এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৬ জুন ২০১৭ ১৪:১৫379530
  • প্রসঙ্গ : বাঙালীর বেনারসি শাড়ি প্রীতি

    বেনারসি শাড়ি বা বিয়েতে নহবত সংযুক্ত সানাই কি বাংলার পুরোনো সাবেকি নবাবী রোশনাইএর টিকে থাকা স্মারক নয়? ওয়াজেদ আলী শাহের সাথে আসা অসংখ্য দর্জি এবং তস্য বংশেরও অনেকটা অবদান থাকা উচিত জর্জেট, মসলিন এ সবের জামা তৈরি হয়ে যাওয়ার পেছনে। ঠাকুর বাড়ির পুরোনোদিনের পুরুষের পোষাকে তো মোগলাই ছাপ স্পষ্ট।ভাষা,শিক্ষা দীক্ষায় ইউরোপ বা ভাটপাড়া প্রবেশ করলেও পোষাক এবং সামাজিকতায় ইন্দো-পারসিক ছাপ রয়ে গেছিল বহুদিন।বেনারসি যা মূলত মুসলমান কারিগরেই বানিয়েছেন তা বেনারস হোক বা ঢাকায়- এই ইন্দো-পারসিক স্মারকের এক টিকে থাকা অংশ। পুরোনো সমাজধারার এই টিকে থাকা স্মারক খুব মজাদার অবয়ব ধারণ করে মাঝেমাঝে। বাঙালী হিন্দু বিয়েতে যে টোপর পরেন তাতে তো বৌদ্ধ স্তূপ একদম জ্বলজ্বল করছে আজও!! স্তূপ,টোপরের ধবনিসাম্যটাও দেখুন!
  • pi | ১৬ জুন ২০১৭ ১৪:০৯379529
  • তখন কি ওনার নাম হবে মাটিশোভন ?
  • রামরাহা | ১৬ জুন ২০১৭ ১৩:৫৮379528
  • তার জন্যে মাটি খুঁড়তে হবে। জানা গেল যেখানে বিলে নং নেই, সেখানে আন্ডারগ্রাউন্ড (বা উল্টোটা)।এবার যেহেতু শোভন এইসব চেয়েছে, তাই শোভনকেই মাটি খোঁড়ার কাজে লাগানো উচিৎ।
  • ## | ১৬ জুন ২০১৭ ১৩:৪০379527
  • সবচেয়ে কাছের ল্যাম্পোস্টটা তুলে নিয়ে আপিসে জমা দিলেই তো হয়!
  • রামরাহা | ১৬ জুন ২০১৭ ১৩:১৯379526
  • থাকে না বলেই শুনলাম, সিইএসসির লোকের কাছে। এদিকে কেএমসির ফর্মে তাই লেখাঃ-(
  • pepe | ১৬ জুন ২০১৭ ১৩:০২379525
  • বিল -এ তো কোথ্থাও লেখা নেই
  • রামরাহা | ১৬ জুন ২০১৭ ১২:৪২379524
  • প্রপার্টি ট্যাক্স সেল্ফ অ্যাসেসমেন্ট জমা দিতে হবে। তার মধ্যে এইটা আছে।
  • pepe | ১৬ জুন ২০১৭ ১২:২৮379523
  • পুরো পাড়ার বিল নাকি? নৈলে ল্যাম্প পোস্টের নম্বর কেন চাই? আর কল্কাতা তে তো undergraound cable
  • রামরাহা | ১৬ জুন ২০১৭ ১২:২৩379522
  • থাকে তো বলছে। কোথায় থাকে সেটাই হল প্রশ্ন। আর যেখানে আন্ডারগ্রাউন্ড সাপ্লাই, সেখানে কি মাটি খুঁড়তে হবে?
  • pi | ১৬ জুন ২০১৭ ১২:২০379521
  • এখন বেনারসীর দাম কেমন ?

    ল্যাম্পপোস্টের আবার নং ও থাকে !
  • রামরাহা | ১৬ জুন ২০১৭ ১২:১৮379520
  • বালুচরী বিষ্ণুপুরের কণিষ্কয় হাজার দুই আড়াই থেকে শুরু হলে ট্রেডার্স এসেম্ব্লীতে সাড়ে চার। সোনামুখীতে আরো কম।

    যাই হোক, এসব ছেড়ে বলুন দিকি সিইএসসি বিলের মধ্যে নিয়ারেস্ট ল্যাম্প পোস্টের নম্বর কেং কোয়ে খুঁজে পাবো?
  • pepe | ১৬ জুন ২০১৭ ১২:০১379519
  • আমারো বাঙ্গালী সিল্ক শাড়ি অনেক বেশি ভাল লাগে
  • pepe | ১৬ জুন ২০১৭ ১২:০০379518
  • অসাধারণ লেখা, এতোদিন কেন পড়িনি ঃ(
  • pi | ১৬ জুন ২০১৭ ১১:৫৫379517
  • বালুচরীর দাম কেমন ? শাড়ি হিসেবে বালুচরী আমার অনেক বেশি সুন্দর লাগে।
  • pi | ১৬ জুন ২০১৭ ১১:৪৩379516
  • অনাগ, ধন্যবাদ। অদ্রীশদার লেখা নিয়ে যত চর্চা হয়, ভাল।

    বাদল সরকারের বইটা বোধহয় বইঠেকে আছে।
  • pepe | ১৬ জুন ২০১৭ ১১:৩৭379514
  • বেনারসী শাড়ির দাম বেশি বলে হয়ত status symbol হিসেবে। আমার নিজের ঐ জরি দেওয়া শাড়ি ভিষণ বাজে লাগে কিন্তু বিয়ে বৌভাত সবে ঐ পড়ে সং সাজতে হয়েছিল
  • anag | ১৬ জুন ২০১৭ ১১:৩৭379515
  • ওহ - অশেষ ধন্যবাদ, পাই।
  • pi | ১৬ জুন ২০১৭ ১১:২৬379513
  • আচ্ছা,এই পোস্টটার কী উত্তর?

    'বাংলায় উচ্চবিত্তের বিয়ে বা বৌ ভাতের অনুষ্ঠানে বেনারসী শাড়ির এই এক চেটিয়া প্রধান্যর শুরু কবে থেকে? কারণ ই বা কী?

    বেনারসীর সমতুল্য বাংলার কোনো শাড়ি কী অনাদের কন্যাদের মন পেতে ব্যার্থ?

    বালুচরি, স্বর্ণচরি, উন্নত রেশমী সুতোয় বোনা বাহারী নকশা করা শাড়ি অথবা সুতি কাপড়ে বোনা নীলাম্বরী কি বিয়ের বাজারে অচল?'
  • I | ১৬ জুন ২০১৭ ১০:০৪379511
  • আমার মনে নেই। পাই কিম্বা ইশান বলতে পারবে।
  • anag | ১৬ জুন ২০১৭ ০৯:২৯379510
  • আই, প্রথম লেখাটার কোনো পয়েন্টার আছে?
  • I | ১৬ জুন ২০১৭ ০০:১১379509
  • অদ্রীশ বিশ্বাসকে আমি চিনতাম না।ওঁর
    একটাই লেখা পড়ে মুগ্ধ হয়েছিলাম-সীমান্ত,কাঁটাতার আর শরণার্থীদের নিয়ে সেই লেখার ভাষা আর অজস্র কবিতার ব্যবহার আমার কেন জানি না কোমল গান্ধার এর কথা মনে পড়িয়ে দেয়। কোনো তেমন যুক্তি নেই। হয়তো তখন আসলে মনে পড়ে নি, এখন পড়েছে।আর আমি এখনকার মনে পড়াটা সেইসময়কার অতীতের ওপর চাপিয়ে দিচ্ছি।

    কিন্তু কথা সেটা নয়। আমি অদ্রীশকে চিনতাম না,যেমন করে ইশান,কেসি,অক্ষদা চিনত,মনোত্তমার খবর রাখতাম না, ভাষানগর নিয়ে জড়িয়ে ছিলাম না,হাংরিদের সাথে অদ্রীশের নৈকট্য জানতাম না; সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরি বাড়িতে রয়েছে,একবার পড়ে আর ভালো লাগে নি-ভালো লাগলেও খেয়াল করতাম না সে বইয়ের সম্পাদক অদ্রীশ বিশ্বাস। না,কথা সেসব নয়। আমার থেকে বছর তিনেকের বড় একজন মানুষ,ফেসবুক খুললে যাঁর ছবি দেখতে পাচ্ছি,হাসছেন,খুব প্রাণবন্ত সেই হাসি-হঠাত করে সব ছেড়েছুড়ে চলে গেলেন।কেমন হাড় শিরশির করে উঠল।মনে হল,আমিও হতে পারতাম।কেন জানি না, এটাই মনে হল।এখন শুনছি, সিগন্যাল ছিলই।কেউ কি ছিলেন না হাত ধরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মত?
    কোনো অভিযোগ নয়,আমি অভিযোগ করবার কে ই বা,শুধু এমন হলে আমার একাডেমির সামনের বর্ষাভেজা কাঠগোলাপ গাছটার কথা মনে পড়ে যায়,অন্য একজন এরকম মানুষের কথা মনে পড়ে যায়,তার পায়ের ওপর টুপটুপ করে বৃষ্টিভেজা কাঠগোলাপের ফুলেরা ঝরে পড়ছিল। একাডেমিকে এত মৃত্যুময় কখনো মনে হয় নি এর আগে।

    আর যখন শরীর ঠিক জুতে থাকে না,আর অদ্রীশের খবর আসে,তখন জীবনের ওপর সব কনফিডেন্স চলে যায়।হাড় শিরশির করলেও টের পাই না।আদ্ধেক শেভ করে মনে হয়,বাকিটুকু না করলে কেমন হয়? কী এসে যায়!
  • sm | ১৫ জুন ২০১৭ ২২:০৯379508
  • আজ বাংলাদেশ কে কোহলি আর রোহিত পুরো আব্বুলিশ করে দিলো! কোহলির এক একটা ড্রাইভ যেন সাগর ছেঁচা মুক্ত! বাংলাদেশ টিম এখন ভালো করে শপিং করুক।বিলেতের ওয়েদার টাও বেশ তাজা আছে।
    এখন ল অফ এভারেজ কে কচি করে পকেটে পুরে, পাক ভাই দের আবার ফাইনালে হারাতে হবে।
    জয় হিন্দ।
  • kumu | ১৫ জুন ২০১৭ ০৯:৪৮379506
  • অদ্রীশ বিশ্বাস বাদল সরকারকে নিয়ে চমৎকার লিখেছিলেন।
  • anandaB | ১৪ জুন ২০১৭ ২৩:৫৫379504
  • গতকাল রাত্রে আন্দাজ পেয়েছিলাম, ভেবেছিলাম গুজব

    মেনে নিতে কষ্ট হচ্ছে
  • pi | ১৪ জুন ২০১৭ ২৩:৫৪379503
  • নিকটাত্মীয় ছাড়া লাশ আর কাউকে দেয়না, এই আইন আছে?
  • pi | ১৪ জুন ২০১৭ ২৩:৫২379502
  • এই পরিণতি মেনে নেওয়া খুব চাপের। কাগজে খবরটা যেভাবে দিয়েছে, এর থেকে বেশি কি ওঁকে নিয়ে কি লেখা যেত না ?
    এদিকে পড়লাম, 'অদ্রীশ বিশ্বাস শুয়ে আছেন লাশকাটা ঘরে। এখনও কেউ ওর দেহ নিয়ে যেতে আসেননি। '
    এভাবেই শুয়ে থাকবেন ?
  • h | ১৪ জুন ২০১৭ ২৩:২৩379501
  • সে কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত