এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ২৪ মার্চ ২০১৭ ২২:৩৮376500
  • হ্যাঁ, এইগুলো দেখলে রীতিমতো অস্বস্তি হয়।
    সবই আসলে প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। দুহাজার তেরোতে আমি একা তিন বছরের সোহাগকে নিয়ে দিল্লী জেএফকে ফ্লাইটে, সিট পেয়েছি মাঝের চারখানা সিটের মাঝখানে দুটো। দুজনেরই বিপর্যস্ত অবস্থা, বিশেষ করে মানসিক। তো খাবার দাবার দিয়েছে, আমি খেয়ে দুটো ট্রে একসঙ্গে রেখেছি গুছিয়ে, মানে সোহাগের সামনে যেমন কে তেমন ট্রে রেখে দেওয়া সম্ভব নয়, ঘুমোতে/টিভি দেখতে চাইছে, আর আমার পক্ষে ঐ মাঝখানে দুখানা ট্রে সাজিয়ে বসে থাকাও সম্ভব নয়, তো ট্রে'র ওপর ট্রে এবং তার ওপর অন্য জিনিস। গার্বেজ কালেকশনের সময় এয়ার হোস্টেস এসে বললেন, না, দুটো ট্রে তো আমি নেবোনা, তোমার ট্রে আমি নেবো, বাচ্ছার ট্রে ঐদিকের লোক নেবে। এদিকে ওদিকের লোক যখন এসেছিলেন তখন সোহাগের খাওয়া শেষ হয় নি। তা কি হবে? কিছুই না, নেবো না। তা ট্রে কোলে নিয়ে বসে থাকো যখন কোন একদিকের দয়া হয়। মনে হলো কি আর করা, এই চারদিন আগে তো আটটাকা খুচরো নেই বলে অটো থেকে নামিয়ে দিয়েছিলো, তখনও তো কিছু বলতে পারিনি, এখনই বা কি বলবো। এয়ার ইন্ডিয়ারই ফ্লাইট।
  • Arpan | ২৪ মার্চ ২০১৭ ২২:২২376499
  • একদম। বেসিক এটিকেটের অভাব। তাছাড়া এয়ার হোস্টেস আর এসকর্ট সার্ভিসের মধ্যে ফারাক না করতে পারার শিক্ষাও নেই।
  • dc | ২৪ মার্চ ২০১৭ ২২:১০376498
  • এককের সাথে একেবারে একমত। এয়ারহোস্টেসদের সাথে নানারকমভাবে খারাপ আর অভদ্র ব্যবহার করা হয়। ফ্লাইটে খাবার নিয়ে অনেকে ট্রেটা সিটরেস্টের ওপর রেখে বাবু হয়ে হাত গুটিয়ে বসে থাকে, গার্বেজ কালেকশানের সময়ে ট্রেটা ট্রলিতে উঠিয়েও রাখতে পারেনা।
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ২২:০২376497
  • কয়েক পাতা আগে ফ্লাইট এর কালচার নিয়ে অপ্পনের পোস্ট পড়লুম। এই ইন্ডিয়ান এয়ারলাইন্স ওয়ালাদের বাপের জমিদারি মার্কা ব্যবহার জাস্ট অসহ্য। খুব বিশ্রী ফিলিং হয়।
    আরেকটা জিনিস নিয়েও বাজে ফিলিং হয় ফ্লাইটে, সেটা অবশ্য বেসরকারিতে। তা হলো এয়ারহোস্টেসের সঙ্গে লোকজনের ব্যবহার। বিশেষে করে গোবলয়ের লোকজন। এয়ারহোস্টেস সার্ভিস দিলে থ্যাঙ্ক ইউ বলার অভ্যেস নেই, খিঁচিয়ে কথা বলে, যেন কয়েক ঘন্টার জন্যে একটা স্লেভ ভাড়া করেছে। চলমান এয়ারহোস্টেস কে গায়ে হাত দিয়ে ডাকতেও দেখেছি। এরা কী মনে করে কে জানে, দে আর হোস্ট এন্ড ইউ আর গেস্ট। এরকম স্লেভ ভাড়া করার মতো বিহেভ করে কেন কে জানে।
  • r2h | ২৪ মার্চ ২০১৭ ২১:৫৯376496
  • আমার সবচে লম্বা ট্রেনযাত্রা ছিল হাওড়া কোচি, সে বহুযুগ আগের কথা। ক্লাস সেভেনে পড়ি, ত্রিপুরায় ট্রেন ছিল না তো তখন, এর আগে জীবনে দুবারই রেলগাড়ি দেখেছি, শেষবার আরো পাঁচবছর আগে, তার আগে স্মৃতিই নেই। এলটিসি প্রতি চার বছরেই পাওয়া যেত কিনা, অন্যসময়ের বেড়ানো তাই কাছেপিঠে। তারমধ্যে আবার এসি রেলগাড়ি, এর আগে কোনদিন এসি দেখিই নি - বিশাল উত্তেজনা। দু আড়াইদিনের বোধয় যাত্রা ছিল, রেলযাত্রার একেবারে হেস্তনেস্ত।
    তারপর কলকাতা এসে যখন দেখলাম রেলগাড়ি একেবারে যাদবপুর কামারপাড়ার মেসবাড়ির কান ঘেঁষে দুবেলা আসে যায়, মনে হলো কলকাতায় না থেকে থেকে এতদিন জীবনের চারি আনাই মাটি হয়েছে। আর এফেম রেডিও, দিকে দিকে দেখি লোকে সারাদিন রেডিও শোনে, সেও নতুন ব্যাপার। আর যেদিন দেখলাম সেন্ট্রাল পার্কের অন্ধকার রাস্তা দিয়ে জয় গোস্বামী সাধারন মরমনুষ্যের মত দাড়িতে হাত বুলোতে বুলোতে নিতান্ত একা একা হেঁটে যাচ্ছেন কিন্তু তবুও কেউ স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করছে না, মনে হলো একি স্বপ্ন নাকি মায়া নাকি দৃষ্টিবিভ্রম।
  • dc | ২৪ মার্চ ২০১৭ ২১:৫২376495
  • কিন্ডল আর পেন, দুটোই ভালো।
  • pi | ২৪ মার্চ ২০১৭ ২১:৪৮376494
  • ট্রেনযাত্রার সবচে ভাল ডিভাইস উইন্ডো, না টেন নয়, পেন। নাক লাগিয়ে বসে থাকো।
  • Arpan | ২৪ মার্চ ২০১৭ ২১:৩৫376493
  • ট্রেনযাত্রার জন্য সবচেয়ে ভালো ডিভাইস হল কিন্ডল।
  • dc | ২৪ মার্চ ২০১৭ ২১:১১376492
  • আমার চিরকালই ট্রেন জার্নি করতে খুব ভাল্লাগে, এখনো লাগে। কিন্তু বছর দুতিন হলো দেখছি যে তিন চার ঘন্টা পর থেকেই বোর হয়ে যেতে শুরু করি, তখন মনে হতে থাকে কখন গন্তব্যে পৌঁছব। আমাদের জেনারেশানে বেশীর ভাগেরই ইন্টারনেট অ্যাডিকশান আর ডিভাইস অ্যাডিকশান আছে, আমারও ভালোমত আছে সেটা টের পাই ট্রেনে উঠলে।
  • pi | ২৪ মার্চ ২০১৭ ২১:০৩376491
  • আরে এই অবস্থা জানলে তো আগে বুক করতাম ! ওঠার পরে এটা জেনে সিকি এই সার্ভিসের কথা বলেছিল, কিন্তু তখন ঐ আয়ারাম গয়ারাম কানেকশনে কী আর করব ! আর প্রথম দিকে বুঝিওনি এই সার্ভিসগুলো এত বাজে হবে। তবে, এই প্রি বুকিং এও হয়ত দেখতাম কমসমকোং ই খানা দিতে হাজির।

    ওদিকে ট্রান্স সাইবেরিয়ান রেলের স্বপ্ন ঘোলে মেটানোর জন্য এই গৌহাটি ত্রিবান্দমেই উঠতে চাইতাম ছোটবেলায়। কিন্তু যদ্দুর মনে পড়ে, তখন জানতাম এটা আপিসিয়ালি ৫৫ ঘণ্টা, আর লেট করে ৭২ হয়। এই ট্রেনটা কাছাকাছি গেছে।
    ডিসি, ৬০ঘণ্টা বাদে কাল নেমেছি অবশেষে। তবে, দেখ্লাম, যতই যাই বলিনা কেন, ছোটবেলায় যেমন ট্রেন লেট করলে দারুণ আনন্দ হত, আর লেট করা ট্রেনও শেষমেশ পৌঁছে গেলে দুঃখই হত, আর সবচে দুঃখ হত কামরা আর কামরার লোকজনকে ছেড়ে আসতে, এবারেও তেমনিই হল।
    বিশেষ করে সিআর্পিএফের কোবরাকে।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ২০:৫১376490
  • ভাট এর শেষ কয়েক পাতা পড়ে সত্যি সত্যি যাকে বলে ইয়ে মানে আনন্দ পেলাম। ঃ-)
  • Ishan | ২৪ মার্চ ২০১৭ ২০:১০376488
  • অ্যাঁ? এ কী ট্রান্স সাইবেরিয়ান রেল নাকি?
  • dc | ২৪ মার্চ ২০১৭ ২০:০৮376487
  • পাই ম্যাডাম এখনো ট্রেনে নাকি? একটা ভিডিও ব্লগ বানিয়ে রাখুন, পরে য়ুটুবে আপলোড করে দেবেন।
  • pi | ২৪ মার্চ ২০১৭ ১৯:২৩376484
  • কসমস শুনে কমসম মনে পড়ল। মুঘলসরাইয়ে আমাদের ত্রিপুরাসুন্দরীর ক্যাটারার ছিল কমসম। প্রথমে আমি শুনেছিলাম কসমস। তারপর ভাবলাম জিগাই, কেন নামটা কমসম ? দাম কমসম রাখে বলে কি ? তার আগেই ট্রেন ছেড়ে দিল। তার আগে কানপুরে নীলমের মোটর পোলাওয়ে স্টেপলারের পিন পাবার পর খেতে আর খুব আগ্রহীও ছিলাম না যদিও। তবে কমসমের ড্রেসখানি বেস।

    কিন্তু কিন্তু কিন্তু, এই ষাট ঘণ্টার জার্নিতে প্যান্ট্রি নাই কেন ? উত্তর কি দেবেন প্রভু ?
    এই কমসমাদির ভরসায় ছেড়ে দেওয়া কেন? ট্রেন ছেড়ে দেবে না এই ভরসা না থাকা সত্ত্বেও আড়াই দিন ধরে প্লাটফর্মে নেমে নেমে কী দিন, কী রাত, খাবার যোগাড়, আমি নাহয় আডভেন্চার ভেবে খুশিমনেই করেছি, কিন্তু একা থাকলে অনেকের জন্যেই সত্যি চাপ।
  • Arpan | ২৪ মার্চ ২০১৭ ১৯:২৩376485
  • আইপি তো আছে নাকি? আইপি ধরে টানলেই আইপিওলাও আসবে।
  • dc | ২৪ মার্চ ২০১৭ ১৮:২২376483
  • সেকি কেন? আসলে কিন্তু ডিসি বলে কেউ নেই, একটা পোমো পোস্ট জেনারেটার টেস্ট হচ্ছে মাত্র।
  • রোবু | ২৪ মার্চ ২০১৭ ১৮:১২376482
  • ডিসির বিভিন্ন পোস্টের স্ক্রিনশট নিয়ে রাখছি।
  • চহার মগজ শিকন | ২৪ মার্চ ২০১৭ ১৭:৪৬376481
  • না না, আরো খারাপ। এই তো গত বছর দেখে এলাম। এমনিতেই হরিদ্বারের আরতিটা একটু হ্যাফাজার্ড, ছড়ানো ছেটানো কেওটিক। এখন আরো জঘইন্য। বেনারসেরটা আলো বাদ্দিলে এখনো দেখতে মন্দ লাগে না।
  • Arpan | ২৪ মার্চ ২০১৭ ১৭:৩৩376480
  • হরিদ্বারেরটা এখনো মনে হয় ঠিক আছে।
  • চহার মগজ শিকন | ২৪ মার্চ ২০১৭ ১৭:০১376479
  • না, আগে (শুনেছি) বেশ অন্ধকার অন্ধকারের মধ্যে প্রদীপের আলো, ধুনোর ধোঁয়া - একটা মিস্টিক ভাব থাকতো। ছবি টবিতেও দেখেছি। এখন তো চারদিকে ক্যাটক্যাটে হলদে আলো। ৫৬ ইঞ্চি আসার আগেই এটা মেরে দিয়েছে। ৫৬ ইঞ্চি এসে ঘাটে স্টীলের রেলিং বসিয়েছেন - একেবারেই মানায় না। রেট্রো লুকটা মাঠে মারা গেছে। প্লাস ওই রেলিঙের জন্যে ছবির একশো আট হয়ে গেছে - অনেক অ্যাঙ্গল আর অ্যাপ্লিকেবল নয়।
  • dc | ২৪ মার্চ ২০১৭ ১৬:৪১376478
  • ছাপ্পান্ন ইঞ্চি অ্যাম্বিয়েন্স? :p
  • চহার মগজ শিকন | ২৪ মার্চ ২০১৭ ১৬:৩৬376477
  • আরতিটা ঝুল হয়ে গেছে। এক গাদা হ্যালোজেন আলো দিয়ে পুরো অ্যাম্বিয়েন্সের একশো আট করে দিয়েছে।
  • dc | ২৪ মার্চ ২০১৭ ১৬:৩৪376476
  • বেনারস আমাকে এমনিতেও যেতে হবে ঃ( মা সেন্টু দিয়ে রেখেছে, নাকি কাশী বিশ্বনাথের মন্দিরে যাবে আর ঘাটে বসে আরতি দেখবে। আমার বাপ নাকি বলেছিল নিয়ে যাবে, কিন্তু টুক করে পটোল তুলে ফেলায় মা আমাকে পাকড়াও করেছে। কাজেই একবার ঘুরে আসতে হবে :d
  • চহার মগজ শিকন | ২৪ মার্চ ২০১৭ ১৬:২৯376475
  • বুইচি, পুরোপুরিই কসমস/সাইফাই দুনিয়ার লোক। কিন্তু বেনারস না গেলে নির্বাণলাভ হবে না:-p
  • dc | ২৪ মার্চ ২০১৭ ১৬:২৬376474
  • ভ্যাটিকানের বেলাতেও একই কেস, তার বদলে স্মিথসোনিয়ানে যেতে বেশী ইচ্ছে করে।
  • dc | ২৪ মার্চ ২০১৭ ১৬:২৪376473
  • বেনারস মানেই সেই সাধুবাবা, ঘাট ইত্যাদি মনে পড়ে আর যাওয়ার উৎসাহ হারিয়ে ফেলি ঃ( মানে ঠিক এইজন্য না যে যেতে ইচ্ছে করে না, বরং মনে হয় সেই সময়টা শ্রীহরিকোটায় ঘুরে দেখি, লাইফে তো খুব বেশী ঘোরাঘুরি করার সময় নেই, তাই একটু বেশী এফিশিয়েন্ট টাইম ম্যানেজমেন্ট আর কি (একেবারেই আমার নিজস্ব মত)।
  • চহার মগজ শিকন | ২৪ মার্চ ২০১৭ ১৬:২২376472
  • আর ভ্যাটিক্যানেও শুধু রাফায়েলের ছবি দেখার জন্যেই দশবার যাওয়া যায়।
  • চহার মগজ শিকন | ২৪ মার্চ ২০১৭ ১৬:২১376471
  • পোচোন্ডো পোতিবাদ কোরে গেলাম বেনারস নিয়ে অপোপ্পোচারের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত