এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১১:২৯377040
  • ফেবুতে অনেকদিন অ্যাকাউন্ট খুলিনি। আজকাল ফেবুতে আধার লাগছে নাকি?

    আর আধার নম্বরটাই আসল, এটা তো বুঝেছি, প্রথম থেকেই এটা বলছে। কিন্তু মুশকিল হচ্ছে আধার কার্ডটা বাই ইটসেল্ফ আইডি হিসেবে ব্যবহার করতে দেওয়ায়। ট্রেনে যিনি ট্রাভেলিং টিটি, বা এয়ারপোর্টের এন্ট্রি গেটে যে গার্ড দাঁড়িয়ে থাকেন, তাঁদের কারুর সাথেই কোন ডিভাইস থাকেনা। লোকজন হয় প্যান কার্ড দেখায়, নাতো পাসপোর্ট, নাতো আধার কার্ড, নাতো আধার কার্ডের প্রিন্টাউট। মুশকিল হলো, অন্য আইডিগুলো যতো সহজে নকল করা যায় তার থেকে ঢের বেশী সহজ একটা পিডিএফ ফাইল এডিট করা। আর চেকিং অথরিটি সেই নম্বর ভেরিফাইও করছেন না, কাজেই বিরাট বড়ো একটা লুপহোল তৈরি হয়েছে।
  • lcm | ০১ এপ্রিল ২০১৭ ১১:২৩377039
  • ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গেলে ইমেইল অ্যাড্রেস-ই তো যথেষ্ট না?
  • lcm | ০১ এপ্রিল ২০১৭ ১১:২২377038
  • শুনে যা মনে হচ্ছে আধার হল সোশাল সিকিওরিটি নম্বর (এসএসএন)-এর মতন। ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর-টা ইম্পর্ট্যান্ট। ঐ নম্বর ধরে ডিটেইল্‌স্‌ বের করা যাবে - ছবি, বায়োমেট্রিক্স ইত্যাদি এবং তাই দিয়ে যাচাই করা যাবে যে নম্বরটির অধিকারী কে।
    যেমন কাউকে এসএসএন কার্ড দেখাতে হয় না, শুধু দরকার পরলে নম্বরটা বললেই যথেষ্ট, এবং নম্বরটি কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয়।
  • | ০১ এপ্রিল ২০১৭ ১১:২০377037
  • মানে লোকজন নিশ্চয় ফোটোশপ ইত্যাদি করে ফেকনামে নিখুঁত আধার বানিয়ে নেয়। ফেবু বোধহয় আধার ডিবির সাথে ক্রসচেক করে না।
  • | ০১ এপ্রিল ২০১৭ ১১:১৬377036
  • আধারের জালি তো প্রচুর সংখ্যক আছেই মার্কেটে। নাহলে আর এই ফেবুতে ফেক আইদিগুলো চলে কী করে। এই পুরন্দর ভাট, বোকোম বুনো এইসব তো ফেবু আজকাল অ্যালাও করে না, আইদি চায়। তো এরা দীর্ঘকাল টিকে আছে মানে আধার ইত্যাদির জালি কপি আছে।
    এই দুটো নাম আমার ফীডে খুব আসে বলে বললাম। কিন্তু ঐ যে বিজেপীর হাজারে হাজারে ট্রোল ওরাও তো আইডি নিশ্চয় এইভাবেই দেয়।
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১১:০৮377035
  • আরে ভাই পল্টুদার মাসতুতো দাদা অবধি তো যেতে হচ্ছে! এদিকে আধার তো ঘরে বসে বানিয়ে ফেলব! :p
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১১:০৭377034
  • সে তো আমিও করেছি, এক্স্যাক্ট প্যান কার্ড সাইজের কালার জেরক্স ল্যামিনেট করে ওয়ালেটে ক্যারি করি। তবে সেটা কিন্তু অফিসিয়ালি অ্যালাউড না। একবার আমাকে এয়ারপোর্টে আটকে দিয়েছিল, বলেছিল জেরক্স চলবেনা, অরিজিনাল দেখান। সেবার আমার অন্য আইডি ছিল বলে বেঁচে গেছিলাম। এদিকে আধারে কিন্তু নিয়মই হলো প্রিন্টাউট অ্যালাউড, অরিজিনাল বলে কিছু নেই। এবার যতো সহজে আধারের পিডিএফ এডিট করতে পারবে, অতো সহজে কি "অরিজিনাল" প্যান কার্ড বানাতে পারবে? আধারের এই অদ্ভুত নিয়মটা প্রথম থেকেই আমার খটকা লেগেছিল।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১১:০৫377033
  • পাসপোর্টের ডুপ্লিকেট বানানোও সোজা। ঘরে বসে হবে না হয়ত, কিন্তু ঐ পল্টুদার মাসতুতোদাদাকে ধরতে হবে। কহানি টু স্মরণ করো।
  • San | ০১ এপ্রিল ২০১৭ ১১:০২377032
  • ওহ। এইসব করতে হবে !
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১১:০১377031
  • আলাদা।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১১:০০377030
  • ডিসিঃ একই প্রবলেম প্যান কার্ডের ক্ষেত্রেও। আমি ঐ পল্টুদার দোকান থেকেই আমার প্যান কার্ডের ডুপ্লিকেট কপি বানিয়েছি, অবিকল অরিজিনালের মত, খালি নীল রংটার শেড সামান্য আলাসা। অরিজিনাল প্যানকার্ড হারিয়ে যাবে বলে ওয়ালেটে ডুপ্লিকেটটা ক্যারি করি। এয়ারপোর্ট সহ সর্বত্র ঐটাই ফটোআইডি ভেরিফিকেশনের জন্য দেখাই।
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১০:৫৮377029
  • অর্পণ, আমি যদি পাতি ঘরে বসে আধারের পিডিএফ এডিট করে জালি আধার বানিয়ে নি তাহলে? এতোকাল যেসব আইডি ছিল, পাসপোর্ট, প্যান, রেশান কার্ড ইত্যাদি, সেগুলোর "অরিজিনাল" মোটামুটি দেখলে বোঝা যেত আর জালি করাও অতোটা সহজ ছিল না। কিন্তু পিডিএফ এডিট করা তো ছেলেখেলা! স্রেফ অ্যাক্রোব্যাট এক্স লাগবে, আর ছবি চিপকাতে চাইলে লিংকড ফটোশপ লাগবে।
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১০:৫৫377028
  • "আধারটা যে আমার আধার বুঝছে কী করে ?"

    একক, তার চেয়ে অনেক বেশী খতরনাক ইস্যু তৈরি হচ্ছে। আধারের যেকোন প্রিন্টাউট অ্যালাউড, আর সেই প্রিন্টাউট পিডিএফ থেকে নেওয়া যাবে। এদিকে আমরা সবাই জানি পিডিএফ এডিট করা খুব সোজা। তো আমার আধারের পিডিএফ ফাইল দিয়ে আমি যে কারুর আধার বানিয়ে দিতে পারি, স্রেফ একটা নতুন ছবি চিপকে দেব আর নামধাম অ্যাড্রেস ইত্যাদি পাল্টে দেব। এই আধার দেখালে এয়ারপোর্টে ঢুকতে দেবে, ব্যাগে্জ ট্যাগও লাগবে না। এই ধরনের ভয়ানক গলতা কিকরে অ্যালাউ করছে বুঝ্তে পারছি না।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১০:৫২377027
  • @একক, না। সেইটা তো কেওয়াইসি'র পার্ট। পরে হয়।

    একমাত্র জিও অনলাইন ভেরিফিকেশন করিয়ে সিম অ্যাক্টিভেট করিয়ে দিচ্ছে অন দ্য স্পট।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১০:৫০377026
  • সরকার সবার জন্য ডিজিটাল লকার বানিয়ে দেছে তো।

    https://digilocker.gov.in
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ১০:৪৯377025
  • আধারটা যে আমার আধার বুঝছে কী করে ? ফিঙ্গারপ্রিন্ট -আইরিস ইম্প্রেশন নিচ্ছে প্রত্যেক ক্ষেত্রে ?
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১০:৪৮377024
  • বেচারি পল্টুদা আপনার আধার নম্বর পেতে পারে, কিন্তু বায়োমেট্রিক ইনফর্মেশন হাতাবে কী করে? যদি না এনরোলমেন্ট এজেন্সিগুলো ডেটা লিক না করে?
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১০:৪৭377022
  • হয় বোধায়, যদিও এই নিয়ম গুলো কোনটাই ঠিক করে জানিনা। পরের বার এয়ারপোর্ট সিকিউরিটিকে মোবাইলে আধারের ফাইলটা দেখাবো, যদি অ্যালাউ করে তো এখানে লিখে দেবো।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১০:৪৭377023
  • ডিজিটাল কপি রাখলেই হয়, কিন্তু যেখানে সেখানে ফটোকপি চায়, তখন আবার প্রিন্টার খুঁজবার জন্য দৌড়তে হবে।
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ১০:৪৬377020
  • সে ঠিক আছে। আমি বুঝতে চাইছি হোয়াই প্রিন্ট আউট ?
  • S | ০১ এপ্রিল ২০১৭ ১০:৪৬377021
  • ইনফ্যাক্ট পল্টুদার দোকানের সামনে ঝুলিয়ে দিলেও হয়। মানে এমনিতেই তো সিকিউরিটির সত্যনাশ।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১০:৪৫377019
  • কালার প্রিন্টাউট বানিয়ে পাড়ার পল্টুদার দোকান থেকে ল্যামিনেট করিয়ে নিতে কুড়ি টাকা পড়ে।
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ১০:৪৪377018
  • ইন দ্যাট কেস একটাবিরক্তিকর কাগজ নিয়ে ঘোরার কি দরকার। ডিজিটাল কপি রাখলেই হয়না ?
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১০:৪৩377017
  • হ্যাঁ, আধার কার্ড হারানোর কিছু নেই। ওটিপি দিয়ে জেনারেট করে কম্পুতে পিডিএফ বানিয়ে সেভ করে রেখে দিন। আধারের নাকি ব্ল্যাক অ্যান্ড হোআইট প্রিন্টাউটও জেনুইন হিসেবে ধরে।
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১০:৪০377016
  • অলরেডি গুগলের দৌলতে মোবাইল থেকে যে কি রেটে ইনফরমেশান লিক হচ্ছে, ভাবা যায় না। তার ওপর আধার।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১০:৩৪377015
  • হারিয়ে ফেলা আবার কী! সাইটে গিয়ে ওটিপি জেনারেট করিয়ে ডাউনলোড করলেই তো হয়।
  • San | ০১ এপ্রিল ২০১৭ ১০:৩১377013
  • আমার এদ্দিনে আধার করিয়ে ফেলে তাপ্পর হারিয়ে ফেলাও হয়ে গ্যালো :-(
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১০:৩১377014
  • মাইরি, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল সব এক ধারসে আধারের সাথে জুড়ে দিচ্ছে। এর চেয়ে ডেঞ্জারাস কিছু হয়না।
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ১০:২০377012
  • হি হি হি সেই কবে ভাইফোঁটা হতো, তাপ্পর ভাইবোনে মিলে বিরিয়ানি খেতে যেতুম ! আমরা পাঁচ মাসের ছোট বড় মাসতুতো ভাই বোন ( মায়েরা বলে চোর এ -চোর এ ) কিন্তু যে কেও দেখলেই বুঝে ফেলে ভাই বোন কীকরে কেজানে।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১০:১৭377011
  • ভেবে দেখো একবার। এর পরে সুদূর অনাগত দিনে হাসপাতালে রেজিস্ট্রেশন করাতে গেলে আধার লাগবে। কিন্তু ঐ কী দিয়ে পেশেন্টের যাবতীয় হিস্ট্রি সেন্ট্রাল ডেটাবেসে আপডেট হয়ে যাবে।

    তারপর সেই ডেটা খোলাবাজারেও মিলবে সেটা অন্য কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত