এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২২ আগস্ট ২০১৭ ২১:০৬380970
  • 'যাদের সাথে ইসলামের কোন সম্পর্কও নেই, সেরকম অনেক রীতিনীতিরও' - ইসলামের রিগ্রেসিভ ব্যাপার নিয়ে আলোচনার সময় এটা বলা কি 'হোয়াট অ্যাবাউটরি' নয়?
  • pi | ২২ আগস্ট ২০১৭ ২১:০০380969
  • হ্যাঁ, অনেক কিছু বিলোপের দরকার আছে। যাদের সাথে ইসলামের কোন সম্পর্কও নেই, সেরকম অনেক রীতিনীতিরও। সেসব নিয়ে যাদের কোন সমস্যা নেই, আর কেবল মুসলিম মেয়েদের এই তিনতালাকের দুঃখে যারা কাতর, তাদের নিয়ে সমস্যা আছে। কারণ তাদের দুঃখটা মুসলিম মেয়েদের জন্য নয়, এই নিয়ে ইসলামকে গাল দেবার সুযোগের অপেক্ষা মাত্র।
    অবশ্যই সবাই এই তাদের মধ্যে পড়েন না, তাঁদের কিছু বলিওনি। কিন্তু কিছু কিছু তিনতালাকে আনন্দ পাবার পোস্ট এমনমাত্রায় ইসলামোফোব ম্যাগনেট হয়ে গেছে, যে দেখে আশঙ্কিতই বোধ করছি।
  • aranya | ২২ আগস্ট ২০১৭ ২০:৫৪380968
  • পাই, এগ্রিড। ধরা যাক হাতে গোনা কয়েকটি মাত্র মেয়ে এই ইন্স্ট্যান্ট তিন তালাক প্রথার ভুক্ত ভোগী। কিন্তু তাও প্রথাটা যে জঘন্য, তার বিলোপ দরকার - এ নিয়ে কি কোন সংশয় আছে?

    একই ভাবে ইসলামের (বা ইসলামের নামে চলে আসা) আরও কিছু রিগ্রেসিভ ব্যাপার যেমন বহুবিবাহ, আদালতে মেয়েদের সাক্ষ্যের মূল্য ছেলেদের সাক্ষ্যের চেয়ে কম হওয়া, ধর্ষিতা মেয়েকেই শাস্তি দেওয়া পরপুরূষের সাথে সেক্সের জন্য, অ্যাডাল্টারি-র শাস্তি হিসাবে পাথর ছুঁড়ে হত্যা, সমকামিতাকে অপরাধ হিসাবে গণ্য করা - এসবই বন্ধ হওয়া দরকার
  • pi | ২২ আগস্ট ২০১৭ ২০:৩৪380967
  • সমস্যাটা হল, সোনমের তোলা একটি ইস্যু নিয়েও যাদের বিন্দুমাত্র সমস্যা নেই, তাদের সমস্ত সমস্যাই ছিল তিন তালাক নিয়ে। মুসলিম মেয়েদের দুঃখে তাদের জাস্ট ঘুম হচ্ছিল না, এই এতবড় অন্যায় সইতে না পেরে। এদিকে কতজনের এই ইন্স্ট্যান্ট তিন তালাক হয়েছে জিগালে হিরণ্ময় নীরবতা। এসব হলে নিন্দুকেরা তো বলবেই, এসব কুমীরের কান্না। আসল সমস্যা অন্য জায়গায়। আর এই সূত্রে আবার যে পরিমাণে ইসলাম ব্যাশিং দেখছি নানা জায়গায়, তাতে নিন্দুকদের কথা কিছু কিছু ঠিকই লাগছে বটে।
  • aranya | ২২ আগস্ট ২০১৭ ২০:২৭380966
  • 'তিন তালাক সংবিধান বিরোধী' রায়ের খবরটা এখানেই প্রথম পড়লাম। খুব খুব ভাল খবর।

    বিজেপি মাইলেজ নেবে, অন্য অনেক প্রশ্ন হয়ত কিছুদিনের জন্য চাপা পড়বে, যেমন সোনম বান্ঙ্গারু লিখেছেন, সেটা দুঃখের।

    তা সত্বেও এই রায়টা-র খুবই দরকার ছিল। তিন তালাক একটা জঘন্য, নারীবিরোধী প্রথা, সেটা বন্ধ হওয়া প্রয়োজন।
  • pi | ২২ আগস্ট ২০১৭ ২০:১৫380965
  • মানে সরকারের সেন্সর বোর্ডের বিরুদ্ধেও হয়েছে, ছাড় দেবার জন্য।

    তবে এটা হাইট। কারুর প্রেম আর বিয়ের আগের যৌনতার সম্ভাবনার কথা বলা হলেই তাকে ম্যালাইন করা হয় !! এটাকেও নির্গ্ঘাৎ 'ভিক্টিম ব্লেমিং' বলা হবে !!

    Singh, who is a businessman by profession, said, "I have two daughters at home and always protest any move to disrespect women. Since the film has maligned a rape victim, I felt it was important to move court." In the petition, a question has been raised on how a film that casts aspersions on the victim's character can be exhibited publicly at a time when India is talking about schemes like Beti Bachao, Beti Parao and where Kanyasree is awarded and where everyone is uniting to protest the harassment of Varnika Kundu so that the perpetrator is booked.
  • তবে | ২২ আগস্ট ২০১৭ ২০:০২380963
  • অপ্রাপ্তবয়স্কদের বিয়ে করানোর জন্য সুপ্রীম কোর্ট কি হীরাবেনদের জেলে পাঠাবে?
  • হ্যাঁ | ২২ আগস্ট ২০১৭ ২০:০১380962
  • করার সময় করে নিয়ে পরে সটকে পরার জন্য এটা ভাল অজুহাত। খোরপোষ দেবার দায় দিব্বি চুকে যায়।
  • pi | ২২ আগস্ট ২০১৭ ২০:০০380961
  • সোনম বান্ঙ্গারুর পোস্টটা নিশ্চয় পড়েছেন। উনিও অভিনন্দন

    Sonam Bangru লিখেছেন -
    ফেসবুকের পাতা এখন তিন তালাকে ভরে গেছে যত স্কল করে নিচের দিকে যাচ্ছি শুধু তিন তালাকের কথা, সপ্তা খানেক এই তিন বিচ্ছেদ নিয়ে চলবে
    সমাজে এখন আপনি যদি কাউকে প্রশ্ন করেন
    ●সাধ্বী প্রজ্ঞার জামিন কেন ?
    উত্তর:-তালাক তালাক তালাক
    ●আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে দিল্লি পুলিশ ক্লিনচিট দিলেন কেন ?
    উত্তর:-তালাক তালাক তালাক
    ● ১০০র উপর শিশু মৃত‍্যু কে দায়ী?
    উত্তর:-তালাক তালাক তালাক
    ●রেল দুর্ঘটনায় এতো মৃত্যু কে দায়ী?
    উত্তর:-তালাক তালাক তালাক
    ● দেশের যে সমস্ত রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্থ কেন্দ্র তাদের নিয়ে কি ভাবছে??
    উত্তর:-তালাক তালাক তালাক
    ●বিদেশী কালো টাকা দেশে কবে আসবে ??
    উত্তর:- তালাক তালাক তালাক
    ● ব্যাঙ্কে সুদের হার কমলো কেন ?
    উত্তর:-তালাক তালাক তালাক
    ● ১৫ লক্ষ কবে পাবো ??
    উত্তর:-তালাক তালাক তালাক
    ●দেশে বেকারের সংখ্যা এতো বাড়ছে কেন?
    উত্তর:-তালাক তালাক তালাক
    ● পেট্রোল ও ডিজেলের দাম দিন দিন বাড়ছে কেন ?
    উত্তর:-তালাক তালাক তালাক
    ● গ্যাসের ভর্তুকি বাতিল করছেন কেন ??
    উত্তর:-তালাক তালাক তালাক
    ● চীন ও পাকিস্তান কে কবে উচিত শিক্ষা দেবেন ?
    উত্তর:-তালাক তালাক তালাক
    ●দেশের জাওয়ান প্রাণ হারাচ্ছে কেন ??
    উত্তর:-তালাক তালাক তালাক
    ● দেশের জাওয়ারা দিনের খাবার টুকু পাচ্ছেন না কেন??
    উত্তর:-তালাক তালাক তালাক
    ●কৃষকদের আত্মহত্যা বাড়ছে কেন ?? তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কেন ??
    উত্তর:-তালাক তালাক তালাক
    ● গো রক্ষার নামে মানুষ হত্যা কেন ??
    উত্তর:-তালাক তালাক তালাক
    ● অ্যান্টি রোমিও স্কোয়াডের প্রয়োজনীয়তা?
    উত্তর:-তালাক তালাক তালাক
    ● ধর্মীয় অসহিষ্ণুতা দিন দিন এতো বাড়ছে কেন ??
    উত্তর:- এই মেয়ে মোল্লার দালাল পাকিস্তানে ভাগ
  • jasodaben | ২২ আগস্ট ২০১৭ ১৯:২২380960
  • আমাদের বিয়েটাই সাংবিধানিক নয়, বিয়ের সময় দুজনেই অপ্রাপ্তবয়স্ক ছিলাম।
  • pi | ২২ আগস্ট ২০১৭ ১৯:১৫380959
  • এটা পাঠালেন একজন,

    উত্তর ও দক্ষিণ দিনাজপুর এ বন্যার জন্য ওখানে আমরা মেডিকেল ক্যাম্প করছি। ক্রমশ জল নামছে আর ভেসে উঠছে লাশ। বহু মানুষ নিখোঁজ, অনেকে অসুস্থ। কিছু ওষুধ প্রয়োজন।
    আপনারা মা কালী শিব গনেশ আল্লা মহম্মদ হোলি ক্রশ সব শেয়ার করেন, দয়া করে এটাও শেয়ার করুন।
    মনে রাখবেন, টাকা দিয়ে নয়, ওষুধ গুলো দিয়ে সাহায্য করুন। অনেকের কাছে অনেক ওষুধ থাকে স্যাম্পেল হিসাবে, যেগুলো বিক্রি হয় না, সেগুলো দিন। আর যারা ওষুধ দিয়ে সাহায্য করতে পারবেন না তারা এই পোষ্ট টা শেয়ার করুন।
    আমার আগের পোষ্ট অনেকে শেয়ার করেছেন, সেখানে অনেকে ত্রান দিয়ে সাহায্য করেছেন, আবার প্রার্থনা একটু মানবিকতা দেখিয়ে সেই মানুষ গুলো কে সাহায্য করুন যাদের সাহায্য করলে তারা অনেক উপকৃত হবে কিন্তু আপনার কোন ক্ষতি হবে না। মনে রাখবেন, আপনি পোষ্ট টা পড়ে সরাসরি ওষুধ দিয়ে সাহায্য না করতে পারলে আপনার বন্ধুদের, সহকর্মী দের বা আত্মীয় দের শেয়ার করুন। আমার বিশ্বাস, এই ভাবেই কোন সাহায্যকারী ব্যাক্তির সন্ধান পাওয়া যাবে।
    বিস্তারিত-
    উৎপল +৯১৯৭৩৩০৮২৩২১
    রাজীব +৯১৯৪৩৪৫ ৮০০০২
    দীপায়ন +৯১৯৮৩০৬৯৯৯২৯
    বা নীচের ছবিতে ডাক্তার বাবুর নম্বরে যোগাযোগ করুন
    ব্যাপক ভাবে শেয়ার করার জন্য অনুরোধ রইল
  • সিকি | ২২ আগস্ট ২০১৭ ১৯:১৪380958
  • হচ্ছে বলেই শুনলাম। কানহাইয়া বলেছে আমার কালি মাখতে কোনও আপত্তি নেই, আমাকে কালি দিন, আমি নিজেই মুখে মেখে নেব। কিন্তু তারপরে বলতে দিতে হবে।

    কালিসমেত চাড্ডিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
  • pi | ২২ আগস্ট ২০১৭ ১৯:১০380957
  • এইট বি তে কানহাইয়া কুমারের বক্তৃতা কি হচ্ছে ? চারদিকে খালি চাড্ডিদের কালি মাখানো আর চাড্ডী ক্যালানোর পোস্ট।
  • এবার | ২২ আগস্ট ২০১৭ ১৮:৩১380956
  • যশোদাবেনদের মত বিনাকারণে পরিত্যক্ত্যাদেরও কিছু আইনি সুরক্ষা দেওয়া হোক।
  • j | ২২ আগস্ট ২০১৭ ১৭:০৫380955
  • জামাতিনোদের স্ট্যান্ড এ ব্যাপারে

    https://ebela.in/state/state-minister-siddiqullah-chowdhury-oposes-triple-talaq-verdict-dgtl-1.662036?ref=strydtl-trending-story-addthis-state

    বাংলায় জমিয়তের সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীও এখন রাজ্য মন্ত্রিসভার সদস্য। তিনিও ছিলেন মঞ্চে। সেই মঞ্চে দাঁড়িয়েই পার্থবাবু বলেন, ‘‘আমার স্ত্রী আমার সঙ্গে থাকবেন কি না, তা আমাকেই ঠিক করতে দিন। এর বিচার করার জন্য সংবিধান আর উপরওয়ালা আছে।’’
  • আমাকে | ২২ আগস্ট ২০১৭ ১৬:৫০380954
  • অভিনন্দন জানানোর জন্য আপনাকেও অভিনন্দন জানাই। এই জয় আমার, আপনার, বিজেপির, সবার। এই জয় নতুন ভারতের।
  • b | ২২ আগস্ট ২০১৭ ১৬:৪৮380953
  • দে কে অভিনন্দন জানাই। উনি প্রধানমন্ত্রীকে যিনি অভিনন্ন্দন জানিয়েছেন তাঁকে অভিনন্দন জনিয়েছেন।
  • de | ২২ আগস্ট ২০১৭ ১৬:০৪380952
  • প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য আপনাকে অভিনন্দন জানাই!
  • আমাদের | ২২ আগস্ট ২০১৭ ১৫:৩৫380951
  • প্রধানমন্ত্রী বললেন এই রায় ঐতিহাসিক ও মুসলিম মেয়েদের পক্ষে। প্রধানমন্ত্রীর এই টুইটের জন্য ওনাকে অভিনন্দন জানাই।
  • সিকি | ২২ আগস্ট ২০১৭ ১৪:৩৫380950
  • এই লড়াই লড়তে সর্বশক্তি দিয়ে অগণিত মুসলিম মহিলাদের ভয়েস হয়ে দাঁড়িয়েছিলেন যিনি, ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের প্রতিষ্ঠাতা জাকিয়া সোনম, তিনি আরাস্তু জাকিয়ার মা - যাঁর লেখার অনুবাদ কদিন আগেই ব্লগে শেয়ার করেছি, "ধর্মবিশ্বাসের সঙ্গে আমার পথ চলা"। ওনার দীর্ঘদিনের লড়াই আজ একটা বৃত্ত সম্পূর্ণ করল।
  • রোবু | ২২ আগস্ট ২০১৭ ১৪:১৫380949
  • ইনস্ট্যান্ট।
  • b | ২২ আগস্ট ২০১৭ ১১:২৫380948
  • তিন তালাক সংবিধান বিরোধীঃ সুপ্রীম কোর্ট।
  • pi | ২২ আগস্ট ২০১৭ ০৯:২০380947
  • এ হল হানুদার বিস্কফার্ম বিস্কুট।

    এদিকে আমি ভেবেছিলাম, ছোটাইদি বা অরণ্যদার পোস্ট পড়ে দ্রোণাচার্য্য ধ্যার বলবেন।
  • h | ২২ আগস্ট ২০১৭ ০৫:১০380946
  • এটি হল মূলত প্রায় পান্ডব দের অজ্ঞাতবাসের আমলে, একটি বর্ষনমুখর পার্বত্য সন্ধ্যায়, একটি ই প্রভূত প্রকৃত গিলিগিলি তে আগ্রহী অপিচ সামান্য টুনটুনিতেও দ্বিধা থরো থরো ও আতাক্যালানে বাঙালী ইশকুল মাষ্টারের ধার করা ভাঙ্গা হমারা বাজাজ স্কুটার খানি বন্ধ হওয়া সম্পর্কে একটি প্রাচীন কবিতা। এতে তিতাস ভাগ বসিও না। দোবো ধরে।
  • aranya | ২১ আগস্ট ২০১৭ ২৩:৫১380945
  • 'একটি কথার দ্বিধা থরথর চূড়ে, ভর করেছিল সাতটি অমরাবতী
    একটি নিমেষ দাঁড়াল সরণী জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি'
  • T | ২১ আগস্ট ২০১৭ ২২:০০380944
  • আর বলচে, যাক বাবা, জোর বেঁচেছি।
  • aranya | ২১ আগস্ট ২০১৭ ২০:৪৪380943
  • অব্শ্যই হহপাপ্রে। প্রে ভিন্ন ধ্যার-এর আর কোন মানেই হয় না। টি-এর মুখ মনে করে সেদিনের সেই কিশোরী (এবং আজকের তরুণী) বাতায়ন পাশে বসে দীর্ঘশ্বাস ফেলচে - এ আমি মনশ্চক্ষে পরিস্কার দেখতে পাচ্চি
  • T | ২১ আগস্ট ২০১৭ ১৮:৩৩380942
  • ওগো, খাটাখাটনির চোটে মরে গেলাম প্রায়। হহপাপ্রে তে দিয়ে দাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত