এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ০৪ এপ্রিল ২০১৭ ২৩:০৭377310
  • আই ভাবলাম রাম লঙ্কায় ল্যান্ড কঈছিলেন। :-) কিন্তু ওই দিনের একটা ছোটো নাম আছে তো। ডি-ডে। রামনবমী তাইলে আরেসেসের ডি-ডে।
  • Arpan | ০৪ এপ্রিল ২০১৭ ২৩:০৪377309
  • রামনবমী সেই ঐতিহাসিক দিন যেদিন অ্যালায়েড ফোর্স নর্মান্ডির উপকূলে মার্চ করেছিল।

    (অ্যালায়েড ফোর্সকে আরএসেস আর নর্মান্ডিকে পব দিয়ে রিপ্লেস করতে হবা)
  • Ishan | ০৪ এপ্রিল ২০১৭ ২২:৫৯377308
  • এই রামনবমী জিনিসটা কি? সেটায় মিছিল কেন হয়? তালনবমী জানি। বিভূতিবাবুর লেখায় পড়েছি। মহানবমী তো জানিই। মহাষ্টমীর পরের দিন। রামনবমীটাও হাকা করে শুনেছি। কিন্তু তাতে কী করে, কেন করে, কিছুই মনে করতে পারিনা। :-)
  • pi | ০৪ এপ্রিল ২০১৭ ২২:৫৬377307
  • কোলকাতায় কাল তলোয়ার টার নিয়ে রামনবমীর মিছিল। বলছে, ঝামেলা হতে পারে।
  • Arpan | ০৪ এপ্রিল ২০১৭ ২২:৫৫377306
  • রামনবমীতে বেশি এবার আলো ঝলমলে ব্যপারস্যাপার। তবে সুখের কথা কাবাব, শোয়ার্মা, ফিশ টিক্কা সবই পাওয়া যাচ্ছে যেখানে পাবার।

    কলকাতার পাব্লিক রামনবমী কেমন মানাল?
  • pi | ০৪ এপ্রিল ২০১৭ ২২:৫০377305
  • আর এখানে পুরো মার্চ বর্ষাকাল হয়ে গেল। এপ্রিলও সেই পথে হাঁটছে। কম্বল শালেদেরও যাবার উপায় নেই।
    এদিকে এত হাওয়া দেয় আর এমন তার গর্জন, যে রাতে ঘুমানো দায়। মনে হয় বি্চে শুয়ে আছি, দু'পা দূরেই সমুদ্র। জিনিসপত্তর সব উড়ে উড়ে বেরিয়ে যাচ্ছে। কোনদিন নিজেরাই উড়ে যাব।
  • Ishan | ০৪ এপ্রিল ২০১৭ ২২:৪৫377304
  • রামনবমীর দিন ওরকম হয়।
  • Arpan | ০৪ এপ্রিল ২০১৭ ২২:১৯377303
  • কিন্তু সেসব তো হল এই যে লুরুতে এত গরম পড়েছে এর কোন পিতিকার নেই?
  • Arpan | ০৪ এপ্রিল ২০১৭ ২২:১৮377302
  • গুড দিয়ে খুলতে হয় আমাদের।

    এই মাইক্রো, ন্যানো ইত্যাদি নানাবিধ সিমদের সাইজ করতে পাড়ার পল্টুদা কা জবাব নেহি।
  • Ekak | ০৪ এপ্রিল ২০১৭ ২২:১১377301
  • ফোনে ভিপিএন খুবই কাজের। রকেট ভিপিএন ইউজ করি।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৪ এপ্রিল ২০১৭ ২২:০০377300
  • ফোনেও ভিপিএন খুব বাজে ব্যাপার। আমাদের নাকি ওয়েবমেল বন্ধ হয়ে যাবে, বাইরে থেকে মেল খুলতে ভিপিএন লাগবে। তো আমি খুব আনন্দে ছিলুম - বাড়ি এসে মেল না দেখার একটা যুৎসই কারণ হত। এই ফোনে ভিপিএন বলে বিগড়ে দিলেন তো সবঃ-(
  • T | ০৪ এপ্রিল ২০১৭ ২১:১৯377299
  • হ্যাঁ, ব্যাঙদি যাঁদেরকে ট্যাগ করেছেন, দেখি ওঁরা কি বলেন। তারপর তোমাকে জানাব।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৪ এপ্রিল ২০১৭ ২১:১৭377298
  • ওটা টি এর জন্যে।
  • mila | ০৪ এপ্রিল ২০১৭ ২১:১৪377297
  • কিংবা নিজেই বানিয়ে নিন সিম এডাপ্টার
  • mila | ০৪ এপ্রিল ২০১৭ ২১:১২377295
  • এতে আর জ্বালাতন এর কি আছে, আমাজন এ পাওয়া যায় ১ টাকায়
  • dc | ০৪ এপ্রিল ২০১৭ ২১:১২377296
  • সে তো হবেই, পুরনো ফোনে ছোট সিম ফিট নাই করতে পারে।
  • Ishan | ০৪ এপ্রিল ২০১৭ ২১:১০377294
  • আমার একটা পুরোনো ফোন আছে। কিন্তু তিনি মাইক্রো সিম নেননা। একখানা অ্যাডাপ্টর লাগবে ছোটো সিম বড়ো করার। কী জ্বালাতন।
  • Ishan | ০৪ এপ্রিল ২০১৭ ২১:০৯377292
  • অ্যাঁ, অ্যাদভোকেট নিয়ে কী করব? আমি মোদীর সঙ্গে সেপারেশনের মামলা করতে যাচ্ছিনা।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৪ এপ্রিল ২০১৭ ২১:০৯377293
  • আচ্ছা, ব্যাঙ তিনজনকে ডেকেছে। আগে দ্যাখো কী বলেন। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হতে পারে।
  • mila | ০৪ এপ্রিল ২০১৭ ২১:০৮377291
  • আমরা আপাতত ফায়ারফক্স ডাউনগ্রেড করে চালাচ্ছি
  • mila | ০৪ এপ্রিল ২০১৭ ২১:০৭377289
  • আমি একটা পুরোনো ফোন এ সিম টা ভরে রেখেছি, দরকারের সময়ে আনলকড মোবাইল খুঁজতে বেরোতে হয়না তাই
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৪ এপ্রিল ২০১৭ ২১:০৭377290
  • ফায়ারফক্সে জাভা প্লাগিন বাতিল হয়ে গেছে। এর পর ওয়েবেক্স চলবে কী করে?
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৪ এপ্রিল ২০১৭ ২১:০৬377288
  • আমার এক আত্মীয় আছে অ্যাডভোকেট, এবং স্পেশ্যালি সেপারেশনের কেসই দ্যাখে। তাকে ট্যাগ করবো?
  • সিকি | ০৪ এপ্রিল ২০১৭ ২১:০৫377286
  • শস্তায় পুষ্টিকর উপায় ইশানের জন্য হল - ওয়েবেক্স।
  • dc | ০৪ এপ্রিল ২০১৭ ২১:০৫377287
  • আচ্ছা আচ্ছা সরি :p
  • Ishan | ০৪ এপ্রিল ২০১৭ ২১:০১377285
  • মানুষ বিপদে পড়লে এইভাবে খিল্লি করতে নেই। ছিঃ।
  • dc | ০৪ এপ্রিল ২০১৭ ২০:৪৯377284
  • ঠিকই তো আছে, আনকলড মোবাইলে মাইক্রো সিমই ভালো। একটু সাবধানে করবেন।
  • Ishan | ০৪ এপ্রিল ২০১৭ ২০:২০377283
  • উফ কী চাপ মাইরি। একটা আনলকড মোবাইলে সিম ঢোকাতে হবে। ইনি আবার মাইক্রো সিম। ভগবানের কত লীলা।
  • Ishan | ০৪ এপ্রিল ২০১৭ ২০:০৪377282
  • ভিপিএন তো হল। থ্যাঙ্কু। এবার মোবাইল টা কাজ করে কিনা দেখতে হবে। উফ।
  • dc | ০৪ এপ্রিল ২০১৭ ১৯:৪৩377281
  • ইরাম সাইটের অ্যাডমিন কিনা ভিপিএনের খোঁজ করে! ওপেন ভিপিএন ক্লায়েন্ট তো আছেই (https://openvpn.net/index.php/open-source/downloads.html), তবে বাইরে থেকে ইন্ডিয়ান আইপি চাইলে দরকার জেন ভিপিএন (https://zenvpn.net/en/vpn-locations/india/)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত