এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৭ মার্চ ২০১৭ ০৮:৪৩376680
  • টিন্ডারে আধার হলে ভালো। ডেট রেপ, হ্যারাসমেন্ট এসব ট্র্যাক করা যাবে।
  • Arpan | ২৭ মার্চ ২০১৭ ০৮:৩৭376679
  • সেদিন অমুকে দাবি জানিয়েছে টিন্ডার প্রোফাইলের জন্য আধার ম্যান্ডেটরি করা হোক।

    যুগের দাবি।
  • একক | ২৭ মার্চ ২০১৭ ০৭:৩৬376678
  • ফেসবুকের নিয়ম হলো পার সিম ওয়ান প্রফাইল। মাল্টিপল সিম আধার দিয়ে কানেক্ট থাকলে ফেসবুক যদি নেম ফিল্ড ডিরেক্টলি আধার ডেটা থেকে তুলে নেয় তাহলে ফেক প্রোফাইল বলে কিছু থাকবে না। পাঁচটা প্রোফাইল হলেও নাম সেম। কিন্তু এটা করবে না।
  • pi | ২৭ মার্চ ২০১৭ ০৭:২৯376677
  • কাল শুভদীপ লিখেছে ভাল।
    'সব কিছুর জন্য আধার ম্যান্ডেটরি হচ্ছে যখন, ফেসবুক প্রোফাইলের জন্যও হোক। এক মিনিটেই আরএসএস এর অনলাইন সমর্থক সংখ্যা ৯৩% কমে যাবে। '
  • একক | ২৭ মার্চ ২০১৭ ০৭:২৭376676
  • দিয়ে দিয়েছি।

    এই মোবাইলের কেস টা পুরো খিটকেল হলো !!! মহা বিরক্ত লাগছে !
  • Atoz | ২৭ মার্চ ২০১৭ ০৭:১১376675
  • হুঁ, যদি বেশ কজন ছেলে আর বেশ কজন মেয়ে ডে কেয়ারে একসঙ্গে কাজ করেন, ধরা যাক এঁরা দেখভাল করেন হয়তো ৪০ কি ৫০ টি বাচ্চার।
  • pi | ২৭ মার্চ ২০১৭ ০৭:০৯376674
  • এগুলো লেখার নিচে দিয়ে দে না।
  • Ekak | ২৭ মার্চ ২০১৭ ০৭:০৮376673
  • বলে ফেলিনি। আসলে ছেলেদের আন এটেন্ডেড বেবি সিটিং এ নেওয়া নিয়ে অনেক দ্বিমত আছে। তবুও ইন্ট্রোডিউস করা উচিত বলে মনে করি।
  • Atoz | ২৭ মার্চ ২০১৭ ০৭:০৬376672
  • শেষ মুহূর্তে সামলেছেন। ঃ-)
    "স্কুল কলেজের মেয়েরা" বলে ফেলেছিলেন আগে। এখন ছেলেরা ও দিয়েছেন। ঃ-)

    হ্যাঁ, সে তো অবশ্যই। হাইলি ফ্যাসিনেটিং তো বটেই। এমনিতেও তো স্বাধীন মানুষ, নিজের ইচ্ছেতেই চাইবে বা চাইবে না। কিন্তু ওই জোর করে বাধ্য করা, করতে হবে নাহলে তুই রৌরবে যাবি, এইসব আর প্ররাচৌ মার্কা সারমন গুলো বিরক্তিকর।
  • Ekak | ২৭ মার্চ ২০১৭ ০৬:৫৯376671
  • *স্কুল কলেজের ছেলে -মেয়েরা

    ছেলেদের দিয়ে স্কুল লেভেল থেকে বেবি সিটিং করানো জরুরি। পার্ট অফ "এক্টিভিটিজ "
  • Ekak | ২৭ মার্চ ২০১৭ ০৬:৫৭376670
  • আমি প্রব্লেমটাকে ওরকম ব্ল্যাক এন্ড হোয়াইট দেখিনা। বাচ্চা খুব ফ্যাসিনেটিং ব্যাপার এনিয়ে কোনো সন্দেহ নেই। একটা ছোট বাচ্চা যেভাবে ল্যাঙ্গুয়েজ পিকআপ করে, যেভাবে বডি ব্যালান্স গ্রো করে বা যেভাবে নিজের ডিসিশন মেক করে এগুলো পাশ থেকে লক্ষ্য করা হাইলি ফ্যাসিনেটিং। একটা রক্ত মাংসের কমপ্লেক্স লার্নিং ইউনিট যেন :):) নিজের ভাগ্নে ভাগ্নিদের ক্ষেত্রে ব্যাপক এনজয় করেছি। আমার মনে হয় মানুষের মধ্যে একটা খিদে আছে বাচ্চাদের সঙ্গে মেশবার, বড় হতে দেখার ইত্যাদি। তো সেটা ফুলফিল করা জরুরি।

    ধরুন এমনকি পাশের বাড়ির উঠোনেও যদি একটা টগর চারা হয়, আপনি কি আসা-যাওয়ার পথে খেয়াল করেন না গাছটা কতটা বাড়লো -কবে ফুল ফুটলো। এগুলো খুব স্বাভাবিক ইন্সটিঙ্কট।

    ভার্চুয়াল এপ্স দিয়ে বাচ্চা ও ন্যানীদের কানেক্ট করানো যায়। বেবি সিটার হিসেবে স্কুল কলেজের মেয়েরা কাজ করুক। বেবি আপব্রিঙগিং এর হ্যাপা ও আনন্দ দুটোই কমিউনিটিতে ভাগ হোক। আমার ধারণা ভার্চুয়াল এপ্স -ফিজিক্যাল কমিউনিটি কন্ট্যাক্ট এগুলো বাড়িয়ে দিলে পার্সোনাল লাইফে তার পসিটিভ প্রভাব পর্বে, ইমোশনাল ব্যাকাপ এর জায়গা তৈরী হবে আবার নিজের ক্ষেত্রে বেবি নেওয়ার বা না নেওয়ার ডিসিশান আরও স্ট্রং হবে।

    যাঁরা বাচ্চা ভালোবাসেন বা অন্যদের বাচ্চা নিতে বলেন তাঁদের ডিমোনাইজ করাটা ঠিক রাস্তা না। আল-বাল যুক্তি দিতে এলে ঝড় খাবে সে আলাদা কথা। বাট দ্য ডিসায়ার ম্যাটার্স। ওটা সল্ভ করতে হবে।
  • pi | ২৭ মার্চ ২০১৭ ০৬:৫৪376669
  • আর পাখিয়ালকে জন্নদিনের অনেক অনেক শুভেচ্ছা !!
  • Atoz | ২৭ মার্চ ২০১৭ ০৬:০৮376667
  • আর এই জীবজগতের কেসটা তো সেই গয়াল গাউর কেস। রাশি রাশি শস্য হল, গয়াল গাউরেই খেয়ে গেল অর্ধেক, আবার গয়াল গাউরদেরও সাবাড় করে ফেললো বাঘ টাগে। রাশি রাশি মাছ হল, পালে পালে হাঙরে ফাঙরে খেয়ে গেল---প্রিডেটর প্রে খেলা দিয়ে ব্যালেন্স করা। মানুষের ছানাদের ক্ষেত্রে এই সিনারিওটা ভাবুন দেখি একবার।
  • Ekak | ২৭ মার্চ ২০১৭ ০৬:০৫376666
  • আরে নাঃ কী আবার মনে করবো :):) যেমন বিদঘুটে যুক্তি তেমনি উত্তর হয়েছে :)
  • Atoz | ২৭ মার্চ ২০১৭ ০৬:০৪376665
  • আবার উল্টোও হতে পরে। হিটলার।
    (আশা করি কিছু মনে করলেন না, জাস্ট উদা আরকি ঃ-) )
  • Ekak | ২৭ মার্চ ২০১৭ ০৬:০০376664
  • এক্ষেত্রে ধুরন্ধর তক্কো শিরোমণি আমার মা :) আমি একদিন বিরক্ত হয়ে বললুম আরে, আইনস্টাইনের ছেলে সাধারণ ইঞ্জিনিয়ার হয়ে জীবন কাটালেন। তাহলে আমার ছেলে মেয়ে আর কতদূর যাবে ? এসব হেরিডিটারি না।

    মা শুনে বললেন, আরে সেইজন্যেই তো, একসিডেন্ট যখন তখন তোমার ছেলেও আইনস্টাইন হয়ে যেতে পারে !!

    কী বলবেন বলুন :|
  • Atoz | ২৭ মার্চ ২০১৭ ০৫:৫৩376663
  • এই ছানাপোনার ব্যালা জীবজগৎ দেখায় যারা, তাদের তো ওষুধ-বিষুধ, হসপিটাল সার্জারি, পোশাকপত্র ঘরবাড়ি ইত্যাদি প্রভৃতি সবকিছুর ব্যালাতেই জীবজগৎ দেখিয়ে দেওয়া উচিত। এসব ছাড়া থাকুন সুখে হাস্যমুখে। ঃ-)
  • Atoz | ২৭ মার্চ ২০১৭ ০৫:০৬376662
  • আহ। কী চমৎকার উপমা! " ব্রোঞ্জের গুঁড়ো ছড়ানো মাখনে সেঁকা পাঁউরুটি। "
    বলে কয়েই এটা নিলাম। ঃ-)
  • Ekak | ২৭ মার্চ ২০১৭ ০৪:৪২376661
  • গান শোনেন বরং ভুলভাল জিনিস বাদ্দিয়ে :) এটা ইয়ারওয়র্ম আপাতত : প্যাটির গলা জাস্ট ব্রোঞ্জের গুঁড় ছড়ানো মাখনে সেঁকা পাউরুটি !

  • Ekak | ২৭ মার্চ ২০১৭ ০৪:৩৬376660
  • ছানাপোনার প্রয়োজনীয়তা ভুল না। কিন্তু ভেড়ার দল হিউম্যান ক্যাপিটালকেও একটা কমিউনটাইপের কিছু ভেবে নিয়ে এই গোষ্ঠী বেঁধে পয়দা করুন লজিক আমদানি করে। ক্যাপিটাল থাকলে ডিভিডেন্ড ও থাকবে। চারপাশে প্রচুর ছানাপোনা হয়ে যাওয়ার পর, ছানাপোনা না নেওয়া হলো ডিভিডেন্ড। এরা সেই ভেড়া রা যারা কমিউন সিস্টেম মাথায় নিয়ে ক্যাপিটালের বাজারে খাটতে এসেছে। কাল যা করেছিলে, আজ ও সকালে উঠে তাই কত্তে বেড়োও।
  • Du | ২৭ মার্চ ২০১৭ ০৪:২৯376659
  • শ্রেষ্ঠ ভক্ত
  • Du | ২৭ মার্চ ২০১৭ ০৪:২৭376658
  • ভাবি নারায়ন যে ব্যাধকেই নিজের শ্রেষ্ঠ শোষ্য বললেন তো ওনারও কি পাকিস্থানেই যেতে হবে?
  • Atoz | ২৭ মার্চ ২০১৭ ০৪:১৮376657
  • হাজারে হাজারে ছানাপোনা পয়দা করে কুরুক্ষেত্রে ছেড়ে দিল, তারপরে কুরুক্ষেত্রেই শুরু হল মুষলপর্ব!
  • Atoz | ২৭ মার্চ ২০১৭ ০৪:১৬376656
  • তবু যে কাঠপিঁপড়া গরু বান্দর উল্লুক ভাল্লুক বানিয়ে দেয় নি, এই তো ঢের। "জীবজগৎ ছানাপোনা পয়দা করে, তাই সবাইকেই বাধ্যতামূলকভাবে তাই করতে হবে", হয়তো এই ফতোয়া দিল। ঃ-)
  • Ekak | ২৭ মার্চ ২০১৭ ০৪:০০376655
  • হ্যাঁ দেকিচি। সমষ্টি। এর সঙ্গে রাইম করে তুষ্টি -নষ্টি -ফষ্টি -যষ্টি-ঘষ্টি ইত্যাদি,

    ঘষ্টি মানে জানেন তো ? যে বাঙাল অনেকদিন ধরে ঘষে ঘষে ঘটি হবার চেষ্টা কোচ্চে।
  • Atoz | ২৭ মার্চ ২০১৭ ০৩:৩২376654
  • ওহো, না না, ভুল হয়েছে। মাফ চাই। মহিলাবেশে না, পুরুষবেশেই। ঃ-)
  • Atoz | ২৭ মার্চ ২০১৭ ০৩:৩১376653
  • টইতে এক "প্ররাচৌ" নতুন অবতারে মহিলাবেশে দেখা দিয়েছেন! ঃ-)
  • Ekak | ২৭ মার্চ ২০১৭ ০২:৫৭376652
  • ওঃ মনে হচ্ছে ওই সরকারি অর্ডার এসেছে সমস্ত মোবাইল নাম্বারকে আধার কানেক্ট করাতে হবে, সেইটা।
  • একক | ২৭ মার্চ ২০১৭ ০২:৪২376651
  • আরে কলকাতায় নাকি টিভিতে কিসব প্যানিক ছড়ানো হচ্ছে, মোবাইল থাকলেই আধার করাতে হবে ! কেও কিছু শুনেছেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত