এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৫ মার্চ ২০১৭ ১৫:১৪376560
  • আরেকটা অপশান হলো, চেন্নাই এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে (প্রিপেড ট্যাক্সি/ওলা/উবের/ফাস্ট ট্র্যাক) চেন্নাই সেন্ট্রাল স্টেশানে চলে আসুন। ট্যাক্সি করে এক থেকে দেড় ঘন্টা লাগবে, রাত দশটাতেও একা যাতায়াত করতে অসুবিধে হবেনা। সেন্ট্রাল থেকে ভেলোর অনেক ট্রেন আছে, প্রায় প্রতি ঘন্টাতেই কোন না কোন ট্রেন পেয়ে যাবেন। তবে ভেলোরে বোধায় রাত্তির দুটো বা তিনটে নাগাদ পৌঁছবেন।
  • pi | ২৫ মার্চ ২০১৭ ১৫:১১376559
  • আচ্ছা।
  • dc | ২৫ মার্চ ২০১৭ ১৪:৫৮376558
  • একা হলে মনে হয় রাত্তিরটা এয়ারপোর্টে কাটিয়ে যাওয়াটাই সেফ হবে।
  • pi | ২৫ মার্চ ২০১৭ ১৪:৪৫376557
  • আচ্ছা।
    একাই। মায়েরা আগে চলে যাচ্ছে।
  • dc | ২৫ মার্চ ২০১৭ ১৪:৪৩376556
  • তামিল নাড়ুতে সাধারনত রাতে যাতায়াত করা সেফ। অবশ্যই, এটা "অন অ্যাভারেজ"। আপনি যদি মাকে নিয়ে আসেন তাহলে বলবো আগে থেকে ফাস্ট ট্র্যাকে গাড়ি বুক করে রাখতে, আমার মতে এদের সার্ভিস সবচেয়ে সেফ। যদি দুজন থাকেন তাহলে রাত দশটাতেও ট্যাক্সিতে যাতায়াতে অসুবিধে হওয়ার কথা না। আর যদি একা আসেন তাহলে এয়ারপোর্টে রিটায়ারিং রুমে রাত্তিরটা কাটিয়ে পরদিন ভোরে ভেলোর যেতে পারেন। কিন্তু আমি নিজে কখনো রিটায়ারিং রুমে যাইনি, তাই সেটা কেমন বলতে পারব না।
  • pi | ২৫ মার্চ ২০১৭ ১৩:৪৮376555
  • মানে আমি তো নানা শহরেই রাতবিরেতে একা যাতায়াত করে থাকি। কিন্তু এটা নিয়ে দাদা বেঁকে বসেছে। কে বলেছে এই রুট নাকি একদম সেফ না ? এদিকে তালেগোলে আগে টিকিট না কেটে অন্য সময়ের টিকিটে প্রচির দাম, আবার অন্য একটা কাজও সেরে যেতে হবে কোলকাতায়। মহা ঝামেলায় পড়লাম ঃ(
  • pi | ২৫ মার্চ ২০১৭ ১৩:৪২376554
  • ডিসি, আছেন ?

    চেন্নাই থেকে ভেলোরে যেতে গেলে রাত নটা সাড়ে নটায় যাওয়া কি সেফ নয় ?
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ১৩:১৬376552
  • (নতুন কিবোর্ডে প্রচুর টাইপো হচ্ছে)
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ১৩:১৬376553
  • ধুর কিস্যু হবে না। রেলের আইআরসিটিসির নিয়োগ করা ভেন্ডাররাই রেলের মিলের ছাপানোর দামের বেশি দামে বিক্রি করে। কজন আর ক্যাটালগ চেক করে দেখে।
  • pi | ২৫ মার্চ ২০১৭ ১৩:১২376550
  • তবে ফ্লাইটে ট্রেনে হোটেলে অনেক বেশি দামে জল কি যেকোন খাবার বেচা হয়তো বন্ধ হবে। কাল রাজ্যসভায় এনিয়ে কোশ্চএন আন্সার সেসহ্ন শুনছিলাম। উপভোক্তা মন্ত্রী পাসওয়ান উত্তর দিচ্ছিলেন। এই বেশি দাম নিয়ে অনেকেই জিগালেন। বললেন তো নতুন আইন আসছে। রাজ্যসরকার দের কাছেও জমা পড়া অভিযোগ নিয়ে ব্যবস্থা নিতে বলা হচ্ছে।
    কিন্তু শুনে অবাক হলাম, মিনারেল ওয়াটার বলে যা বেচে, বিশেষ করে ছোটোখাটো স্টেশনে, তাতে যে ভুলভাল জল ভরে দেয়, সেই কোয়ালিটি চেকের কোন ব্যবস্থাই নাকি সরকার করতে পারেনা !!
    এদিকে দামও এত বেশি কেন ( এমনিতেই), এনিয়ে ব্যবস্থা নেওয়া যায় কিনা, তারও সদুত্তর দিতে পারলেন না।
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ১৩:১২376551
  • সেইটা নর্থ ইস্ট রুটে সম্ভব হয়ত, আর ভর্তুকি বাদ দিয়ে এয়ারলাইন্সের অ্যাকচুয়াল প্রাইসিং বের করলে আসল ছবি বোঝা যাবে।

    ফ্রিকোয়েন্ট রুটে প্রাইস কম্পারিজন ইঞ্জিনগুলো তো এয়ার ইন্ডিয়ার প্রাইস কম দেখায় না কোনভাবেই।
  • pi | ২৫ মার্চ ২০১৭ ১৩:০৫376549
  • ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট কিন্তু এখনো অনেক সময়ই সবচে কম দামে পাই, তাতেও খাওয়া দাওয়া থাকে, লাগেজ আলাওয়েন্স ২৫ কেজি থাকে।
  • S | ২৫ মার্চ ২০১৭ ১৩:০০376548
  • ইন্ডিয়াতেই তো ছিলো। লাইসেন্স রাজ। বিশাল এন্ট্রি ব্যারিয়ার করে দেও। কম্পিটিটারের সংখ্যা কম রাখো।
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ১২:৫৯376547
  • রেল লাইনে ইনফ্রার বেটারমেন্ট করা, মানে নতুন লাইন বসানো, প্রায় অসম্ভব কাজ।
  • pi | ২৫ মার্চ ২০১৭ ১২:৫৮376546
  • আচ্ছা, তাহলে ইকমনিস্টদের কাছেই প্রশ্ন। অলিগোপলি কখন হয় ? উদাঃ চাই কিছু।
  • S | ২৫ মার্চ ২০১৭ ১২:৫৭376545
  • সেটাইতো। এয়ারপোর্ট করে ফেলেছে, অথচ রেল লাইন ফেলেনি। রেইল রুট ইম্প্রুভ করলে অনেক কাজে দেবে। ইন্ডিয়ার মতন জনবহুল দেশে রেলের মতন মাস ট্রান্সপোর্টের দরকার বলেই আমার মনে হয়।
  • pi | ২৫ মার্চ ২০১৭ ১২:৫৫376544
  • নাঃ, বহু কিছু রুটে রেলওয়ে অপশনই নয়। এই উ পূ তে বেশিরভাগ জায়গাতে রেল ছিলই না। এখন হচ্ছে, তাও এই ষাট ঘণ্টার জার্নি, কজন করতে চাইবে ?
  • pi | ২৫ মার্চ ২০১৭ ১২:৫৩376543
  • এবার ইন্ডিগোতে ৫০ মিনিটের ফ্লাইটে প্রায় দু ঘণ্টা ডিলে। ফ্লাইট এল দেরিতে, ছাড়লো দেরিতে, বহুক্ষণ বসিয়ে রাখলো। কোন এস এম এস আসেনি। চেকিনেও কিছু জানায়নি। কানেক্টিং ফ্লাইট ধরলাম হুড়মুড়িয়ে, এয়ারপোর্টে কোথা দিয়ে কী যাব, কোন নির্দেশ নেই। এয়ারলাইন্সের লোকও কিচু জানেন না !

    বোস্টনে কাতার এমনি দেরি করলো যে দোহা থেকে কানেক্টিং মিস। অথচ যে সময়ে নেমেছিলাম, সবার জন্য অপেক্ষা না করিয়ে রাকহ্লে পেয়ে যেতাম। তারপ্র গুচ্ছ হ্যাপা। জোর করে পরের একটা কানেক্টিং ধরাচ্ছিল, এক ঘণ্টার গ্যাপে। যেটা মিস হতই। আবারো ডিলে ছিল। বহু কাণ্ড করে, একগাদা লোকজনের সাথে কথা বলে, নিজে সব ফ্লাইট দেখে ঠিকঠাক ফ্লাইটের ব্যবস্থা নিজে করলাম। তাও দেশের কানেক্টিং এ এয়ারইন্ডিয়াকে ঠিকঠাক খবর পাঠায়নি। আমাকে ধরানো টিকিটেও সব লেখেনি। এয়ার ইন্ডিয়ার ম্যানেজার, মুম্বইতে বেশ সাহায্য করে সব বের করলেন।
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ১২:৫২376541
  • ক্যাপ্টেন গোপিনাথ। ভারতের এভিয়েশন সেক্টরকে বড়লোকদের আওতা থেকে বের করে আনার জন্য সম্পূর্ণ কৃতিত্ব ওনার।
  • dc | ২৫ মার্চ ২০১৭ ১২:৫২376542
  • "তবে এয়ার ইন্ডিয়া শুধুমাত্র সেই রুটগুলোকেই সার্ভ করতে পারে যেগুলোতে অন্য কেউ যাবেনা"

    একমত না। হয় এয়ার ইন্ডিয়াকে প্রাইভেটাইজ করা হোক, নাতো বন্ধ করে দেওয়া হোক (কেউ কিনতে না চাইলে)। সরকার কেন ব্যবসা চালাবে এই ব্যপারটাই বুঝিনা।
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ১২:৫০376539
  • এয়ার ইন্ডিয়ার টিকিট প্রাইস কোনোভাবেই কম না। আর ভর্তুকি বাদ দিলে আরো বেড়ে যাবার সম্ভাবনা।
  • S | ২৫ মার্চ ২০১৭ ১২:৫০376540
  • পাইদেবী, ইকনমিস্টরা বলেন যে কলিউশন বেশিদিন চলে না। খুব তাড়াতাড়িই একজন কলিউশন থেকে বেড়িয়ে এসে দাম কমিয়ে দেবে নিজের স্বার্থে। তাছাড়া অন্য অপশান থাকলে (রেলওয়ে) দাম খুব বেশি বাড়াতে পারবেনা।
  • pi | ২৫ মার্চ ২০১৭ ১২:৪৭376538
  • আমার একটা ধারণা ছিল, ভুল হতেই পারে, কোন সরকারি সংস্থা থাকলে দাম খুব চড়ে যাবেনা। নইলে বেশ কিছু বেসরকারি প্লেয়ার এলেও সবাই মিলেই দাম তো বাড়িয়েই দিতে পারে ( সেখানে হয়তো উনিশ বিশের প্রতিযোগিতা হবে), যেহেতু লোকের কাছে আর কোন উপায়ই থাকবেনা।
    এবার দামে সেই রেগুলেশন অন্যভাবেও আনা যেতে পারে হয়তো।
  • চহার মগজ শিকন | ২৫ মার্চ ২০১৭ ১২:৪৪376537
  • এয়ার ইন্ডিয়ায় বেশ কয়েকবার ডিলে হয়েছে ঠিকই, তবে আগে যখন কলোরাডো যেতুম তখন লাগুয়ার্ডিয়ার কানেক্টিং মিস হলে জম্পেশ হোটেলে রাখা, পরের দিনের টিকিট - এসবই করেছে। তবে রিসেন্টলি দেখেছি ক্রু কোথায় সে খবরও এয়ার ইন্ডিয়ার এয়ারপোর্টের লোক জানে না - ক্রু আসেনি, অল্টারনেট ক্রু-এর কথা বলা হয়েছে, কিন্তু তারা কোথায় বা কখন আসবে নো ওয়ান নোজ।

    অন্য এয়ারলাইনও এমন কিছু ভালো নয়। কলকাতা-দুবাই/দোহা বা উল্টোদিকে তো বেশ অভদ্র, মিসম্যানেজড। আবার দুবাই/দোহা - ইউরোপ অন্য চেহারা।

    ডোমেস্টিকে ইন্ডিগো তো যাস্‌সেতাই। গরুছাগলের মত প্লেনে তুলে আবার নামিয়ে দিতে পাতলেই বাঁচে। প্লেন না অটোরিক্সা কে জানে।
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ১২:৪০376536
  • নতুন নতুন এয়ারলাইন্স তো আসছে প্রতি বছর। আর স্রকম পরিস্থিতি এলেও একটা ইন্ডিগো বা একটা জেটের সঙ্গে লড়বার ক্ষমতা এয়ার ইন্ডিয়ার নাই।
  • S | ২৫ মার্চ ২০১৭ ১২:৩৯376535
  • অনেকগুলো প্লেয়ার থাকলে অসুবিধে নেই। আর রেগুলেটর থাকবে। তবে এয়ার ইন্ডিয়া শুধুমাত্র সেই রুটগুলোকেই সার্ভ করতে পারে যেগুলোতে অন্য কেউ যাবেনা। মেইন রুটগুলোতে ওদের প্রেজেন্সের তেমন কোনো কারণ দেখছিনা।
  • pi | ২৫ মার্চ ২০১৭ ১২:৩৫376534
  • পুরো প্রাইভেট হয়ে গেলে ওলিগোপলি আসতে পারে না ? দাম বেড়ে যেতে পারেনা ?
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ১২:৩১376533
  • এরও সলুশন আছে। অ্যার ইন্ডিয়াকে যে পরিমাণ ভর্তুকি সরকার থেকে দেওয়া হয়, তার একটা অংশ প্রাইভেট এয়ারলাইন্সগুলোকে দেওয়া হোক ওই অলাভজনক রুটোগুলোতে পরিষেবা চালাতে।
  • pi | ২৫ মার্চ ২০১৭ ১২:২৫376532
  • বহু নন প্রফিটেবল রুটে বোধহয় এয়ারইন্ডিয়াই আছে। উঃ পূ এ বেশ কিছু জায়গায় তাই দেখেছি।
  • S | ২৫ মার্চ ২০১৭ ১২:১৯376531
  • কেউ কিনবে না। আগেও একাধবার মনে হয় চেস্টা করা হয়েছে। এই সেক্টরে বিদেশি ইনভেস্টরদেরকে ইন্ডিয়ান মার্কেট থেকে দুরে থাকতে অ্যাডভাইস করা হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত