম্ভীরমুখে ভ্রূকুটি করে পূর্বপানে তাকিয়ে আছেন।
  • I | ০৩ মার্চ ২০১৮ ০৯:২৯391012
  • বাম ২৮ বিজেপি ২৬
  • pi | ০৩ মার্চ ২০১৮ ০৯:১৬391011
  • সবে প্রথম রাউন্ড।
  • Ishan | ০৩ মার্চ ২০১৮ ০৯:১১391010
  • বিজেপি এগিয়ে গেল। :-(
  • Atoz | ০৩ মার্চ ২০১৮ ০৮:৫৬391009
  • ওদিকে ত্রিপুরা নাকি সুতোর উপরে ঝুলছে????
  • Atoz | ০৩ মার্চ ২০১৮ ০৮:৫০391008
  • আরে টই খুলে তক্ক করুন না। বেশ গোছানো থাকবে একজায়গায়। পরে খুঁজে পেতেও সুবিধে।
  • h | ০৩ মার্চ ২০১৮ ০৮:৪৯391007
  • একক, আমি মাইরি বলছি, বুড়ো মানুষের কথা ফেলো না, পোবোন্দো লেখো।
  • h | ০৩ মার্চ ২০১৮ ০৮:৪২391006
  • ইশানের ফ্যাকট্স এখনো পর্যন্ত যা পড়েছি তো পারফেক্ট, আমার সমস্যা গুলো নিয়ে আমি বলছি একটু পরে। কিন্তু আমি ইশান এস একক আকা ইপিস্তা একেক্জন একেকরকম কথা বলছি এটা ঠিক ফ্যাক্ট বেসড ডিবেট হচ্ছে না।
  • h | ০৩ মার্চ ২০১৮ ০৮:৩৭391005
  • খুব ভালো রে, সোনা ছেলে।সোনা ছেলে।
  • aka | ০৩ মার্চ ২০১৮ ০৮:৩০391004
  • হানু বুইলে, বড়পুত্র ন্যাশনাল হিসট্রি ডে র প্রোজেক্টে প্রবন্ধ লিখেছে। আমিও খুব খুশি হয়েছি যাই লিখুক না ক্যানে। তাও আবার কোল্ড ওয়ার নিয়ে। ভালই লিখসে, বলি নাই, কিন্তু প্রবন্ধ লিখতে এন্কারেজ করসি।
  • S | ০৩ মার্চ ২০১৮ ০৮:২৪391003
  • কাউন্টিং শুরু হয়েছে। বিজেপি আর্লি লীড নিয়েছে ত্রিপুরায়।
  • Atoz | ০৩ মার্চ ২০১৮ ০৮:২২391002
  • ট্রামলাইনের ছবি দেখিয়ে দিলেই হবে। তার সঙ্গে জীবনানন্দের ব্যাপারটাও বলে দিলে আরও গভীর এফেক্ট হবে।
  • aka | ০৩ মার্চ ২০১৮ ০৮:০৮391001
  • কবি যখন লেখেন

    চল রাস্তায় সাজি ট্রামলাইন

    আর কবিতায় শুয়ে কাপলেট

    তখন কি ওনার মনে বিরাট চক্রান্ত কাজ করে বীরভূমের ভাষাকে দমিয়ে দিতে হবে এমন ভাব কাজ করে?

    এই ভাষা শহর কলকাতার সান্নিধ্যে না থাকা লোকের মনে তো দুরে থাক মাথায়ও ধুকবে না
  • pi | ০৩ মার্চ ২০১৮ ০৭:৫৭391000
  • কালই খবর পেলাম ঃ(

    আমাদের স্যার।

    আর্সেনিক নিয়ে প্রচুর কাজ ছিল।
  • Atoz | ০৩ মার্চ ২০১৮ ০৭:৫০390999
  • ওহো না না, অন্য কার সঙ্গে গুলিয়েছি। ইনি তো পরিবেশবিজ্ঞানের। তাই নয়?
  • Atoz | ০৩ মার্চ ২০১৮ ০৭:৪৪390998
  • সে কী? এই ভদ্রলোকই তো সেইজন যিনি অনেকদিন আগে হৈ চৈ ফেলে দিয়েছিলেন ইনস্ট্যান্টানিয়াস কমুনিকেশনের তাত্ত্বিক ভিত্তি দেখিয়ে?
  • i | ০৩ মার্চ ২০১৮ ০৭:৩৪390997
  • বিজ্ঞানী দীপঙ্কর চক্রবর্তী মারা গেলেন।
  • pi | ০৩ মার্চ ২০১৮ ০৭:৩১390996
  • মর্মপীড় আজ কী বলছেন হুতোবাবু?

    আর তো কয় ঘণ্টা, কী হয় কী হয়!
  • T | ০৩ মার্চ ২০১৮ ০৬:৪৮390995
  • উফফ, কবি নির্মম। চন্দ্রবিন্দু অবদি কেড়ে ন্যান। :)
  • Atoz | ০৩ মার্চ ২০১৮ ০৬:৪৪390994
  • আরে এখানে "দেখা হ্যায় পহেলি বার সাজনকে আঁখো মে প্যার" দেখে সেই গান শুনতে শুনতে সাহেবী ডকু দেখতে গিয়ে কেলেংকারী। সব ঘেঁটে গ্যাছে। স্বপ্নে দেখি চেইন রিয়াকশন আবিষ্কার করে জার্মান সায়েব উদ্দাম নৃত্য করতে করতে গাইছেন, "দেখা হ্যায় পহেলি বার সাজনকে আঁখো মে প্যার"। ঃ-)
  • Rabaahuta | ০৩ মার্চ ২০১৮ ০৫:৫৭390993
  • নিজভাষে হেগোপোদো পরভাষে প্রবাদের বীর
    নেপোটি যমের ঘরে লিখে আসে জমা হলো শাঁসালো কুমীর
    স্নানঘরে পদনখ ঘুমঘরে শমনের শির
    নির্মোহ বংভূমি ভাঁড়ারে যত্নকৃত ক্ষীর
    পরধনে লোভ দিও ডনের গতিরে কোরো ধীর
    আওধি বিরহ দিও প্রাকৃতেও বেঁধে দিও নীড়
    এইকূলে মহাঋষি ঐপারে বিশদে বশির
    কঠিন গদ্য লিখে সে স্বর্গে করো জাগরিত তুমি পীড়
  • একক | ০৩ মার্চ ২০১৮ ০৪:৪৫390992
  • সুমত্রানন্দন পান্থ এর নাম আগে লিখেছিলুম বোধ হয়। এছাড়াও গুচ্ছ কবি লেখক আছেন হিন্দি রোমান্টিক এরার মধ্যে। হিন্দি সাহিত্যের আলোচনায় একে ছায়াবাদী যুগ বলে। এই দলে একসময় হরিবংশ রাই ও ছিলেন, পরে বেরিয়ে আসেন সমালোচনা পাল্টা সমালোচনা অনেক হয়। এরা সবাই হিন্দি কবি। উর্দু না, অবধী না। নিজের ভাষায় হেগো পেদো সবাই ভালো আর হিন্দির ওপর সব রাগ :):):)
  • Atoz | ০৩ মার্চ ২০১৮ ০৪:২৯390991
  • একজনের পদবী তাকিয়া শুনে মনে হল এমন সিনেমা হলে কেমন হত, "তাকিয়ায় তাকিও না " ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত