এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ২৬ মে ২০১৭ ২৩:১৮378990
  • :)))))
    আচ্ছা, পোস্ত নামক সিনেমাটিও কি নানা সম্ভাবনায় পরিপূর্ণ?
  • Atoz | ২৬ মে ২০১৭ ২১:৫৬378989
  • শূর্পনখা শার্পশুটার্স !!!!!।
    ঃ-)
    অপূর্ব !!!!!
  • Emon Muyil | ২৬ মে ২০১৭ ১৮:১৯378988
  • লর্ড অব দি রিংসে কেউ প্রকৃতির ডাকে সাড়া দেয় নি না?
  • a | ২৬ মে ২০১৭ ১৭:৫৪378987
  • দ কি আমাকে বল্লেন? আমার নাম অয়ন, এখানে বেনামে বা কারুর ফেক হিসাবে পোস্ট করিনি, সেটাই জানানোর ছিল?
  • de | ২৬ মে ২০১৭ ১৬:২৫378986
  • আরেক অম্বিকেশ কেস!
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ২৬ মে ২০১৭ ১৬:১৯378985
  • অ, এই সুদেষ্ণাদেবী তো সেই যাঁর স্ক্রীণশট বেরিয়েছিলো - what kind of barbarians throw bricks at police ইত্যাদি বলে...
  • T | ২৬ মে ২০১৭ ১৫:৫৮378984
  • এই দুই পুলিশ কন্যা america নিবাসী। অনেক কষ্ট করে, রক্ত ঘাম পায়ে ফেলে, DA বিহীন মাইনে তেদুই মেয়েকে অফিসার বাবা USA পাঠিয়েছেন। হারামের কোন কারবার নেই
  • সিকি | ২৬ মে ২০১৭ ১৫:৪২378983
  • সাইবার ক্রাইমে প্রথমেই ডিভাইসটি বাজেয়াপ্ত করে নেওয়া হয়। নিশ্চয়ই কোনও কারণ হ্যাজ, আমি বুঝি নি যদিও। মানে কেউ কোনও মেল বা পোস্ট ইত্যাদি করলেও, সেটা থোড়ি ডিভাইসের হাডি-তে থাকবে।
  • T | ২৬ মে ২০১৭ ১৫:৪০378982
  • মোবাইল বা ল্যাপটপ বাজেয়াপ্ত কেন? আশ্চর্য!
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ২৬ মে ২০১৭ ১৫:১৪378981
  • এতেই বা সাইবার ক্রাইম কোথা?
  • -- | ২৬ মে ২০১৭ ১৪:৫২378980
  • ঋদ্ধ চৌধুরী
    --------------
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=32005&boxid=161143506

    পৃষ্ঠার একেবারে ডান দিকের কলামে মাঝখান থেকে নীচের দিকে।

    তবে কাগজটা 'এই সময়' !
  • T | ২৬ মে ২০১৭ ১৪:২২378979
  • তার জন্য সাইবার ক্রাইম কিভাবে হতে পারে। পালটা মামলা করা উচিত মহিলার বিরুদ্ধে।
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ২৬ মে ২০১৭ ১৪:১৯378978
  • ছবি দিয়ে, পেটানো কনডেম করে।
  • de | ২৬ মে ২০১৭ ১৩:৫৫378977
  • গণবিবাহো- গণষষ্ঠী - মদন্দা ফর্মে তো!! শুধু বৌয়েরা বাদ গেলো -
  • de | ২৬ মে ২০১৭ ১৩:৫৩378976
  • ওয়াহ্‌ মামু!! খুব ভালো হয়েচে -

    টি র প্রশ্নটা আমারো -
  • T | ২৬ মে ২০১৭ ১৩:৪৬378975
  • কি লিখেছিল পোস্টে?
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ২৬ মে ২০১৭ ১১:২৭378973
  • এদিকে ফেসবুকে আইপিএস অপরাজিতা রাই (যিনি সাংবাদিক পেটানোয় লীড দিয়েছিলেন ২২ তারিখ) কে নিয়ে পোস্ট দেওয়ায় (এই বিষয়েই পোস্ট, অপরাজিতা রাইকে ট্যাগ করা ছিলো) সল্লেকের ঋদ্ধ-এর নামে সাইবার ক্রাইমের মামলা হয়েছে। কালকে তুলে নিয়ে গেছিলো, ল্যাপটপ/মোবাইল সীজ করেছে।
  • d | ২৬ মে ২০১৭ ১০:৫৪378972
  • হ্যাঁ হীরাভতে অলরেডি ফেক ভিডিওর লিঙ্ক পড়ে গেছে দেখে আমি এইটাও দিয়ে এলাম।
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ২৬ মে ২০১৭ ১০:৫১378971
  • মামুর এইটা হুল্লাট হয়েছে, কোনো কথা হবেনিকো।

    বিশেষ প্রতিবেদনঃ মিছিল বহু আগে মিটে গেছে। কিন্তু রাত বারোটায়ও ফোটোশপ সেলে গিয়ে দেখা গেল, ওভারটাইম চলছে। এক মধ্যবয়স্ক 'আইটি-গাই' একদিকে ল্যাপটপ নিয়ে বসে। স্ক্রিনে দেখা যাচ্ছে, একটা গাড়ি দাউ-দাউ করে জ্বলছে। কপি-পেস্ট করে সেটাকে দশটা গাড়ি করে দেবার চেষ্টা চলছে। অতি উৎসাহে একজন বললেন, সামনে রাজ্যসভাপতিকে পেটো-হাতে দাঁড় করিয়ে দেওয়া যায়না? কিন্তু লালবাজারের লক্-আপে সভাপতি তো বসে, আইটি-গাই কিছুতেই তাঁকে দাঁড় করাতে পারলেন না। পরিকল্পনা বাতিল হল। সেই দেখে নেতৃস্থানীয় একজন আক্ষেপ করছিলেন, ফিদা হুসেনকে তাড়িয়ে দেওয়ার আগে, যদি একটু ট্রেনিং দিইয়ে নেওয়া যেত।

    অন্যদিকে টেবিলের সামনে একদল তাজা যুবক। গতকালই তাঁরা সিপিএমের মিছিলের ছবির লাল পতাকাকে ফোটোশপে গেরুয়া করে দিয়ে আইটি সেলের তারকা হয়েছেন। কাছে যেতে দেখা গেল এক পথ-দুর্ঘটনায় নিহতের ছবিকে মিছিলের উপর মসজিদ থেকে বোমাবর্ষণে আহতের ছবিতে পাল্টে দেওয়া হচ্ছে। মৃত শরীরের ছবিতে বিশেষ কিছু বদলানোর নেই, শুধু আধখোলা শার্টের পকেটে একটা পদ্মফুলের ছবি লাগিয়ে দেওয়া হচ্ছে। মুখ-টুখ না বদলালে ধরা পড়ে যাবেননা? ল্যাপটপ থেকে মুখ না তুলেই যুবক বললেন, অত সময় কই দাদা? টিভি-গুলো সমানে ফুটেজ ছাড়ছে। পাল্লা দিতে হোবে না?

    পাশের ঘরেই মেয়েদের জটলা। নেত্রীদের ছবি নিয়ে সেখানে কাজ চলছে। ইনচার্জ মোটা মহিলা হাসিখুশি। নাম প্রকাশ না করার শর্তে অনেক কিছু বললেন। মেয়েদের আলাদা ঘর কেন? প্রশ্নের উত্তরে জানালেন মেয়েদের ব্যাপারটা আমরা বিশেষ করে হ্যান্ডল করি। মেয়েদের উপর অত্যাচার, বা মেয়েদের রুখে দাঁড়ানোর একটা আলাদা মার্কেট ভ্যালু আছে তো, সেটা আমরা অন্যদের থেকে অনেক ভাল কাজে লাগাই। সেই কারণেই আমাদের এই আলাদা শূর্পনখা শার্পশুটার্স বাহিনী। দেখে যান, কেমন কাজ চলছে।

    ভিতরে গিয়ে দেখা গেল, ছাতা-হাতে রাস্তার উপর শয্যাশায়ী এক নেত্রীর ছবির উপর কাজ চলছে। কয়েকজন হাতের ছাতাকে বদলে রকেট বোম বানানোর আপ্রাণ চেষ্টা করছেন। কাজ কতদূর? জিজ্ঞাসা করায় টেবিলের ওপাশ থেকে অসন্তোষের গুঞ্জন উঠল। এক মহিলা বললেন, হাতে রকেট দিয়ে কী হবে, মুখের অবস্থাটা দেখুন, মনে হচ্ছে পরীক্ষায় ফেল করেছে। এই চেহারায় হাতে মিসাইল কীকরে ধরাই বলুন তো। কলেজ ছাত্রী এক তরুণী ঝাঁঝিয়ে উঠলেন, জলের ধাক্কায় এই অবস্থা। এখন ছবির নাম কী দেব? ছাতা মারতে জলকামান?

    অন্যদিকে আরেকদল বসেছেন্, অন্য এক নেত্রীর পাগড়িকে হেলমেটে বদলানোর কাজে। সেখানে অসন্তোষ নেই, বরং উৎসাহেরই বহিঃপ্রকাশ দেখা গেল। একজন ইনচার্জকে জিজ্ঞাসা করলেন, হেলমেটকে বাংলায় কী বলে? অস্ত্র না শস্ত্র? সেই অনুযায়ী ছবির নাম হবে দ্রৌপদীর অস্ত্রধারণ, কিংবা শস্ত্রবরণ। হেলমেটকে এর কোনোটাই বলা যায় কিনা সন্দেহ, কিন্তু ভুল হোক বা ঠিক, ক্ষোভ থাক বা উৎসাহ, কারোরই গলার আওয়াজে কোনো ক্লান্তি নেই। শুনে বোঝার উপায় নেই, যে মধ্যরাত পেরিয়েছে। ক্ষোভ বিক্ষোভ, হতাশা সত্ত্বেও সব মিলিয়ে গোটা দপ্তরে কাজের কোনো শেষ নেই। প্রতিদিনের মতই রাত বারোটাতেও পুরোদমে কাজ চলছে, ভারতীয় ফোটোশপ সেন্টারে।
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ২৬ মে ২০১৭ ১০:৪০378970
  • হল না।

    তারা কি ফিরিবে আআআআআআআআআআআআআআআআআর
    তারা কি ফিরিবে আর এই সুপ্রভাত...

    এভাবে লিখতে হবে। সবিতাব্রত স্টাইল।
  • aranya | ২৬ মে ২০১৭ ০৮:৫২378969
  • গুড লাক
  • pi | ২৬ মে ২০১৭ ০৮:৫১378968
  • হুম।
  • aranya | ২৬ মে ২০১৭ ০৮:৪৫378967
  • পাই, ভেলোর?
  • pi | ২৬ মে ২০১৭ ০৮:৪০378966
  • ভলভোতে বেশ ভাল সিট পেয়েছি। মাথার উপরে পপিন্স, পোলো, জেমস বৃষ্টি হয়ে চলেছে। কার ব্যাগ খুলে পড়ছে জানিনা, ক্লেইম করতে না এলেই ভাল।
    কিন্তু আমার তো আবার চকোলেট টকোলেট বারণ ঃ(
  • aranya | ২৬ মে ২০১৭ ০৮:৩৭378965
  • আর একটা গান-ও হন্ট করে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা -

    'সব কটা জানালা খুলে দাও না
    ওরা আসবে, চুপি চুপি
    যারা এই দেশটাকে ভাল বেসে দিয়ে গেছে প্রাণ ..'
  • aranya | ২৬ মে ২০১৭ ০৮:৩১378964
  • ধন্যযোগ ডিডি-দা, সিকি
  • সিকি | ২৬ মে ২০১৭ ০৮:২৫378963
  • তাতে কী আছে? আমি সেইটা লিখে দিচ্ছি যেটা ডিডিদা বা ঈশান লেখে নি।

    মুক্তিরো মন্দিরো সোপানোতলে
    কতো প্রাণ হল বলিদান,
    লেখা আছে অশ্রুজলে।
    কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
    বন্দীশালার ঐ শিকল ভাঙা
    তারা কি ফিরিবে আর সুপ্রভাতে
    কত তরুণ অরুণ গেছে অস্তাচলে।
  • ঈশান | ২৬ মে ২০১৭ ০৮:১৬378962
  • ডিডিদার কোনো কান্ডজ্ঞান নেই। এই একটাই কবিতা আমি জানতাম। আমাকে লেখার কোনো চান্স দেওয়া হলনা।
  • dd | ২৬ মে ২০১৭ ০৮:১৩378961
  • যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
    এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
    সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি
    যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
    মৌন মলিন মুখে জাগালো ভাষা
    আজ রক্তকমলে গাঁথা
    আজ রক্তকমলে গাঁথা মাল্যখানি,
    বিজয়লক্ষী দেবে তাঁদেরি গলে
    মুক্তির মন্দির সোপান তলে।।।কত প্রাণ হলো বলিদান,
    লেখা আছে অশ্রুজলে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত