এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • k | ১২ এপ্রিল ২০১৭ ০০:৪৭377550
  • আচ্ছা জিও রাত দুটো থেকে পাঁচটা অব্দি আনঅ্যাকাউন্টেড ব্যান্ডউইডথ্ দিত না? মানে দুটো থেকে পাঁচটা অব্দি ব্যাবহার করলে আমার খাতায় ডাটা ট্রান্সফারটা লেখা হবে না। সেটা ছাড়া বাকিটা দিনে এক জিবি এবং এক জিবি ফুরুলে ১২৮ কেবিপিএস করে বাকিদিনটা, তাই তো? আমি তো এরকমই শুনেছিলাম। কিন্তু মনে হচ্ছে ঐ রাত দুটো থেকে পাঁচটা টা ঠিক নয়। আমার তো দুটোর পরের আর পাঁচটার আগের ডাটাও খাতা থেকেই কাটা যাচ্ছে। কি অসৈরন কান্ড বলুন তো!!
    এদিকে আমি ফ্রি ডাটা কোনদিন নেই নি। তাইল্যান্ড থেকে ফিরে তিরিশ তারিখে পয়সা মিটিয়ে সিম নিলাম।
    আমার অবশ্য পাইদিদির মত ফুস করে ডাটা ফুরিয়ে যাচ্ছে না, এক জিবিতে কষ্টে সৃষ্টে একটা দিন চলে যাচ্ছে, কিন্তু সেটা ক্রোমকাস্ট টোমকাষ্ট ব্যবহার না করে। কিন্তু এরকম করে তো আর বেঁচে থাকা সম্ভব না।
  • সিংগল k | ১২ এপ্রিল ২০১৭ ০০:৩৬377549
  • ডিসিদা কি সত্যি ভেবেছিলেন নাকি যে মহামান্য ট্রাইয়ের হুমকিতে জিওর স্কীম বন্ধ হয়ে যাবে? যদি ভেবে থাকেন তবে গুজরাটীদের এখনও চেনেন না। দুহাজার উনিশের পরেও আরও কিছুদিন লাগবে গুজরাটী চিনতে।
    ট্রাই-জিও পুরো গটাপ কেস। এই চারদিনে ক্রেজ বানিয়ে বহু লোককে খাইয়ে দিল ৩০০+ টাকার স্কীম। এর পরও নানারকম ডনডনাডন অফার চলতেই থাকবে, চিন্তা করবেন না। তিনশো টাকার বেশী দিয়ে মাসে থুড়ি চার সপ্তাহে জিও রাখার লোক কমই আছে, যারা অলরেডী নিয়েছে তাদের মধ্যেও। কাজেই আরও বছরখানেক আরও নানা অফার চলতেই থাকবে সামান্য উনিশ বিশ। তারপরে ডাটার দাম এমনিতেই নেবে আসবে। ততদিনে যে সব কম্পিটিটর রা টিকবে তারাও লেটেস্ট টেকনোলজির সুবিধা নিতে শুরু করবে তো, তাই দাম পড়বে। জিওর শুধু লাস্ট মাইলটা স্ট্রং বাকিদের নেটওয়ার্ক ওভারঅল স্ট্রং কিন্তু উইকনেস ঐ লাস্টমাইলে।
    বিএসএনেলের কথা চিন্তা করুন - হাতে পুরো ন্যাশান্যাল ইন্টারনেট ব্যাকবোন (NIB) কিন্তু ওয়্যারলেসে লাস্ট মাইল দেবার ব্যাপারে হাতে শুধু ধ্যাদ্ধ্যাড়ে টুজি আর কিছু কিছু জায়গায় থ্রিজি, সঙ্গে অবসোলেট সিডিএমএ EVDO। জিও যদি এসব ডনডনাডন বন্ধ করে তবে ওরা যে ট্যারিফ হাঁকড়েছে তাতে নতুন কাস্টমার পাবার সংখ্যা কমে যাবে। জিওর সমস্যা হল ওদের নেটওয়ার্ক কাটিং এজ হলেও তা শুধু ডাটার জন্য, তাই টুজি বা থ্রিজির ভয়েস কলের বাজার ওরা সস্তা দিয়ে ধরতে পারবে না। ওদের কম দামে ডাটা বেচেই চালাতে হবে। ফ্রী ডাটা বন্ধ হওয়ায় একটা ছোটখাটো কোপ তো পড়েইছে, সে ওরা স্বীকার করুক বা না করুক।
    ডাটা সস্তা হলে আমারই লাভ। জয় বজরংবলী!!
  • dc | ১১ এপ্রিল ২০১৭ ২২:২৫377548
  • ওদিকে আবার আম্বানি নতুন জিও স্কিম চালু করেছে, তার নাম আবার দিয়েছে ধন ধনা ধন!

    গোমাতা, তুমি কোথায় গেলে?
  • Du | ১১ এপ্রিল ২০১৭ ২১:৫৯377547
  • আজ প্রথম স্বপ্নে দেখলাম মরে গেছি। বেশ কজন একটা ঘরে বসে ছিলাম মানে লাইনে কোথাও একটা যাবার জন্য। কিন্তু মরে যে গেছি সে সম্পর্কে শিওর ছিলাম।
  • S | ১১ এপ্রিল ২০১৭ ১৩:২৫377546
  • লসাগুদা, সরি। এইটা কারেক্ট ইমেল আইডিঃ [email protected]
  • cm | ১১ এপ্রিল ২০১৭ ১২:০০377544
  • অসভ্যতার এথনিসিটির কথা বলা হল বুঝি? অসভ্যতা কারা করছে সেটাতো বোঝা দরকার নাকি। রোগের উৎস না বুঝেই চিকিচ্ছে হচ্ছে নাকি আজকাল!
  • lcm | ১১ এপ্রিল ২০১৭ ১২:০০377545
  • পয়েন্ট বোনিতাস লাইটহাউসের ছবিটা আসে নি, দিলাম


    যদি শহরে ঢোকো, এবং হাতে সময় থাকে, তাহলে - টুইন পিক্‌স্‌ - ওখান থেকে ভিউ


    আর যদি মিউজিয়ামে ইন্টারেস্ট থাকে তাহলে ডি ইয়াং মিউজিয়ম (রঁদা, মোনে, সেজান, রেনোয়া, ভ্যান গগ, রুবেন্স, রেমব্রান্ট, পিকাসো....) - এখন একটা এক্সজিবিশন চলছে - Monet: The Early Years ... গোল্ডেন গেট পার্কের কাছে, জায়গাটাও সুন্দর, সমুদ্রের ধার দিয়ে ওয়াকিং ট্রইল আছে...

    আর একটা জায়্গা হল, ল্যান্ড্‌স্‌ এন্ড ভিজিটর সেন্টার - গিয়ারি রোড ধরে সোজা গেলে এক্দম যেখানে রাস্তা সমুদ্রে ধাক্কা লেগে শেষ, সেখানে। একটা ছোট্ট গুহা আছে নীচে, ঠিক গুহা না, পাথরের হোল বলা যেতে পারে, ওপাশে গেলে কোস্টলাইনের ভিউ পাওয়া যায়।
  • lcm | ১১ এপ্রিল ২০১৭ ১১:৩৫377543
  • তোমার ইমেইল বাউন্স করল, এখানে কাট পেস্ট করে দিই -

    ১) প্যাসিফিকা - ডেভিল্‌স্‌ স্লাইড ---
    হাইওয়ে ওয়ান সাউথ ধরে প্যাসিফিকা থেকে দক্ষিণে আসার সময় একটি টানেল পড়বে, টানেলটা পেরোলেই লাইটে ডানদিকে পার্কিং, পাহাড়ের গায়ে, নীচে সমুদ্র। এখানে পার্ক করে হেঁটে সাউথে কয়েক মিনিট হাঁটলেই বাঙ্কার - একেবারে শেষ প্রান্তে চলে যাও। ফিরে এসে পার্কিং থেকে উত্তরে হাঁটলে পাহাড়ের গা ঘেঁষে সমুদ্রের ধার দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে কিছুটা যাওয়া যায়। আগে ওটাই রাস্তা ছিল, টানেল হওয়াতে ওটায় এখন আর গাড়ী চলাচল হয় না।
    এখান থেকে আরও কুড়ি মাইলের মতন দক্ষিণে গেলে হাফ-মুন-বে।


    ২) মেরিন হেডল্যান্ড্‌স্‌ ভিস্তা পয়েন্ট - গোল্ডেন গেট পার্ক
    গোল্ডেন গেট ব্রীজের পিছনের পাহাড়ের একদম মাথায়। একটু ম্যাপ দেখে নিও। Conzelman Road ধরে ওপরে এঁকেবেঁকে উঠতে থাকো, খানিকটা উঠলে একটা সার্ক্‌ল্‌ আসবে, সেটা পেরিয়ে আরো উঠে যাও, একদম ওপরে পার্কিং-এর জায়গা আসবে। গাড়ী রেখে ব্রীজের দিকের ভিউ দেখা হলে, একটা ছোট্ট কংক্রিটের টানেলের মধ্যে দিয়ে ওপারে চলে যাও, পারলে একটু সামান্য হাইক করে ওপরে উঠে যাও।
    এখান থেকে দেখা হলে, ফিরে এসো না, ঢালু রাস্তা ধরে ড্রাইভ করে নেমে যাও (সাবধানবাণী থাকবে ঢালের জন্য, তব এমন কিছু ঢাল নয়), চালিয়ে পয়েন্ট বোনিতা লাইটহাউসের কাছে চলে যাও। লাইটহাউস দেখে নাও। একটু হাঁটতে হবে।
    এবার ঐ পথেই ফিল্ড রোড নিয়ে নাও তারপরে বাঙ্কার রোড, ফলো করে চলে যাও রোডিও বীচ। কালো বালি। মাঝে মধ্যে বিশাল বপুর সিল দেখা যায়। ডলফিন ও দেখতে পারো। সার্ফিং-এর লোকজন থাকতে পারে। ফেরার সময় বাংকার রোড নিয়ে চলে এসো, একটা ওয়ান ওয়ে টানেল পড়বে।


    https://www.google.com/maps/place/Point+Bonita+Lighthouse/



    আর, সিলিকন ভ্যালি টেক কোম্পানী --

    ফেসবুক - 1 Hacker Way, Menlo Park, 94025 - ডাম্বারটন ব্রীজের কাছে। প্রাইভেট এলাকা, তবে গাড়ি চালিয়ে ক্যাম্পাসের চারদিক ঘুরে আসতে পারো, তেমন ইম্প্রেসিভ কিছু বিল্ডিং নয়, ঢোকার মুখে লাইক চিহ্ণের বুড়ো আঙ্গুলের সামনে অনেকে ছবি তোলে, গাড়ী রাখার ব্যবস্থা করলে দেখতে পারো।

    গুগল - 1600 Amphitheatre Pkwy, Mountain View, CA 94043 ফ্রিওয়ে (১০১) থেকে শোরলাইন বুলেভার্ড নিয়ে নাও। ডানদিকে কম্পুটার হিস্ট্রি মিউজিয়ম আছে। এই এলাকায় গুগলের অনেক বিল্ডিং, একটু কনফিউজিং মনে হতে পারে। মনে রেখো বিল্ডিং ৪০, ৪১, ৪২, ৪৩ - এগুলো হল মোটামুটি মেইন বিল্ডিং। এছাড়াও একটা বিল্ডিং আছে - অ্যান্ড্রয়েড লন স্ট্যাচু গুলো আছে তার সামনে। তবে ভিজিটর পার্কিং আছে, বা এমনি ফাঁকা জায়গায় পার্ক করলে কোনো প্রবলেম হবার কথা নয়। বিনদাস হেঁটে ঘুরে বেড়াতে পারো।

    অ্যাপ্‌ল - এদের নতুন হাইটেক গোলাকৃতি বিল্ডিং-এ যাই নি কখনও। পাশ দিয়ে যাবার সময় কয়েকবার দেখেছি কন্স্ট্রাকশন চলছে। এখন হয়ত প্রায় শেষ। এই মাস থেকে খুলছে নাকি। স্যান্টা ক্লারা-তে। হাইওয়ে ২৮০-র কাছে, Homestead আর Wolfe এর ইন্টারসেকশনে।

    *পারলে তোমার অন্য/সঠিক ইমেইল দিও।
  • S | ১১ এপ্রিল ২০১৭ ০৮:৪৬377542
  • লসাগুদা, [email protected] এ ইমেল করেদিন।
  • de | ১১ এপ্রিল ২০১৭ ০৮:২০377541
  • সিয়েম - অসভ্যতারও এথনিসিটি হয় নাকি?
  • Atoz | ১১ এপ্রিল ২০১৭ ০৫:১৩377540
  • ওহ্হ, এল সি এমের ঐ ৩ঃ৩৫ এর উত্তর একেবারে বাঁধিয়ে রাখার মতন। ঃ-)
    শার্লক হোমসের একটা গল্প (খুব সম্ভব স্পেকল্ড ব্যান্ড ) এইরকম একটা সিচুয়েশন আছে। ঃ-)
  • lcm | ১১ এপ্রিল ২০১৭ ০৫:০৭377539
  • তোমার ইমেইল বা ফোন দাও
  • S | ১১ এপ্রিল ২০১৭ ০৩:৩২377538
  • লসাগুদা, এই উইকেন্ডে আসছি - বেস্পতিবার রাত্রে ঢুকবো, শুক্কুরবার আর শনিবার থাকবো, আর সান্ডে ভোরে বেড়িয়ে যাবো। থ্যান্কু ফর ডেটাইল্ড খানা পিনার ইসে। কিন্তু দ্যাখবো কি? লাস্ট টাইম ঐ লাল ব্রিজ আর ওয়ার্ফ দেখেছিলাম গাড়ি চালাতে চালাতে। কিন্তু ওশহরে গাড়ি চালানো হেব্বি ঝক্কির। অন্য কোনো ব্যবস্থা আছে? আর কি কি দেখার আছে? গুগুল, ফেসবুকের ক্যাম্পাস দেখা যায় কী? ভালো বীচ আছে? অগ্রিম থ্যান্কু।
  • lcm | ১১ এপ্রিল ২০১৭ ০৩:২৫377537
  • আরে, বড়েস্‌ভাই - কবে আসছ?

    দুদিনে হবে -
    এই ধরো একদম ফাসক্লাস গোটা মাছের গ্রিল, বা, ফিশ বিরিয়ানি পেয়ে যাবে এমিরিভিল/বার্কলে এলাকায়...মোগলাই খানা সব জায়গাতেই আছে কমবেশি, তবে ফ্রিমন্টে... পাখোয়ান, শালিমার... এছাড়া স্যান হোসে/ স্যান্টা ক্লারা এলাকায় ... কেরালার আপ্পাম পাবে আচি-আপ্পাকাড়াই নামের রেস্তোঁরায় - তবে খুবই ঝাল। আমার ধারনা মিলপিটাসে আঞ্জাপ্পাড় তার থেকেও বেশি ঝাল, আর ইদানীং পিস্তা-হাউস এর বুফে নামডাক করেছে।

    তারপরে ধরো, ক্ল্যাম চাউডার সুপ ইন সাওয়ার ডো ব্রেড বোল - স্যান ফ্রানসিস্‌কোর ফিশারম্যান্‌স্‌ হোয়ার্ফ-এ সিগনেচার আইটেম - বোডিন বলে একটি দোকান দাবী করে ওরাই নাকি সাওয়ার ডো ব্রেডের জনক --
    তারপরে ধরো, চায়না টাউনে পাবে রকমারি ডিম্‌ সাম্‌, ইন্দোনেশিয়ান/মালয়েশিয়ান রোটি-পারাঠা (নারেকেলের দুধের ঝোল দিয়ে) ভারী সুস্বাদু...

    ন্যাপা গিয়ে সূক্ষ্ম ওয়াইন টেস্ট করে দেখতে পারো, তবে আজকাল আর ফ্রি টেস্টিং হয় না।
    ....

    খপোর দিও...
  • Atoz | ১১ এপ্রিল ২০১৭ ০২:৩০377536
  • কোনো টইয়ে বেশ ভালো "আলোচনা" শুরু হলে ব্যাপারটা জমে যেত।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৭ ০১:৪০377535
  • উনি বৃন্দাবন দেখিয়ে দেবেন। ঃ-)
  • S | ১১ এপ্রিল ২০১৭ ০১:৩৭377534
  • শারুখ আবার কি দেখালো?

    লসাগুদা, বলে দ্যান কি দেখবো? দুদিন সময় আছে হাতে।
  • Du | ১১ এপ্রিল ২০১৭ ০১:২৫377533
  • শারুখ যেটা দেখিয়েছি মাই নেম ইজ এ ঐটাও দেখে আসবেন।
  • tania | ১১ এপ্রিল ২০১৭ ০০:৩১377532
  • S, আপাতত টার্গেট করুন শুধু LCMদাকে দেখার।সাক্সেসফুল হলে LCMদাই বাকি যা কিছু আছে দেখিয়ে দেবেন ঃ-)

    ডিঃ মঃ
  • Atoz | ১০ এপ্রিল ২০১৭ ২৩:৩৫377531
  • ডিসি, উপরের লেভেলে চেষ্টা করুন যেন ভেজ না করে দেয়। ঃ-)
  • S | ১০ এপ্রিল ২০১৭ ২৩:৩১377530
  • কেউ বলে দিলো না আমি স্যান ফ্রান্সিস্কো গিয়ে কি দেখবো?
  • dc | ১০ এপ্রিল ২০১৭ ২২:০১377529
  • ঃ(
  • Atoz | ১০ এপ্রিল ২০১৭ ২১:৫৮377528
  • ওদিকে আবার তামিলনাড়ুকে নিরামিষ করে ফেলবে বলছে কারা যেন। ডিসির কী হবে?
    ঃ-)
  • aka | ১০ এপ্রিল ২০১৭ ২১:৫৬377527
  • ডিসি পুরো পেটুক কেস। সেদিন থেকে ছোঁক ছোঁক করেই চলেছে। এক মগ বিয়ার, আজ আম। ডিসির অবস্থা খুব খারাপ। আমার মতন।
  • cm | ১০ এপ্রিল ২০১৭ ২১:২২377526
  • একটা পলিটিকালি বেঠিক প্রশ্ন না করে পারছিনা, এই যে চলন্ত ট্রেন থেকে চড়, যারা মারছে তাদের এথনিসিটি জানা আছে?
  • lcm | ১০ এপ্রিল ২০১৭ ২১:১৬377525
  • একটি ৩০০ গ্রাম ওজনের আমে ৪০ গ্রাম সুগার।
    একটি ১১৫ গ্রাম ওজনের কলা-তে ১৩-১৪ গ্রামের মতন সুগার।

    কিন্তু সুগার ছাড়া অন্যান্য ভালো উবগারি জিনিস আছে আম, কলা..তে
  • dc | ১০ এপ্রিল ২০১৭ ২০:৩৮377524
  • এইসব অ্যান্টি অক্সিড্যান্ট ম্যান্ট নাকি ওয়ালনাট, ব্রকোলি, মেথি ইত্যাদি থেকেও আসে। কিন্তু বলাই বাহুল্য আমের তুলনায় এগুলো ধারেকাছেও আসেনা। কাজেই ভাবছি জয়মাকালী বলে এক দুটো পিস আম ঠিক সাবড়ে দেব।
  • Du | ১০ এপ্রিল ২০১৭ ২০:৩২377523
  • হুধু সুগার ভাবলে চলবে? যেটা আম থেকেই পেতেন অ্যান্টি অক্সিড্যান্ট হ্যানাত্যানা সেগুলে কোদ্দিয়ে আসবে?
  • T | ১০ এপ্রিল ২০১৭ ১৯:৫২377522
  • আহা, পীড় করুণা করুন।
  • dc | ১০ এপ্রিল ২০১৭ ১৯:৩৩377521
  • আমার শুগার এমনিতে কন্ট্রোলে চলে এসেছে, সাধারনত ১০৫-১১৫ লেভেলে থাকে। মাঝে কদিন কোমরের ব্যাথায় কুপোকাত হয়ে পড়েছিলাম, হাঁটতে পারিনি, তখন ১২৫ মতো উঠেছিল, তার পর আবার কমতির দিকে। মুশকিল হলো আমি ছোটবেলা থেকেই ভয়ানক পেটুক, সব্বাইকে বিনা দ্বিধায় বলে বেড়াতাম আমি খাওয়ার জন্যই বাঁচি, বাঁচার জন্য খাইনা। এবার ডায়বেটিস হওয়ার পর থেকে চিনি তো ছেড়ে দিয়েছি, কিন্তু এখনো আবিষ্কার করে চলেছি এমনিতেও কতো কিছুর সাথে চিনি খেতাম। এই যেমন গরমের সিজিনে দোকান ভর্তি করে আম আসছে, কিন্তু আবিষ্কার করলাম আগের বছর অবধি যেমন আম খেয়েছি এবার আর সেরকম পারবো না ঃ(

    যাগ্গে, সবই মায়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত