এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ০২ মার্চ ২০১৮ ২২:৫১390928
  • হিন্দী কবিতা -- টিভির কবি সম্মেলনে খুবই শুনতাম সেগুলো একটু সুর করে বলা হত। কিন্তু তাছাড়া সিনেমাতে পার্টি, অর্ধসত্য তে দারুন ভালো লেগেছিল।
  • Du | ০২ মার্চ ২০১৮ ২২:৫১390929
  • হিন্দী কবিতা -- টিভির কবি সম্মেলনে খুবই শুনতাম সেগুলো একটু সুর করে বলা হত। কিন্তু তাছাড়া সিনেমাতে পার্টি, অর্ধসত্য তে দারুন ভালো লেগেছিল।
  • h | ০২ মার্চ ২০১৮ ২২:৫১390930
  • পেস্ট কর, পড়ি।

    যতটুকু বললি তাতে একটা কিন্তু আছে, তবে পুরো টা না পড়লে কি করে বলব।
  • cm | ০২ মার্চ ২০১৮ ২২:৪৭390926
  • বাবুদের সবই কৃত্রিম, ভাষাই বা ব্যতিক্রম হবে কেন?
  • রুকু | ০২ মার্চ ২০১৮ ২২:৪৭390927
  • স্যরি, টি দা।
  • রুকু | ০২ মার্চ ২০১৮ ২২:৪৬390925
  • হোক হোক।
    আমি আধখানা খাণ্ডবদাহন পড়ে হাসতে হাসতে বিষম খেয়ে একটু দম নিতে এসে টিমদার কবিতা পড়ে মাথায় জল থাবড়াচ্ছি।
    টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস।
  • T | ০২ মার্চ ২০১৮ ২২:২৭390924
  • এতো বোঝাই যাচ্ছে যে আজ রাতে ধুনুচি ও প্রবন্ধের বিশেষ যোগাযোগ ঘটতে চলেছে। সুতরাং শুক্কুরবারের মার্কেটে এই আমি ধড়াম করে চাল্লাইন ছেড়ে দিলুম। গুণীজন নিজগুণে আনমনে,

    ধুনুচিত চৌমাথা সরল জটিল গোলাকার,
    কলমচি গৎ চাবি পিংপং রেডিওতে ঢেউ,
    অরুচি সময় পেটে ছিনতাই সেকাল ও একাল
    অপিচ নীরব কাক নোটবুকে টুকেছিল স্থান।

    টিপিনে একাকী পীড় নির্জন বয়াতি বশির,
    ভাঙা রোদ টেক্সচার কনসোলে মিহির আবেশ
    কবিতারা দরোজায় বিনম্র চিত্রিত, হায়
    লুব্ধক চেয়েছিল প্রবন্ধে আনখশির প্রাণ।
  • Ishan | ০২ মার্চ ২০১৮ ২২:২৩390923
  • এককালে বিবর্তনের কথা শুনলে মানুষ খচে যেত। কী বলছেন? দুলাখ বছর আগে মানুষ ছিলনা? ইত্যাদি। এখন ভাষা নিয়ে শুনলে খচে যায়। ক্কী হিন্দি দুশো বা তিনশো বছর আগে ছিলনা? এ কি সইত্য? তা তথ্য হইল ইহা অক্ষরে অক্ষরে সত্য। হিন্দি আর সংস্কৃত দুটোই কৃত্রিম ভাষা। সংস্কৃত তো নাম থেকেই বোঝা যায়। আর হিন্দি বলে কোনো ভাষা ইংরেজরা বানানোর আগে ছিলনা।

    বিশদ বিবরণ চান তো, ফেবু তে দুটো পোস্ট করেছিলাম, পেস্ট করে দিই। হনুও প্রবন্ধ পড়ে খুশি হবে, আমিও পেস্ট করে। ;-)
  • aranya | ০২ মার্চ ২০১৮ ২২:০৪390922
  • তাই, মিস করেচি তাইলে।

    "উনি আজকাল আর খুন করেন না, বৌদি রাগারাগি করেন বলে" - হানু-র এই কমেন্ট-টাও ঘ্যামা :-)
  • pi | ০২ মার্চ ২০১৮ ২২:০১390921
  • সেদিন হানুদাই দিয়েছিল। ওমনাথকে। আর্কাইভিঙ্গ নিয়ে।
  • aranya | ০২ মার্চ ২০১৮ ২১:৫৪390920
  • এর চেয়ে বেটার, মোর হিউমারাস আওয়াজ কেউ কখনো কাউকে দিয়েচে বলে জানা নেই

    হুতো নমস্য :-)
  • kumu | ০২ মার্চ ২০১৮ ২১:৩৬390919
  • হনুদাকে যখন গভীর রাতে এসডিএফের মোড়ে ছিনতাইবাজরা ধরে টাকাপয়সা কেড়ে নিয়ে কাদাজলের পিচকিরি দিয়ে মাথায় ধুনুচী পরিয়ে চলে যাচ্ছিল, তখন হনুদা বলেছিল কলকাতার জলাভূমি সংলগ্ন উপকন্ঠে ছিনতাইএর সেকাল ও সম্ভাবনা নিয়ে একটা প্রবন্ধ কিন্তু আপনারা অবশ্য লিখবেন।

    মচৎকার,মচৎকার।
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ২১:৩৩390918
  • আমার এক বন্ধু হং কং থেকে রেডিও আমদানী করেছে মাস পনেরো আগে। সে পৃথিবীর সব চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে শোনে। রেডিও তেহরান, জাপান, আরব, ইস্ট ইউরোপ। তারপর প্রোগ্রাম রিভিউ লেখে তাদের ফেসবুক ব্লগে আর সেই সব রেডিও স্টেশন থেকে তাকে দারুণ দারুণ গিফট পাঠায়।

    সে বলে টিভিতে কিসসু নেই। সারা পৃথিবীর রেডিও স্টেশন থেকে বলিউডের গান বাজে আর বেশ কিছু রেডিও স্টেশন থেকে রবীন্দ্র সংগীতের ওপর অনুষ্ঠান হয়।
  • Tim | ০২ মার্চ ২০১৮ ২১:১৯390917
  • জনশ্রুতি যে নিউ জার্সিতে হুতোদাকে বাড়িউলি এসে লিজের নানান অপব্যবহারের ডেমো দেওয়ার পরে হুতোদা কার্নিশ লক্ষ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আপিস যায়, লাঞ্চে ছোটবাবু ও ছুটি সংক্রান্ত ঘ্যানপদ্য লিখতে গিয়েও না-লিখে পুনরায় দীর্ঘশ্বাস ফেলে টিপিন বাস্কোয় জলহাতের স্কেচ এঁকে তৃতীয় ও সর্বশেষ দীর্ঘশ্বাস ফেলে স্মিত হেসে কনসোল-স্থিত ক্লায়েন্টের দিকে আনমনা চেয়েছিলো। বিশ্বস্ত সূত্র অবশ্য সেটিকে শুভদৃষ্টি বলতে নারাজ।
  • Tim | ০২ মার্চ ২০১৮ ২১:১৩390916
  • হ্যা হ্যা কি আবাজ, এ পুরো কালিপুজো লেগে গ্যাচে ঃ-))
  • avi | ০২ মার্চ ২০১৮ ২১:০১390915
  • চীন নিয়ে ক্যাঁচাল টইটা কেউ তুলে দেবে?
  • pi | ০২ মার্চ ২০১৮ ২০:৫৮390914
  • তাই তো ! আজ শুক্কুরবার, আজ ঘ্যানপদ্যের দিন। ডিডিদা এন্ড টিম, কই ?
  • aka | ০২ মার্চ ২০১৮ ২০:৫৬390913
  • এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি আর হানু প্রবন্ধর পতাকা বয়ে বেড়াচ্ছি। বল্লে হবে। পায়ে লাগু গুরু।

    শালা শুক্কুরবার কিন্তু সকাল সকাল বস কেলিয়ে দিয়েছে।
  • রুকু | ০২ মার্চ ২০১৮ ২০:৩৩390912
  • এহ ভালোমানুষটাকে আবাজ দিচ্ছে দেখো। না না হানু দা আমি লিখবো প্রবন্ধ। প্রমিস। ভাবনাটার কূল কিনারা পাই আগে। :-P
  • T | ০২ মার্চ ২০১৮ ২০:২১390911
  • দাশু জানে, তাকে ধরো।
  • h | ০২ মার্চ ২০১৮ ২০:২০390910
  • না এই মাল্টিপল চয়েস প্রশ্ন আর ফেসবুক পোস্ট, আর বড় অপিশের বেঁড়ে পাকা অসহ্য বোকা-ইয়ে টাইপের ম্যানেজার দের কন্ডিসেন্ডিং ওয়ান লাইনার এসবে বিরুদ্ধে পোবোন্দো ই মানবজাতির বিশ্লেষণী ক্ষমতা কে বাঁচিয়ে রাখতে পারে, করে সভ্যতা রক্ষা করতে পারে। লোকে কমপ্লিট কইরা কথা কইথেয় ফারে না বলেই, একটা বিষয়ে গড়ে কুড়িটা কমিউনিকেশন লাগে। কারো ধোজ্জো নেই।
  • pi | ০২ মার্চ ২০১৮ ২০:১৫390909
  • হুতো ঃ))

    কিন্তু মাথায় ধুনুচি কীকরে পরাবে? মানে মাথায় ব্যালেন্স করে রাখতে হবে?
  • T | ০২ মার্চ ২০১৮ ২০:১৪390908
  • আকাদা তার কর্ত্তব্য করেছে। প্রবন্ধে উন্মত্ত পৃথ্বী।
  • h | ০২ মার্চ ২০১৮ ২০:১১390907
  • আকা তোর লেখা পড়েছি। থ্যাংক ইউ।
  • San | ০২ মার্চ ২০১৮ ২০:০৭390906
  • "এদিকে এরা কিন্তু সবাই সবাই কে কবিতা লিখতে বলে। তার বেলায় কিচু না। "

    ---- উ হু হু হু
  • San | ০২ মার্চ ২০১৮ ২০:০৫390905
  • ইবাবা ক্ষী হ্যাটা :D
  • T | ০২ মার্চ ২০১৮ ২০:০৪390903
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা...ঃ))
    "উনি আজকাল আর খুন করেন না, বৌদি রাগারাগি করেন বলে" বাবারে, কী বিচ্ছিরি দিচ্চে! :)) পিকক।
  • aka | ০২ মার্চ ২০১৮ ২০:০৪390904
  • এখনও হাসছি। হুতো এইটা হেব্বি দিয়েছে।
  • h | ০২ মার্চ ২০১৮ ২০:০২390902
  • কি শয়্তান ছেলে এই হুতো ঃ-) দাঁড়াও তোমার হচ্ছে ঃ-)
  • h | ০২ মার্চ ২০১৮ ২০:০১390901
  • ঃ-)) কি সব ছেলে মাইরি। এরকম কিছু মোটেই হয় নি। এগুলো কেউ বিশ্বাস ই করবে না। তবে একবার একজন মার্ডারারের সঙ্গে আমি অনেক্ক্ষণ গল্প করেছিলাম, উনি আবর টেবিল টেনিস ভালো বাসেন, তো চীনে টেবল টেনিসের উন্নতির কারণ এসব বল্লেন, পরে ওনার ভাই বল্লেন, উনি আজকাল আর খুন করেন না, বৌদি রাগারাগি করেন বলে। তখন দাদা সলজ্জ হাসি হাসলেন। তার পরে দুজনেই, টেবিল টেনিসের ব্যাট তাইওয়ান থেকে আনাতে হয় বলে খুব মন খারাপ করলেন। এগুলো মাঝে মাঝে হয়, কিন্তু সুচিন্তিত প্রবন্ধের প্রয়োজনের কাছে এগুলো কিছু না। সারা পৃথিবীটা কে ফেসবুকের পোস্ট হতে দেওয়া যায় না।

    এদিকে এরা কিন্তু সবাই সবাই কে কবিতা লিখতে বলে। তার বেলায় কিচু না। লিখতে ল্যাদ লাগলে, একক একটা টক দিক, দিয়ে সাউন্ড ক্লাউডের লিংক দিক। এটা প্রচন্ড ইম্পর্টান্ট। বহুভাষী দেশে থাকবো কিস্যু জানবো না অন্য ভাষা সম্পর্কে এটা খুব লজ্জার, এটা একক লেখাপড়া করেছে তাকে বলতেই হবে।কোন ছাড়া নেই। অথবা বন্ধু দের সঙ্গে একটা আড্ডা রেকর্ড করে দিক। ফাঁকি দিলে তো হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত