এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২১ জুন ২০১৭ ১৯:৪৪379650
  • ধ্যেত আদিগন্ত শ্বশুরবাড়ী ফাঁকা করে সব নেমন্তন্ন খেতে গ্যালো নাকি! ওঁক।
  • T | ২১ জুন ২০১৭ ১৯:৩৯379649
  • মনে আছে সেই দুহাজার পঞ্চাশে যখন প্রচুর গরম পড়ল, সেই যে জুন মাসে চাঁদে গেলুম, আর ফেরার সময় কে যেন রকেটে হাই তুলছিল, আর তখনই কারেন্ট অফ হল, আর অমনিই আমি কবিতা লিকলুম ভবিষ্যত অন্ধকার বলে...
  • T | ২১ জুন ২০১৭ ১৯:৩৫379648
  • ওগো স্মৃতিচারণা হয়ে যাচ্চে। পিকক।
  • Arpan | ২১ জুন ২০১৭ ১৯:৩৪379647
  • বাপের হাতে ক্যাল, মে বি।

    আমি তো প্রচুর খেয়েছি। ঃ)
  • T | ২১ জুন ২০১৭ ১৯:৩৩379645
  • হেউ। পিকক।
  • T | ২১ জুন ২০১৭ ১৯:৩৩379646
  • ওরে বাবা, শুদু ছোটরা ক্যানো আজকাল সবাই স্মৃতিকথা লিখচে আর অতীত ভুলছে। যার স্মৃতিকথা নেই তার ভরসা হোয়াটসঅ্যাপ।
  • cb | ২১ জুন ২০১৭ ১৯:০৩379644
  • বেশ কয়েকদিন আগে একটা মিম দেখেছিলাম সেটার কথা মনে পড়ে গেল :)

    ১০-১১ বছরের ছেলেমেয়েরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, "অতীত ভুলে যেতে চাই"

    প্রশ্ন হচ্ছে কি ভুলে যেতে চাইছিস বাপ আমার, বিছানায় হিসু করার কথা?
  • de | ২১ জুন ২০১৭ ১৮:৫২379643
  • আমিও যে সবসময় খুব নজর রাখবার সময় পেয়েছি তা নয়, সেটা একটা বড় অসুবিধে, মানি। কিন্তু, ছোট থাকাকালীন আমি বাড়িতে থাকলে পরেই ইন্টারনেটের কাজ সারতে হবে - এইটে বলতাম। মানে সকাল সাড়ে ন'টার আগে বা সন্ধে সাড়ে সাতের পরে। তখনো যে খুব পাশে বসে থাকতাম এমনও তো নয়। তবুও ঘুরে ফিরে দেখে যাচ্ছি - এমন। কেউ একটা মনিটর করছে, এটা যেন বোঝে। কারণটাও খুবই প্রাঞ্জল করে বুঝিয়েছিলাম, যে ওকে অবিশ্বাস করছি না, কিন্তু ইন্টারনেটের বিভিন্ন বিপদ সম্বন্ধে যেন ও সতর্ক থাকে, তারই চেষ্টা করছি।

    বাচ্চার সঙ্গে বাপ-মায়ের কম্যুনিকেশন যত ভালো হবে, তত বিপদের চান্স কম। এমন একটা সময় এটা, অজস্র এক্সপোজার। আমরাই বিভ্রান্ত হয়ে যাই, ওরা তো কত ছোট! নতুন যে কোন কিছুই যেন বাচ্চা আগে বাবা-মায়ের কাছে বলে, এইটা এনসিওর করা দরকারী।
  • Arpan | ২১ জুন ২০১৭ ১৮:১৪379642
  • মানে একটা আলাদা ইমেল আইডি অ্যাসোশিয়েট করতে হবে।
  • pi | ২১ জুন ২০১৭ ১৭:৪৭379640
  • হুম, যায়।
  • রামরাহা | ২১ জুন ২০১৭ ১৭:৪৫379639
  • প্রোব্যাবলি না। যতদূর মনে হচ্ছে অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে ফ্যামিলি সেফটি এনেবল করে দেওয়া যায়। দেখে বলবো।
  • Arpan | ২১ জুন ২০১৭ ১৭:১৭379638
  • ফ্যামিলি সেফটি সেটিংয়ের ব্যপারটা ভুলে গেছিলাম, কিন্তু তার জন্য আলাদা মাইক্রোসফট অ্যাকাউন্ট বানাতে হবে। উফ্ফ্ফ।
  • রামরাহা | ২১ জুন ২০১৭ ১৭:০৬379637
  • ৭ না, তার পর থেকে সম্ভবত
  • রামরাহা | ২১ জুন ২০১৭ ১৭:০৪379636
  • সাধারণ উইন্ডোজ ৭ এই ফ্যামিলি সেফটি আছে।
  • pi | ২১ জুন ২০১৭ ১৬:৫৮379635
  • ক্যুইক হিলে চাইল্ড প্রোটেক্টর আছে না? আপিসের কম্পে সেটা অন হয়ে কী ঝন্ঝাট!
  • :) | ২১ জুন ২০১৭ ১৬:৫৪379634
  • Arpan | ২১ জুন ২০১৭ ১৬:৫৩379633
  • দ্বিতীয় অপশনটা চাপের। এমনিতেই এখন দূরে স্কুল হওয়ায় পড়াশুনোর সময় কমে গেছে, আর যাতায়াতের ধকলে ক্লান্ত থাকে। কাজেই যখন সময় পায় তখনই এইসব কাজ সেরে নেয়। আর আমাদের যা শিডিউল, তাতে অ্যাটেন্ড করার সময় বা সুযোগও নেই। তার ওপরে তুর্কী নাচন নাচাবার জন্য ছোটোটি তো আছেনই।
  • রামরাহা | ২১ জুন ২০১৭ ১৬:১৫379632
  • সাইট ব্ল্যাকলিস্ট করতে পারো, অথবা একটা লগইন বানিয়ে দাও যেটাতে একটা বিশেষ সময়ে (যেমন আটটার পর) এবং নির্দিষ্ট সময়ের জন্যে ঢোকা যাবে।
  • Arpan | ২১ জুন ২০১৭ ১৪:৪২379631
  • আন অ্যাটেন্ডেড ইন্টারনেট? সে তো ডেস্কটপ খুললেও পাওয়া যায়। আর অনেক সময়ই তো বাড়িতে একা থাকে আর প্রোজেক্ট ওয়ার্ক ইত্যাদির জন্য ডেস্কটপ ইউজ করে। মা বাবা তখন অন্নচিন্তার জন্য দৌড়চ্ছে।

    হ্যাঁ, কিছু সাইট ব্ল্যাক লিস্টিং করে দেওয়া যায় ডেস্কটপ থেকে। সেটাই করে দেব ভাবছি।

    (নিজের বাড়ির কথা কইছি)
  • পুপে | ২১ জুন ২০১৭ ১৪:১৬379630
  • হ্যাঁ ওর মা-কেই জানাবো ঠিক করলাম। ওর মায়ের দিদি-কে (খুকির দিদির মা) জানিয়েছি। তিনি ও কথা বলবেন বল্লেন।

    নেহাত আমার আজ ফেয়ারওয়েল, তাই আমি বেজায় খুশি এবং সেজন্যেই রাহা-দা কে কিছু বল্লুম না। কিন্তু খাতায় টুকে রাখলুম।
  • সিকি | ২১ জুন ২০১৭ ১৩:৪৪379629
  • হুঁ, আমিই ভুল সাজেশন দিয়েছি। দে একদম ঠিক। এইটাই সঠিক রাস্তা।
  • kumu | ২১ জুন ২০১৭ ১৩:১৪379628
  • যা লিখতে যাচ্ছিলাম তা দে লিখে দিল।
    হ্যাঁ,এক্ষুনি ওর মাকে জানাও।
  • de | ২১ জুন ২০১৭ ১২:৪১379627
  • দিদি দিব্বি ম্যাচিওর্ড - চাগ্রী করে, রান্নাবান্না করে কতোরকম - গুছিয়ে সম্‌সার করে - আর কি চাই? ঃ))
  • রামরাহা | ২১ জুন ২০১৭ ১২:২৪379626
  • দিদি ম্যাচিওর্ড এরকম ভয়ানক ধারণা দে-এর হল ক্যামনে?
  • de | ২১ জুন ২০১৭ ১২:০৬379625
  • কোথায় যে কার অভাববোধ আর তার থেকে হওয়া রিঅ্যাকশনই বা কী সেটা বাপ-মায়ের অনেক বেশী ভালো বুঝতে পারার কথা - দাদা-দিদির থেকে। অবশ্য এরকমই যে হবে তারো কোন মানে নেই! যদি দেখা যায় মা এই খবর শুনে প্রপারলি রিয়াক্ট করার মতো ম্যাচিওরড নন, সেক্ষেত্রে দিদি একটু দায়িত্ব নিয়ে কাউন্সেলিং করুক।
  • de | ২১ জুন ২০১৭ ১১:৫৭379624
  • ভয় কেন দেখাবে? বাচ্চা হতে পারে - কিন্তু অন্যায়টা কি করেচে? অন্যায় যদি কারো হয়ে থাকে সেটা তার বাপ-মায়ের তরফে, ক্লাস সিক্সে আন অ্যাটেন্ডেড ইন্টারনেট ব্যবহার করতে দিয়েচেন তো তাঁরাই।

    পুপে - ওর মায়ের সঙ্গে ওকে না জানিয়ে কথা বলো। ওনাকে বলো যে মেয়ের সাথে একটু খুলে কথা বলতে। বাচ্চা মায়ের সাথে এটা শেয়ার করতে পারছে না বলেই তো তোমায় বলচে! এইটুকু বিশ্বাসভঙ্গে কিছু মহাভারত অশুদ্ধ হচ্চে না - বরং বাচ্চাটার ভালো হবে। দরকার হলে মাকে বলো যে তুমি যে এটা জানিয়েচো সেটা ওকে না বলতে। ক্লাস সিক্স বড়োই সেন্সিটিভ বয়েস। মোটেই দেরী কোরো না।

    ক্লাস ফাইভ -সিক্সে ক্রাশ বা বয়ফ্রেন্ড ইঃ খুবই কমন আজকাল। আমার মেয়ের সময় ভুরি ভুরি দেখেচি - ইন ফ্যাক্ট, আমার মেয়ে অভিযোগ করতো যে ওর যে বয়ফ্রেন্ডের দরকার হচ্চে না সে নাকি খালি আমারই জন্য। আমার সঙ্গে কথা বলে বয়ফ্রেন্ডের জন্য আর কিছু বাকি থাকে না! এছাড়াও কারোকে ভালো লাগলে বল্লেই আমি অ্যাতো হ্যা হ্যা হি হি করে ইয়ার্কি দিতাম বলে!
  • সিকি | ২১ জুন ২০১৭ ১১:০৮379623
  • ঠাকুরের লোকশিক্ষা - দিদি ফোঁস করুক, কামড়ায় না যেন।

    মানে, বোনটিকে এই বলে ভয় দেখাক, একদম নির্দয় নিঠুরভাবে, এই মুহূর্তে ওসব মন থেকে এবং ফেসবুকের দেয়াল থেকে মুছে ফ্যালো, ফেসবুকের অ্যাকাউন্ট ওড়াও, নইলে তোর মা-কে গিয়ে সব জানিয়ে দেব। আর এগারো বারো বছর বয়েসে ফেসবুক করাটা আইনত ইল্লিগাল - দরকার হলে আমি পুলিশকে গিয়ে তোর নাম দিয়ে আসব।

    (সত্যি সত্যি মা-কে জানাতে হবে না, জাস্ট - জানাবো, এই ভয়টা দেখালে ছয় ক্লাসের খুকি ভয় পাবে শিওর)
  • পুপে | ২১ জুন ২০১৭ ১০:৪৭379622
  • তবে সিরিয়াসলিই ভাবছি যে খুকির মা-কে জানান উচিত কি না। আজকাল এমন এমন সব ঘটনা কানে আসে ভয় লাগে। কিন্তু সেক্ষেত্রে বিশ্বাসভঙ্গের দায় মাথায় নিতে হবে।

    পাই-দির বলা ঘটনাটা পড়ে আমিও হাঁ!
  • পুপে | ২১ জুন ২০১৭ ১০:৪৩379621
  • বাড়ি এলে শুধু হবে না। ঠেঙ্গিয়ে দমদম যেতে হবে। :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত