এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২২ জুন ২০১৭ ২৩:২৪379710
  • সংখ্যাটা চমকানোর মতৈ। গ্রাম টাইপের জায়গায় বেশি হয় হয়তো।
  • b | ২২ জুন ২০১৭ ২১:৩৮379708
  • কলকাতার কোনো বাজারে ফলসা কিনতে পাওয়া যায়?
  • Du | ২২ জুন ২০১৭ ২১:২৯379707
  • অরিজিত
  • pi | ২২ জুন ২০১৭ ২১:২৬379705
  • ওহো,আজ আবার শুনলাম, মোদির নির্দেশে ব্যাংক এই পুরানো টাকার ব্যব্স্থা করে ফেলতে পারবে ! এগুলো কালো টাকা কিনা, সেসব না দেখে টেখেই। মোদিঠাকুরের আপন দেশে সবই সম্ভব।
  • Arpan | ২২ জুন ২০১৭ ২১:২৬379706
  • coorg chalet
  • pi | ২২ জুন ২০১৭ ২১:২৫379704
  • এটা যেন কার গলায় ভীষণ ভাল লাগত ! গলাটা, এই লাইন গাওয়াটা মনে পড়ছে, কিন্তু নাম না। কী আশ্চর্য ! বিক্রম সিং কি ?
  • aranya | ২২ জুন ২০১৭ ২০:৪০379703
  • ক্যামন একটা উদাসী মোডে, মনে গুনগুনাচ্ছে - বেলা যায়,
    'এল সময় রাজার মত, হল কাজের হিসাব সারা..'
  • pi | ২২ জুন ২০১৭ ১৯:১০379702
  • ওদিকে নাকি কৃষকদের১০০০০টাকা দেবার যে আদেশ এসেছে মহারাষ্ট্রতে, তা দেওয়া যাচ্ছে না, ব্যাংকে টাকা নেই। প্রচুর পুরানো নোট।
  • * | ২২ জুন ২০১৭ ১৯:০৯379701
  • কুর্গ য়ের হোম স্টে র নাম গুলো কী আর একবার পাওয়া যেতে পারে আগাম ধ্নন্যযোগ
  • রামরাহা | ২২ জুন ২০১৭ ১৬:৪৫379699
  • পাঁচ বছর পরে এর বেনিফিট বোঝা যাবে।

    অথবা

    ফর দ্য গ্রেটার গুড ইত্যাদি। ডাম্বলডোরের ছোটবেলা।
  • b | ২২ জুন ২০১৭ ১৫:৫৫379698
  • গান শুনুন, উমা বসুঃ
  • d | ২২ জুন ২০১৭ ১৫:৪৬379697
  • * সরিয়ে রাখা দশ হাজার টাকার কথা
  • d | ২২ জুন ২০১৭ ১৫:৪৫379696
  • আজ? নাহ কিস্যু করা যাবে না।
    আমার সুশীলা আন্টি জানুয়ারী মাসে নিজের মাতাল বরের হাত থেকে সরিয়ে দশ হাজার টাকার কথা মনে পড়েছিল। কিস্যু করতে পারে নি। আমার কলিগ বিজেপী কর্মী, তাকেও অনেক করে ধরেছিলাম -- ব্যটা আমার ভয়ে শেষে সিট বদলেছিল।
  • optimistic | ২২ জুন ২০১৭ ১৫:৩৫379695
  • RBI গিয়ে একবার দেখতে পারেন।
  • j | ২২ জুন ২০১৭ ১৪:২৪379694
  • এসব পরে মনে হয় সব ছেড়ে ডায়রেক্ট বিষ খাওয়াই ভাল

    "হরিহর ঘোষাল, বারাকপুর, বিএনএঃ নিজের অজান্তেই বিষ দিয়ে মারা চিংড়ি কিনে খাচ্ছি আমরা। ধীরে ধীরে শরীরে সেই বিষ ঢুকছে। পাশাপাশি নদীর জলও দূষিত হচ্ছে ব্যাপক হারে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। গঙ্গা, জলঙ্গি, চূর্ণী নদীর বিভিন্ন পয়েন্টে ধানচাষের কীটনাশক মিশিয়ে একশ্রেণির মৎস্যজীবী চটজলদি চিংড়ি ধরে তা বাজারে বিক্রি করছেন। আর তা খেয়ে সেই বিষ ঢুকছে আমাদের শরীরে।
    মৎস্যচাষিদের কাছ থেকে জানা গিয়েছে, ধানচাষের জন্য যে কীটনাশক ব্যবহার করা হয়, সেগুলিই একশ্রেণির মানুষ মাছ ধরার জন্য ব্যবহার করছেন। কীভাবে গঙ্গায় এই কীটনাশক মেশানো হচ্ছে? গঙ্গার চলমান স্রোতের মধ্যে কিছু কিছু এলাকায় বিপরীত স্রোত তৈরি হয়। যদিও সেই স্রোতটি সামান্য এলাকাজুড়ে হয়। বিশেষ করে গঙ্গার যেসব জায়গায় সামান্য বাঁক রয়েছে, সেইসব জায়গাগুলিকে চিহ্নিত করে এই কীটনাশক মেশানো হয়। কীটনাশক মেশানোর সঙ্গে সঙ্গে যেসব মাছ নদীর ধার ঘেঁষে মাটির গর্তে থাকে, বিশেষ করে চিংড়ি, ভোলা, পুঁটি, ট্যাংরা, রুই, কাতলা, বেলের ধানি পোনা ইত্যাদি মাছ মরে ভেসে ওঠে। এই কীটনাশকের বিষক্রিয়া প্রায় এক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায়। যেসব জায়গায় গঙ্গায় বিষতেল মেশানো হচ্ছে সেই জায়গাগুলি হল, স্বরূপগঞ্জের চরব্রহ্মনগর, গৌরাঙ্গ সেতুর পূর্বপাড়, গৌরাঙ্গ সেতু ঘোষপাড়া, ফাঁসিতলা ঘাট, নবদ্বীপ ঘাট, সাতকুলি, মহিসুরা ঘাট। এছাড়া বলাগড়েও গঙ্গায় এভাবে কীটনাশক মিশিয়ে মাছ তোলা হচ্ছে। নদীয়ার চূর্ণী নদীর শিবনিবাস এলাকায়, জলঙ্গি নদীর ফকিরতলা, মহেশগঞ্জ এলাকাতেও একইভাবে কীটনাশক মিশিয়ে মাছ তোলা হচ্ছে।
    এই সব চিংড়ি নবদ্বীপঘাটের আড়ত থেকে কৃষ্ণনগর চলে যায়। পূর্বস্থলীর আড়ত থেকে বর্ধমান জেলার একটা অংশে তা ছড়িয়ে পড়ছে। এছাড়া সমুদ্রগড় আড়ত থেকে শ্রীরামপুর, চন্দননগর, শেওড়াফুলি, হাওড়া হয়ে কলকাতার বাজার ঢুকে পড়ে। নবদ্বীপের এক মৎস্য চাষি শ্যামল হালদার বলেন, কীটনাশকের ফলে গঙ্গা বা নদীতে সব ধরনের চিংড়ি মরে ভেসে ওঠে। এইসব বিষতেল খাওয়া চিংড়িই এখন বাজারে দেদার বিক্রি হচ্ছে।
    এই বিষয়ে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী আর কে মান্না বলেন, জমিতে দেওয়া কীটনাশক জলে দেওয়া হলে তাতে মাছের ব্যাপক ক্ষতি করে। বিশেষত চারামাছ একেবারে মরে যায়। এই বিষয়ে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক নবারুণ গুপ্ত বলেন, মাছের শরীরের মাধ্যমে কীটনাশক মানুষের শরীরে পৌঁছালে তা ধীরে ধীরে ক্ষতি করে। এতে স্নায়ু, কিডনির রোগ হওয়ার আশঙ্কা রয়েছে।"
  • j | ২২ জুন ২০১৭ ১৪:২০379693
  • কোথাও কিচ্ছু করা যাবে না, কদিন আগে এরকম আর একটি খবরে লেখা ছিল সরকার কিছু করতে অপারগ এ ব্যাপারে
  • | ২২ জুন ২০১৭ ১২:৪১379692
  • আচ্ছা এক গরীব মানুষ তার আলমারিতে দুটো পুরোনো পাঁচশোর নোট খুঁজে পেয়েছেন আজ।
    কোথাও কিছু করা যায়? না তার হাজার টাকা নষ্ট হবে..
  • b | ২২ জুন ২০১৭ ১০:০৬379691
  • বিশ্রী গন্দো? @ d
  • S | ২২ জুন ২০১৭ ১০:০৩379690
  • ইলেকটোরাল কমিশনের থেকে একটা চিঠি এসেছে ভোটার রোল থেকে নাম কেটে দেওয়ার জন্য। লাস্ট ২০১৬ ইলেকশনে ভোট দিয়েছেন তিনি। জুন মাসের মধ্যে দেখা করতে বলেছে। চিঠি এসেছে ২০ তারিখ নাগাদ। কিন্তু তিনি এখন দেশের বাইরে। কয়েক দিন পরে ফিরবেন। মোস্ট লাইকলি লোকাল তিনো মাফিয়াদের কাজ।

    কি করা যায়?
  • d | ২২ জুন ২০১৭ ০৯:৫৫379688
  • নট রিয়েলি
  • d | ২২ জুন ২০১৭ ০৯:৫৫379689
  • নোট রিয়েলি। ডায়াপার অন্তর্বাস হিসেবে থাকলে কি কেউ আপত্তি করবে বলছেন?
  • b | ২২ জুন ২০১৭ ০৯:২৬379687
  • ছ্যানার বয়স ১১ মাস। মা খুব গম্ভীর। জিগ্গেস করতে জানা গ্যালো, "কি জানি, ঠিক্ঠাক মানুষ করতে পারবো কি না"।

    (এই ঠিকঠাক মানুষ করার মধ্যে নাকি হাগার ট্রেনিং হল ফার্স্ট স্টেপ। সেই জার্নি অফ এ মিলিয়ন মাইলস এর ফার্স্ট স্টেপ।ভেবে দেখলাম কথাটা সত্যি। ৪৫ বছর বয়সে ডায়াপার পরে বাসে ট্রামে নিশ্চয় চাপা যাবে না, লোকে নামিয়ে দেবে।)
  • pi | ২২ জুন ২০১৭ ০৭:৫০379686
  • ডায়রি লেখার অ্যাপ ঃ))
  • Atoz | ২২ জুন ২০১৭ ০২:৪৯379685
  • ফেবু টেবু এসে সব একেবারে হাট। ওয়ালে ওয়ালে যাকে বলে তুমুল। ঃ-)
    সুকান্ত মনে হয় টাইম ট্রাভেল করে এইদিন দেখে যান, ফিরে গিয়ে লেখেন, "দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা / আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা।"
    ঃ-)
    ( এটা সুকান্তরই তো? )
  • Du | ২২ জুন ২০১৭ ০২:৪০379684
  • কোন অ্যাপ নিশ্চয় আছে
  • Atoz | ২২ জুন ২০১৭ ০২:৩১379683
  • দু দি, আজকাল কি আর কেউ ডায়েরী লেখে?
  • Atoz | ২২ জুন ২০১৭ ০২:২০379682
  • বাপরে ফেবুতে একজন এক ক্লাস সেভেন না এইটের মেয়ের প্রেমপত্র (মেয়েটি ছাত্রী, উনি শিক্ষিকা, পত্রটি ধরা পড়ে গেছিল )এর বক্তব্য শেয়ার করেছেন পরিচয় অজ্ঞাত রেখে। ওরে বাবা, সে যা চিঠি! তাতে আবার একটি একশো না কত টাকার নোটও আটকানো ছিল প্রয়োজনীয় জিনিস কেনানোর জন্য। শেষে প্রেমিকটিকে নির্দেশ দেওয়া ছিল, এই এই সব যদি ঠিকঠাকমতন হয়, তাহলে তুমি যা চাইছ তাই হবে। বি দ্র তে বলা ছিল এই চিঠি যেন আর কারুর হাতে না পড়ে, তাহলে সাড়ে সব্বোনাশ।
  • Du | ২২ জুন ২০১৭ ০২:১৯379681
  • আরো বলা যে যা মনের কথা সেটা ডয়েরীতে লিখুক কারন ফেসবুক তো খুব পাব্লিক সেখানে পার্সোনাল কিছু লেখার ফল বিশেষ ভালো না হবারই কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত