এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kumu | ২১ এপ্রিল ২০১৭ ২০:২৩377790
  • দে বিসর্জন কোথায় দেখলে?হলে?
    সবচেয়ে মজা হল রব আবীরকে কিসব উপদেশ টাইপ দিয়েচেন।
    রব আসবেন শুনে একবার বইমেলা ছেড়ে চলে গেছিলাম।
  • pi | ২১ এপ্রিল ২০১৭ ২০:২২377789
  • আহা, অমন করে বলতে নেই। বলো, আবীর হল জয়ার বেলজিয়ান গ্লাসের আয়নার প্রতিফলক। গাল দিতে চাইলে নাহয় ক্ষয়ে যাওয়া প্রতিফলক বললে।

    সাহেব বিবি গোলাম কেমন হয়েছিল ?
  • de | ২১ এপ্রিল ২০১৭ ২০:১৭377788
  • খুবই কম উমেশ - হা পিত্যেশ করে বসে থাকি! সেই সাহেব-বিবি-গোলামের পর এইটে এলো। লুরুতে অনেক বেশী আসে। আসলে বম্বেতে বাংলা সিনেমা এলে পুরো হল ফাঁকাই থাকে প্রায়। জুলফিকর দেখেছিলাম মোট চারজন। পাঠাবেই বা কেন মুভি!
  • umesh | ২১ এপ্রিল ২০১৭ ২০:১৩377787
  • দে, এখন কি আবার বাঙ্গলা সিনেমা বোম্বে তে রিলিজ হচ্ছে?
  • de | ২১ এপ্রিল ২০১৭ ১৯:৫৬377786
  • বাবাগো, পাই - ক্ষী রিভ্যু বেগমজানের -

    আমি দেখতে যাচ্ছি না - একই মুভি দুবার করে দেখার কোন ইচ্ছে নেই।
  • de | ২১ এপ্রিল ২০১৭ ১৯:৫২377785
  • জয়াকে খুবই সুন্দর লেগেছে দেখতে - অভিনয়ও খুবই ভালো - কিন্তু কৌশিক গাঙ্গুলি স্ক্রীনে এলে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না, এমন অভিনয়! লামাকেও ভালো লেগেছে। আবির ভদ্রলোক এই ছবির উইকেস্ট পয়েন্ট। খুবই দূর্বল অভিনয়!

    আর বাংলাদেশের সবুজ মাঠ-ঘাট, দুকূল ছাপানো নদী - দেখে কী আরাম চোখের!

    রবন্দ্যোর লেখা দেখলেই পালিয়ে যাই, পড়িই না!
  • avi | ২১ এপ্রিল ২০১৭ ১৯:৩৬377784
  • দেখারই তো সুযোগ নেই এখন, দেখলে লিখতে হবে। আর আহ্‌সান তো অনেক দূরের কথা, জয়াকে যে জোয়া লেখেন নি কেউ, সেই অনেক।
  • pi | ২১ এপ্রিল ২০১৭ ১৯:২৩377783
  • ওনার এইসব লেখা নিয়ে একটা লেখা নামালে বেশ হত। এই টি, অভি এরাই দিব্ব লিখতে পারত।

    ওদিকে, রজিত কাপুরকে দেখতে ইচ্ছে করছে কিন্তু এক তো রাজকাহিনি দেখার বিদঘুটে অভিজ্ঞতা রিপিট করার রিস্ক নিতে পারছিনা, তারপর আবার এইরকম সব রিভ্যু !
    https://www.filmcompanion.in/article/begum-jaan-movie-review-rahul-desai

    টি, নেতাই, অভি, এরা বেগমজানের রিভ্যু তো লিখতে পারে !
  • আহেম | ২১ এপ্রিল ২০১৭ ১৯:১৯377782
  • সুড়সুড়িমূলক অ্যাংগল বাদ দিলেও আরেকটা কথা না বলে পারছি না।

    ওই ভদ্রমহিলা নিজের নাম জয়া 'আহ্‌সান' লেখেন। ১ মিনিট ৩৭ সেকেন্ড ট্রেলারে ক্রেডিটেও বাংলা হরফে তাই লেখা আছে। যদিও পব এর সাংবাদিক/লেখকদের এসব সেন্স খুবই কম, তবু বলে গেলাম ওরা কী বাংলা হরফ পড়তে পারেন না?

    নাকি প্রতিবেশী দেশের লোকেরা নিজের নামের বানান কী ভাবে লিখবেন সেখানেও আবাপস্টাইলে বা স্রেফ উদাসীনতা বশত অন্যরকম লিখতেই হবে?
  • avi | ২১ এপ্রিল ২০১৭ ১৮:৫৭377781
  • ওই প্রতিদিনের রোববারে বেরিয়েছিল যদ্দূর মনে হয়। সে এক অলৌকিক লেখা। উড়ালপুলের ললিত ভাঁজ, নীল সাদা আভরণ, চিকন গতিরেখা সব মিলিয়ে সে যাকে বলে যশোবন্ত দারোগা, রোমহর্ষক ডিটেকটিভ নাটক। আমার কাছে সেভ করাও ছিল পাতাটা, কিন্তু এখন আর কোত্থাও খুঁজে পেলাম না। :(
  • pi | ২১ এপ্রিল ২০১৭ ১৮:৪৪377780
  • বাপ্স ! এগুলো নির্মল আনন্দে জমিয়ে রাখতে হয় তো ! মনখারাপের দিনগুলো অন্ততঃ কিছুটা ভাল কাটে !
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২১ এপ্রিল ২০১৭ ১৭:৫২377779
  • উনি পেয়েছিলেন না ফ্লাইওভার পেয়েছিলো সেটা ডিবেটেবল। তার পরেই ফ্লাইওভার ওয়ানওয়ে হয়ে যায়, এখনো পুরো ফাংশনাল নয়।
  • T | ২১ এপ্রিল ২০১৭ ১৭:৪২377778
  • অ্যাদ্দিন পরে লিঙ্ক খুঁজে পাওয়া মুশকিল। মোদ্দা ব্যাপার হ'ল যেদিন পরমা উড়ালপুল উদ্বোধন হ'ল, সেদিন উড়ালপুলের অপরূপ প্রাকৃতিক বিস্তৃতি দেখে ওঁর শরীরে ফের যৌবন ডাক দিয়েছিল। তাতে উনি সাড়াও দেন এবং কাগজে লিখেও ফেলেন। ফলে পৃথিবীর ইতিহাসে 'লিঙ্গ সংবেদনশীলতা'র চর্চা সেদিন সর্বোচ্চ বিস্তৃতি লাভ করে।

    কিরম ব্যথা পেয়েছিলেন তা অবশ্য শ্যামলাল জানে।
  • pi | ২১ এপ্রিল ২০১৭ ১৬:১৪377777
  • কোন মহিলা ? জয়া ?

    আর উড়ালপুলটা কী কেস ? পড়তে মুঞ্চায়।
  • b | ২১ এপ্রিল ২০১৭ ১৫:৫৭377776
  • ভাগ্যিস উড়ালপুলকে কিছু করতে যান নি। গিনেস বুকেও কুলোত না।
  • pepe | ২১ এপ্রিল ২০১৭ ১৫:২৭377775
  • আমার আবার এই মহিলা কে দেখলে স্রিজিত এর বোন মনে হয়
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২১ এপ্রিল ২০১৭ ১৫:২৬377774
  • ওটা অভিশাপই লিখেছিলুম অজ্জিনালি। এখানে ভুল করে শত্রু হয়ে গেছে। পাখির চেয়েও বড় বোঝানোই উদ্দেশ্য ছিলো।
  • j | ২১ এপ্রিল ২০১৭ ১৫:২৫377773
  • যে যা বলে বলুক আর যে আসে আসুক ......দিকে দিকে প্রচারিত হওয়া "ছাগল থিওরির" জনক পিটিদা

    ©
  • T | ২১ এপ্রিল ২০১৭ ১৫:২১377772
  • হ্যাঁ মাইরি, উড়ালপুল দেকেও ওঁর বেগ উঠেছিল। এই ভদ্রলোক আদ্যন্ত খোরাক।
  • T | ২১ এপ্রিল ২০১৭ ১৫:১৭377771
  • এ কন্ট্র্যাডিকশন আমিও বোধ করিচি। অঙ্কটা ত্রৈরাশিকে মিলবে না, ভগ্নাংশে মিলতে পারে। :)
  • avi | ২১ এপ্রিল ২০১৭ ১৫:০৬377770
  • সভ্যতার শত্রু যে খুশি হোক, সভ্যতার অভিশাপ না হলেই হল।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২১ এপ্রিল ২০১৭ ১৫:০৫377769
  • এই মার্কেটে দুটো রিয়েলাইজেশন হইচে, কিন্তু তাতে কনট্র্যাডিকশন আছে।

    (১) ফেসবুক আর হোয়াটস-অ্যাপ হল সভ্যতার আসল শত্রু
    (২) দুনিয়ায় যে এত রঙ/গোত্রের ছাগল আছে, সেইটা জানানোর জন্যে জুকারবার্গ সমস্ত মানুষের ধন্যবাদের যোগ্য।

    এইবার টি একটা অঙ্ক কষে মিলিয়ে দাও দিকি।
  • avi | ২১ এপ্রিল ২০১৭ ১৫:০২377768
  • ওঁর যে শুধু নায়িকা দেখে এরকম মনে হয়, তাই নয়, সদ্যনির্মিত উড়ালপুল দেখেও হয়, নজির আছে।
  • T | ২১ এপ্রিল ২০১৭ ১৫:০১377767
  • থট ট্রান্সলেটর। তায় ফেসবুক। হুঃ, ঘরে নেই নুন, ছেলে মিঠুন।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২১ এপ্রিল ২০১৭ ১৪:৫৮377766
  • এইটা একটা হাইট জিনিস হবে। ধরুন কাউকে চাঁটি মারতে ইচ্ছে হল, ভাবলুম, সে লোক যেখানেই থাকুক না কেন একটা পেল্লায় চাঁটি ফীল করলো - ধরতেও পারবে না কে তাকে কেলিয়ে দিলো।
  • pi | ২১ এপ্রিল ২০১৭ ১৪:৫২377765
  • আরে এরকম কিছু হোক তো সেই কবে থেকে চাওয়া ! সত্যি সম্ভব !!

    ওদিকে বিসর্জন দেখার ইচ্ছে আছে খুব। কিন্তু এটা পড়ে সেদিন ..., মানে এটাকে আশা করি রিভ্যু বলে চালানো হয় না ? তবে ইনি কি প্রায় সব নায়িকাকে নিয়েই একমাত্র ইনিই ওনার জীবনে এই সব অনুভূতি টুতি এনে দিলেন লিখে থাকেন ?

  • dc | ২১ এপ্রিল ২০১৭ ১৪:২৩377764
  • পাই ম্যাডামের জন্য ফেবু আনছে থট ট্রান্সলেটার। কথা বলতে হবেনা, চিন্তা করলেই অন্যরা শুনতে পাবেঃ

    https://www.inverse.com/article/30530-facebook-brain-implant-language
  • pi | ২১ এপ্রিল ২০১৭ ১৩:৫৬377763
  • থ্যংকু, থ্যাঙ্কু। হ্যাঁ, এরকমি নিয়ে নি তাহলে।

    অভি, ফিসফিসানি একেবারে বারণ, ওতে বেশি চাপ পড়ে বলেছে। কিন্তু আমি দেখছি, বেশ আস্তে বললেও লাগছে। কোনটা ঠিক, সেজন্যই এখানে ভালো ভয়েস থেরাপিস্ট খুঁজছিলাম।

    আর গলা অসম্ভব শুকিয়ে যাচ্ছে, যেটা ওরা বারবার আভয়েড করতে বলেছে, নইলে আরো ক্ষতি হয়ে যাবে বলে। ওষুধ, ডায়েটে এত রেস্ট্রিকশন করেও, এত্ত জল খেয়েও দেখি শুকিয়েই যাচ্ছে, ভীষণভাবে। এটা দেখি এখানে এলে হয়, ওখানে ছিলাম, বাইরে খাওয়াদওয়া, তাও এমন হয়নি। এখন কীকরে যে খুঁজে বের করি, কেন হয়। হয়তো ওটা থেকেই এরকম হয়ে গেল।
  • avi | ২১ এপ্রিল ২০১৭ ১৩:৪৯377762
  • পাইদি, ওই আস্তে কথা বলা মানে কিরকম সেটা কিন্তু ডাক্তার বা স্পিচ থেরাপিস্টের কাছে দেখে নিও। ফিসফিস করে কথা বললেও অনেক সময় ভোকাল কর্ডে ভালো চাপ পড়ে। মাঝের ফ্রিকোয়েন্সি গুলো সুবিধাজনক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত