এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২২ জুন ২০১৭ ০২:১৪379680
  • দেশের উন্নতি, দশের উন্নতি।
  • S | ২২ জুন ২০১৭ ০২:১৩379679
  • প্রোগ্রেস।
  • Atoz | ২২ জুন ২০১৭ ০২:০১379678
  • ঠাকুমাদের আমলে এগারোতে বিয়ে হয়ে যেত। আর তারাশঙ্করের আমলে আরো আগে। বারো বছরের হয়ে গেল বৌমা, এদিকে এখনো ছেলেপিলে হয় না দেখে নাকি হাহাকার, মানত করা, সুতো বাঁধা, ঢিল বাঁধা, বুড়ো হাজরার গাছতলায় বসা-এইসব শুরু হয়ে গিয়েছিল।
    কত পরিবর্তন হয়েছে আমাদের সমাজে।
  • tania | ২২ জুন ২০১৭ ০০:৪৪379677
  • একটা কথা বলব? বলি? খুকিটিকে শুধু মাত্র বয়স দিয়ে জাজ করাটা হয়ত ঠিক না। দিন বদলাচ্ছে। মায়েদের সময়ে কুড়িতে বিয়ে বাইশে মা হোত মেয়েরা, আমরা বাইশে বিয়ের কথা ভাবতে পারতামনা। ঠাকুমাদের সময় কিন্তু আবার এগারো মানে বেশ বিয়ের বয়স হবোহবো। আজকালকার বাচ্চাদের হাতে কত নতুন টুলস, নতুন জগৎ। তাই আমাদের যে ইনফ্যাচুয়েশনটা পনেরোতে হোত, ওদের সেটা এগারোতেই হচ্ছে। আমরা মা বাবাকে যে কারনে সব কথা বলতে পারতামনা, ও ও হয়ত সিমিলার কিছু কারনে বলতে পারছেনা। এখন দিদিটি যদি মাকে বলে দেয় বা বলে দেবার ভয় দেখায়, তাহলে সবার আগে যেটা হবে সেটা হল দিদিটি আর কমিউনিকেশনের জানলাটি খোলা রাখতে পারবেনা। হয়ত তার এই একজনই আছে যাকে এমন গোপন কথা বলা যায়। আমার এমন একটা দিদি ছিলনা, থাকলে বড়ই ভাল হোত এটা অনেকবার মনে হয়েছে ঐ বয়সে। খুকিটির যখন এমন একটা ভরসার জায়গা আছে, সেটা আগেভাগে নষ্ট করার দরকার কি?

    তাহলে কি করা যায়? খুকিটির সঙ্গে কথা বলা। বোঝানো যে ছেলেটি হয়ত খুবই ভালো, (হতেই হবে, যতই হোক, খুকির পছন্দ তো আর হেজিপেঁজিকে হবেনা!), কিন্তু ছেলেটি কিনা হাই স্কুলে, তাই খুকিকে পাত্তা দিচ্ছেনা। খুকির উচিৎ ভালো করে পড়াশোনা করে একটা জুয়েল স্টুডেন্ট তৈরি হওয়া। স্কুলে নাম করা। পড়াশোনা, extra curricular, সব দিকে মন দিয়ে, প্রাণপন খেটে সাক্সেসফুল হওয়া। তখন ওকে আর ছেলেটির মন (বা অ্যাটেনশন) পেতে কষ্ট করতে হবেনা, এমনিই ছেলেটি ওকে মাথায় করে রাখবে।

    এটা একবার কনভিন্স করতে পারলে মেয়েটিও যথাযথ জায়গায় মন দেবে আর দিদিটিও যে ভরসার জায়গায় অধিষ্ঠান করছে সেটা মজবুত হবে। এটায় কাজ না হলে তখন খুকিকে বলতে হবে যে তুই আমায় বিশ্বাস করে বলেছিস, আমিও দ্যাখ তোর বিশ্বাস রেখেছি, কিন্তু এখন তুই আমর কথা রাখলিনা, এখন আমি কি করি বল, তোর মা কে তো এবার জানাতেই হচ্ছে। এটা খুকিকে জানিয়ে তবেই মা বাবাকে লুপ ইন করা উচিৎ। নাহলে মাঝখান থেকে খুকির হয়ত লঘুপাপে গুরুদন্ড হয়ে যাবে - হয়ত স্কুলবাসে করে যাওয়াটা খুকির কাছে একটা খোলা জানলার মত, সেটাই বন্ধ হয়ে যাবে। এসব গোমড়ামুখো মা বারা বোঝেনা, অন্তত দিদি একটু বুঝুক ঃ-)
  • Du | ২১ জুন ২০১৭ ২৩:৫৬379676
  • কুম্বলের সমস্যাটা মাস্টারমশাইদের হচ্ছে না?
  • Atoz | ২১ জুন ২০১৭ ২৩:৫৩379675
  • ফেবুতে এইটা আম্মো সেদিন দেখ্লাম, এই এগারো বছুরে মেয়েটির ব্যাপারটা।
  • pi | ২১ জুন ২০১৭ ২২:২৫379674
  • মেইল দেখবেন লসাগুদা।
  • Arpan | ২১ জুন ২০১৭ ২২:২১379673
  • পেটিএম বহুত কাজের জিনিস। বহু ঘাটের জল খেয়ে এই সারসত্যটি আমি জেনেছি। যাকে বলে পরম ব্রহ্মকে অনুভব করা।
  • lcm | ২১ জুন ২০১৭ ২২:১১379672
  • ইংলিশ ইংলিশ প্লিজ
  • pi | ২১ জুন ২০১৭ ২১:৩৭379671
  • "ডাব ডাব ডিসি" কী, সিরিকে জিগেশ করা যাবে?
  • de | ২১ জুন ২০১৭ ২১:২৫379669
  • সে তো আম্মো শেয়ার কত্তাম না - কিন্তু আমি আর আমার মেয়েতে আর তার পারিপার্শ্বিকে আকাশ-পাতাল তফাত আছে - এমনকি আমি আর আমার মা ও এক নই - এইসব আর কি!

    তবে ক্লাস সিক্সের বাচ্চা মায়ের সাথে তার ক্রাশ শেয়ার করতে পারছে না - এটাও আমার কেমন জানি লাগে! ষোলো-সতেরো হলে এটা বলতাম না।

    বাচ্চার সাথে কারণে অকারণে বকর বকর করারও তো একটা লোক চাই - ওই যে টি যেমন লিখলো - অমন হাবিজাবি বকা। আমি ওটা খুবই ভালো পারি! ইন ফ্যাক্ট - শুধু ওটাই পারি - বাকি ব্যাপারে আমি মোস্ট ইনকমপিটেন্ট মাদার!

    টিনটিনের সিরিসংলাপ বড়ো পছন্দ হলো ঃ))
  • de | ২১ জুন ২০১৭ ২১:২৫379670
  • সে তো আম্মো শেয়ার কত্তাম না - কিন্তু আমি আর আমার মেয়েতে আর তার পারিপার্শ্বিকে আকাশ-পাতাল তফাত আছে - এমনকি আমি আর আমার মা ও এক নই - এইসব আর কি!

    তবে ক্লাস সিক্সের বাচ্চা মায়ের সাথে তার ক্রাশ শেয়ার করতে পারছে না - এটাও আমার কেমন জানি লাগে! ষোলো-সতেরো হলে এটা বলতাম না।

    বাচ্চার সাথে কারণে অকারণে বকর বকর করারও তো একটা লোক চাই - ওই যে টি যেমন লিখলো - অমন হাবিজাবি বকা। আমি ওটা খুবই ভালো পারি! ইন ফ্যাক্ট - শুধু ওটাই পারি - বাকি ব্যাপারে আমি মোস্ট ইনকমপিটেন্ট মাদার!

    টিনটিনের সিরিসংলাপ বড়ো পছন্দ হলো ঃ))
  • aranya | ২১ জুন ২০১৭ ২১:০৮379667
  • আচ্ছা
  • Ishan | ২১ জুন ২০১৭ ২১:০৮379668
  • সামনের রিলিজে নাকি সুরসিক হবে। সে বিষয়ে আমাকে একটি ডিটেল ডকুমেন্ট পড়তে দেওয়া হয়েছে। না পড়লে নাকি ৪ ঘন্টার একটা ভিডিও দেখতে হবে। ভিডিওটা হল "ডাব ডাব ডিসি" লাইভ। ডকুটা তার হাতে লেখা সারসংক্ষেপ। ভাবছেন "ডাব ডাব ডিসি" কী? ওই প্রশ্নটি করে নিজেকে মূর্খ প্রমাণ করবেন্না।
  • pi | ২১ জুন ২০১৭ ২১:০২379666
  • আরো তিন মাসের ভয়েস রেস্ট দিয়েছে, কিন্তু এখন বলছি টুকটাক।
  • aranya | ২১ জুন ২০১৭ ২০:৫৬379665
  • পাই, এখন কি কথা বলা অ্যালাউড?
  • pi | ২১ জুন ২০১৭ ২০:৪৭379664
  • কিন্তু সিরি এরকম বেরসিকই বা কেন? আর নামেরই বা কী সিরি!
  • Arpan | ২১ জুন ২০১৭ ২০:৩৯379663
  • হেঃ হেঃ আর্কিটেক্টরা কোনদিনই কোডের প্রবলেম সলভ কত্তে পারে না।
  • Ishan | ২১ জুন ২০১৭ ২০:৩৪379662
  • এখন চলছে বট টেস্টিং। হাতিঘোড়া কিছু না। ফোনে সিরি, গুগল বট এবং মাইক্রোসফ্টের কোর্টানা ইনস্টল করা হয়েছে। তাদের ঠেলে ঠেলে লিমিটে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায়ই এরকম কথাবার্তা শুনি।

    -- হে সিরি।
    -- ইয়েস মাস্টার অফ দা ইউনিভার্স (সিরিকে এইরকম ই ডাক্তে বলা হয়েছে)।
    -- ডু আই নিড অ্যান আমব্রেলা টুডে?
    -- আই ডোন্ট থিংক ইটস গোয়িং তো রেইন টুডে।
    -- ওকে। নাউ টেল মি আ জোক।
    -- আই ডোন্ট নো এনি জোক।
    -- টেল মি আ জোক।
    -- সরি। আই ডোন্ট নো এনি।
    -- টেল মি আ জোক।
    ...........
    -- ওকে। ওয়ান্স আ আইফোন মেট অ্যানাদার। আই ফরগট তা রেস্ট।
    -- বাবান। (সব কটি দাঁত বার করে), বলেছিলাম না, সিরি জোক বলতে পারবে।

    এছাড়াও সম্প্রতি শুনলাম, সিরি নাকি গানও গেয়েছে। সেই বাক্যালাপটি অবশ্য স্বকর্ণে শোনার সৌভাগ্য হয়নি এখনও।
  • pi | ২১ জুন ২০১৭ ২০:৩২379661
  • আমিও বিশেষ শেয়ার টেয়ার করতাম না
  • T | ২১ জুন ২০১৭ ২০:২৬379660
  • হে পিকক, এইগুলি তো অজানা!
  • Ishan | ২১ জুন ২০১৭ ২০:২৩379659
  • কতকিছুই যে জানতে হয়, পুত্রের জন্য। বছর দেড়েক আগে ছিল রুবিকস কিউব। প্রথমত রুবিকের কিউব যে ভালো না, আসল ভালো জিনিস হল স্পিড কিউব, সেটা জানা গেল। এবার কোন স্পিড কিউব ভালো, জ্যাঞ্চি, নাকি, (যাঃ অন্যটার নাম আবার ভুলে গেছি)। তারপর নানা কিউব পারদর্শীর নাম জানতে হল। যেমন ফিলিপ জেমডেগ, ম্যাক্স ভল্ট। এবারের ওয়ার্ল্ড রেকর্ডটা (কে যেন করল, আবার নাম ভুলে গেছি), সেটা যে ফাঁকতালে হয়েছে, জানতে হল। একটা "স্কিপ" পেয়ে গেলে ওরকম যে কেউ পারে। (এই "স্কিপ" এর একটা টেকনিকাল নাম আছে, সেটা আবার ভুলে গেছি। আমাকে মূর্খ ভাববেন না, সবকটা অ্যালগোর এবং সব টেকনিকের নাম আমি জানতাম)।

    এরপর কেনা হল টাইমার। কিউবের সাব টোয়েন্টি এলাকা এবং সাবটেন এলাকার পার্থক্য জানলাম। জেনে পন্ডিত হলাম। ধন্য হলাম। সবই ছেলের সঙ্গে কথাবার্তা বলতে সুবিধে হবে বলে। কিউব আমি আজও সলভ করতে পারিনা। :-)
  • T | ২১ জুন ২০১৭ ২০:১৫379658
  • আজ স্বাস্থ্যচাড্ডি কোমর বাঁকিয়ে ইয়োগা কচ্চিল। দেখে আমি মন্তব্য করলাম চাঁদ পৃথিবীর চাদ্দিকে ঘোরে। এটা শুনে ও শেষ ম্যাঙ্গো সন্দেশটা খেয়ে নিল। পিকক সহায় হলেন না, কি করা যাবে।
  • Arpan | ২১ জুন ২০১৭ ২০:১২379657
  • আজ দেড় ঘন্টার রাস্তা পঞ্চাশ মিনিটে কভার করেছি। লোকজন বোধহয় এখনো ইয়োগা করে যাচ্ছে বলে রাস্তায় বেরোয়নি। ইয়া পিকক।
  • T | ২১ জুন ২০১৭ ২০:১১379656
  • আমিও মেয়ের সাথে বিবিধ দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করি। যেমন বেড়ালদের ডানা গজাবার পর তারা কি কি করছে কিংবা বাড়ীর কোথায় কোথায় এলিয়েন দেখা যাচ্চে অথবা পাশের বাড়ী গবা যে দেখতে মানুষ হলেও আসলে সে একটি অ্যাং বিশেষ ইত্যাদি।
  • Ishan | ২১ জুন ২০১৭ ২০:০৬379655
  • আমাচ্ছেলে অলরেডি শেয়ার করেনা। মিঠুর সঙ্গে যদি বা করে আমার সঙ্গে করেনা। আমার সঙ্গে শুধু টেকনোলজি আর দর্শন আলোচনা। সেটাতে আমরা খুবই আনন্দ পাই দুজনেই। সে অন্য কথা। :-)
  • Arpan | ২১ জুন ২০১৭ ২০:০১379654
  • বাবা মা বড়জোর বন্ধুস্থানীয় হতে পারে, বন্ধু তো নয়। কাজেই সবকিছু বাচ্চা একটা বয়সের পরে বাপ-মায়ের সাথে শেয়ার করবে ভাবনাটাই কেমন যেন। নীতিগতভাবে অবশ্যই ভালো। ঃ)

    আমি তো অনেককিছুই চেপে গেছি বাড়িতে, জাস্ট ফ্রিকোয়েন্সি ম্যাচ করত না বলে। ঃ) ঃ)

    হ্যাঁ, ভিজিল্যান্স অবশ্যই ফ্রিকোয়েন্টলি করা দরকার। সে অ্যাক্সেস রেস্ট্রিক্ট করেই হোক অথবা রিয়েল টাইম/ অফলাইন মনিটরিং করেই হোক।
  • Ishan | ২১ জুন ২০১৭ ১৯:৫৭379653
  • ছবি দেব বললেই দেওয়া যায়? ওর জন্য প্রতিভা লাগে। :-)
  • T | ২১ জুন ২০১৭ ১৯:৪৯379651
  • আমি একটা হাঙরের ছবি দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত