এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ০১ জুলাই ২০১৭ ১৩:২৫379890
  • ইন ফ্যাক্ট, গান্ধী যে ঠিক কেন স্যুট ছেড়ে কৌপীন ধরেছিলেন, সেটা আজও আমার কাছে ঠিক ক্লিয়ার নয়।
  • | ০১ জুলাই ২০১৭ ১৩:০৫379889
  • Ela | ০১ জুলাই ২০১৭ ০৯:৩৬379888
  • একটু বিরক্ত করছি। তারাপদ রায়ের কি এরকম একটা কবিতা ছিল "আমরা বলেছিলাম যাব সমুদ্রে আমরা বলেছিলাম যাব সমুদ্রে যাব" এটসেট্রা?

    ক'দিন ধরে লাইনটা মাথার মধ্যে ঘুরছে কিন্তু কোথাও কোনও রেফারেন্স পাচ্ছি না। কেউ বলতে পারেন পুরো কবিতাটা কী ছিল? খুব বড় না কয়েক লাইনের ছিল সেটা মনে পড়ছে।

    আগাম সহস্র ধন্যবাদ যে কোনও সাহায্যের জন্য। খুব পাগল পাগল লাগছে মনে করতে না পেরে।
  • জিওগেসার | ০১ জুলাই ২০১৭ ০৮:৪২379887
  • আমি আর টিদার সঙ্গে কক্ষনো ম্যাপ ম্যাপ খেলব না।

    ভ্যাঁঅ্যাঅ্যাঅ্যা......
  • T | ০১ জুলাই ২০১৭ ০৭:৪২379886
  • হেঃ হেঃ হেঃ হেঃ
  • T | ০১ জুলাই ২০১৭ ০৬:৪২379885
  • বাছা জিওগেসার, কোত্থেকে অ্যামন ধারণা হল যে আমি সেম ম্যাপ খেলে খেলে স্কোর বাড়াচ্চি। আশ্চর্য!
  • Atoz | ০১ জুলাই ২০১৭ ০৪:৩৪379884
  • আমি দেখি পুরনো বাংলা সিনেমা। দাদার কীর্তি। রাইকমল। কমললতা। ঃ-)
  • S | ০১ জুলাই ২০১৭ ০৪:০১379883
  • আমি তো রেগুলার বাংলা সিনেমা দেখি। নতুন সিনেমা। খুব খারাপ। তবুও হিন্দির থেকে বেটার। আর বাঙালীর সাথে ইংরাজী বলতে বড্ড অসোয়াস্তি হয়।
  • উড়িয়া | ০১ জুলাই ২০১৭ ০১:০২379882
  • "ধাঁই কিরি কিরি" শব্দগুচ্ছের ব্যুৎপত্তি নিয়ে প্রচলিত মত হিন্দি 'দৌড় কর' নাকি?
    আমি তো জানতাম বাংলায় "ধাঁ করে" আর উড়িয়ায় "ধাঁই কিরি" একই জিনিস। উদা- "রাষ্ট্রর্ষি ধাঁই কিরি কিরি জিএসটি লাগু করি দিলা"।
  • জিওগেসার | ০১ জুলাই ২০১৭ ০০:৪৮379881
  • @ T দা, Date:30 Jun 2017 -- 05:44 PM, আমারটা স্কোরটা তো প্লে সেম ম্যাপ করে করা নয়, একদম ফেরেশ ম্যাপ থেকে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে আহরন করা স্কোর। কোন চিটিং নেই, মাক্কালী।
  • | ০১ জুলাই ২০১৭ ০০:৩১379880
  • বাঙালী তার উৎকলবাসি প্রতিবেশীকে নিয়ে রঙ্গ তামাসা করছে অনেকদিনই। কালকূটের নির্জন সৈকতের চিত্ররূপে মনে করুন ( ছায়া দেবী,রেণুকা দেবী,ভারতী দেবী,পাহাড়ি সান্যাল,জহর গাঙ্গুলিদের কী অভিনয়!! ছবিতে পুরী,কোণারক এবং রবীন্দ্রনাথের কিছু সুর য্যানো নিজেরাও এক এক চরিত্র) রবি ঘোষকে। স্বয়ং কালকূটকেও এই চরিত্রায়ন (বিশেষত ছবিতে) নিয়ে উড়িয়া এক বিদূষীর কাছে কিছু বছর পরে বেশ দু চার কথা শুনতে হয়েছিলো।
    মনে হয় মেস বাড়ি,হোটেল,অনুষ্ঠানে উড়িয়া পাচক,পালকি বেহারা আর পুরীর পান্ডাদের দেখেই গাঙ্গেয় বাঙালী তার উৎকল আদিকল্পটা গঠন করেছে। স্বয়ং অবন ঠাকুর নইলে বলেন উড়ে আর ভূতদের একই রকম দেখতে,শুধু ভূতের পা উলটো বাগে ঘোরা!! চৈতন্য এবং রসগোল্লাকার এই নিয়ে তাই বুদ্ধিদীপ্ত বাদানুবাদ খুব বেশী দূর এগোয়নি আর।
    ধাঁই কিরি কিরি অবশ্যই উড়িয়া শব্দগুচ্ছ নয়। এর ব্যুৎপত্তি নিয়ে প্রচলিত মত হচ্ছে হিন্দি 'দৌড় কর' থেকে ধাঁই কিরি, এবং ক্রিয়াপদের বাহুল্য টেনে সেটাকে আরও ত্বরান্বিত করার চেষ্টা।
  • Arpan | ০১ জুলাই ২০১৭ ০০:২৭379879
  • আর দেশ জুড়ে জিএসটি ইম্পলিমেন্ট হয়ে গেল। মধ্যরাত থেকে।
  • Arpan | ০১ জুলাই ২০১৭ ০০:২৩379878
  • ধাইকিরিকিরি বলে কোন শব্দ ওড়িয়া ভোকাবসে নাই।

    ধোসা বলে কোন খাদ্যবস্তু হয় না।

    তেলেগু বলে কোন জাতি বা জাতিসত্ত্বা নাই।

    কিছু বাদ গেল?
  • Du | ০১ জুলাই ২০১৭ ০০:০৮379877
  • মাটি বের করতে করতে গ্লোবাল ওয়ার্মিং ও কমে যাবে ঃ)

    তাছাড়া দোতলা স্টেট বানিয়ে একতলায় পব আর দোতলা গোর্খাল্যান্ড ও বানানো যায়।
  • Atoz | ৩০ জুন ২০১৭ ২৩:৪৩379876
  • খুব বৃষ্টি হয় তো! চেরাপুঞ্জিতে। জল ঢুকে যাবে না ? ঃ-)
  • sm | ৩০ জুন ২০১৭ ২৩:৪০379875
  • -;)), একদিন আমার সৌভাগ্য দেখি b আমার বাড়িতে এসেছেন।
    আমি বললুম ;আসুন আসুন চেয়ারে বসুন। এক কাপ চা খাবেন ?দুটো বিস্কুট?
    দিন সাতেক পর b এর বাড়ি গেছি। উষ্ণ অভ্যর্থনা;
    আসুন আসুন ;কেদারায় বসুন। এক পেয়ালা চা দি ?সঙ্গে দুটো ময়দা দিয়ে তৈরী শুকনো পিষ্টক?
    বুঝলাম, b কে সুনীল গাঙ্গুলির পেঁচোয় পাওয়া বাংলা রোগে ধরেছে।
    আরে পাগল দু চারটে অন্য ভাষার শব্দ ঢুকলে ভাষা সমৃদ্ধ হয়।এতো সুনীতি বাবু কবে বলে গেছেন।
  • Ishan | ৩০ জুন ২০১৭ ২৩:২১379874
  • কিন্তু মাটি খোঁড়াটা প্লিজ কেউ জানান। ওরকম করে পাওয়ার জেনারেট করা গেলে আমি রিনিউয়েবল এনার্জি কোম্পানি খুলব। দীঘা আর চেরাপুঞ্জিতে পাওয়ার প্ল্যান্ট বানাব।
  • Ishan | ৩০ জুন ২০১৭ ২৩:২০379873
  • মানে, আমার সিরিয়াসলি, এইটা নিয়ে একটু অদ্ভুত লাগে। আমরা অন্যের জাতিসত্ত্বা, অধিকার ইত্যাদি নিয়ে অনেক কিছু বলি, সে ঠিকই করি। কিন্তু নিজেদেরটা নিয়ে কীরকম ব্যাকফুটে। সংকোচে, সন্তর্পণে। আসামের বাঙালিদের ফেসবুকে দেখলাম, গোর্খাল্যান্ড নিয়ে সোচ্চার হতে। সে ঠিকই আছে। কিন্তু যেই জিগালাম, তাহলে বরাক অন্য রাজ্য হবেনা কেন? ব্যস, হক্কলে নিশ্চুপ।

    ওই কথোপথন, চিন্তাভাবনাটার এক্সটেনশন এখানে হয়ে গেছে মনে হয়। অফিশিয়াল লাইনে খেলার ইচ্ছে ছিলনা। :-)
  • b | ৩০ জুন ২০১৭ ২৩:১৫379872
  • ঈশান দেখি অফিশিয়াল লাইনে খেলছেন।
  • Ishan | ৩০ জুন ২০১৭ ২৩:০৭379871
  • অর্পণকে কনফার্ম করতে হবেনা। আমিই করে নিয়েছি। ঘরকো জলদি যিবি। :-)
  • Ishan | ৩০ জুন ২০১৭ ২৩:০৪379870
  • আসামের ভাষা তো অসমীয়া না। ওখানে তো লোকেদের বাংলা আর অসমীয়া দুটোই এমনিই জানার কথা।
  • b | ৩০ জুন ২০১৭ ২২:৫৭379869
  • হুতোকে ক। ধাঁ করেঃ এটা বিকৃত অনুবাদ।

    আসামে দেখেছি বহু বাঙালী কর্মসূত্রে (জন্মসূত্রে নয়) পাঁচ দশ বছর থাকলেও অসমীয়াদের সাথে গদাম করে বাংলায় কথা শুরু করেন। ইনফ্যাক্ট, শেখার ন্যূনতম চেষ্টাও করেন না।
  • Rabaahuta | ৩০ জুন ২০১৭ ২২:৪৪379868
  • আমার এক সহকর্মিনী ধাঁইকিরিকিরি শুনলে খুব রেগে যেত। বাঙালিদের সৃষ্টি ডেরোগেটরী ছদ্ম ওড়িয়া শব্দ এই মর্মে। এ আবার জন্মসূত্রে বাঙালি, বড় হওয়া ওড়িশায়, নিজেকে বাঙালি পরিবারে জন্মে যাওয়া প্রকৃত ওড়িয়া বলে দাবী করতো।
  • সিকি | ৩০ জুন ২০১৭ ২১:৫৯379867
  • অথেন্টিক ওড়িয়ারাই বলেছে ধাঁইকিরিকিরি বলে কোনও শব্দ ওড়িয়া অভিধানে নেই। ওটা নাকি বাঙালিদেরই সৃষ্টি।

    ওড়িয়াতে ফার্স্ট পার্সনের ক্রিয়াপদে "বি" হয়। বাংলায় যেটা "বো"। যাবো হচ্ছে "যিবি"। খাবো হচ্ছে "খাইবি"। ইত্যাদি। জলঅদি যিবি টাইপের কিছু একটা হবে, অপ্পন কনফার্ম করতে পারে।
  • Ishan | ৩০ জুন ২০১৭ ২১:৩৪379866
  • প্রসঙ্গত আমার এখন দুই সহকর্মিনী ওড়িয়া। তারা দুজনেই বাংলায় কিছুদিন থেকেছে। তড়বড়িয়ে হিন্দি বলে। কিন্তু আমার সঙ্গে বাংলায় কথা বলার চেষ্টা করে। সে কথোপকথন এরকম হয়ঃ

    -- ককন বাড়ি জাচ্চিশ? (নেহাৎই বাচ্চা মেয়ে, কিন্তু বাংলায় তুই ছাড়া আর কিছুই জানেনা, তাই ক্ষমা করে দিয়েছি)।
    -- এই তো যাবো।
    -- এই তো যাবো। ( পুনরাবৃত্তি করে বাংলা ভোকাবুলারিতে ঢুকিয়ে নেওয়া হল)।
    -- ধাঁইকিরিকিরি যাউচি।
    -- হি হি হি। যাউচি না।

    ইত্যাদি।

    দুজন ভিন ভাষাভাষী লোকের কথাবার্তা এরকমই হওয়া উচিত। ওদিকে হিন্দিভাষীরা দেখি আলাপের পরই হিন্দি বলতে শুরু করে দেয়। আমি তখন বাধ্য হয়ে বলি, আমি হিন্দি খুব খারাপ বলি, তাই আমি হিন্দি বলবনা।
  • Ishan | ৩০ জুন ২০১৭ ২১:২৮379865
  • তবে গোর্খারা হিন্দি আঁকড়ে ধরেছে, সেটা নিয়ে সন্দেহ নাই। জাতীয় পতাকা আর হিন্দি। ২০১১তে বোধহয় দার্জিলিং গিয়েছিলাম, সব্বাই দেখি বাংলা বোঝে কিন্তু বলবেনা। হিন্দি বলবে। নেপালি বললে আমার আপত্তি ছিলনা, খুঁড়িয়ে খুঁড়িয়ে বুঝে নিতাম। যেমন ওড়িয়া ধাঁইকিরিকিরি বুঝে যাই। কিন্তু হিন্দি? কাহেকো ভাই? :-)

    তাছাড়া চা নিয়ে ওরা অত্যাচার করেছে আমার উপর। সে ব্যক্তিগত ক্ষোভ আমি বুকে চেপে রেখেছি। কাউক্কে তিনবারের বেশি বলিনা।
  • b | ৩০ জুন ২০১৭ ২১:০৮379864
  • "লোকে তো বাংলা সিনেমা দেখেনা আর বাংলায় কথা বলতে লজ্জা বোধ করে।"

    এস এম এর সাথে একদম একমত। শুধু বলতে নয়, লিখতে গিয়েও হিন্দি বাক্যাংশ খুঁজে বার করে।

    উদাহরণ দিলামঃ

    "দার্জিলিং নতুন রাজ্য হয়ে কোনসা তীর মারবে যে অবহেলা বঞ্চনা দূর হয়ে যাবে?"
  • Atoz | ৩০ জুন ২০১৭ ২০:৪৪379863
  • কমিটি বসতেই পারে। ঃ-)
  • Ishan | ৩০ জুন ২০১৭ ২০:২৬379862
  • আরে গপ্পোটা বলেই দিই। অনেকদিন থেকেই জিওথার্মাল পাওয়ার নিয়ে পড়ছি। খাপচাখাপচা। হিট পাম্প অনেক জায়গাতেই করতে বলছে। আমার প্রশ্ন হল, শুধু হিট পাম্প কেন, বিদ্যুৎ কেন তৈরি হবেনা?

    মাটির নিচে প্রতি কিলোমিটারে গড়ে ২৫/৩০ ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়ে। মেরেকেটে পাঁচ কিলোমিটার খুঁড়লেই স্টিম বানানো যাবে, টারবাইন চালানো যাবে, ইত্যাদি। তাতে মূল খচ্চা খোঁড়ার। সেই জন্য খচ্চার হিসেব নিচ্ছিলাম।
  • Rabaahuta | ৩০ জুন ২০১৭ ২০:১৯379861
  • চারমাইল নীচে গুরুর গুপ্তকক্ষ তৈরী হচ্ছে? কোরকমিটি ওখানে বসবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত