এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৮390540
  • হ্যাঁ, আমি যতদূর জানি ওটা টোলেরই এক্সটেনশন। বা পুনর্জাগরণ।
  • রুকু | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৬390539
  • ভালো কোশ্নো। একটু ঘাঁটা ঘাঁটি করি গিয়ে
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩০390538
  • নবদ্বীপের ওই অত অত সব টোল ছিল, তাঁরা কি আর উপাধি দিতেন না? নির্ঘাৎ দিতেন। সংস্কৃত কলেজ তো সেই হেরিটেজেরই অংশ মনে হয় যেটা সাহেবরা স্বীকৃতি দিয়েছিলেন কোনোক্রমে। পরে তো সাহেবদের কায়্দায় ব্যাচেলর মাস্টার্স ডক্টরেট ইত্যাদি ডিগ্রিই বিদ্বৎসমাজে গ্রহণীয় হয়ে গেল।
    এখন কি কেউ বিদ্যাসাগর বা বিদ্যাবিনোদ উপাধি পান?
  • Ishan | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৬390537
  • বিদ্যাসাগর তো সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি পান। তার আগে এবং পরেও কেউ কেউ পেয়েছেন। কিন্তু অত বিখ্যাত হননি। বাকি উপাধিগুলোর ক্ষেত্রেও তাই।

    সম্পূর্ণ স্মৃতি থেকে বললাম। খুব ভরসা করবেন না। চেক করে নিন।
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৪390536
  • দরকার হলে আলাদা টই খুলে লিখুন যদি বড় প্রবন্ধ হয়। আগাম ধন্যবাদ।
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৩390535
  • সিরিয়াস একটা পোস্ট এটা। প্লীজ আপনারা কেউ বিদ্যাসাগর, বিদ্যাতীর্থ, বিদ্যার্ণব, বিদ্যাবিনোদ, তর্কপঞ্চানন, তর্কচঞ্চু, শিরোমণি এইসব উপাধিগুলোর বিষয়ে বিস্তারিত খবর দিতে পারেন? এগুলো কি সংস্কৃত টোলে বিশেষ বিশেষ পরীক্ষা পাশ করলে পাওয়া যেত? ঈশ্বরচন্দ্র কি সেইভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হন?
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৯390534
  • ঋতেন মিত্র কী বললেন? উনি কি বললেন যে তিনি আমি নই? ঃ-)
  • Ishan | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৮390533
  • ইকি রে ভাই। যা বলি তাতেই কেস দেয়। আমি মুখ বন্ধ করলাম। :-(
  • রুকু | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৭390532
  • এই তুমি ঋতেন মিত্র নও
  • রুকু | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৬390531
  • উঁহু। এখনো না।
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১২390530
  • রুকু, সেলিব্রিটিদের ইন্টার্ভ্যু নিলে?
  • রুকু | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০২390529
  • সিইওওওওও!!!
  • pinaki | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৮390528
  • ওমনাথ, পুরোনো বই, যেগুলোর নতুন সংস্করণ বেরোচ্ছে, সেগুলোতে নিতান্ত দরকার না হলে ইনডিজাইনে ফেলছি না। যেমন আমার যৌনতার নতুন সংস্করণ ওয়ার্ড থেকেই হল। কারণ ইনডিজাইনে ফেলা মানে সেটা একটা নতুন কাজ। পাতার সংখ্যা টংখ্যা পাল্টে যেতে পারে। সে নিয়ে নতুন করে খানিক সময় দিতে হবে। কিন্তু যদি মনে করো যে মহীনে লেআউট অনেক কিছু বদলাতে হবে, শুধু বানান ইত্যাদি নয়, সেক্ষেত্রে ইনডিজাইনে ফেলে করা যেতে পারে। পুরোটাই কতখানি বদল তার ওপর নির্ভর করছে। তুমি তোমার লেআউট এবং প্রুফ রিলেটেড কমেন্টগুলো পাঠানোর সময় আমাকেও pinakimitra74 অ্যাট জিমেলে পাঠিও।
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৭390527
  • এবারেও। সাঙ্ঘাতিক সব শব্দেরা পাশাপাশি। ঃ-)
  • Ishan | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৬390526
  • বড় = খুব।যেমন, আপনারা বড় ছিদ্রান্বেষী। ওটা ছন্দ মেলানোর জন্য।
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৫390525
  • "মনবসনের ময়লা ধুতে তত্ত্বকথাই সাবান" ঃ-)
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৪390524
  • সুকুমার রায় বলে গিয়েছেন, "তত্ত্বকথাই সাবান" ঃ-)
  • রুকু | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৭390523
  • ধক ধক করছে বড়

    যাই সাবান খুঁজি
  • রুকু | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৬390522


  • এদিকে রাত বিরেতে উজ্জ্বলার চানাচুর খেতে ইচ্ছে করছে।
    লিন্ডট্ খেতে ইচ্ছে করছে।
    নিদেনপক্ষে মাখা সন্দেশ।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৫390521
  • সেই সঙ্গে এক দো তিন চারে শ্রীদেবীকে নাচিয়েছেন আপনি।

    "ধকধক করছে বড়" এর "বড়"টা কি?
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪২390520
  • উফ্ফ্ফ সেই "পাপা কয়তে হে বড়া নাম করেগা"। উফ্ফ্ফ। সেই গান অনন্ত লুপে চলতো মাইকে মাইকে। ঃ-)
  • Ishan | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩৫390519
  • অথচ আমি দেখুন সবই জানি। ধকধক করছে বড় -- মাধুরি। বাবা বলেছে খুব নাম করবে -- জুহি চাওলা। বেসিক ইনস্টিংক্ট -- শ্যারন স্টোন। ইত্যাদি।
  • Du | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৪390518
  • ঃ) কেলো। কিন্তু রিকশাওয়ালাও শেষে দশমিক পাঁচ শতাংশে!!
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৭390517
  • ভালো ভালো সব নায়িকাকেই হয়তো উনি শ্রীদেবী মনে করতেন, যেমন কিনা রাধা প্রেমের চরমাবস্থায় সবকিছুতেই কৃষ্ণ দেখতেন। ঃ-)
  • Ishan | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৬390516
  • তুমি মেলের জবাব ভাটে এসে দাও, এটা বলে দিলেই বুঝতে কোনো অসুবিধে হতনা। আমি সাধারণ অভ্যাস হিসেবে সেটা করিনা। নইলে বুঝে যেতাম।
  • রুকু | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৩390515
  • কেলোবাবুর গপ্পটা খাসা। :-D
  • :) | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০২390514
  • ও। তাহলে তো ভালোই। ওমনাথকে আবার সেই তিন নাকি চার বছর আগের ২০ জানুয়ারি ২০১৬ র মেল ফরোয়ার্ড করা হল কিনা এই ২২ ফেব্রুয়ারি ২০১৮ তে, মহীনের 1st edition er last file হিসেবে। তাইজন্যেই এসব পুরনো প্রসঙ্গ। এখন সব কিছু স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেলে তো ভালোই, ওমনাথের কারেকশন মার্ক`আপ সংক্রান্ত কিছু পণ্ডশ্রম করতে হয় না। ওগুলি নিশ্চয় নতুন স্ট্যান্ডার্ডে ইনডিজাইনে আনলে এমনিতেই ঠিকাঠাক হয়ে যাবে। যাক। টেকনিকাল পয়েন্ট দুটি মেল করে দেব 'খনে।
  • সিংগল k | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৫৮390513
  • বুঝলেন,
    নব্বুই সাল নাগাদ কেলো প্যারাডাইস হলে গেছে সিনেমা দেখতে স্কুলের বন্ধুদের পাল্লায় পড়ে। তখন কেলো স্কুল ছাড়িয়ে কলেজে পড়ে, কিন্তু স্কুলের বন্ধুরা পাড়ারও বন্ধু বলে একজোট রয়ে গেছে। কেলো হিন্দি ছবি মোটে দেখে না। তার পছন্দ হল রাজ্যের ইংরিজি ছবি লাইটহাউস, গ্লোব আর টাইগারে বসে দেখা। সেসব অতি রদ্দি মার্কিন ছবি। তাদের মূল বিষয়বস্তু হল আফঘানিস্তানে তালিবানদের সাহায্যে তীরধনুক দিয়ে রাশিয়ানদের হেলিকপ্টার ঘায়েল করা বা ভিয়েতনামের জঙ্গলে মার্কিন হিরোর ভিনগ্রহের হার্টখেকো অদৃশ্য প্রাণীর মোকাবেলা করা। সেই সব হিরোর হাতের গুলি রয়েল এনফিল্ড মোটোর সাইকেলের ফুয়েল ট্যাঙ্কের মত য়্যাব্বড়। তাও যাহোক বন্ধুদের অনুরোধে রাজি হয়ে কেলো ঠিক করল আজ একটা হিন্দি ছবিই নাহোক দেখা যাক, সমঝদার বন্ধুরা বারে বারে বলেছে এই ছবির নায়ক নায়িকা দুজনেই নাকি নবাগত হলেও এদের ফিউচার খুবই প্রমিসিং।
    ছবির নাম 'তুম মেরে হো'। আপনারা কজন দেখেছেন জানিনা। এমনকি নামও কজন শুনেছেন তা নিয়েও আমার বিস্তর সন্দেহ আছে। তাও সাহস করে কেলোর সিনেমা দেখার গল্পটা আজ আমাকে আপনাদের শোনাতেই হবে কারন শ্রীদেবী.........
    তো কেলোদের দলে প্রায় জনা আষ্টেক বন্ধুবান্ধব। প্যারাডাইসের মাঝ বরাব্বর একটা ছারপোকাওয়ালা পুরো রো দখল করে অর্ধচন্দ্রাকারে তারা বসেছে। কেলো হিন্দি সিনেমার সমঝদার নয় বলে দলের একটি প্রান্তে তার ঠাঁই হয়েছে, একদম ভেতরের দিকে। তার একদিকে তার বন্ধু মোট্কা আর অন্যদিকে একজন রিক্সাওলা গোছের লোক। কমার্শিয়াল অ্যাড পার করে বই শুরু হওয়া মাত্র সেই রিক্সাওয়ালাটি ঠ্যাংদুটি সিটের ওপর তুলে খৈনি ডলতে আরম্ভ করল। বইটিও চমত্কার। মানে হিন্দি মূলধারার ছবি তখন যতটা চমত্কার হতে পারত আরকি! পুরো ছবিটিই নানারকম সাপের চমত্কারীতে ভর্তি। আমাদের কেলো তখন কলকাতার জুলুজীতে এক নং কলেজের জুলুজী অনার্সের ছাত্র। সাপখোপ তার অতি প্রিয় বিষয়। ফলে সে আগ্রহ নিয়ে সর্পকুলের ক্যারদানী লক্ষ্য করছিল। নায়ক নায়িকার প্রেম বিরহ কিছুই তার মনে বিলকুল দাগ কাটে নি।
    এদিকে তার পাশের রিক্সাওয়ালাটিকে ছবির শুরুতে সে তাচ্ছিল্য করলে কি হবে! দেখা গেল রিক্সাওয়ালাটি এইরূপ ধ্রুপদী হিন্দি ছবির প্রকৃত সমঝদার। যখনই কোন সাপ মানুষের রূপ ধরছিল বা নাচগান করছিল তখনই সে সামনের চেয়ারের নিচে একগাদা পিক্ ফেলে উত্সাহের সঙ্গে তাল ঠুকছিল মুখে "বাহ্হা রে শিরি দেবী বাহা রে শিরি দেবী" বলে। ছবি সমে উঠলে ঐ বাহারে শ্রীদেবী না শুনলে কেলোর হয়ত মানুষ অভিনেতাদের অভিনয় চোখেই পড়ত না।
    ইন্টারভ্যালে রিক্সাওয়ালাটি উঠে বোধহয় আরও খৈনি সংগ্রহ করতে গেল। কেলোর বন্ধুরা নবাগত নায়কনায়িকার অভিনয়প্রতিভার আলোচনায় মনোনিবেশ করল। তখন কেলো দেখল যে সে এই আলোচনায় যোগ না দিলে তার বাল্যবন্ধুরা তাকে নিতান্ত আঁতেল ঠাওরাতে পারে। তাই সে যে নামটি প্রতিবেশী সীটের রিক্সাওয়ালাটির কাছ থেকে জেনেছিল সেই শ্রীদেবীর গুনগানে মুখর হল। মানুষ হিসেবে শ্রীদেবীর অভিনয় কতটা কৃত্রিম আর সাপ হিসেবে তাঁর অভিনয় প্রতিভা কতটা ন্যাচারাল সেই নিয়ে দুটো বাক্য বলেছে কি বলে নি, মোট্কা তার হোঁতকা হাতখানি বাড়িয়ে বাকি সবাইকে চুপ করিয়ে দিল। দিয়ে জিজ্ঞেস করল এই নায়িকার নামটি কেলো কি বলল? কেলো 'কেন! শ্রীদেবী' বলতেই শান্তনু চেয়ারের আগায় এগিয়ে বসে জিজ্ঞেস করল - এই বইয়ে তুই শ্রীদেবীকে কোথায় দেখলি?
    কেলো পড়ল মহা ফাঁপরে। সে আগে শ্রীদেবী নামটি শুনেছিল, তিনি সিনেমার নায়িকা তাও জানত। তবে কি 'শিরি দেবী' আর 'শ্রীদেবী' আলাদা লোক? নাকি বাকিরাও তার মতই সাপের অভিনয় দেখতে দেখতে মানুষ নায়িকাকে খেয়ালই করে নি? নাহ্ তা তো হতে পারে না। ওরা হিন্দি ছবির আলপিনটির পর্যন্ত খবর রাখে। শিরি দেবী বা শ্রী দেবী যেই হোন, পর্দায় তাঁর জাজ্বল্যমান উপস্থিতি কি করে ওদের চোখ এড়িয়ে যেতে পারে। কেলো আমতা আমতা করে বলেই ফেলল যে এই পাশের রিক্সাওলাটি তো এতক্ষন বাহারে শিরি দেবী বাহারে শিরি দেবী বলে নায়িকাকেই তো উত্সাহ দিচ্ছিল তিনি সাক্ষাত শ্রীদেবী না হয়ে যেতেই পারেন না। মূল অভিনেত্রী সাপটির নাম অবশ্য তার অজানা, বন্ধুরা তাকে এ বিষয়ে আলোকিত করলে ভাল হয়।
    শুনে তো বাকি সাতজন কেলোকে এই মারে তো সেই মারে। শেষে তারা সাতজনেই ঘুষি পাকিয়ে অপেক্ষা করতে থাকল কখন রিক্সাওয়ালাটি তার সীটে ফিরে আসে, এলে তারা একটা হেস্তনেস্ত করবে। সৌভাগ্যক্রমে হাফ টাইমের পর উক্ত রিক্সাওয়ালাটি আর তার জন্য নির্দিষ্ট চেয়ারটিতে ফিরে আসে নি। হয়ত সে তেমন শাঁসালো খৈনি পায় নি, বা কোনো শাঁসালো সওয়ারী পেয়ে গিয়েছিল....

    ব্যাপারটা কি হয়েছিল বুঝতে আইএমডিবির সাইটে ঐ ছবির নায়কনায়িকার নাম দেখলেই চলবে। সেখানেও অবশ্য অভিনেত্রী সাপটির নামের উল্লেখ নেই।
    কিন্তু কেলোর আজও দৃঢ় বিশ্বাস সেটির নাম 'শিরি দেবী' না হয়েই যায় না।
  • পিনাকী | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪০390512
  • এখন ইনডিজাইনে লেআউট হচ্ছে। স্বাস্থ্যর বই অনওয়ার্ডস লেআউট অলমোস্ট ফিক্সড। দুএকটা টুকটাক এক্সপেরিমেন্ট করা হয়েছে। যেমন কাশ্মীরে একটা নতুন ফন্ট টেস্ট করা হয়েছে এবং সেটা লোকজনের একটু ঘিঞ্জি লেগেছে ছাপার হরফে। প্রুফের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজ করার প্রসেসটা একটু জটিল। কিন্তু করতে হবে। সুন উই উইল বী দেয়ার। ঃ-)
  • Ishan | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১৮390511
  • তিন (নাকি চার?) বছর আগের মহীনের বই সংক্রান্ত এই বস্তুগুলির আদৌ কোনো ব্যবহারিক ভিত্তি আছে এখন? তারপর তো ফরম্যাটিং ফন্ট, সাইজ, কাগজ, সবকিছু বদলে ম্যোমকেশ হয়ে গেছে। রিসেন্ট বইপত্তরগুলো পড়ে বা দেখে কিছু বললে বরং কাজ হত। অবশ্য ওমনাথ আর্কাইভিং ভ্যালুর জন্য বলে থাকলে অন্য কথা। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত