এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১০ এপ্রিল ২০১৭ ০৯:০৯377490
  • শোষিত শ্রেণির অবরুদ্ধ আক্রোশ ইত্যাদি।
  • b | ১০ এপ্রিল ২০১৭ ০৯:০৭377489
  • হ্যাঁ হয় তো। বজবজ নৈহাটি, বজবজ ব্যারকপুর, যে ট্রেনগুলো পার্কসার্কাস থেকে সরাসরি উল্টোডাঙা যায়, শিয়ালদা না ছুঁয়ে, সেখানে পার্কসার্কাস আর কাঁকুড়গাছির মাঝখানে ঢিল ছোঁড়া ছোটোবেলা থেকেই দেখছি, বিশেষতঃ রাতের ট্রেনগুলোতে।

    চড় মারাটা নতুন। মজা কম পড়ছে বোধ হয়।
  • lcm | ১০ এপ্রিল ২০১৭ ০৯:০৫377488
  • লোকাল ট্রেন, এটা অবশ্য বম্বের -
  • j | ১০ এপ্রিল ২০১৭ ০৯:০৪377487
  • বালিগঞ্জ স্টেশনের ঘটনাটা রিষড়া, হিন্দমোটর প্লাটফর্মেও আকছাড় হচ্ছে

    রেল পুলিশ বলে জাষ্ট কিছু নেই আর একটা রিজিওনাল অ্যাঙ্গেলো আছে এই অপরাধগুলোর ক্ষেত্রে
  • | ১০ এপ্রিল ২০১৭ ০৮:৫৯377486
  • পশ্চিমবঙ্গ এক নরকের নাম।
  • pi | ১০ এপ্রিল ২০১৭ ০৭:৩০377485
  • আরেকজন লিখেছেন এটা। এগুলো কখনোসখনো হত, মানে এই ঢিল মারাটারা, ছোটবেলায় শুনেছি। এই নিয়ে বোধহয় ফিজিক্সে অন্কও থাকতো, চলন্ত ঢিলের ভরবেগ নিয়ে।
    কিন্তু এগুলো যে নিত্যিকার ব্যাপার বা এইসব চড়মারাটারা, এসব মজা শুনিনি।

    'আমি মালদায় যাচ্ছিলাম। শতাব্দী এক্সপ্রেসের এসি কামরা। ট্রেন মালদায় ঢোকার একটু আগে হঠাৎ ভয়ানক একটা বিস্ফোরণ আর ঝন ঝন শব্দে কাঁচ ভাঙ্গার আওয়াজ। তাকিয়ে দেখি সামনের এক ভদ্রলোকের মাথা মুখ কেটে রক্ত ঝরছে। সবাই হৈ হৈ করে ঘিরে ধরল ভদ্রলোককে, ফার্স্ট এইড দেওয়া হলো। কামরার মেঝে তে ছড়িয়ে আছে ভাঙা কাঁচের টুকরো। জানা গেল, এ নাকি এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা ছেলেপিলে দের "খেলা'! চলন্ত ট্রেনের বন্ধ কাঁচের শার্সি লক্ষ্য করে বড় বড় পাথর বা আধলা ইঁট ছোঁড়া ! শুধু রেলের সম্পত্তি নষ্ট হচ্ছে তাই ই নয়, " খেলা " টা প্রাণঘাতী হয়ে উঠতে পারে ! কিচ্ছু করার নেই !'
  • pi | ১০ এপ্রিল ২০১৭ ০৭:২৫377484
  • রন্জিত শূর লিখেছেন। এরকম 'মজা' পড়ে তো শিউরে উঠলাম।জানিনা কবে থেকে শুরু হয়েছে।

    গতকাল বালিগঞ্জ স্টেশনে অপেক্ষা করছিলাম। প্ল্যাটফরমের প্রান্তে। প্রথম কামরায় উঠব। বজবজ যাব। সাড়ে তিনটে নাগাদ। বজবজের ট্রেন আসতে দেরি আছে। স্টেশনে বেশ ভীড়। লক্ষিকান্তপুর লোকাল এল। অভ্যাসবশত সবাই লাইনের কাছ থেকে একটু সরে দাঁড়ালো। আমিও। লক্ষিকান্তপুর লোকালেও যথারীতি বেশ ভীড়। অনেকেই ঝুলছেন। ট্রেন ছাড়ল। গতি নিল। হঠাত 'ফট' করে একটা হাল্কা আওয়াজ। আমার কাছেই। একটা হৈচৈ। তাকিয়ে দেখি আমার কাছেই দাঁড়ানো একজনের নাকমুখ দিয়ে গলগল করে রক্ত ঝরছে। কি হল ? হতভম্ব আমি। স্টেশনের হকাররাও দৌড়ে এলেন। বিশেষত মহিলারা। তুমুল চেঁচামেচি। রক্তাক্ত লোকটাকে সবাই মিলে শুশ্রূষা করল।
    জানা গেল ট্রেন গতি নিতেই ঝুলন্ত এক তরুন আরো ঝুলে এসে ঠাটিয়ে এক চড় মেরেছে লোকটাকে। ওই চড়েই নাকমুখ ফেটে রক্তাক্ত লোকটা। কেন মেরেছে? মজা করে। মজা করে চলন্ত ট্রেন থেকে অপেক্ষারত যাত্রীর নাকমুখ ফাটিয়ে দিল! উপস্তিত হকাররা জানালেন, এটা নাকি নিত্যকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঝুলন্ত অবস্থায় হাতের নাগালে পেলেই চড়! ট্রেনের গতির কারনে ওই চড় প্রচন্ড জোরে আছড়ে পড়ে নাকমুখ ফাটিয়ে দিচ্ছে। হকাররাই জানলেন, কয়দিন আগেই চশমা পরা এক বয়স্ক ভদ্রলোককে এভাবে মেরেছিল। চশমা ভেঙে ভয়ংকর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছিল তাকে। ঘটনার ধাক্কায় রক্তাক্ত ভদ্রলোক উঠে দাড়াতেই পারছিলেন না।এই মজা প্রায়ই চলছে।
    অনুসন্ধানে আরো জানা গেলো, শুধু দক্ষিণ নয় উত্তরের ট্রেন লাইনেও নাকি কিছুদিন ধরে এই ' মজা' চলছে। চলন্ত ট্রেন থেকে হঠাত চড় মেরে রক্তাক্ত করে মজা নেওয়া! কি বীভতসতা! কারো কি কিছু করার নেই?

    ভাবছিলাম, দুই-এক ইঞ্চি এদিকওদিক হলে ওই চড়টা আমার গালেই পড়তে পারতো!
  • pi | ১০ এপ্রিল ২০১৭ ০৭:২৩377483
  • হুম। এরকমই দশা হলে ডিস্যাল প্ল্যান্ট অনেক বেশি বসানো ছাড়া রাস্তা কী ? মানে আর কোন রাস্তার কথা কি বলছে ? জলস্তরের এরকম দশা হলে তো ভয়ন্কর অবস্থা সামনে !
  • dc | ০৯ এপ্রিল ২০১৭ ১৭:০৩377482
  • হ্যাঁ জলস্তর তো চেন্নাইতেও নামছে, ব্যাঙ্গালোরেও নামছে। আর হায়দ্রাবাদে তো আগে থেকেই জলকষ্ট ছিল। ডিস্যাল প্ল্যান্ট তো আছে, মিঞ্জুর বলে একটা জায়গায় একটা বড়ো প্ল্যন্ট আছে, কিন্তু সেগুলো বোধায় চাহিদা মেটানোর মতো যথেষ্ট না।
  • Pi | ০৯ এপ্রিল ২০১৭ ১৪:২০377481
  • আরো পড়লাম যে এবার নাকি জলস্তর অনেক বেশি নেমে গেছে। যে মাত্রায় ব্যবহৃত হচ্ছে, তার চেয়ে অনেক কম মাত্রায় রেপ্লিনশড হচ্ছে।

    এখানে সমুদ্রের জল থেকে নুন বের করে সাপ্লাই করে ?
  • Pi | ০৯ এপ্রিল ২০১৭ ১৪:১৬377480
  • তারাই মানে তারা সবাই তো না। এটা কাগজেই লিখেছে, যারা এখন প্রতিবাদ করেছে, তারা আগেও করেছিল।জাল্লিকাট্টু নিয়ে।
  • dc | ০৯ এপ্রিল ২০১৭ ১৩:৪৯377479
  • হাই কোর্ট থেকেও সব কৃষকদের ঋন মকুব করতে বলেছে, এর আগে আম্মা ছোট চাষীদের মকুব করার কথা ঘোষনা করেছিল, কিন্তু তার পরে টপকে যাওয়ায় বোধায় সেটা আর এগোয়নি।
  • dc | ০৯ এপ্রিল ২০১৭ ১৩:৪৫377478
  • এগুলো সবই লো কি আন্দোলন, বড়ো কিছু হচ্ছেনা। "যে ছাত্রছাত্রীরা জাল্লিকাট্টু নিয়ে প্রতিবাদ করেছিল, তারাই কৃষকদের নিয়েও বলছে" - এটায় সামান্য ফ্যালাসি আছে, মানে যতো ছাত্রছাত্রী জাল্লিকাট্টু আন্দোলনে অংশ নিয়েছিল তাদের মধ্যে হয়তো বড়জোর ৩০-৪০% কৃষকদের নিয়ে কিছু বলছে (এটাও বোধায় বাড়িয়ে বললাম)। আরেকটা ব্যাপার হলো, জল্লিকাট্টুর সময়ে পুলিশ আন্দোলনকারীদের মেরিনা বিচে জড়ো হতে দিয়েছিল, যার ফলে ভিড় বাড়তে বাড়তে মাস মুভমেন্ট টাইপের একটা জিনিস হয়ে গেছিল। তাছাড়াও কমলহাসান, সিম্বু ইত্যাদি কয়েকজন পপুলার তামিল অ্যাক্টর মহানন্দে মোষ খেদানোর অধিকারের জন্য রেগুলার টুইট করতেন, প্রেস কনফারেন্স করতেন। এবারে কিন্তু এঁরা নীরব, আর তার চেয়েও ইন্টারেস্টিং হলো, পুলিশ মেরিনাতে কাউকে জড়ো হতে দিচ্ছে না। মাঝে মাঝেই কাগজে খুব ছোট করে খবর বেরোয় যে তিন চার কি ছজন প্রোটেস্টার মেরিনা বিচে জড়ো হয়েছে, পুলিশ ততক্ষনাত তাদের ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ফলে টুইটার/ফেবুতে অনেকবার মেরিনায় জড়ো হওয়ার প্ল্যান হচ্ছে, কিন্তু পুলিশ সেটা হতে দিচ্ছে না (এমনিতে এটাই কিন্তু তামিলনাড়ু পুলিশের ইমেজ, সহজে কোন জমায়েত হতে দেয়না, যার জন্য জল্লিকাট্টুর সময়ে অনেকেই বলেছিল যে পুলিশ হতে দিয়েছে বলেই আন্দোলনটা হতে পেরেছে)।

    ইউপির মতো, তামিলনাড়ুর কৃষকদের ঋন মকুব নিয়ে সরকার বোধায় ভাবনাচিন্তা করছে। দেখা যাক।

    আর এবছর তো নাকি আবার এল নিনোর ফিরে আসার সম্ভাবনা আছে, কাজেই অবস্থা যে আরো খারাপ হবে তাতে কোন সন্দেহ নেই।
  • S | ০৯ এপ্রিল ২০১৭ ১৩:০৩377477
  • স্যান ফ্রান্সিসকো আর তার আশে পাশের জায়্গায় কি কি দেখার জিনিস আছে?
  • pi | ০৯ এপ্রিল ২০১৭ ১৩:০০377476
  • ডিসি, আজ তানা র কাগজে দেখলাম যে ছাত্রছাত্রীরা জাল্লিকাট্টু নিয়ে প্রতিবাদ করেছিল, তারাই কৃষকদের নিয়েও বলছে। কালকের প্রোটেস্ট নিয়ে সানডে টাইম্সের খবরটা অনলাইনে পেলাম না। এটা পেলাম।কদিন আগেও হয়েছিল।
    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/students-extend-support-to-agitating-farmers/article17820570.ece
  • Pi | ০৯ এপ্রিল ২০১৭ ১২:০২377475
  • একজনের লেখায় পেলাম
    কুমুদি বা কেউ কনফার্ম করতে পারবে ?

    Ekta Amla Juice kine dekhbe otate ki aache preservative hishabe. Vitamin C & Sodium Benzoate in one bottle. A combination likely to give you cancer because Ramdev wants to increase shelf life of products even though Ayurvedic products aren't supposed to contain any preservatives.
  • Ekak | ০৯ এপ্রিল ২০১৭ ০৩:০০377474
  • 4z | ০৯ এপ্রিল ২০১৭ ০১:১৪377473
  • (তোখুঠেমা)
  • Arpan | ০৯ এপ্রিল ২০১৭ ০০:২৩377472
  • শিলচরের বংরা মেজর চাড্ডি। যতগুলোকে দেখেছি।
  • Du | ০৮ এপ্রিল ২০১৭ ২৩:৪০377471
  • সকাল সকাল গরু (তেখুঠেমা)র জবানীতে গোহত্যার ভিডিও পেলাম। আসামে যে বিজেপির কিরকম্ম চাষ হচ্ছে বোঝাই যায়। বসে বসে বানিয়েছে। সত্যি মিথ্যে কে জানে কিন্তু লোক মারার খবর শুনলে সেটাকে জাস্টিফাই করানোর জমি তৈরী।
  • dc | ০৮ এপ্রিল ২০১৭ ২১:৫৭377470
  • আজ ভালো খাবার খেলাম। একটা বন্ধুর বাড়ি গেছিলাম, ওদের পাড়ায় একটা নতুন দোকান খুলেছে। সেখানে খেলাম চিকেন কাটি রোল, বিফ ফ্রাই রোল আর রুমালি রুটি। লোভে পড়ে এক মগ বিয়ারও খেয়ে ফেল্লাম। দোকান মালিকের সাথেও আড্ডা হলো, বল্লেন উনি নাকি ব্যাংগালোরে ওয়াটসনস নামে একটা পাবের ফ্র্যাঞ্চাইজি ছিলেন (নাকি মালিক ছিলেন), এখন চেন্নাইতে এসে দোকান খুলেছেন। ভারি ভালো খেতে। কাল সকালে পিন ফুটিয়ে দেখতে হবে শুগার বাড়ল কিনা।
  • b | ০৮ এপ্রিল ২০১৭ ২১:০০377469
  • মাংকি ক্যাপ কি বাঙালীরা এমনি এমনি পরে? হুঁ হুঁ, হোআট বেঙ্গল থিঙ্কস টু-ডে...
  • T | ০৮ এপ্রিল ২০১৭ ২০:৪৯377468
  • মঙ্ক আমাদের ভিত্তি, মাঙ্কি আমাদের ভবিষ্যত।
  • | ০৮ এপ্রিল ২০১৭ ২০:৪০377467
  • এদ্দিন জানতাম মাঙ্কি আমাদের অতীত, এখন দেখছি মাঙ্কিতে মাঙ্কিতে বর্তমান ছয়লাপ হয়ে গিয়েসে! কে জানে ভবিষ্যতও মাঙ্কিময় হয়ে যায় নাকি!
  • de | ০৮ এপ্রিল ২০১৭ ১৯:৪৭377466
  • ক্ষী নাম! সার্ভেমান্কি!
  • lcm | ০৮ এপ্রিল ২০১৭ ১১:১২377465
  • যাক! সার্ভেতে গুরু নিয়ে একটা মূল্যবান কোশ্চেন আছে (৪ নং)।
    জয়্গুরু।
  • শ্রী মানস নন্দী | ০৮ এপ্রিল ২০১৭ ১০:০৫377464
  • <3 দি মানস নন্দী স্কুল অফ থট সম্পর্কে আপনার মূল্যবান মতামত জমা দিন <3

    https://www.surveymonkey.com/r/CLZBBMC

    শ্রী মানস নন্দী -র মৌলিক চিন্তা সম্পর্কে আপনার মূল্যবান মতামত জমা দিন (উপরের লিংকে যান)
  • Atoz | ০৮ এপ্রিল ২০১৭ ০৬:২৮377463
  • চলচিত্তচঞ্চরির শেষ গানটা গাই বরং।
    ঃ-)
  • Ekak | ০৮ এপ্রিল ২০১৭ ০৬:০১377462
  • গান শোনেন। নেচে নেচে। মনে ফুত্তি আসবে। এতো সিরিয়াসলি নেবার মতো সিরিয়াস নয় কিছুই :)

  • Atoz | ০৮ এপ্রিল ২০১৭ ০৪:৫২377461
  • তবে মমোদিদি কিন্তু কম যান না। পদ্মপার্টি পতাকায় ঔং লিখবে শুনে উনি বলে দিয়েছেন ঔং কি ওদের জমিদারি নাকি? ঔং আমাদেরো আছে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত