এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২১ এপ্রিল ২০১৭ ১১:২২377759
  • "বিসর্জন" দেখলাম। কৌশিক গাঙ্গুলীর কি অসাধারণ অভিনয়!!!

    সেই সঙ্গে কালিকাপ্রসাদের গান - শুধু চুপ করে শুনতে হয়!

    খুবই ভালো লাগলো -
  • pi | ২১ এপ্রিল ২০১৭ ১১:১৪377758
  • মেগাফোন না, ছোটখাটো জিনিস যা ব্যাগে নিয়ে ঘোরা যায় আর কি।
  • pi | ২১ এপ্রিল ২০১৭ ১১:১৩377757
  • সবাইকেই আবারো অনেক থ্যাঅংকু, সব ইনফোর জন্যেই।

    আরেকটু সাহায্য করতে পারেন কেউ ? কোন পোর্টেবল ছোট মাইক্রোফোনের মত কিছু হয় ? ব্যাটারিতেও চলবে, মানে তার টার লাগবেনা ? আম্প্লিফায়ার অবশ্য ছোট কিছু হয় টয় জানিনা। খুব আম্প্লিফিকেশন চাইনা। খুব আস্তে কথা বললে মোটামুটি একটু দূরের লোকের কাছে অডিবল করে দেবে, আর কখনো একটু বেশি অডিয়েন্সের জন্য, এরকম কিছু কিনতে পাওয়া যায় ?
  • Du | ২০ এপ্রিল ২০১৭ ২২:০৭377756
  • ভালো লাগলে আর রিভিউ নেই তাই না? ঃ)
  • নেতাই | ২০ এপ্রিল ২০১৭ ১৬:৪৯377755
  • হা হা। আমি বহুত আগেই দেখে নিয়েছি।
  • Arpan | ২০ এপ্রিল ২০১৭ ১৬:২১377754
  • অ্যাদ্দিন পরে দেখলি?
  • T | ২০ এপ্রিল ২০১৭ ১৪:৫৯377753
  • জনতা 'দম লাগাকে হেঁইসা' সিনেমাটা রেকো করে গেলাম। কী দারুণ সিনেমাটোগ্রাফি আর অভিনয়। এ তো তুখোড় পুরো।
  • kumu | ২০ এপ্রিল ২০১৭ ১৩:১৯377752
  • উইকিপিডিয়া বলছে
    "Deepa (hindi : दीपा) is a Hindu/Sanskrit Indian popular feminine given name, which means "lamp" and "light".
    তাহলে ঠিকই আছে।
  • avi | ২০ এপ্রিল ২০১৭ ১১:২২377751
  • সরকারবাবু আর নেই তো আবাপে।
  • মানে | ২০ এপ্রিল ২০১৭ ১০:০৯377750
  • অভীক সরকারের ইসে। ওখান থেকে হাই লুমিনিসেন্স এনলাইটেনমেন্ট বের হয়।
  • kumu | ২০ এপ্রিল ২০১৭ ০৮:৩২377749
  • আজকের আনন্দবাজার
    "দীপা জ্বালিয়ে ভারতীয় জিমন্যাস্টিক্স দলে তিন বঙ্গকন্যা"

    দীপা কথাটির অর্থ কী?
  • kumu | ২০ এপ্রিল ২০১৭ ০৮:১৬377748
  • এজেড,তিতির- অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

    ক্ষীরসন্দেশগুলো শ্যামলদাকে দিলাম।আর দুটো কচুরি।বাকি কচুরিগুলো আমার।
  • SKM | ২০ এপ্রিল ২০১৭ ০৩:৫৭377747
  • Pi
    Try also google search and compare what Dr is telling. I had throat problem last year. kintu tomar moto noy. Many foods used to struck in throat and had to vomit. green cabbage to juice korae khetam (around 100 cc). I got cured within two months. Did not take any acidic type food(including fruits) during that time. Wish you all the best.
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৭ ২৩:৫১377746
  • কুমুদি, তোমাদের জন্য অনেক অনেক অনেক শুভেচ্ছা। তোড়া তোড়া গোলাপ। রজনীগন্ধা। প্লেট প্লেট কচুরি। বাক্স বাক্স ক্ষীরসন্দেশ।
    ঃ-)
  • lcm | ১৯ এপ্রিল ২০১৭ ২১:২৬377745
  • পাইঃ কথাকম
    কুমুঃ লেখাবেশি
    কুমু-শ্যামলঃ ভাববেশি
  • kumu | ১৯ এপ্রিল ২০১৭ ২১:২৩377743
  • কেকে,অশেষ ভালবাসা নিও।
  • Titir | ১৯ এপ্রিল ২০১৭ ২১:২৩377744
  • কুমুদি ও শ্যামলদাকে ছত্রিশতম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন।
    উনিশে এপ্রিল নিয়ে আস্ত একখানা সিনেমা হয়ে গেল!
  • dc | ১৯ এপ্রিল ২০১৭ ২১:২০377742
  • মাস্টারকার্ডের একটা অ্যাড ছিল কোন একটা অ্যানিভার্সারি নিয়ে। টোয়েন্টিফাইভ ইয়ার্স টুগেদার, মোর গুড টাইমস দ্যান ব্যাড - প্রাইসলেস।
  • Titir | ১৯ এপ্রিল ২০১৭ ২১:১৭377741
  • পাই,
    আমি গুরুর নিয়মিত পাঠক নই। তবে মাঝেমাঝে সময় পেলে পড়ি আর অল্পসল্প মন্তব্য করি।
    তোমার গলার কথা শুনে সত্যি খুব চিন্তিত হলাম। চেষ্টা করো যতটা সম্ভব বিশ্রাম নিতে আর ডাক্তারের পরামর্শ মেন চলো। অনেক অনেক মানুষের দরকার তোমাকে। তুমি ভালো থাকলেই তাদের ও ভালো রাখতে পারবে।
  • kk | ১৯ এপ্রিল ২০১৭ ২১:০৭377740
  • প্রসঙ্গান্তরে-- কুমুদিদির লেখাগুলো পড়ে খুব খুব ভালো লাগলো। কুমুদিদি ও শ্যামলদাকে হ্যাপী অ্যানিভার্সারী।

    বাকি সবাই ও ভালো থাকুন।
  • kk | ১৯ এপ্রিল ২০১৭ ২১:০৫377739
  • গুরুচন্ডালীতে আসা হয়না আজকাল। অনেকদিন পর হঠাৎ এসে পড়েই পাই এর গলার অসুখের খবরটা পড়লাম।খারাপ লাগছে!কিন্তু এটা বলবই পাই, জোর করে হলেও পজিটিভ থাকো। চিকিৎসাশাস্ত্র এখন অনেক এগিয়ে গেছে।কি চিকিৎসা করাবে,ডাক্তারের কথা কিভাবে মেনে চলবে সেই নিয়ে তোমার মতো বুদ্ধিমতী মেয়েকে কিছু বলার আমার স্পর্ধা নেই। আমি শুধু এটুকুই বলতে পারি যে খুব খারাপ, একেবারে নিরন্ধ্র অন্ধকার সময়ও সেরকম থাকেনা শেষ অব্দি। হাল ছেড়োনা আর হতাশ হয়োনা। বহুদূরের কথা এখনই ভাবতে হবেনা।শুধু বিশ্বাস রাখো যে তুমি এই লড়াই জিতবার ক্ষমতা রাখো। অনেক ভালোবাসা রইলো, শুভেচ্ছা রইলো।কখনো কোনোভাবে কিছু সাহায্য করতে পারি ভাবলে ইমেল কোরো।
  • kumu | ১৯ এপ্রিল ২০১৭ ২১:০৪377738
  • ধন্যবাদ ও ভালবাসা।
  • Du | ১৯ এপ্রিল ২০১৭ ২০:৫৬377737
  • আরে বাঃ উনিশে এপ্রিল!! হ্যা অ্যা কুমুদি।
  • pi | ১৯ এপ্রিল ২০১৭ ২০:৫০377736
  • আচ্ছা। অনেক ধন্যবাদ ! নোট করে রাখলাম।
  • রুদ্রনাথ ঘোষ দস্তিদর | ১৯ এপ্রিল ২০১৭ ১৪:০২377735
  • পাই'য়ের জন্য
    ---------------
    কতদূর কাজ হবে জানি না। তবে আমি নিজে উপকার পেয়েছি।

    পাই একবার ডাঃ পূণ্যদের সাথেও কথা বলে নিতে পারে। অথবা সোজা শিশুমঙ্গল-এ সোম ও বুধ, অথবা সাদার্ণ অ্যাভিন্যু/শরৎ বসু রোডের ক্রসিং-এ, ঠিক লেক স্টেডিয়ামের উল্টো ফুটপাথে, অটো হাই টেক-এর শোরুমের উপরে দোতলায় আমরির যে শাখা আছে, তাতে গিয়ে ডঃ রঞ্জন রায়চৌধুরীকে দেখাতে পারে। উনি ই এন টি-র লোক, বেশ ডাউন টু আর্থ ডাক্তার, বেশীর ভাগ সময় বাইরেই থাকেন। এই জুন অবধি কলকাতায়, বা ভারতে আছেন, তারপর আবার ইংল্যাণ্ড চলে যাবেন।

    প্রসঙ্গতঃ আমার গলায়ও সিস্ট হয়েছিল, তার এফ ও এল (ফাইবার অপ্টিক ল্যারিংগোস্কোপি), বায়োপ্সিও হয়। ইনিই দেখেছিলেন। এখন আমার গলার কোন সমস্যা নেই, আগে যা মাঝে মাঝেই ভেঙে যেত। যদিও এটা বলা উচিত যে আমার ওর সাথে সাথে কঠিন ও বিরলতম এক অসুখ হয়েছিল, দীর্ঘদিন যার ওষুধ খাবার জন্যই হোক, কি ভয়েস রেস্ট(?)এর জন্যই হোক, বা সিগারেট সম্পূর্ণ ছেড়ে দেওয়ার জন্যই হোক, গলা সম্পূর্ণ সেরে গেছে, কোন সমস্যা নেই।

    এঁর বাবা, ডঃ রাজেন রায়চৌধুরীও ই এন টি'র-ই প্রসিদ্ধ ডাক্তার ছিলেন। তিনি বসতেন প্রিয়া সিনেমার পাশে রামকৃষ্ণ ফার্মাসীর ওপর দোতলায়। তিনি আমার স্ত্রীকে এক'ই সমস্যা থেকে সারিয়েছিলেন।

    ডঃ রঞ্জন রায়চৌধুরী - ৯৮৩০১৫২৬৮৩
    প্রয়োজনে রেফারেন্সে ম্যাক্‌জিলো ফেশিয়াল সার্জ্জন ডঃ সুমন দাস নম্বরটা দিয়েছেন বললেই হবে।
    (সুমন দাস আমার- রুদ্রনাথ ঘোষ দস্তিদার'এর- মামাতো ভাই।
  • kumu | ১৯ এপ্রিল ২০১৭ ১২:২৫377734
  • কাজ, ফিল্ড, গুরুচন্ডালী, আপামর ভারতবাসীর কল্যাণ আপাততঃ মাথায় থাকুন।" একদম।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১৯ এপ্রিল ২০১৭ ১২:১২377733
  • "কাজ, ফিল্ড, গুরুচন্ডালী, আপামর ভারতবাসীর কল্যাণ আপাততঃ মাথায় থাকুন।"

    একদম।
  • b | ১৯ এপ্রিল ২০১৭ ১২:১০377732
  • খুব খারাপ খবর। বিশ্রাম নিন। সারে না, তবে ক্ষতি তো মিনিমাইজ করা যায়।

    আর কাজ, ফিল্ড, গুরুচন্ডালী, আপামর ভারতবাসীর কল্যাণ আপাততঃ মাথায় থাকুন।
  • de | ১৯ এপ্রিল ২০১৭ ১১:১১377731
  • পাই, বাড়ী চলে যাও, মায়ের কাছে থাকো তিনমাস - রেস্ট নাও। আর নেগলেক্ট কোরো না।

    গানেরও আগে, গলা সারাটা খুবই জরুরী!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত