এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৬389969
  • মুখার্জি?
    ভট্টাচার্য না?
    বদতমিজ দিল তো ওরই লেখা !
    যা তা লিরিক্স। :-D
  • S | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৬389970
  • এটা তো ভরুন গ্রোভারের লেখা। পারলে আঁখো দেখিতে ওর লেখা গানগুলো শুনবেন।
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৫389968
  • ওহ পাই আগেই বলে দিয়েছে :-D
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৪389967


  • এটা যেমন। খুব ভালো লাগে। যেমন গলা তেমন লিরিক
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২১389965
  • অমিতাভ মুখার্জি তো ভাল গান লেখেন।
    সে হিন্দিতে হলেও।
  • San | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২১389966
  • গুলাল, গুলাল !

    (লিরিক বিষয়ে বলাবাহুল্য এস কে ক, সিইওকে ধরে কেউ গুলাল এর গান শোনান )
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২০389964
  • এটার অরিজিন্যালটা অনেক বেশি ভাল লাগে। গান, গাওয়া, পিকচারাইজেশন সবই। আমার যদিও একটি রফিআফিনিটি ( পরের দিকের্র রফি বা নজরুলগীতি গাওয়া রফি না) আছে, তাই বায়াসড হতে পারি। কিন্তু অর্ক বড্ড বাঙ্গালি উচ্চারণে, বা বলা ভাল রাবীন্রিক উচ্চারণ ও ভঙ্গিতে গেয়েছেন মনে হল। গলা যদিও খুবই সুন্দর।

    তা, বলিউড বলতে এসব ওপি নায়ার, শন্কর জয়কিষেণ, এস ডি, সলিল চৌধুরি, খৈয়াম, জয়দেব থেকে শুরু করে, বা বলা ভাল মাঝের অনেকটা ভুলভাল সময় জাম্প করে ভগবান এ আর রহমান, শান্তনু মৈত্ররাও রয়েছেন তো।

    মোহ মোহ কি র মত গানও তৈরি হচ্ছে।
  • সুতপা | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৭389963
  • আমার কিন্তু 'গুজারিশ' (২০১০)য়ের দুটো গানের লিরিকসও খুব ভাল লেগেছিল! 'ইয়ে তেরা জিকর হ্যায়/ইয়া ঈতর হ্যায়' আর 'শও গ্রাম জিন্দেগী ইয়ে সামহালকে খরচি হ্যায়'। আরও যদি বলতে হয় বলবো, রামলীলায় অরিজিত সিংয়ের গাওয়া 'লাল-এ-ঈশক' ও প্রিয়।
  • San | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৩389962
  • আরডি পর্ব সেই কবে হয়ে গ্যাছে, আমি তো ভাবলাম কাল তালবাদ্যের নতুন ও বৈপ্লবিক উপপাদ্য আসতে চলেছে ! সেনিয়ে পড়তে অবশ্য আমি পার্সোনালি খুবই ইন্টারেস্টেড, একমত দ্বিমত চতুর্মত যাই হই ! লোকে বলে দ্রুতলয়ের গানে সঙ্গত শুনে তারা বেশি আনন্দ পায়, আমিও পাইনা এমন না, কিন্তু বিলম্বিতের ক্ষেত্রে বরং আরো বেশি করে মনে হয় ঐ ধীর চালের শরীর তৈরি করতেও তালবাদ্যের যথাযথ সঙ্গত আরো বেশি জরুরি।

    যাক সিইও (রুকুকে
    সত্যি মিষ্টি খাওয়ানো উচিৎ) লিখুন, আশা করি এবার একটা তাল - ফাইট হবে ! :)
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০৪389960


  • একটা এক্সপেরিমেন্টাল দিয়ে গেলাম। শুনে বলো।
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০৪389961


  • একটা এক্সপেরিমেন্টাল দিয়ে গেলাম। শুনে বলো।
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০১389959
  • অর্ক মুখার্জিকে কেমন লাগে?
  • S | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৮389958
  • আমি লিরিক্সের কথা বলেছি। সুর আমি কিসুই বুঝিনা। কথা তাও একটু(একটুই) বোঝার চেস্টা করি। সেইদিক থেকে বিগত কয়েক বছরে বলিউডে প্রচুর ভালো কাজ দেখেছি। বেশ কিছু গান তৈরী হয়েছে যেগুলোর কথা অসাধারণ।

    চেরিপিকিং-এ ঘোর আপত্তি আছে। আমি নিজেই লিখেছি যে চিরকালের মতন আজও হিন্দি সিনেমায় প্রচুর হাবিজাবি গান তৈরী হয়। কিন্তু তাই বলে খাম্বে জেইশি খরি হ্যায় (১৯৯০) আর উর্ভশি (১৯৯৪) কে রিসেন্ট গান বললে বলবো আরেকটু আপডেটেড হতে।

    আর এই ক্কিসোরদা, পঞ্চমদা, বাপ্পিদা এদের নিয়ে এতোবার এতো আলোচনার কি আছে? বলিউড বা হিন্দি গান তাদের ছেড়ে অনেক দিন হলো অনেক দুরে অনেক এগিয়ে গেছে। হাল হকিকত নিয়ে কথাবার্তা হোক না একটু। শুনি।
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৯389957
  • কালকের কোন পোস্ট? :-(
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৭389956
  • এখন বিরতি।

  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৫389955
  • সেদিনই তো সেই টইতের কথাই হল। দেওয়াও হল। আমি তো ইন্ফ্যাক্ট অনেক সমালোচনার সাথে একমতও। আমার আর ডি র অনেক গান ভালও লাগেনা, কিছু গান খুব খারাপও লাগে। কিন্তু কিছু ভাল নেই, বা কালকের পোস্টের মত অতিসাধারণীকরণে আপত্তি আছে।
  • dc | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪২389953
  • তবে এ নিয়ে আলোচনা তো আগেও হয়েছে। গান নিয়ে একটা টইতে ঈশান আরডির গান বা, যদ্দুর মনে পড়ে, হিন্দি সিনেমার গান নিয়ে কিছু সমালোচনা করেছিলেন। আর দুয়েকজন, যদ্দুর মনে পড়ে, তার ফলে ঈশানের সমালোচনা করেছিলেন। সেখানেই লিখেছিলাম, কোন গান বা কারুর গান ভালো না লাগা তো ঈশানের পার্সোনাল অধিকার, সে নিয়ে সমালোচনা করাও পার্সোনাল অধিকার। আমার আবার পার্সোনালি আরডির গান ভালো লাগে, তো আরডির গান শুনতে শুনতে ঈশানের সমালোচনা পড়তে তো ভালোই লাগতো!
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪২389954
  • কেন পছন্দ নয় সে নিয়ে বলতে আবার কে কখন বারণ করল?
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪১389952
  • আরে সিলেবাস তো সেই কবেই বদলে গ্যাচে।
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৯389950
  • না। ডিসিদা যেটার সাথে একমত হলো আমিও তার সাথে একমত। আরডি আমার সাংঘাতিক পছন্দ।।এবার সিইওর পছন্দ না হতেই পারে। যার পছন্দ সে শুনবে, নয়ত নয়।
    ইভন কেন পছন্দ নয় সেটা মন দিয়ে শুনলে কেন আমার পছন্দ সেটা নতুন ভাবে আবিষ্কার হবে।
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৯389951
  • না। ডিসিদা যেটার সাথে একমত হলো আমিও তার সাথে একমত। আরডি আমার সাংঘাতিক পছন্দ।।এবার সিইওর পছন্দ না হতেই পারে। যার পছন্দ সে শুনবে, নয়ত নয়।
    ইভন কেন পছন্দ নয় সেটা মন দিয়ে শুনলে কেন আমার পছন্দ সেটা নতুন ভাবে আবিষ্কার হবে।
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৮389949
  • এখন ম্মনে হয় পব বোর্ডের সিলেবাস বদলেছে। এই এন টি এস এ এ আমাদের সময় কিন্তু আমাদের বোর্ডের সিলেবাস নিয়ে বেজায় সমস্যায় পড়েছিলাম। প্রেলিমিনারি রাউন্ড নিয়ে সমস্যা হয়নি, ওটা স্টেট লেভেল ছিল, যদ্দুর মনে পড়ে। স্টেট বোর্ডের সিলেবাস, চাপ হয়নি। তাছাড়া আনালিটিকাল প্রশ্ন প্রচুর ছিল। ঐ মেন্টাল এবিঈটি গোত্র। সমস্যা হল ন্যাশানাল লেভেলে গিয়ে। কী ভাগ্যি, তাতে বিষয় বাছার সুযোগ ছিল। আমি সোশ্যাল সায়েন্স নিলাম। কল লেটারেই বোধহয় লেখা ছিল সি বি এস ঈ সিলেবাস। মনে আছে ঐ বোর্ডের বন্ধুদের থেকে ওদের বই নিয়ে এসে মাথায় হাত। কী বিশাল রেন্জ অব টপিক, ডেপ্থ কম। কিন্তু এর প্রায় বেশিরভাগই আমাদী বোর্ডে পড়িনি। এইট অব্দি আমাদের তাও সিলেবাসে ওয়ার্ল্ড হিস্ট্রি থাকত, কিন্তু স্কুল তো মাধ্যমিকেভাল রেজাল্টের জন্য বলিপ্রদত্ত করে তৈরি করতে গিয়ে সেই সিক্স সেভেন থেকেই মাধ্যমিকের সিলেবাসেই পড়িয়ে যাচ্ছে। তাতে ওয়ার্ল্ড হিস্ট্রি ব্রাত্য কাতণ নাইন টেনে নেই, মাধ্যমিকে নেই, বা সেভাবে না পড়লেও চলে যেত। সিবুএসি, আই সি এস ঈ র সিলেবাসের তুলনায় কিস্সুইনা। তকন বোধহয় মাধ্যমিক হয়ে গেছিল। আর এসব বিষয় আমার এমনি খুব পছন্দের ছিল বলে পড়ে নিয়ে পরীক্ষা দিতে চাপ হয়নি তেমন। কিন্তু ওগুলো না পড়লে ক্লিয়ার করা চাপ হত। বাঁশ হল লাস্ট রাউণ্ডে ইন্টাতভিউতে। একে তো খুব কম দিনের নোটিস। তারউপর দেখা গেল, সব বিষয় থাকবে। মানে যে ক্যাটেগরিই ন্যাশানাল লেভেলে নেওয়া হোক না কেন, ইন্টারভ্যুতে সব থাকবে।
    একে তো অন্কের কী ইন্টাতভ্যু হতে পারে সেই নিয়েই টেনশন, তারপর আমাকে ইন্টরভ্যুয়ে প্রথম প্রশ্ন করক সেট থিয়োরি নিয়ে, অরেরট কোয়াড্রেটিক বা অন্য কিছু। মোট কথা এমন কিছু যা আমাদের মাধ্যমিকের অন্কে ছিলনা। আডিশানাল ম্যাথসে থাকে। আমি যখন প্রশ্নকর্তাদের বলছি, এসব আম্মদের সিলেবাসে ছিল না, ওঁরা মুখ চাওয়াচাওয়ি করছেন।
    পব বোর্ড থেকে সেবারে খুব বেশি কেউ ছিলনাও মনে হয়। আমারো উচিত ছিল এগুলো শিখে যাওয়া। দাদা পইপই করে বলেওছিল। দাদদের ব্যচে দাদারা তিন ছরজন বন্ধু পেয়েছিল। ওদের আডিশানাল ম্যাথ ও ছিল। আমি ওকদিনে শিখ্লামও না। উড়ছিলাম, এইচ এসে সায়েন্স পড়ব না বলে।
    কিন্তু এই আফশোস আমার বহুকাল ছিল। এই তীরে এসে তরী ডোবা। পব বোর্ডের সিলেবাস নিয়ে যা রাগ ধরেছিল! সারাবছর ধরে নিখুঁত করে উপপাদ্য করে কী ঘণ্টার মাথা লাভ হয়েছিল কে জানে। নিখুঁত করে একেকটা বিষয় নিয়ে অত অত লেখা। যন্ত্রপাতির বর্ণনা। সেসব ও ছবি এঁকে। উফ্হ।

    এখন কি সিলেবাস বদলেছে?

    তবে এখন ভাইঝির আইসিএসি ঈ সিলেনাস দেখেও ঘাবড়ে গেলাম। এই নেটের যুগে এত তথ্য ক্র্যাম করিয়ে লাভটা কী?

    তবে মায়েরও সেই একবারই আফশোস হয়েছিল, সবার মতের বিরুদ্ধে গিয়ে ম্যাথস আডিশানাল না দিয়ে মিউজিক দেওয়ানোর জন্য। ন্যাশানাল ট্যালেন্ট সার্চে মিউজিক কোন 'কাজের' না ঃ)
  • dc | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৬389948
  • ঈশানের 11:28am পোস্টের সাথে একমত। কারুর আরডির গান খারাপ লাগে, কারুর ভালো লাগে। যার খারাপ লাগে সে শোনে না, যার ভালো লাগে সে শোনে। যার ভালো লাগে না তার সমালোচনা করার অধিকার আছে, যার ভালো লাগে তার প্রশংসা করার অধিকার আছে। পসন্দ আপনা আপনা।
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৪389947
  • ঈশানদা বলতে চলেছে কাল। :) যুবসমাজ খেপে যাবে।
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩২389946
  • বুঝলাম না। আরডির সব কাজকে বাবার নাম ভাঙানো কে বলেছে?
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৯389945
  • শাড়িই পরবো। কিন্তু এবার এক্সপেরিমেন্ট শুরু করবো।B-)
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১২389944
  • ধুর, পুরো লেখার আগে সাবমিট হয়ে গেল, যাগ্গে, কাটাই।
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১০389943
  • ভালোলাগকেও অবশ্যই থিয়োরি দিয়ে এক্সপ্লেইন করা যায়। চেষ্টা হয়তো। মিউজিক থেরাপি নিয়ে যে কাজকর্ম হয়, সেসবেও বিস্তর হয়।

    কিন্তু এককথায় রাহুল দেববর্মনের সব কাজকে কেবল বাপের নাম ভাঙ্গানো আর বিদেশি যন্ত্রের ক্যাকোফনি বলে দেওয়টা
  • dc | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫২389940
  • বাঃ রুকুবাবুর জীবন তো ঝড়ের বেগে এগিয়ে চলেছে! এই সেদিন চাকরি আর আজকেই বিয়েবাড়ি? বেশ বেশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত