এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তির্যক তিতির | ১৪ এপ্রিল ২০১৭ ১০:১৪377640
  • টুক করে একটু বেড়িয়ে আসি। সরপুরিয়া - সরভাজা - চড়কের ছবি।
  • Arpan | ১৪ এপ্রিল ২০১৭ ০৮:৫৪377639
  • কিন্তু দে'র আপিস কাছাড়ি নাই?
  • Arpan | ১৪ এপ্রিল ২০১৭ ০৮:৫২377638
  • ২০১৭ এর সেরা সিনেমা বলা হচ্ছে।
  • Ishan | ১৪ এপ্রিল ২০১৭ ০৭:৩৭377637
  • মুক্তি ভবন কী? হিন্দি সিনেমা? ভালো?
  • Du | ১৪ এপ্রিল ২০১৭ ০৬:৪৩377636
  • পুত্রের কথা আর কিছুই বলার নাই ছোটাই। শেষ পর্য্যন্ত সাম্যবাদী মায়ের খোলস ছেড়ে যখন বলছি ওরে তোর যা অব্স্থা হিপোলিতো (মোয়ার) হবি -- সে বলছে - দেশ ছেড়ে লোকটা এসে এত কষ্ট করছে ফ্যামিলির জন্য আর তুমি ডেরোগেটরি ভাবে ওর কথা বলছো ঃ((
  • i | ১৪ এপ্রিল ২০১৭ ০৪:১২377635
  • আজ বোধ হয় চৈত্র সংক্রান্তি। কাল ১৪২৪। শুভেচ্ছা আর ভালোবাসা রইল।

    ইতি ছোটাই
  • i | ১৪ এপ্রিল ২০১৭ ০৩:৪৫377634
  • বেবি বস না বস বেবি?
    যা হোক,
    ওগো দে,
    মেয়ের জন্য অশেষ শুভকামনা রইল।
    না ড্যানিশ গার্ল এখনও দেখা হয় নি। এই চারদিন ছুটি পেয়েছি যদিও সঙ্গে ল্যাপটপ, অফিসের কাজ কিছু করতে হবে কারণ মঙ্গলবার ছুটি ফুরোলেই অকূল পাথারে হাবুডুবুর সম্ভাবনা-তো এই চারদিনে কিছু সিনেমা দেখে নেব-ড্যানিশ গার্ল লিস্টে আছে। কাল আপিস ফেরতা থিওরি অফ এভরি থিং নিয়ে এলাম ভিডিও শপ থেকে। এডি র অভিনয় আমি এর আগে শুধু ফ্যান্টাসটিক বীস্টসে দেখেছি। কাল দেখে তো বাক্যহারা-মেয়ের কল্যাণে জানলাম এই ছবির জন্য কিভাবে তৈরি হয়েছিলেন এডি।
    আর একটা জঘন্য সিনেমা দেখলাম-ইউ টিউবে-ব্যোমকেশ পর্ব-শেষ অবধি আর দেখতে পারি নি।

    ওগো দু,
    ধন্যযোগ। লইব। লিখিলে জানাইব। পুত্রের খবর দিও।

    ওগো সবাই,
    ভালো থাকবেন।
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৭ ০০:৫২377633
  • অভ্যু কি আর একেবারেই আসেন না? অভ্যুকে ডেকে আনা হোক।
  • tania | ১৩ এপ্রিল ২০১৭ ২৩:১৬377632
  • সিকি, আমার tania90 অ্যাট জিমেলে একটা টোকা দেবে প্লিজ? একটু দরকার ছিল।
  • aka | ১৩ এপ্রিল ২০১৭ ২১:৩৫377631
  • বেবি বসটা দেখতে হবে তো।
  • de | ১৩ এপ্রিল ২০১৭ ২১:০১377630
  • এডি রেডমেনের অভিনয় দেখতে গেলে ড্যানিশ গার্ল!

    ইদিকে আমার মুভি ফেজ চলেচে- বিভিন্ন এক্সাম সেন্টারে মেয়ের পরীক্ষে থাকে - পৌঁছে দিয়ে তো আর ফেরত আসা যায় না! বড্ড দূরে দূরে। আর বাইরে ঘোরাও যাচ্চে না, চাঁদিফাটা রোদ্দুর। আমি তাই কাছের সিনিমা হলে যা তা মুভি দেখে বেড়াচ্ছি তিন ঘন্টা ধরে। এইভাবে দেখে ফেল্লাম - বেবি বস, নাম শাবানা (এটা পুরো দেখিনি, বারোটা থেকে তিনটে পরীক্ষা ছিলো, মুভি বারোটা চল্লিশে শুরু হলো, ঘন্টা দুয়েক থেকে বেরিয়ে এলাম। তাতে অবিশ্যি কিছু ক্ষতিবৃদ্ধি হয়নি। তপসী পান্নু সিকিওরিটি এজেন্ট হয়ে ন্যাশনাল সিকিওরিটি কি নাতে একের পর এক খুন করে আর মনোজ বাজপেয়ী তার বস। সে তার সামনের সিসিটিভিতে দুনিয়ার সর্বত্র দেখতে পায় আর সেই দেখে দেখে খালি ডিরেকশন দ্যায়। এমনিতেই ঘড়ি দেখছিলাম বসে বসে, ঘড়ি কম বোরিং ছিলো সিনিমার থেকে)। এইভাবেই মুক্তি ভবন দেখলাম - সেটা খুবই ভালো ছিলো।
  • T | ১৩ এপ্রিল ২০১৭ ২০:৫০377629
  • আর ভাই। গুরুই ঠিক বলেছিল। চতুর্দিকে অশিক্ষা।
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৭ ২০:৪৩377628
  • ভালো খবর চাস? এই যে - মোদীকাকা ফরমান জারি করে দিয়েছেন, পাসপোর্টে বিয়ের পরে মেয়েদের আর নাম বদলাতে হবে না।

    কতো ভাবেন মেয়েদের জন্য, দেখেছিস?
  • T | ১৩ এপ্রিল ২০১৭ ২০:২৯377627
  • দুদ্দুর, সিপিয়েম হেরে ভূত, বার্সা হারছে, পেপার রিজেক্ট হচ্ছে। বলি কিছু ভালো খবরাখবর আছে কারো কাছে? নিদেনপক্ষে বাণী।
  • avi | ১৩ এপ্রিল ২০১৭ ২০:২৩377626
  • ওদিকে মোদী সরকার কাল থেকে রাত্তিরে শ্বাসগ্রহণের যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিচ্ছে। এবার থেকে রাতবিরেতে প্রাণ খুলে শ্বাস নিতে পারেন। #অচ্ছেদিন।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১৭ ১৯:১০377625
  • এই দুর্দিনে কং কর্ণাটকে দুটি আসন পেয়েছে।

    #রাজ্যগরিমা
  • Arpan | ১৩ এপ্রিল ২০১৭ ১৯:০২377624
  • "তাও দরকার থাকলে নাকি ওরা নিজে থেকে চেয়ে নেবে।"

    এটা আমাকেও বলেছে।
  • dc | ১৩ এপ্রিল ২০১৭ ১৮:৪৩377623
  • থিওরি অফ এভরিথিং আমার খুব একটা ভাল্লাগেনি।
  • dc | ১৩ এপ্রিল ২০১৭ ১৮:৪২377622
  • সিংগুল কে দা, এই খবরটা দেখুনঃ

    http://profit.ndtv.com/news/economy/article-bank-accounts-to-be-blocked-if-not-self-certified-by-april-30-what-to-do-1680266

    এরকম আরও অনেকগুলো সাইটে বা পেপারে বেরিয়েছে। বলছে ২০১৪-১৫ ফিনান্সিয়াল ইয়ারে যেসব ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেগুলোকে ফাটকার জন্য সেল্ফ-ডিক্লেয়ার করতে হবে। গত দুয়েকদিন ধরে এরকম পড়ছি, বন্ধু/আত্মীয়দেরও জিগ্যেস করছি কিন্তু এখনো অবধি ব্যাপারটা পরিষ্কার না। কেউ বলছে, আপনাকে যেমন বলেছে, শুধু মিউচিয়াল ফান্ড/শেয়ারের জন্য, কেউ বলছে সবরকম অ্যাকাউন্টের জন্য। এদিকে টাইম নিয়েও কিছু বোঝা যাচ্ছে না। আমার পরিচিত একজন ব্যাংকে খোঁজ নিয়েছেন, ওনাকে বলা হয়েছে সব অ্যাকাউন্টে ফাটকা দিতে হবে। আপনি আর অর্পন যেগুলো বললেন সেগুলো সবাইকে জানিয়ে দেব। তবে ঐ আরকি, মোদির রাজ্যে নিয়মকানুনের কোন বালাই নেই, যে যেমন পারছে নিয়ম বার করছে।
  • i | ১৩ এপ্রিল ২০১৭ ১৮:২৭377621
  • দ্য থিওরি অফ এভরিথিং আপনাদের সবারই দেখা হয়ে গেছে নিশ্চয়ই। এডি রেডমেনের কী অভিনয়- কী বলি-কোনো বিশেষণই খুঁজে পাই না-
    এই দেখে ঊঠলাম।
  • সিংগল k | ১৩ এপ্রিল ২০১৭ ১৬:২৪377620
  • শুনে টুনে আমায় তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে দূদ্দূর করে তাড়িয়ে দিল। বলল সেভিংস বা এফ ডির জন্য কিছুই নাকি দিতে হবে না, ওসব নাকি শুধু মিউচুয়াল ফান্ড আর ডিম্যাট একাউন্টের জন্য। তাও দরকার থাকলে নাকি ওরা নিজে থেকে চেয়ে নেবে।
    যিনি বললেন তিনি যে বিরাট জেনে বললেন এরকম মনে হল না। আমি নিজেও একটু খোঁজ করে দেখে নেব। নতুন কিছু জানতে পারলে জানিয়ে যাব।

    অপ্পনদার অন্ধ্রা ব্যাঙ্কেরও তো দেখি একই অবস্থা।

    এদিকে আমার এক প্রবাসী বন্ধুও উদ্বিগ্ন হয়ে আমায় মেসেজ করেছে ঐ একই কথা জানতে চেয়ে। হঠাত করে সবাই একসঙ্গে এই সেল্ফ ডিক্ল্যারেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল কেন? কোন নোটিস দিয়েছে নাকি? বা কোন খবর?
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১৩ এপ্রিল ২০১৭ ১৫:৩৮377619
  • আর একটা কাস্টমার আইডিতে মনে হয়ে একটাই ফাটকা। অ্যাক্সিসে স্যালারি অ্যাকাউন্টে করে দিলাম, ওই কাস্টমার আইডিতে এফডিতে কোনো অপশনই দিলো না।
  • avi | ১৩ এপ্রিল ২০১৭ ১৫:৩৬377618
  • সবার কত ছুটি। আমাদের একাউন্ট সেকশনে একটি মানুষও আসেন নি আজকেই। অথচ আমাদের ছুটিটি বাতিল হল। জীবনে কতবার ভেবেছি, বাকি সব ছুটি রবিবার পড়ে নষ্ট হতে পারে, অন্তত গুড ফ্রাইডে কখনও নষ্ট হবে না। সেইটাই হল, ওপিডি নাকি খোলা থাকবে। যাই, মনের দুঃখে উইকেন্ডে আরেকবার পাহাড়ে ঘুরে আসি।
  • dc | ১৩ এপ্রিল ২০১৭ ১৫:২৯377617
  • অর্পনকে অনেক ধন্যবাদ।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১৭ ১৫:২৬377615
  • *খোঁজ
  • Arpan | ১৩ এপ্রিল ২০১৭ ১৫:২৬377616
  • মিত্রোগণ, অন্ধ্রা ব্যাঙ্কে খোঁ নিয়েছিলাম। ম্যানেজার সাফ জানালেন বাইরে থেকে টাকা না এলে চিন্তা করার কিছু নেই। আমি যদিও মোবাইলে নেট খুলে লিং ইত্যাদি দেখিয়েছিলাম।

    (আমি এসবিআইয়ের সঙ্গে লোন ছাড়া অন্য কোন বিষয় নিয়ে কারবার করি না। বড্ড কাস্টমার আনফ্রেন্ডলি আর পায়াভারি লোকজন। অন্ধ্রা ব্যাঙ্কে এখনো ১০০০ টাকা মিনিমাম ব্যালেন্স)
  • Arpan | ১৩ এপ্রিল ২০১৭ ১৫:০১377614
  • আমি ভাবছিলাম তামান্না দে টা কে? তামান্না তো ভাটিয়া।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১৩ এপ্রিল ২০১৭ ১৪:৪৫377613
  • ১৪২৪। হায় ১৪-২৪...
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৭ ১৪:৩৭377612
  • হেপ্পি বৈশাখী।

    এমনিতে আপিসে ছুটি, তবে আমার টিম কাল ছুটি নেবে বলে আজ কাজে এসেছি সবাই। ফাঁকা হলএ র এক কোণে একটি বাচ্চা ছেলে সকাল থেকে মোবাইলে চালিয়ে রেখেছে পরপর দেবানন্দ হিটস, রাজ কাপুর হিটস, আর ডি বর্মনের গোল্ডেন নাম্বার্স।

    হস্টেলের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। পরপর রফিলতামান্নাদেমুকেশআশা আর সেই ফিফটিজ সিক্সটিসের সোনাভরা টুকরোগুলো।
  • T | ১৩ এপ্রিল ২০১৭ ১৩:০৭377611
  • হ্যা, ঐ কেসটা বলে্ছিলে বটে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত