এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শঙ্খ | ২৩ জানুয়ারি ২০১৮ ২১:১২387090
  • হ্যাঁ এতক্ষণে আমারও চলছে। কে জানে কি হল মাঝখানে?
  • | ২৩ জানুয়ারি ২০১৮ ২১:০১387089
  • না আমার তো খোলা। স্লো'ও নয়
  • শঙ্খ | ২৩ জানুয়ারি ২০১৮ ২০:৩৫387088
  • ফেসবুক ডাউন নাকি? এই প্রথম দেখলুম কি সব সরি টরি বলছে ঃ) আগে কখনো দেখিনি।
  • anag | ২৩ জানুয়ারি ২০১৮ ১৮:৩১387087
  • বাহ বাহ, একেবারে সব তারকাদের একসঙ্গে দেখা পাওয়া যাবে দেখছি। কিরকম সময়ে গেলে ভাল হয়? অনেককাল না গিয়ে কনফি নেই ঃ-(

    আমার কিন্তু কোনো বই বেরোনোর কথা নেই ঃ-)
    পিনাকীঃ তোর বা সুসিতের-ও নিশ্চই কেস তদ্রূপ?
  • | ২৩ জানুয়ারি ২০১৮ ১৩:৫১387086
  • সত্যিই এত হাঙ্কি ডোরি সিুয়েশান নাকি? কারো ধারণা আছে? আমার খুব একটা কনভিন্সিং লাগছে না

  • de | ২৩ জানুয়ারি ২০১৮ ১২:১৬387085
  • আমি পরের বার সিওর আসবো - ঃ) এবার পোচ্চুর কাজ -

    টি কি আদৌ খেলতে রাজী হবে? ঃ))
  • pi | ২৩ জানুয়ারি ২০১৮ ১২:০১387084
  • এই যে দেদি, এবার তুমি বাদ থাকো কেন !! এবার না আসার কী কারণ শুনি ?
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৮ ১১:৫৯387083
  • অনাগের সাথেও মোলাকাত হবে।

    লসাগুদার গল্পটা চ্রম। ছোটবেলায় আনন্দমেলায় বোধ হয় পড়েছিলাম এটা। :)
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৮ ১১:৫৮387082
  • টি-এর সঙ্গে তার মানে এবার ব্যাটে বলে হবে। টি, আমি ব্যাটটা আনব। :)
  • de | ২৩ জানুয়ারি ২০১৮ ১১:২৪387081
  • পদ্মাবত নিয়ে যা গন্ডগোল শুরু হোলো - কাল ভাসিতে ভাঙচুর হয়েচে - রাজস্থানে আবার কতজন যেন আগুনে ঝাঁপ দেবে বলে পাঁয়তারা কষছে - মাঝখান থেকে সিনিমাটা দেখতে যেতেই হবে! এমনিতে হলে যেতাম না! বম্বেতে দেখলাম থ্রীডি ভার্সন রিলিজ হচ্চে।

    এই আগুনে ঝাঁপ দেবা নিয়ে দুখের কথা মনে পড়ে গেলো - সুযোগের অপেক্ষায় -
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৮ ১১:২১387080
  • নিউটন সিনেমার শেষ দশ মিনিট সিকির মোটেই ভালো লাগে নি - এটা দেখে তারাপদ রায়-এর একটা গল্প মনে পড়ল।
    --
    এক মহিলা এক ডিপার্টমেন্ট স্টোরে গিয়ে ম্যানেজারকে জিগ্গেস করলেন - কেনার পরে কোনো জিনিস পছন্দ না হলে ফেরত নেন?
    ম্যানেজার বললেন - জিনিসটা কী, সেটা দেখতে হবে।
    মহিলা ব্যাগ থেকে একটা বই বের করে বললেন - জিনিসটা হল একটা বই।
    ম্যানেজার বইটা হাতে নিয়ে উল্টেপাল্টে দেখে বললেন - কেন, বইটা কী দোষ করল? খুব নাম করা লেখকের বই।
    মহিলা বললেন - বইটা আমার মোটেই পছন্দ হয় নি। শেষটা ভালো হয় নি। তাই ফেরত দিতে চাই।
  • b | ২৩ জানুয়ারি ২০১৮ ১০:৫৫387078
  • বইটা পড়তে হচ্চেঃ
    indianexpress.com/article/lifestyle/books/the-bengalis-a-portrait-of-a-community-book-review-sudeep-chakravarti-the-big-bong-theory-5022374/
  • | ২৩ জানুয়ারি ২০১৮ ১০:৪৬387077
  • হুমমম
  • T | ২৩ জানুয়ারি ২০১৮ ১০:৪৪387076
  • আমি আট তারিখ থেকে থাকচি।
  • pi | ২৩ জানুয়ারি ২০১৮ ১০:২৫387075
  • তুই থাকছিস তো?

    একক একবার আয় নস।

    আর কুমুদি, এটা কী। হইল!!
  • T | ২৩ জানুয়ারি ২০১৮ ১০:১৮387074
  • ধ্যার, ল্যাবের মধ্যে তালের বড়ার গন্ধ পাচ্ছি। হা খোদা। অভিশাপ দিই।
  • pi | ২৩ জানুয়ারি ২০১৮ ১০:০৪387073
  • হানুদা, থাকছ ?
  • pi | ২৩ জানুয়ারি ২০১৮ ১০:০১387072
  • আরে বাহ, আলাপ হয়ে যাবে !

    গুরুর স্টল ২০০। করুণাময়ীর গেটের কাছে।
  • anag | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:৫৮387071
  • পিনাকী, যাচ্ছি -- ৯ থেকে ১১।

    আচ্ছা, গুরু-র স্টল নম্বর কত?
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:৫০387070
  • পশ্চিমের গানে এত ক্যাটাগরি করেছে, এত জঁরা, অনেক সময়ে গুলিয়ে যায় কোনটা কি ক্যাটাগরির এবং কেন।
    আমি একবার ওকল্যান্ডে এক কৃষ্ণাঙ্গ সহকর্মীর মায়ের মৃত্যু অনুষ্ঠানে গেছিলাম। চার্চের মধ্যে প্রচুর গান হল, গসপেল মিউজিক। অসাধারণ গাইল। সকলে সমবেত কন্ঠে যোগ দিল, অনেকের চোখে জল, তাই নিয়ে গাইল।
    অনুষ্ঠানের পরে একজনকে বললাম - যে আমি আগে কখনও এমন অনুষ্ঠানে আসি নি, এত গান হয় জানতাম না।
    তিনি আমকে বললেন যে গসপেল মিউজিক থেকে অনেক ব্লুজ, আর-এন্ড-বি (রিদ্‌ম্‌ এন্ড ব্লুজ) গান এসেছে।
  • S | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:৪৭387069
  • ট্রান্স মিউজিক?
  • pi | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:৪২387068
  • প্রাচ্যে এই ড্রাগস শ্রুম নিয়ে মিউজিকের চল তেমন নেই মনে হয়।
    পান খেতে খেতে, পান করতে করতে ঠুমরী, গজলের চল আছ্হে অবশ্য।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:৩৮387067
  • না না ড্রাগ মাস্ট না। তবে শ্রুম হেল্পস আ লট।

    মিউজিকের চলিত বাংলা জানিনে বলেই তো মিউজিক লিখি :)
  • S | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:৩৭387066
  • আচ্ছা সুরেলা হাঁক জিনিসটা কি ভাঁটিয়ালিতেও রয়েছে। এইসব নিয়ে একটু লিখুন না আলাদা টই করে। কিসুই তো জানা হলো না এই জন্মে, এখন যদি অল্প একটু শিখতে পারি।
  • pi | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:৩৬387065
  • সাইকেডেলিকে কি ড্রাগ মাস্ট ? ড্রাগের নেশাটা আরো বাড়াবে ? নাকি ড্রাগের নেশার মতনঐ নেশা মিউজিক দিয়ে হলেও হবে ?

    মিউজিকের যুতসই বাংলা কী ? গান তো সংগস। মিউজিক শুধু সুরও না। সঙ্গীত বড্ড ফর্মাল।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:৩৪387064
  • নেটিভ আমেরিকান শ্যামানিক মিউজিকে এই ব্যাপার আছে। সাইকোডেলিক তো হালে এলো। আরও আছে নিশ্চই বিভিন্ন জায়গায় ছড়িয়ে। টেরেন্স মাকিনার লম্বা টক রয়েছে, মিউজিক এন্ড সাইকোডেলিক এক্সপেরিয়েন্স নিয়ে। উৎসাহীরা পড়তে পারেন।
  • pi | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:৩১387063
  • একেবারেই। দমাদম মস্ত কলন্দরের নেশাও অনেকটা এরকম। পাশ্চাত্য সঙ্গীত নিয়ে ধারণা বিশেষ নেই, সাইকেড্ডেলিক মিউজিকের সাথে তুলনা আসে ?
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:২৬387062
  • গজল একটু অন্য বৃত্তে পপুলার। ভজুনে নেশা আর কাওয়ালে নেশা এক জাতের। ঘন্টা দুই নেচে নেচে ভজুনে নেশা কল্লে দুনিয়া ঘুমতে লাগে। হাত পা সব ছেড়ে দেয়। মিশনের জনতার কালীকীর্তনের সঙ্গে ঘন্টার পর ঘন্টা নাচের অভিজ্ঞতা রয়েছে, তারা বলতে পারবে। সুরেলা হাঁক জিনিষটা মানুষকে খুব টানে। সেটা আল্লা হু হতে পারে। আবার হর হর ব্যোম ব্যোম ও হতে পারে। শ্রীখোল এ চাঁটি পড়লেই ধেই ধেই নাচ পাবে।
  • pi | ২৩ জানুয়ারি ২০১৮ ০৯:১৭387061
  • গজলে আবার সেই বিটের ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রেই নেই, লোকসঙ্গীতও বলা যাবেনা। আবার কিছুটা পপুলার তো বটে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত