এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৮ মার্চ ২০১৭ ০৩:৩৪376710
  • একক, একটা প্রশ্ন আছে।
    সত্য ত্রেতা দ্বাপর কলি---এই যে অর্ডারে যুগগুলো বলা হয়, তার মধ্যে ২ আর ৩ কি জায়্গা বদল করেছে মনে হয়? ধ্বনিসাদৃশ্যে এরকম একটা সন্দেহ হয় না?
  • Atoz | ২৮ মার্চ ২০১৭ ০২:০৭376709
  • হুতো, ভালো ভালো আরো অনেক পর আছে। পরপুরুষ, পরনারী, পরবশ, পরাৎপর ইত্যাদি
    ঃ-)
  • Atoz | ২৮ মার্চ ২০১৭ ০১:৩৫376708
  • কলকলাপবিললিত ঝড়জল
    আহা। ঃ-)
  • Du | ২৮ মার্চ ২০১৭ ০০:৪০376707
  • ঃD
  • r2h | ২৮ মার্চ ২০১৭ ০০:১৮376706
  • প্রবঞ্চক পানকৌড়ির নামটা যে আমার কি পছন্দ হয়েছে বলে বোঝাতে পারবোনা। যেন হাঁটুভাঙার যুদ্ধে বীর লাকোটাদের সঙ্গে এক ধুরন্ধর বাঙালী বুদ্ধিজীবি।
  • Atoz | ২৮ মার্চ ২০১৭ ০০:০২376705
  • প্রাবৃট প্রবঞ্চক?
    ঃ-)
    মানে কেবল বর্ষাকালেই প্রবঞ্চনা করতেন? অন্যসময় ভালো?
  • Arpan | ২৭ মার্চ ২০১৭ ২৩:৩৭376704
  • ভ্যান ডিজেল।
  • একক | ২৭ মার্চ ২০১৭ ২৩:৩২376703
  • ওনার লেখা আর আলাদা কী। একটাই টেমপ্লেট তো !

    গত অমুক দিনে অমুক জায়গায় অমুক চন্দ্র তমুক আমা হেন এই বৃদ্ধ প্রাবৃট প্রবঞ্চক পানকৌড়ির নামে যা যা বলেছেন
    ............................................................................
    অথচ সুধী, অমুক সালে এই নাচীজ গায়কের যখন যাদবপুর কেন্দ্র থেকে দাড়াঁয় তখন কিন্তু ...........
    ..............................................................................
    এই ইবলিশের দিনকালে যাঁদের স্মৃতি বুকে করে বেঁচে আছি সেই মদীয় গুরু, একদিন নাকতলার বাসায় বসে ...........
    .........................................................................................
    সেদিন কিন্তু বাংলার নেতৃ সেই মধ্যরাত্রের কলকলাপবিললিত ঝড়জলের মধ্যে দুটি হাত ধরে অনুরোধ করলেন ........
    ......................................................................................
    জীবনের শেষ কটি দিন এইভাবেই, আগামী উনিশে অমুক, তমুক স্থানে বাংলা খেয়ালের .............................।

    ডট গুলো গালিগালাজ বা আরও বেশি দুর্বোধ্য -অসংবৃত শব্দবিন্যাস :|
  • Du | ২৭ মার্চ ২০১৭ ২৩:০৩376702
  • সুমনের কোন লেখা আর পড়ি না। যোগীটাকে অনেকটা ওনার মত দেখতে সামহাউ।
  • Arpan | ২৭ মার্চ ২০১৭ ২২:২৪376701
  • এখনো তাই। কাল রাত দেড়টায় অ্যাপে রিকোয়েস্ট করেছিলাম, আজ এগারোটার সময় বাড়ি এসে আধার অথেন্টিকেটেড করিয়ে সিম দিয়ে গেল। দু ঘন্টা পরে সিম অ্যাক্টিভেটেড হয়ে গেল।

    বায়োমেট্রিক অথেন্টিকেশন সাক্সেসফুলি থ্রু হবার আগে অবশ্য অনেকবার ফেলিওর দেখাল। সেটা অবশ্য জিওর ইস্যু না।
  • r2h | ২৭ মার্চ ২০১৭ ২২:২১376700
  • সুমন আবার শ্রীজাতকে খিস্তি দিচ্ছেন। এদিকে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় দেখলাম মন্দাক্রান্তাকে নিয়ে কি খোরাকটাই না করছেন।

    এইগুলি দেখতে বেশ লাগে। লোকজন দাঙ্গাহাঙ্গামাগোরুশূয়োর`হিন্দুমুসলমান না করে পরনিন্দা পরচর্চা করলে কি সুন্দর দিনাতিপাত হয়। মনের ঝাল, লোকের কৌতুহল, স্লাইট জিঘাংসা, অবসর বিনোদন, পক্ষাবলম্বন করে ঝগড়াঝাটি, জীবনের সব প্রয়োজন মিটে যায়। যা কিছু পর, তারই অনেক গুণ। পরনিন্দা, পরচর্চা, পরকীয়া, পরহিত, পরমান্ন, পরাঙ্মুখ সবুজ নালীঘাস, কি চমৎকারই না সবকিছু।
  • avi | ২৭ মার্চ ২০১৭ ১৯:১৬376699
  • আজ বিকেলে দেখলাম অজয় বা ময়ূরাক্ষীর তুলনায় কোপাইতে বেশি জল।
  • dc | ২৭ মার্চ ২০১৭ ১৮:৩৫376698
  • আমি লাস্ট জিওর সিম অর্ডার করেছিলাম অনলাইনে। অর্ডার করার দু ঘন্টার মধ্যে বাড়িতে এসে অ্যাক্টিভেটেড সিম ডেলিভার করে দিয়ে গেছিল। পেপারলেস প্রসেস, একটা অ্যাপে আমার আধার কার্ড ডিটেল ভরে নিয়েছিল, সেটা দিয়েই সিমটা অ্যাক্টিভেট করে দিয়েছিল। ব্যাপক ইমপ্রেসড হয়েছিলাম।
  • সিকি | ২৭ মার্চ ২০১৭ ১৭:১৮376697
  • কীরকম?
  • Arpan | ২৭ মার্চ ২০১৭ ১৩:৩৬376696
  • জিওর রেজিস্ট্রেশন রিলেটেড প্রসেস ইজ জাস্ট অ্যামেজিং।
  • চহার মগজ শিকন | ২৭ মার্চ ২০১৭ ১৩:৩৩376695
  • তা ঠিক। এই সেকেন্ডটা আপিস নেটওয়ার্কে আটকে দিলো দেখলাম।
  • dc | ২৭ মার্চ ২০১৭ ১৩:২৮376694
  • শিকন এর স্ট্র্যাটেজিটা কিন্তু অল্প ভুল আছে। ধরুন আপনার কাছে কোন সাইটের লগিন/পাসওয়ার্ড পেয়ার আছে। তখন আপনি ওটাই ইউস করতে থাকলেন, কিন্তু তার সাথে আরও কয়েকটা পেয়ারও যোগাড় করে রেখে দিলেন। অ্যাডমিন প্রথম পেয়ারটা ডিসেবল করে দিলে আপনি দ্বিতীয় পেয়ার ব্যবহার করতে শুরু করলেন। কাজেই খোঁজা জারি রাখা উচিত ঃ)
  • dc | ২৭ মার্চ ২০১৭ ১৩:২৪376693
  • এখান থেকেও করতে পারেনঃ

    http://www.clipconverter.cc/

    আমি আগে এটা থেকে ডাউনলোড করতাম, মাঝে কিছুদিন অফলাইন হয়ে গেছিল বলে অন্য লিংকটা খুঁজে বার করেছিলাম। এখন দেখছি এটাও আবার কাজ করছে।
  • চহার মগজ শিকন | ২৭ মার্চ ২০১৭ ১৩:২২376692
  • নাঃ, আমি বহুদিন শুধু এই ফাফ প্লাগিনটাই ব্যাভার করছি। আর আমি খুব ফেইথফুল লোক, কাজেই যদ্দিন না বন্ধ করে দিচ্ছে তদ্দিন অন্য কিছু খুঁজবো বলে মনে হয় না :-p
  • dc | ২৭ মার্চ ২০১৭ ১৩:১৭376691
  • এখান থেকে ডাউনলোড করুনঃ

    https://www.onlinevideoconverter.com/video-converter

    মোর সেটিংস এ ক্লিক করলে আরো অপশান পাবেন।
  • :( | ২৭ মার্চ ২০১৭ ১২:৫৩376690
  • ডাউনলোডহেল্পারে আগে থেকে ফাইল সাইজ জানা যায় না। আর কোয়ালিটি অপশনটা মেলা জটিল লাগে।

    আর কিছু জানা আছে?
  • চহার মগজ শিকন | ২৭ মার্চ ২০১৭ ১২:৩৭376689
  • ফাফ-তে ভিডিওডাউনলোডহেল্পার প্লাগিন লাগিয়ে নিন।
  • সাহায্য | ২৭ মার্চ ২০১৭ ১২:৩৩376688
  • উইন্ডোজ সেভেন পিসির জন্য ভালো একটা ইউটিউব ডাউনলোডার (সম্ভব হলে ফ্রি) রিকমেন্ড করুন।
    ডাউনলোডের আগে কোয়ালিটি ও (লাইন-ফ্রেম) এবং ডাউনলোডের ভিডিওর সাইজ ইন্ডিকেট করবে।

    কোনো কারণে ফ্রিমেক ডাউনলোডার কাজ করছে না।
  • Ekak | ২৭ মার্চ ২০১৭ ১২:০২376687
  • WBCE 2017 নিয়ে একটা টই খুলেছি। জনতা ডকুমেন্ট টা পড়ে দেখে মতামত দিলে ভালো হয়। তৃণমূল পরিচালিত আইএমে বেঙ্গল চ্যাপ্টার অলরেডি মেনে নিয়েছে। ডাক্তাররা বিরোধিতা করছেন। পরিস্থিতি জটিল।
  • pi | ২৭ মার্চ ২০১৭ ১১:৪৪376686
  • আচ্ছা, কাল যিনি লিখছিলেন, এই নিয়েই বলছিলেন কি ?

    Over 50 vice-chancellors and 700 academics from across the country took part in a two-day conference that ended today with an address by Rashtriya Swayamsevak Sangh chief Mohan Bhagwat.

    A participant said the conference - journalists were not allowed to attend the event - focused on Indian perspective in education.

    RSS ideologue Dinanath Batra said the conference, Gyan Sangam, organised by Prajna Pravah, an outfit driven by Sangh ideology, was a great success. "It is the first time that over 700 academics from all over the country participated. They came on their own money. Over 50 vice-chancellors were there," Batra told The Telegraph....

    https://www.telegraphindia.com/1170327/jsp/nation/story_142942.jsp#.WNitIG-GPIV
  • pi | ২৭ মার্চ ২০১৭ ১১:৪৩376685
  • আমার কাছে এখন অনেক শিম পড়ে আছে। সাদা, সবুজ, পাতা, সরু, মোটা। তবে সবার এবার শুকোনোর পালা।
    ফরিদাদা আবার দিল্লিমেলায় শিমপাখি বানিয়ে ছিল, সে নিয়ে কত খিল্লি !
  • dc | ২৭ মার্চ ২০১৭ ১০:৪৫376684
  • আমার কাছে একগাদা সিম পড়ে আছে। সেগুলো সব এখন আধার দিয়ে ভেরিফাই করতে হলে মহা মুশকিল ঃ(
  • S | ২৭ মার্চ ২০১৭ ০৯:২৭376683


  • খুব খুব ভালো আর ইম্পর্ট্যান্ট আলোচোনা। কালকেই তো মিলের কথা হচ্ছিলো।
  • S | ২৭ মার্চ ২০১৭ ০৯:০৮376682
  • এখানে পপুলেশন নিয়ে কথা হচ্ছে দেখলাম। এই নিয়ে রাষ্ট্রেরও কিছু স্বার্থ আছে।
  • সিকি | ২৭ মার্চ ২০১৭ ০৯:০০376681
  • শ্রীশ্রীহুতো এবং শ্রীশ্রী কাব্লিদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মর্মপীড়ের আশীর্বাদ পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত