এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৬ মার্চ ২০১৭ ২৩:৫৯376650
  • https://www.savethechildren.in/resource-centre/articles/statistics-of-child-labour-in-india-state-wise

    2004-2005 to 2009-10
    For example, there was a marked 45% reduction in child labour between 2004-05 and 2009-10, due to schemes like Right to Education, MNREGA, Mid-Day Meal, which gave children an incentive to study.

    The numbers from 2014
    In 2014, there were even more optimistic signs - the number of child labourers decreased by 65% - from 1.26 crore to 82.2 lakh between Census 2001 to and Census 2011.
  • S | ২৬ মার্চ ২০১৭ ২৩:৫৬376649
  • গত বছর ইন্ডিয়ান পার্লামেন্ট চাইল্ড লেবারের সমর্থনে একটা বিল পাশ করালো না?
  • S | ২৬ মার্চ ২০১৭ ২৩:৫৪376648
  • পুরোনো ইতিহাস বইগুলোকে সযত্নে রাখতে হবে।
  • Du | ২৬ মার্চ ২০১৭ ২৩:৪০376647
  • অতিশয়োক্তি স্বীকার করি কিন্তু মিথ্যে নয় কথাটা। আমাদের মত দেশে একটা ট্রেন্ড রিভার্স হতে সময় লাগে।
  • সোমনাথ | ২৬ মার্চ ২০১৭ ২৩:৩৫376646
  • @পাই দি,
    চেন্নাই MTC বাস এ লাগেজ এর আলাদা ভাড়া লাগবে।
  • de | ২৬ মার্চ ২০১৭ ২২:৫৮376645
  • রাস্তার ধারের ইটারিতে, সিগন্যালে মালা কি ছোটখাটো খেলনা হাতে বা খালিহাতে হাতপেতে, পুরো এমব্রয়ডারি ইন্ডাস্ট্রিতে, ময়লা কুড়োতে, ছোটখাটো কারখানায় ও' কাদের দেখি তবে? এতো তাড়াতাড়ি তারা কেউ না হয়ে গেলো?
  • pi | ২৬ মার্চ ২০১৭ ২২:৩২376643
  • দুদি। ইঁটভাটাগুলো খালি ঘুরে যেও।
  • Arpan | ২৬ মার্চ ২০১৭ ২২:২৯376642
  • শিশুশ্রমিক ইতিহাস হয়ে গেছে এইটা একটা অতিশয়োক্তি হল। হ্যাঁ, মানছি মিড ডে মিলের জন্য স্কুল যাওয়ার সংখ্যা বেড়েছে, কিন্তু যে শিশুরা পরিবারের জন্য উপার্জন আগেও করত, তারা মনে হয় এখনো করে।

    (মনে হয় লিখলাম কারণ ডেটা না দেখে কনক্লুসিভলি কিছু বলা সম্ভব না)
  • সিকি | ২৬ মার্চ ২০১৭ ২২:১৭376641
  • হ্যাঁ, নাম জানাবার দরকার নেই। লেখাটাকে একটু কনসোলিডেট আর বড় করে siki.guru আইডিতে পাঠাতে পারবেন? কয়েকটা কারেকশনও জানাবার ছিল।
  • Du | ২৬ মার্চ ২০১৭ ২১:১৮376640
  • মনমোহন সিংহ সেরা হোন বা না হোন ওবার দশ বছরে শিশুশ্রমিক ইতিহাস হয়ে গেছে সত্যি ই। ঈউএস ইতিহাসে জনসনের মতই এই অবদান হয়্তো নাম পাবে না কোনদিন ই কিন্তু একেবারে ভুলে গিয়ে কোন লাভ নেই।
  • pi | ২৬ মার্চ ২০১৭ ২১:০৩376639
  • বাংলা সম্তোষ ট্রফি জিতল।
  • b | ২৬ মার্চ ২০১৭ ২১:০২376638
  • কিন্তু এ কি প্রত্যাশিত নয়? আমার স্ত্রী ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে এম এ পাশ করেছে। এক বিন্দু সংস্কৃত/পালি/প্রাকৃত অথবা, অথবা ব্রাহ্মী/খরোষ্ঠী লিপির পাঠ এসব না জেনে। অথচ এককালে বি এ -তে সংস্কৃত না থাকলে অ্যাডমিশন পাওয়া যেত না। এসব ভাষা/লিপি পাঠ্য ছিলো, নিউমিসম্যাটিক্স পড়তে হত। সিলেবাস সহজ, সহজতর ও সহজতম হয়েছে দিনে দিনে ও পাশের সংখ্যা বাড়াতে গিয়ে কোয়ালিটি জিজিতে গেছে। আমার এক দাদা কট্টর অতিবামপন্থী (মানে আল্ট্রা অর্থোডক্স) ইতিহাসবিদ, সেও এসব নিয়ে দুঃখ করছিলো। এর ফলটা এই হয়েছে যে, গোব্রাহ্মণকে কাউন্টার করার মত কেউ নেই।
  • pi | ২৬ মার্চ ২০১৭ ২০:৩৯376637
  • বাপ্স রে। এতো পুরো ভয় ধরে যাচ্ছে। এই মিটিং এ যেই গিয়ে থাকুন, কোনোভাবে একটু বিশদে লিখে পাঠাতে পারবেন বা লিখতে পারবেন ?
  • de | ২৬ মার্চ ২০১৭ ২০:১৫376636
  • যোগ দাও রাজনীতিতে। অপশন থাকলে, এটা তার আইডিয়াল সময়। ইউপিতে শুনলাম মাছ, মাংস সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে/যাবে।

    এক্কেরে জুটোপিয়া সিচুয়েশন - এত্তো ভ্যালিড এই সিচুয়েশনটা জুটোপিয়ার সঙ্গে -

    http://www.imdb.com/title/tt2948356/
  • Arijit Guha | ২৬ মার্চ ২০১৭ ১৯:৫২376635
  • বারো তেরো বছর আগেকার কথা।তখন হৈ হৈ করে দুর্গা পুজো কালি পুজোর চাঁদা তুলতাম।একবার হয়েছে কি যে যে বাড়ির কোটাগুলো ছিল সেই সব কটা বাড়ির চাঁদা তোলা হয়ে গেছে।হাতে আরো কয়েকদিন সময়ও আছে।তো নতুন মার্কেট ধরার জন্য আমরা পাড়া থেকে একটু দূরে গেলাম।যদি কিছু চাঁদা আরো এক্সট্রা পাওয়া যায় তাহলে সেটা হবে ওভার টার্গেট অ্যাচিভ এর মত ব্যাপার।সেই অনুযায়ী একটা বাড়িতে ঢুকেছি।দরজায় নক করলাম, ভেতর থেকে একজন বলল কে? বললাম আমরা দুর্গা পুজোর চাঁদা নিতে এসেছিলাম এই ক্লাবের থেকে।দরজা খুলে গেল।তখনো লোকে চাঁদার নামে এখনকার মত এত ভয় পেত না।এখন যেমন চাঁদা শুনলেই লোকে ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে তখনো সেরকম পরিস্থিতি আসে নি।দরজা খুলতেই আপাদমস্তক নিপাট এক ভদ্রলোক বেরিয়ে এসে বললেন কিন্তু আপনারা তো আসেন না।মানে ওই ক্লাব থেকে তো এখানে চাঁদা নিতে আসে না কেউ! আমরা মানে আমি আর দুই বন্ধু ছিলাম, বললাম হ্যা আসা হয় না ঠিকই,এবার এলাম।পুজোর তো অনেক খরচ বেড়ে গেছে, বুঝতেই পারছেন।আর এবার একটু বড় করে পুজো করার ইচ্ছে আছে।পাশ থেকে আরেক বন্ধু বলে উঠল আর আপনারা যদি না দেখেন তাহলে কারা দেখবেন বলুন তো। উনি বললেন তা অবশ্য ঠিক।আচ্ছা আপনারা ভেতরে এসে বসুন।আমি বললাম আমাদের আপনি বলবেন না, তুমি করেই বলুন।আপনার থেকে অনেক ছোট। প্রসঙ্গত তখন আমরা প্রত্যেকেই হয় সদ্য সদ্য কলেজ পাশ করেছি বা কেউ কেউ ফাইনাল ইয়ারে পড়ছে। ভদ্রলোক বললেন বেশ বেশ।তোমরা ঘরে এসে বোসো।বললাম না কাকু, ঘরে বসব না।পারলে একটু জল খাওয়ান। এই জল খাওয়ানোর টেকনিকটা আমাদের খুব পুরনো।জল খাওয়াতে বললেই অনেকে শুধু জল না দিয়ে অল্প একটু মিষ্টিমুখ করিয়ে দেন।তাই অনেক বাড়িতেই চান্স নিই এই জল খাওয়ান ব্যাপারটা বলে।আচ্ছা ঠিক আছে বলে উনি ভেতরে চলে গেলেন।আমরা বাইরে দাঁড়িয়ে হিসেব করছি ওনাকে কত টাকা চাঁদা বলা যায়।কেউ বলল পঁচিশ কেউ বলল তিরিশ আবার কেউ একটু বাড়িয়ে বলল।এরকম ভাবে ঠিক হল ম্যাক্সিমাম পঞ্চাশের টার্গেট নেওয়া হবে।দিলে ভালো না দিলে কিছু করার নেই।এটা তো এক্সট্রা।এবার ভদ্রলোক বেরিয়ে এলেন হাতে একটা জলের জগ আর গ্লাস নিয়ে।আমরা একটু হতাশ হলাম।মিষ্টিটা পাওয়া গেল না বলে।ঠিক তখনই ভদ্রলোকের পেছন থেকে তার দশ বারো বছরের মেয়ে একটা থালায় করে কিছু মিষ্টি নিয়ে এলেন।জল সমেত তার সম্পূর্ণ সদ্ব্যবহার করে এবার বিল কাটতে হবে।জিজ্ঞাসা করলাম কাকু কত লিখব? আমাদের অবাক করে উনি বললেন একশ লেখো।আমরা খুব খুশি।গদগদভাবে বললাম একটু নামটা বলবেন.....
    মুস্তাক আহমেদ
    মুহূর্তে চোখাচোখি হল আমাদের সবার মধ্যে।কিন্তু ওইটুকু মুহূর্তই।পার্ক সার্কাসে থেকে খুব একটা অবাক কিছু হই নি।এরকম আরো অভিজ্ঞতা আমাদের ছিল।বিলটা কেটে হাতে দিতে উনি বললেন অষ্টমীর প্রসাদটা দিয়ে যেও।আর বিলটা রেখে দিও।পরেরবার যখন আসবে তখন বুঝতে পারব কত দিয়েছিলাম।
  • CBSE | ২৬ মার্চ ২০১৭ ১৮:৩৩376634
  • তাদের কারিকুলাম আমুল বদলানো হচ্ছে। চিন্হিত হওয়ার ভয়ে বেশী প্রশ্ন করিনি। যে বন্ধুর সঙ্গে গিয়েছিলাম সে জানে আমি কট্টর বিরোধী তাই বেশী প্রশ্ন করে নিজেকে সবার সামনে তুলে ধরতে চাই নি। তবে আরো বেশী করে প্রত্যক্ষ রাজনীতিতে যোগদানের ইচ্ছা বেড়ে যাচ্ছে। এইবার নিজের ঘরে আগুন না লাগলে বোঝে নাদের দলে চলে যাচ্ছি নইলে
  • আর হ্যাঁ | ২৬ মার্চ ২০১৭ ১৮:২৯376633
  • জানতে পারলাম সরকারী ভাল ভাল কাজ কে কিভাবে লোকের কাছে নিয়ে যেতে হবে, বামেরা আর এনজিওরা কিভাবে সরকারের টাকা লোককে পাইয়ে দিয়ে নাম করেছে। আর একটা ট্যুইটার হ্যাণ্ডেলের নাম জানালো হল যা নাকি সঠিক ইতিহাস জানাবে সবাইকে। বুঝলাম অনেক আট্ঘাঁট বেধে এগোনো হচ্ছে।
  • Pi | ২৬ মার্চ ২০১৭ ১৮:২৪376632
  • সিবিএসই কে কী রকম
    বাগে আনা হয়েছে ?
  • হ্যাঁ | ২৬ মার্চ ২০১৭ ১৮:১৬376631
  • আসলে এই সুদের প্রবলেম নিয়েই আলোচনা উঠেছিল। আরও জানলাম CBSE কে অলরেডি বাগে আনা হয়েছে।ICSE কে এখনও আনা যায়নি। আমাদের উৎসাহ করা হল পিএচডি করতে, কারণ ওখানে সংঘের জোর কম, বামেদের জোর বেশী।
    বেশ ভয়ে ভয়ে ছিলাম যদি মুখ খুলে ফেলি। শুরুতে আর শেষে বেশ কিছুটা মন্ত্র পড়া হল আর ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর শপথ নিয়ে মিটিং শেষ হল।
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৭:৪৭376630
  • তা সুদের প্রবলেমেও কি এইসব দেব দেবীদের নাম ব্যবহার করা হবে?
  • Pi | ২৬ মার্চ ২০১৭ ১৭:৩৪376629
  • বাপস।একটু বিস্তারিত লিখুন না।
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৭:৩৩376628
  • আপনার দাদা ক্ষমতা আছে। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান।
  • কালকেই | ২৬ মার্চ ২০১৭ ১৭:০১376627
  • সংঘের একটা মিটিং করে এলাম। নিজেকে কিরকম ক্লু ক্ল্যাক্স ক্ল্যানের লোক লাগছিল। জানতে পারলাম কি ভাবে রোমিলা থাপারের ইতিহাসকে বদলানো হচ্ছে, কি ভাবে উদাহরনেও রাম, সীতা, অর্জুন ইত্যাদি নাম ব্যবহার করা হচ্ছে। dc যেমন বললেন ঠিক একই রকম ভাবে জানতে পারলাম সমগ্র ভারত জুড়ে এরা কি ভাবে হিন্দুরাষ্ট্র বানানোর চেষ্টা করেচলেছেন।
    আদ্যপান্ত বামমনোভাবী লোক হয়ে এই মিটিং এ বসে কিরকম লাগছিল নিজেরই। তবে এইটা বুঝলাম চারিদিকে প্রচুর ক্লোজেট চাড্ডী আছে।
  • Arpan | ২৬ মার্চ ২০১৭ ১৬:৫৩376626
  • শাইনিং ইন্ডিয়া ক্যাম্পেনের ফেইলিওরের পরে কংগ্রেসকে সোশালিস্ট অ্যাপ্রোচ নিতেই হত।
  • Pi | ২৬ মার্চ ২০১৭ ১৬:১৬376625
  • মনরেগার জন্য প্রচুর চাপ বামেদের দিক থেকে ছিল।
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৫:৩০376624
  • মডার্ণ ক্যাপিটালিজম কেইন্সের উপরেই দাড়িয়ে আছে। লেসিই ফেয়ার হলে সব উড়ে যেতো।
  • dc | ২৬ মার্চ ২০১৭ ১৫:১১376623
  • মনরেগা তো কিনেসিয়ানদের ফেভারিট স্কিম ঃ) তবে মনমোহন অর্থনীতিবিদ বা ইকোনমিস্ট হিসেবে সেরাদের একজন হলেও প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু টোটাল ফেলিওর। কিন্তু তাতে ওনার কৃতিত্ব খাটো করার কিছু নেই, কারন সবাইকে সবক্ষেত্রে সফল হতে হবে তার কোন মানে নেই।
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৪:৫৪376622
  • কিন্তু ভেবে দেখুন সেই লোকটাই আবার মনরেগা ইম্পলিমেন্ট করছেন। সেইটাই মেক্স হিম গ্রেট। কারণ মনরেগা বা ঐ ধরনের স্কীম না থাকলেও ইন্ডিয়া শেষ হয়ে যাবে।
  • dc | ২৬ মার্চ ২০১৭ ১৪:৫২376621
  • মনমোহনের কৃতিত্ব কোনভাবেই খাটো করে দেখাচ্ছি না। আগেও অন্য কোন টইতে লিখেছি, মনমোহনকে মডার্ন ইন্ডিয়ার আর্কিটেক্ট বলা যায়। লাইসেন্স রাজ অ্যাবোলিশ করে মার্কেট ফোর্সেসকে জায়গা দেওয়া, ফ্রি মার্কেটের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো বিরাট অ্যাচিভমেন্ট। নব্বুই আর দু হাজারের দশক জুড়ে আমি বড়ো হয়েছি, সেই পুরো সময়টা বামেদের অন্ধ বিরোধিতা আর "মনমোহিনী অর্থনীতি" নিয়ে ব্যাঙ্গ পড়তাম আর মনে মনে হাসতাম। মনমোহন সিং ইকনমিক রিফর্মস না আনলে ভারতবর্ষ শেষ হয়ে যেত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত