এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৮ মার্চ ২০১৭ ১৯:৪৪376740
  • অ্যাঁ?
  • Ekak | ২৮ মার্চ ২০১৭ ১৯:২১376739
  • সুস্থ আছেন তো ? কবে যেন একটা শুনানি আছে আবার।
  • সিকি | ২৮ মার্চ ২০১৭ ১৮:৫০376738
  • হ্যাঁ।
  • Pi | ২৮ মার্চ ২০১৭ ১৮:৩২376737
  • মদম মিত্র লিফট ছিড়ে পড়ে গেছেন ?
  • :| | ২৮ মার্চ ২০১৭ ১৬:০০376736
  • Kaju | ২৮ মার্চ ২০১৭ ১৫:৫৯376735
  • উদ্গম

    দ-এ গ-এ টা এরকম আলাদা আসে কেন, জুড়ে লেখা যায় না?
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৮ মার্চ ২০১৭ ১৫:৫৪376734
  • এইটা দেখে প্রবল উৎসাহিত হয়ে জেবনের প্রথম মীম বানিয়ে ফেল্লুম:-p

  • ভারতই বিশ্বের সকল সভ্যতার শিকড় | ২৮ মার্চ ২০১৭ ১৫:২০376733
  • প্রাচীন যদুবংশীয়রা পশ্চিমদেশের যে স্থানে বসতি স্থাপন করেন উহার নাম 'জুডিয়া' (Judea) এবং উহার অধিবাসী 'জু' বলিয়া অভিহিত হয়েন। যদুবংশীয়রা যে জনপদকে 'পল্লীস্থান' নাম দিয়াছিলেন উহার নামই বর্তমানে প্যালেস্টাইন।

    :)
  • Ekak | ২৮ মার্চ ২০১৭ ১৫:০০376732
  • মোটামুটি ভালোই সিভি। গ্রাসরুট থেকে উঠে আসা সংঘ কর্মী। ভেটেরিনারি গ্র্যাজুয়েট করে প্রচারক হিসেবে কাজ করতেন সেই ইন্দিরার ইমার্জেন্সি আমলে। কে এস সুদর্শন এর কন্টেস্ট্যান্ট ছিলেন নাকি, মানে দশ বছর আগেই সংঘ চীফ হবার কথা, সেটা সুদর্শন এর পর হলেন। ভালো কারিয়ার, সংঘের সমস্ত শাখার উপর গ্রিপ আছে। আর কী চাই। প্রেসিডেন্ট পোস্টটাকে প্রাইজ পোস্ট না বানিয়ে রেখে একজন চড়ুবরু লোক এলে ভালোই।
  • রেজুমে | ২৮ মার্চ ২০১৭ ১২:৩৪376731
  • ভাগবতের সিভি পাওয়া যাবে? :)
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৮ মার্চ ২০১৭ ১১:০৯376729
  • ইপাব পড়তে পারবেন? কাল এক বন্ধু রেকো দিলো বলে খুঁজে পেতে নামিয়ে রেখেছি। রাতে পাঠাবো তাহলে জিমেলে।
  • dd | ২৮ মার্চ ২০১৭ ১১:০৪376728
  • @অজ্জিত।

    না, ঐ বইটে পড়ি নি। নিউরেমবার্গ ট্রায়াল নিয়ে একটাই বই পড়িচি - সেটা Airey Neave'র Nuremberg। খুব হু হা পড়ে নেওয়া যায়। সহজপাচ্য। বেশ ভালো। কিছু কিছু কথাবার্ত্তা রয়েছে নাৎসীদের। পড়তে পারো।

    তবে ইদিক উদিক নাৎসীদের ইন্টার্ভ্যু তো প্রায়ই পড়ি। Excerpts আর কি।অন্যান্য বইতে। আর জেল খেটে বেরোনো নাৎসীদের মেময়ের্স। সে সবও দেখিচি।

    তুমি যদি "নামাও" তো আমাকেও পাঠিয়ে দিও। ক্যামোন ?

    @সবাই। অনেকদিন পরে চন্দ্রিলের একটা খুব ভালো লেখা পড়লাম। আমি তো মনে করি দশটা প্রতিবাদী পোস্টারের থেকে একটা এয়ার্কির ক্ষ্যামতা বেশী।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৮ মার্চ ২০১৭ ১১:০৩376727
  • ওকে, ফের নিলুম।
  • Ekak | ২৮ মার্চ ২০১৭ ১১:০২376726
  • ওদিকে মোহন ভাগবত রাষ্ট্রপতি পদে যেতে চলেছেন বলে খবর।
  • pi | ২৮ মার্চ ২০১৭ ১০:২৩376725
  • আরে নামটা নাও। মজা করছিলুম ঃ) আমি অতবড় নাম থোড়াই নেব !
  • চলচিত্ত চঞ্চরী | ২৮ মার্চ ২০১৭ ১০:১৮376724
  • উদ্দাম লিখেচে। মুরগী ক্যাঁকক্যাঁকে বড়পিসি। উফ্‌।
  • dc | ২৮ মার্চ ২০১৭ ১০:১৫376723
  • এদিকে এলন মাস্কের কোম্পানি থট উআপলোড আর ডাউনলোডের ব্যবস্থা করতে চলেছে। ভাবছি আমার রোজ ভোরবেলার স্বপ্নগুলো পাঁচ টাকা প্রতি পিস দরে বিক্রি করবো।
  • চলচিত্ত চঞ্চরী | ২৮ মার্চ ২০১৭ ১০:১২376721
  • আব্বে এসব চলবেক নাই। তাইলে আমি পাল্টে নিলুম।
  • প্রবঞ্চক পানকৌড়ি 0 | ২৮ মার্চ ২০১৭ ০৯:৪৮376720
  • আমিও নিলুম।
  • Arpan | ২৮ মার্চ ২০১৭ ০৯:৪৬376719
  • চলচিত্তচঞ্চরী

    @৮ঃ৫৩
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৮ মার্চ ২০১৭ ০৯:৪০376718
  • ডিডিদা - নিউরেমবার্গ ট্রায়ালের সময় নাজি ক্রিমিন্যালদের বয়ানের ওপর একটা বই আছে - দ্য নিউরেমবার্গ ইন্টারভিউজ বলে। পড়েছেন?
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৮ মার্চ ২০১৭ ০৯:৩৬376717
  • আমি নামটা নিলুম।
  • dd | ২৮ মার্চ ২০১৭ ০৮:৫৬376716
  • ঐ যুগ টুগ নিয়ে বহুদিন আগে সুকুমার সেন প্রবন্ধ ফেঁদেছিলেন। একটা ভুল ধারনা ছিলো যে চার যুগের সিনোয়েন্স এইরকম - সত্য, দ্বাপর,ত্রেতা আর কলি। কার্ন, উচ্চারনে দ্বাপর= দ্বিতীয়, ত্রেতা =তৃতীয় এইরকম বোধ হত।

    কিন্তু সুকুমার বাবু দেখালেন আদতে পাশা খেলার টার্ম থেকে এই যুগের নাম করণ হয়েছে (ছ্যা ছ্যা)। তাই সিকোয়েন্সটা সত্য- ত্রেতা- দ্বাপর-কলি। ঐ খেলায় ছিলো, চার ধাপ বাকী, তিন ধাপ বাকী,দুই ধাপ বাকী .... এই রকম। নাঃ,, ডিটেইল্স কিছু মনে নেই।

    আর কে কোন যুগের নিয়ে অ্যাতো বেশী ওভারল্যাপিং আছে, কমন ক্যারাকটার (হনুমান,পরশুরাম ইঃ) যে সে আর কহতব্য নয়।
  • Ekak | ২৮ মার্চ ২০১৭ ০৮:৫৩376715
  • ধ্বনিসাদৃশ্য -ভাষা নিয়ে ভারী মজা হয়। একটা র্যাডিক্যাল এনার্কিস্ট গ্রূপে একটু আগেই বাওয়াল লেগেচে। গ্রূপের ডেস্ক্রিপশনে কেন "কমিউনিটি " রাখা হবে ? কেমন কমিউন কমিউন শোনাচ্ছে !! তো, কলোরাডো থেকে একজন একটা অল্টারনেটিভ ডেফিনিশন লিখলো তাতে কমিউনিটি বাদ্দিয়ে গ্রূপ এলো, এদিকে কমিউনিকেট শব্দটা আছে। আমি বললুম আরে, কমিউনিকেট শব্দের মধ্যেও কমিউন আছে তো !! আবার ঝটাপটি লেগে গ্যালো। কমিউনিকেট সরিয়ে "ভলান্টারিলি এক্সচেঞ্জ " করা হলো। এরপর গ্রূপ বদলে যেই ক্লাস্টার করেছি, আলাবামার এক ছোঁড়া এসে বলে, ক্লাস্টার আবার কী ? মনে হচ্ছে লবস্টার ডিশের বর্ণনা দিয়েছো !! আবার একদফা বাওয়াল। তারপর "কালেক্টেড " শব্দের পেছনে পড়েছে সবাই কারণ ওটা "কালেকটিভ " বোঝায়। ধীরে ধীরে গ্রূপের ডেফিনিশন বদলে একটা অদ্ভুত নৈর্ব্যক্তিক কোয়ান্টাম লেভেলে চলে যাচ্ছে :(:( গ্রূপ মডারেটর হতাশ হয়ে লগ অফ করে গেছে বোধ হয় :):)
  • Atoz | ২৮ মার্চ ২০১৭ ০৮:১২376714
  • নৃসিংহবাবুর বই পড়তে পড়তে এইসব মনে হচ্ছে। ঃ-)
  • Ekak | ২৮ মার্চ ২০১৭ ০৭:৫৮376713
  • হ্যা ওই এগ্রিকালচারাল সিভিলাইজেশনের হিসেবে ধরে দেখলে। লেখাপত্র আছে এই নিয়ে।
  • Atoz | ২৮ মার্চ ২০১৭ ০৭:৫২376712
  • রাম(ত্রেতায়) আর কৃষ্ণ(দ্বাপরে) নিয়ে কী একটা যেন প্যাঁচ আছে। সময়কাল গুলো উল্টেপাল্টে দিয়েছে বলে কেউ কেউ মনে করেন।
  • Ekak | ২৮ মার্চ ২০১৭ ০৭:৩৫376711
  • ওরকম কেও একটা উচ্চারণ করে গেছে আর সময় আনফোল্ড করেছে ছন্দ মেনে, এমন ভাবতে তো ভালোই লাগে :) কিন্তু বাস্তবে তো তা নয়। তাই ধ্বনি হিসেবে মেপে লাভ হবে কী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত