এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৪ এপ্রিল ২০১৭ ০৯:৩২377250
  • হ্যাঁ। মুড়িকে বলে মুড়াকা, অনেকে বলে মুরমুরা। আর ছোলার ছাতুর প্যাকেট পাওয়া যায়।
  • pi | ০৪ এপ্রিল ২০১৭ ০৯:২৭377249
  • ডিসি, তামিলনাড়ুতে মুড়ি আর ছোলার ছাতু পাওয়া যায় ?

    আর কেলোদার লেখা আর সেদিন আধার নিয়ে পোস্টগুলো কেউ টইতে তুলে দেবে ? একক, দে না।
  • dc | ০৪ এপ্রিল ২০১৭ ০৭:৪২377248
  • আজকাল মাঝে মাঝে পড়ি একটা বুড়ো আর একটা বুড়ি দুতিন মিনিট সময়ের তফাতে পটোল তোলে। হয় বুড়োটা আগে যায় নাতো বুড়িটা, আর কখনো তো পাশাপাশি বেডে শুয়ে পটোল তোলে। এর উপায়টা জানতে পারলে হয়।
  • i | ০৪ এপ্রিল ২০১৭ ০৬:২৩377247
  • ৮৪ বছর বয়্স হয়েছিল-কোথায় পড়লাম।
    একটা সময়ে তো পাগলের মত শুনতাম।তখন ক্যাসেটের যুগ। আজ মৃত্যুসংবাদ শুনে ভাবছি কখন যে কিশোরী আমোনকরের এত বয়স হোলো-কি তাড়াতাড়ি বেলা পড়ে আসে অথচ ঐ দিনগুলো, শোনার মুহূর্তগুলো এখনও কি স্পষ্ট!
  • একক | ০৪ এপ্রিল ২০১৭ ০২:১৩377246
  • খুবই খারাপ। ইনস্ট্রুমেন্ট এ অনেকে আছেন এখনো, নতুন শিল্পীরাও। হিন্দুস্থানী ভোকালে আলো কমে আসছে।
  • r2h | ০৪ এপ্রিল ২০১৭ ০১:৪৮377245
  • যাঃ... খারাপ খবরঃ(
  • Ekak | ০৪ এপ্রিল ২০১৭ ০১:৪২377244
  • কিশোরী আমানকর মারা গেলেন।
  • Ishan | ০৪ এপ্রিল ২০১৭ ০১:১০377243
  • এইটা ভাল। :-)
  • | ০৪ এপ্রিল ২০১৭ ০০:৩১377242
  • http://googleweblight.com/i?u=http://www.sacred-texts.com/bud/j2/j2028.htm&grqid=PS8wSZIO&hl=en-IN

    এই রইল আর এক দুষ্টু দামাল ব্লাস্ফেমাস বাঁদরের কথা। অনুবাদক লজ্জা টজ্জা পেয়ে যজ্ঞ ডিফেইম করার কথা বল্লেও জেনে রাখবেন মূলে আছে যজ্ঞাহুতি পুরিষ দিয়ে উৎসর্গ করার কথা।
    ক্ষুদ্রক নিকায়ের এই জাতকের নামটা খেয়াল করবেন - আদিত্যোপস্থান। মনে আছে তো পুঁচকে দামাল হনু কী গালে পুরতে লাফ দিয়েছিল আকাশে!!
  • | ০৪ এপ্রিল ২০১৭ ০০:১৬377241
  • চিনে ভাষায় লেখা সেই বিখ্যাত বই- পশ্চিম যাত্রা - তে আমরা আর এক এমন অপ্রতিরোধ্য - আশ্চর্য বাঁদরের কথা পেয়েছি। কেউ পড়েছেন? খুব মুখরোচক এবং চনমনে লেখা। চরিত্রে খোদ হিএনশাং মহোদয় ও আছেন!!

    https://googleweblight.com/i?u=https://en.m.wikipedia.org/wiki/Journey_to_the_West&hl=en-IN
  • Pi | ০৪ এপ্রিল ২০১৭ ০০:০৪377240
  • আরে কদিন বাদে হনুমানজীর ও বাঙ্গালি অবতার বেরিয়ে যাবে, যে রেটে বঙ্গ সিরিয়ালে জয় বজরঙ্গবলী শুনছি আর চতুর্দিকে বানরসেনার হুপহাপ। তখন বাঙ্গালি লম্ফঝম্প করেই অন্কা জয় করেছে বলবেন।
  • Pi | ০৩ এপ্রিল ২০১৭ ২৩:৫৪377239
  • আমি ছিলাম তো নদীতে।ওখানেই তো যেতে বলছিলাম
  • Atoz | ০৩ এপ্রিল ২০১৭ ২৩:৩৪377238
  • বিজয়সিংহের মনে হয় তখনও বিয়ে হয়নি যখন তিনি লঙ্কাজয় করেন। ঃ-)
  • k | ০৩ এপ্রিল ২০১৭ ২৩:৩০377237
  • বাঙ্গালীর লঙ্কাজয় অনেক স্মুদ ও লম্ফঝম্পহীন।

    বৌ রাই বাঙ্গালীর যা একটু পিছুটান। নইলে.....
  • Ishan | ০৩ এপ্রিল ২০১৭ ২৩:১৯377236
  • কে বলে বাঙালি হীন? আমরা হেলায় লঙ্কাজয় করিনি?
  • PM | ০৩ এপ্রিল ২০১৭ ২৩:১৮377235
  • স্কাই ডাইভিং করেছিলাম বৌকে লুকিয়ে-- এখোনো তিনি জানেন না--- ৫০০০ ফুট থেকে লাফানোর সাহস বা ইচ্ছা এখোনো বিদ্যমান--কিন্তু বৌ জানলে কি হবে এই ভাবনাটা এই বয়সে ৫০০০ ফুটের থেকেও ভিতিপ্রদ ঃ(
  • PM | ০৩ এপ্রিল ২০১৭ ২৩:১১377234
  • অ্যাড্ভেচরেচ্ছু দের জোন্নো জনিয়ে রাখি--- পাটায়ায় স্কাই ডাইভিং চালু হয়েছে ২০১০ থেকে। ৫০০০ মিটারে একটা ল্জ্জরে প্লেনে করে উঠিয়ে, লাথি মেরে ফেলে দেয়, সংগে ট্রেনার থাকে অবশ্যি। আর এখনো পর্য্যন্ত কোনো দুর্ঘটনা হয় নাই। পাটায়ার মতো বাজে জায়গায় যদি গিয়েই পড়েন, তো এটা একবার টেরাই করে দেখতে পারেন।

    পাটায়া র কাছে বর্ডার পেরোলেই কম্বোডিয়া-- 4.5 ঘন্টা ভয়ন্কর বাজে রাস্তা দিয়ে যাবার উৎসাহ দেখাতে পারলেই পৌছে যাবেন আন্কোরভাট এ। ভিসা করিয়ে নেবেন কিন্তু আগে থেকে। ভারতীয় দের জন্য তখন অন অ্যারাইভাল ভিসার ব্যাবস্থা নেই, মানে ২০০৮-৯ তে ছিলো না

    বাই দা ওয়ে, দিদির প্রিয়ো ডেলোতে এখন চমত্কার `প্যারাগ্লাইডিং হয়-- কেউ ট্রাই করেছেন? আমি করলাম গত বছর --দিব্যি লেগেছে কিন্তু
  • k | ০৩ এপ্রিল ২০১৭ ২৩:০৬377233
  • স্কুবা হোক বা স্কাই, ডাইভিং এর আবার বয়স কি! কালী বলে ডুব দিয়ে দিন।

    কাল নাহয় দুকুর বিকেলের দিকে রিচেলু রকের কটি ছবি পোস্ট করে দেব দেখবেন ট্রাম্পের কথা কেমন সত্য, পলিউশন টলিউশন ওয়ার্মিং টোয়ার্মিং সব মিথ্যা। কোরালেরা ঝাড়ে বংশে সুখেই আছে। দেখলে ক্যাপিটাল টি দার মত মায়া কাটিয়ে জল ছেড়ে উঠে আসতে আর ইচ্ছেই করবে না।

    আমার তো দেখে ভারী ভাল লাগল। জয় ট্রাম্প, গোমাতা কী জয়!
  • PM | ০৩ এপ্রিল ২০১৭ ২২:৫৫377232
  • বৎস সিঙ্গল কে, আপনার জন্য আমার বুরো বয়সে আবার স্কুবা ডাইভিং ইচ্ছা চেগে উঠছে ঃ)

    যদি কেউ বর্ষা কালে থাইল্যান্ড যান, তাহলে কোয়াই নদির ধারে কুখ্যাত কোয়াই ব্রিজের নিচের অদ্ভুত সুন্দর কটেজ গুলোতে একরাত থাকতে ভুলবেন না। জায়গাটা কান্চন বুড়ির কাছেই
  • S | ০৩ এপ্রিল ২০১৭ ২২:৫০377231
  • ফুকেট অতিব সুন্দর জায়্গা। অমন সুন্দর বীচ! তার থেকেও সুন্দর হলো ফিফি ডন বা ঐ ধরনের নাম ওয়ালা সব আইল্যান্ড গুলো। আমার ইচ্ছে আছে ঐসব আইল্যান্ডে গিয়ে কয়েকদিন থাকার। ব্যান্কক থেকে একটা প্লেনে করে ফুকেট যাওয়া যায়। খুব কম হাইটে প্লেনটা ওড়ে। একটা সময়ে মনে হয় প্লেনটা যেন অন্য দুনিয়ায় প্রবেশ করে। নীচে তাকিয়ে দেখতে পাবেন সব ছোটো বড় আইল্যান্ডের মেলা। অদ্ভুত হলোঃ নীল আইল্যান্ড আর সবুজ জল। সে এক অসাধারণ দৃশ্য। শুধু একটাই সমস্যাঃ খাওয়াদাওয়া। সীফুডে অরুচি বা অ্যালার্জি থাকলে সমস্যা আছে। ফুকেটে একটা ম্যাক্ডোনাল্ড আছে, কিছু ভারতীয় রেস্তোরাঁও আছে। কিন্তু ঐসব ফিফি আইল্যান্ডগুলোতে সমস্যা হতে পারে।
  • Atoz | ০৩ এপ্রিল ২০১৭ ২২:৩৯377230
  • ঃ-)
  • Ishan | ০৩ এপ্রিল ২০১৭ ২২:৩১377229
  • আরে ওটাই তো ইনসেনটিভ। চিরকাল তো আর থাকতে হবেনা। ফিরেই আসা যাবে। তাহলে আর বেড়ানোয় দুঃখের কী আছে। এই ভেবেই মানুষ বেড়াতে যায়।
  • T | ০৩ এপ্রিল ২০১৭ ২২:০৩377228
  • কাছেই ফুকেত ইত্যাদি, কিন্তু একটি দার্শনিক সমস্যা এসে মন ভার করে দেয়। গেলেই তো ফিরে আসতে হবে। দীর্ঘশ্বাস। ফলে মীমাংসা না হওয়া অবধি যেতে পারি না।
  • dc | ০৩ এপ্রিল ২০১৭ ২১:৩৭377227
  • সিংগল কের লেখাটা ভারি ভাল্লাগলো। আমরা এর আগে একবার পাটায়া ঘুরতে গেছিলাম, তখনই ঠিক করেছিলাম ফুকেত ঘুরতে আসবো আর ফিফি-মায়া বে আইল্যান্ড টুরগুলো করবো। আগেই লিখলাম, এবার আমরা দুটো ফ্যামিলি মিলে যাচ্ছি। আমি ডুবুরি নই, নাহলে হয়তো লিভাবোর্ড আমিও ট্রাই করতাম। এবার খাও লাকে থাকতে আমার খুব একটা অসুবিধে নেই, নির্জন জায়গায় থাকতেও খুব ভাল্লাগে। কিন্তু যেহেতু সাথে অন্যরাও যাচ্ছে, তাই খাও লাকে অতোটা দূরে থাকা যাবেনা। এর আগে আমরা মার্লিন বিচে একটা হোটেল বুক করে ফেলেছি, এটা পাটায়ার খুব কাছে, ফলে বাকিরা টাউনেও সহজে ঘুরতে যেতে পারবে। দুয়েকদিন আগে ম্যারিয়টের ওয়েবসাইটে গিয়ে আমি হঠাত আবিষ্কার করি খাও লাকে ওদের আরেকটা প্রপার্টি আছে, আর সেটা একেবারে ছবির মতো সুন্দর। কিন্তু বড্ডো দূরে। তখন ভাবলাম PM দাকে জিগাই, যদি ভরসা দেন :p তা উনিও বল্লেন অতো দূরে থাকা ঠিক হবে না, কাজেই খাও লাক ক্যান্সেল হয়ে গেল। এই হলো ব্যাপার।

    আপনি কোথায় কোথায় ঘুরেছেন, পারলে ছোট করে লিখুন ঃ)
  • dc | ০৩ এপ্রিল ২০১৭ ২১:২৫377226
  • কাঞ্চনবুড়ি না, আমরা এবার যাবো প্রাচীনবুড়ির কাছে (যদিও এখনও ফাইনাল হয়নি)। ফুকেটে চার দিন থাকবো, তারপর হাতে আছে আরও তিন বা চার দিন। দুটো ফ্যামিলি যাবো, আমরা আর আমার শালাবাবুরা। এদিকে আগের মাসে শালাবাবু ব্যাংকক গেছিল অফিসের কাজে, তখন বাড়ির লোকজন তাকে দায়িত্ব দিয়েছিল অ্যাডভান্স রেকে করে আসতে। তো শালাবাবু শুনেছে খাও য়াই ন্যাশনাল পার্কে নাকি অনেক কিছু দেখার আছে। তাই ওখানে যাওয়ার প্ল্যান হচ্ছে। তবে আমরা যাবো সেপ্টেম্বরের শেষে, হাতে এখনো অনেকটা সময় আছে। আপাতত শুধু চেন্নাই-ফুকেটের টিকিট কাটা হয়েছে, বাকিটা ওপেন আছে।
  • সিংগল k | ০৩ এপ্রিল ২০১৭ ২১:২১377225
  • ডিসিদা, আমি খাওলাক থেকেই লিভাবোর্ড ভাড়া করেছিলাম। ফুকেত থেকে সকাল আটটার বাস ধরে খাওলাক গিয়ে সেদিন দুপুর বিকেল থেকে লিভাবোর্ডে চাপি। তবে লিভাবোর্ড খাওলাক থেকে ছাড়ে নি, ছাড়ে খাওলাকেরও প্রায় ১০০ কিমি উত্তরে খোরাবুরি/কোরাবুরি থেকে। ওরাই মিনিভ্যানে করে নিয়ে গেসল কোরাবুরি। কোরাবুরি থেকে ছাড়ার কারন হল, ঐ পাঁচ রাত ছ দিনের ট্রিপে ওরা হয় খাওলাক থেকে শুরু করে কোরাবুরিতে শেষ করে বা কোরাবুরিতে শুরু করে খাওলাকে ক্রুজ শেষ করে। যে ট্রিপের লোক খাওলাকে শুরু করে তারা কোরাবুরিতে ষষ্ঠ দিনে এসে নামে, আর যারা কোরাবুরিতে শুরু করে তারা খাওলাকে ষষ্ঠ দিনে এসে নামে। উভয়কেই ওরা খাওলাকে ওদের হেডআপিসে জমায়েত হতে বলে, এবং তারপর মিনিভ্যানে কোরাবুরি বা খাওলাক পিয়ারে পৌঁছে দেয়। ফেরত যাত্রীদেরও ঐ একই ব্যবস্থা।
    খাওলাক থেকে সিমিলান মেরিন পার্ক ঘুরে আসার সুবিধে। তা ছাড়া আর কোন সুবিধে নেই। তবে খাওলাক শান্ত সুন্দর জায়গা হিসেবে আমার ভাল লেগেছে। আপনি যদি সিমিলান ন্যাশন্যাল পার্কে না যান বা নিজে ডুবুরী না হন, তবে খাওলাক যাওয়ার তেমন কোন আকর্ষন না থাকতে পারে। বিশ্ববিখ্যাত রিচেলু রক হল খাওলাক থেকে দেখতে যাবার জন্য অন্যতম দ্রষ্টব্য স্থান। কিন্তু রিচেলু রকের জলের ওপরের অংশে কোন আকর্ষন নেই। তাই ডুবুরী না হলে রিচেলু যাওয়া অনর্থক। ডুবুরী হলে অবশ্য রিচেলু রক অবশ্য দ্রষ্টব্য। জ্যঁ কুস্তো আন্দামান সাগরে যে কটি দ্রষ্টব্য ডুবোপাহাড় আবিষ্কার করেছিলেন এবং ভবিষ্যতের ডুবুরীদের কাছে রেকমেন্ড করে গেছিলেন তার প্রায় সবকটি আমার দেখা। রিচেলু রক তার মধ্যে সেরা। রিচেলু রকের সফট কোরালের সৌন্দর্য্য অসাধারন। এখানকার কোরালেরা খেয়ে পরে বেশ তাগড়া আছে দেখলাম।
    ডিসিদার যদি সিমিলান সুরিন বা রিচেলু রকে আকর্ষন না থাকে তবে ফুকেত থেকে উত্তরে খাওলাক বা কোরাবুরির দিকে না এসে ফুকেতের দক্ষিনে কোন বিচে হোটেলে কাটানো ভাল হবে। ফুকেত থেকে রোজ বোটে করে ফি ফি দ্বীপেও নিয়ে যায় আসাযাওয়া নিয়ে বোধহয় মাথাপিছু ৫০০ বা ৬০০ ভাট নেয়। আমি অবশ্য এসব বোটে ফি ফি যাই নি, তাই ঠিক বলতে পারব না। আমি ফিফিতে তিনটি ডুব দেবার জন্য এক বৃটিশ রিক্রিয়েশনাল ডাইভ ট্যুর অপারেটরের সঙ্গে চুক্তি করেছিলাম। সেটা খুব সাকসেসফুল, সেদিন বেচারা আমাকে ছাড়া আর কোন মুর্গী ধরতে পারে নি। ফলে আমি রাজকীয় স্টাইলে একেবারে পার্সোনাল ডাইভমাস্টার নিয়ে তিনটি ডুব মারলাম। বৃটিশ ছোকরার বয়েসও আমার কাছাকাছি মনের মিলও আমার সঙ্গে খুব হল। তিন তিন, মোট ছ ঘন্টার ক্রুজে ওর সঙ্গে জমিয়ে আড্ডা মেরে কিভাবে মাফিয়ারা ফুকেতের রিক্রিয়েশনাল ডাইভিং এর বাজার কন্ট্রোল করছে তার একটা সুন্দর চিত্র পেলাম। সে আর আপনাদের ইন্টারেস্ট থাকবে না বলে বলছি না। মোটমাট দিনটা আমার ভালই কেটেছিল।
    ফিফি ফুকেত থেকেও যাওয়া যায় আর ক্র্যাবি থেকেও যাওয়া যায়। ফিফিতে ডুব দেওয়া ছাড়াও আরও অনেক কিছু করার আছে, তবে এমনিতেই সীস্কেপের জন্য ভাল লাগবে। পৃথিবীতে ফি ফি র মত অমন চমত্কার সীস্কেপ একটিও নেই।
  • সিংগল k | ০৩ এপ্রিল ২০১৭ ২১:১৩377224
  • ঈশেনদা, ধন্যবাদ জানাই না জানাই, আপনিও স্থির জানবেন যে আপনার এবং গোমাতার আশীর্বাদ মাথায় করেই আমার যাত্রাপথ নিষ্কন্টক ছিল।

    আর পাইদিদি, আপনার সামনে যে দাঁড়াব কোন মুখে তা জানিনা। আপনার বলা একটি জায়গাতেও যাই নি। ইনফ্যাক্ট লেখা তো দূরের কথা, তাইল্যান্ড গেছিলাম সে সম্পর্কে মুখই খুলছি না কারো কাছে। আমার হয়েচে ঐ বেড়ালটার অবস্থা। না না শ্রোডিংগার বা শঙ্কুর বেড়াল না, সেই নার্সারি রাইমের বেড়ারটার মত।
    সেই যে-
    পুসিক্যাট পুসিক্যাট হোয়্যার হ্যাভ ইউ বিন?
    আই হ্যাভ বিন আপ টু লন্ডন টু লুক অ্যাট দ্য কুইন।
    পুসিক্যাট পুসিক্যাট হোয়াট ডিড ইউ দেয়ার?
    - না -
    ফ্রাইটেনড এ লিটল মাউস আন্ডার হার চেয়ার।

    আমারও অবস্থা কিছুটা ঐরকমই কিনা। দেশটা এমুড়ো ওমুড়ো পুবে ও পশ্চিমে বাসে বাসে চষে ফেললেও ডাঙ্গার ওপরে থুড়ি সিংহাসনের ওপরে কিছুই দেখি নি, শুধু নিচে একটা নেংটি ইঁদুরই দেখতে পেরেছি মাত্র।

    তবে ডিসিদা তো এখনও যান নি দেখছি, ওনাকে কিছু বলার আছে, পরের পোস্টে বলছি।
  • Pi | ০৩ এপ্রিল ২০১৭ ২০:৪১377223
  • আরে আহই ভাবছিলাম, কেলোদা সেই যে ডুব দিলেন, আর তো ওঠার নাম নেই !
    ছবি কই, লেখা কই ?

    আর ডিসি আপনি এবারেও কান্চনাবুড়িকে বুড়িছোয়াও করবেন না ?
  • Ishan | ০৩ এপ্রিল ২০১৭ ২০:১১377222
  • আর আমি? প্রতিটি ভ্রমণে, যেমত বাবা লোকনাথ, জানবেন আমি আপনার সঙ্গে আছি।
  • Du | ০৩ এপ্রিল ২০১৭ ২০:০৮377221
  • যে রেটে যাচ্ছে কদিনের মধ্যেই মোদীর গোবর শুঁকে আপডেট দেবে ডেইলি নিউজে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত