এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৩ মার্চ ২০১৭ ১৬:১৬376349
  • কেন? সংবিধান আবার নতুন করে লেখা হবে নাকি? পুরোনোটা পড়তে অসুবিধা হচ্ছে?
  • pi | ২৩ মার্চ ২০১৭ ১৬:১২376348
  • পাপ্পু যাদভ কী স্পিচ দিচ্চেন লোকসভায় !

    আর বিজেপি মোটামুটি আম্বেদকরকেই নিজেদের করে নিল দেখচি, যা সব পরিকল্পনা শোনালো !
  • Arpan | ২৩ মার্চ ২০১৭ ১৪:৩৬376346
  • আর কমিটি।

  • de | ২৩ মার্চ ২০১৭ ১৪:৩০376345
  • রোগীর অবস্থা মনিটর করা এবং রোগীর বাড়ির লোককে নিরন্তর আপডেট দেওয়ার জন্য হসপিট্যালগুলোর একটা কমিটি রাখা উচিত। তাহলে এই রোগী মারা গেলেই সব কোপ ডাক্তারদের ওপর পড়বে না।
  • de | ২৩ মার্চ ২০১৭ ১৪:২৭376344
  • বম্বেতে ডাক্তারদের স্ট্রাইক বেশ ভয়াবহ অবস্থা ধারণ করেচে -

    http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31804&articlexml=Talks-fail-docs-strike-in-state-set-to-23032017001016

    http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31804&articlexml=1000-surgeries-cancelled-in-3-days-no-doctors-23032017002032

    Poor Travel Miles To Find Locked Gates
    Outpatient services at all civic medical colleges --Sion, KEM and BYL Nair--have come to a grinding halt, even as hundreds of surgeries continue to be cancelled at all public hospitals. The cumulative count of surgeries that were postponed mounted to nearly 1,000 as the resident doctors' strike entered its third day on Wednesday .

    Parel's KEM hospital could carry out only 76 major surgeries on Wednesday, which is less than 50% of its normal volume. Outpatient services were completely shut, barring a few emergency departments.Emergency services treated close to 400 patients, while the number of new admissions was little more than 100.

    The outpatient department at Sion Hospital has been almost non-functional for four days, forcing patients to go back without treatment. More than 150 patients have been discharged in the last three days, though the hospital did not provide official figures. The worstaffected seemed to be Nair Hospital at Mumbai Central, where the outpatient department is completely deserted.

    Chitra Thorat, who is eight months pregnant, travelled all the way from Nalasopara to KEM Hospital early in the morning, only to find a big lock on the outpatient department's gate. She has been experiencing palpitations for the last few days. “I am worried if it will affect my baby . The gynaecologist referred me to the cardiologist, but there was no one in the department,“ said Thorat. She was not only dreading her journey back home, but also worried about consulting a new doctor.

    Gwalior resident Esmilan Khan, a kidney patient, walked into JJ Hospital with excruciating pain in her stomach and eating difficulties. Her son Sabir said the doctors just refused to admit her. “We were told there would be nobody to take care of her. Since we are not in-patients, we could not get a voucher for the hospital's night stay facility.“

    The duo was forced to spend the night in the hospital's garden. Nanded resident Jayparkash Labshetwar, a relative of a patient with a heart problem, has been in Sion's waiting area since Monday . He managed to receive brief medical assistance only on Tuesday .“She was supposed to be operated on after she had a paralyt ic attack two weeks ago. Other patients have suggested that we move to a different hospital.“

    Meanwhile, security has been beefed up at hospitals. Increased police presence is in visible on campuses.

    http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31804&articlexml=Striking-medicos-to-lose-stipend-Govt-23032017002037

    ডাক্তারদের মার খাওয়ার ব্যাপারে সিরিয়াসলি গভর্ণমেন্টের কিছু স্ট্রিক্ট রুল আনা উচিত। আমাদের ছোতবেলায় লোকে ডাক্তারদের গায়ে এতো হাত তুলতো না। অবিশ্যি সেসব ডাক্তারেরাও অন্য মানুষ ছিলেন।
  • dc | ২৩ মার্চ ২০১৭ ১৪:১১376343
  • ওদিকে ফগ অফ ওয়ারের আড়ালে অনকগুলো অ্যামেন্ডমেন্ট পাশ হয়ে গেলঃ

    On Wednesday, the Lok Sabha passed the Finance Bill 2017, along with amendments that changed or tweaked the provisions of 40 different laws. The amendments make the Unique Identity number, Aadhaar, mandatory for filing tax returns and validating Permanent Account Number cards, replace important tribunals or merge them with others, remove caps for corporate funding to parties and and allow them to make donations anonymously, and lower the limit for cash transaction.

    https://scroll.in/article/832583/finance-bill-who-when-even-sweeping-changes-are-not-frontpage-news
  • Pi | ২৩ মার্চ ২০১৭ ১০:৫৭376342
  • পানসারের ওটা জানি। এবার মেলায় নেওয়া হল না। নিয়ে রেখেচে একজন। পড়ার ইচ্ছা খুব। ওতে নাকি শিবাজীকে একেবারেই অন্য ভাবে দেখানো। ওনার বাকি কাজ বা অন্যদের কাজ অনূদিত ?

    আর এফ আই আর ঠোকা বলার মত করা অত সোজা নয়।
  • রোবু | ২৩ মার্চ ২০১৭ ১০:৫৩376341
  • পানসারের লেখা বাংলায় পাওয়া যায়। শিবাজী কে ছিলেন। এনবিএ।
  • T | ২৩ মার্চ ২০১৭ ১০:৪৯376340
  • মামলার বদলে মামলা করলেই তো হয়।
  • pi | ২৩ মার্চ ২০১৭ ১০:৪৭376339
  • পরিমল ভট্টাচার্যের লেখা।

    ্‌্‌্‌

    একদিন আগেও যে বিষয়টা বেশ কিছুটা খিল্লির পর্যায়ে ছিল, তেমনটা আর রইল না। জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সমাজটাকে এখনও যতটা সুস্থ আর সুবুদ্ধিময় বলে ভাবি আমরা কিছু মানুষ, ভাবতে চাই, সেই ভাবনার গালে আরেকটি সপাটে থাপ্পড়।

    আশা করা যাক এক্ষেত্রে বিশেষ কিছুই হবে না, হাজতের কম্বল কিম্বা শৌচালয়ের মগ নিয়ে ছন্দ মিলিয়ে কবিতা লিখতে হবে না কবিকে। হয়তো বা স্থানীয় রাজনীতির চাপে পড়ে যে কেস দেওয়া হয়েছে, রাজ্য রাজনীতির চোখ মটকানিতে তাতে ধামাচাপা পড়বে।

    পুলিশের খাতায় কেস এক ধরণের বিষ আগাছা, সেই আগাছা রোপণ করা হল একজন নাগরিকের নামে, একটি কবিতা লেখার অপরাধে। আমাদের বিচারব্যবস্থার যে বিচিত্র শম্বূকগতি, এবং পরিস্থিতি যা, তাতে এই ধরণের মামলা দ্রুত নিস্পত্তি ঘটবে, বিচারক সংশ্লিষ্ট পুলিশকে ডেকে ভৎসনা করবেন, মামলা তুলে নেওয়া হবে, এমনটা না হওয়াই দস্তুর। খুব সম্ভব ধামাচাপা পড়ে যাবে। সেই ধামার নীচে থেকে যাবে আগাছার বিষাক্ত শিকড়বাকড়। প্রয়োজনে যে কোনো সময় তাকে জল হাওয়া দিয়ে বাঁচিয়ে তোলা যেতেই পারে। তখন দিনের পর দিন, মাসের পর মাস কোর্ট-ঘর করতে হবে অভিযুক্তকে। কৌঁসুলি, হিয়ারিং, অ্যাপিল, ব্রিফ, শমন, রুলিং। ।।

    এমন দু-তিনজন ভুক্তভুগিকে চিনি, তাঁদের মধ্যে একজন বিশিষ্টও আছেন। মুশকিল হল, যত বিশিষ্টই হোক না কেন কেউ, দিনের পর দিন মাসের পর মাস মিডিয়ার পাদপ্রদীপ থাকে না। তারপরেও হিয়ারিং-এর ডেট পড়লে কোর্টে যেতে হয়। সেই কোর্টটা যদি হয় দূরের কোনো শহরে (এক্ষেত্রে যেমন) তাহলে নিরাপত্তার প্রশ্নটাও এসে পড়ে। এক্ষেত্রে মানুষটির স্বাভাবিক জীবনযাত্রা কাজকর্ম কীভাবে দফারফা হয়, সেটা হয়তো অনুমান করা যায়। তাঁর পরিবারের লোকেদের কী অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, আর্থিকভাবে কী ধরণের চাপ পড়ে, তার আন্দাজ সহজে পাওয়া যায় না। ধরে নেওয়া যাক যদি তেমন কিছু নাও ঘটে, যদি কেস ধামাচাপা পড়েও যায়, তাহলেও সম্ভাব্য হেনস্থার বিভীষিকা তার বিষাক্ত ছায়া ফেলে তাঁদের আগামী দিনগুলোয়। জীবনটাই বদলে যায়।

    আর এই ব্যাপারটা খুব ভাল করেই জানে মৌলবাদীরা। ইটপাটকেল নিয়ে শুটিং-এর সেটে ঢুকে ভাঙচুর কিম্বা প্রদর্শনীতে ছবির ক্যানভাস ফালাফালা করার থেকেও ঢের বেশি মোক্ষম মামলা ঠুকে দেওয়া, কিম্বা পুলিশ দিয়ে ‘কেস খাইয়ে দেওয়া’। হ্যাপা নেই, খরচাও কম। এর ফলে মুষ্টিমেয় কিছু লোকজন প্রতিবাদ-টতিবাদ করবে, মিছিল-টিছিল করবে। তা করুক না, এতে করে প্রায় নিখরচায় একটি প্রান্তিক সংগঠন এবং দু-চারটি মুখ বিখ্যাত হয়ে উঠবে, তাদের জমি তৈরি হবে। কিন্তু মিছিল টক শো আর কদিন? তারপর একা একা কোর্টে দৌড়তে হবে না বাছাধনকে? কিম্বা সেই সম্ভাবনায় বিনিদ্র রাত কাটাতে হবে না? আর বেছে বেছে মামলাও ঠোকা হবে দূরের কোনো ছোট শহরের এজলাসে, যেখানে মিডিয়ার ওবি ভ্যান যায় না। ছুটিয়ে মারতে হবে অভিযুক্তকে। যদি সে লেখক হয় ইতিমধ্যে তার কলমের কালি জমাট বেঁধে যাবে, সৃজনকোষ কপালে উঠে যাবে বাপধনের।

    আর এইভাবে একজন মানুষ ও তাঁর পরিবারের, তাঁর একশো হাজার অনুরাগী কিম্বা তাঁর মতো ভাষানগরের বাসিন্দা মুক্তচিন্তার হাজার হাজার মানুষের মনের শান্তি কেড়ে নিতে পারে, তাঁদের ভাবনার আকাশকে বিষিয়ে দিতে পারে একজন এক্সওয়াইজেড, একটি এবিসিডি শহরের থানায় গিয়ে, একটি ফুলস্কেপ কাগজে তিন টাকার ডটপেন দিয়ে একটি ভুলে ভরা অভিযোগ দাখিল করে।

    এর প্রতিরোধ কীভাবে? মারের বদলা মার? আমি জানি না।

    কিন্তু যে দেশে পাতা ঝরার মতো আত্মহত্যা করে চাষি আর আদিবাসী পত্রকারের যোনিতে পাথর ভরে ছেড়ে দেওয়া হয়, সে দেশে ‘সম্মান’-এর মতো বায়বীয় বিষয় নিয়ে কোটি কোটি টাকার মানহানির মামলা হয়, তার বিচারও হয়। সে দেশে একজনের উদ্দেশ্যপ্রণোদিত ভাবাবেগহানির অভিযোগ আমার শান্তি সুস্থিরতা কেড়ে নিয়েছে, আমার মুক্তচিন্তার আকাশকে বিষিয়ে দিয়েছে, আমার সম্ভাব্য বাকস্বাধীনতায় লাগাম পরিয়েছে - এই মর্মে যদি কয়েকশো মানুষ অভিযোগ দাখিল করে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকশো থানায়? যদি কাঁথি থেকে বারাসাত সদর মহকুমা আদালতে মামলা দায়ের হয়?

    বেশ কিছুকাল হল প্রকাশ্য সভায় নেতার মুখে কালি ছেটানোর জুতো ছোঁড়ার খবর আর শোনা যায় না, প্রতিবাদীকে পুলিশের হাতে তুলে দেবার বা ছেড়ে দেবার আগে একটু উত্তমমধ্যম দেবার স্ট্র্যাটেজি শুরু হবার পর থেকেই কি? মারের বদলা মার? আমি জানি না।

    আইন কী বলে? মাত্রাবৃত্ত ছেড়ে বরং আইন পাঠ হোক কিছুকাল। এই ধরণের হেনস্থার শিকার মুক্তচিন্তার মানুষকে আইনি সাহায্য দেবার জন্য একটি তহবিল তৈরি হোক। আর বাকস্বাধীনতা নিয়ে প্রতিবাদগুলো আরেকটু প্রোৎসাহী হোক, সোম্বচ্ছরের হোক।

    কেন জয়পুর লিটফেস্ট-এর সময় অরুন্ধতী রায়কে নাগপুর আদালতে ছুটতে হয় সাইবাবার পাশে থাকার জন্য, আর এই নিয়ে একটি শব্দও উচ্চারিত হয় না, এই নিয়ে চর্চা হোক; কেন তসলিমা বিতাড়িত, কেন বইমেলায় রুশদি ব্রাত্য হলেন এবং তাঁকে মিথ্যাবাদী দেগে দিলেন গিল্ডের কর্তা, এই নিয়ে বরং আলোচনাসভা হোক পরের বইমেলায়। আর সম্ভব হলে, প্যাভিলিয়ানগুলো পানসারে, কালবুর্গী আর দাভোলকারের নামে হোক। তাঁদের রচনা বাংলায় অনুবাদের ব্যবস্থা হোক।

    এসব হোক, অথবা অন্য কিছু। না হলে বাকস্বাধীনতা নিয়ে আমাদের প্রতিবাদগুলো বড়ই সুগন্ধি আর আল্ট্রা-থিন হয়ে যাবে, ফর্দাফাই হয়ে যাবে ইস্পাতের ফলায়। তার কারণ ফলা ক্রমশ ধারালো হয়ে উঠছে, তাতে শান দেবার শব্দ শোনা যাচ্ছে ঘরে বাইরে।
  • T | ২৩ মার্চ ২০১৭ ১০:৪৪376338
  • অনেকদিন পর ভাটে স্যানদিকে দেখলাম। ভালো লাগল। অনেকেই আসে না আর।
  • T | ২৩ মার্চ ২০১৭ ১০:৩৮376337
  • কই সিকি কংগ্র্যা পাচ্ছে বুঝি! বেশ বেশ, কংগ্র্যা কংগ্র্যা!
  • naam chai | ২৩ মার্চ ২০১৭ ০৯:২৭376336
  • থ্যান্কু থ্যান্কু। ঃ)
    তবে কিনা রসায়ন দিয়ে বিনা আগুনেও ধূম্রজাল সৃষ্টি করা যায় বলে শুনেছি। ভয়ে কোনোদিন হাতেকলমে করে উঠতে পারিনি যদিও।
  • Arpan | ২৩ মার্চ ২০১৭ ০৯:১৯376335
  • আহা, আগুন বিনা কি ধোঁয়া হয় ভাইডি?

    কনগ্রা। কনগ্রা।
  • naam chai | ২৩ মার্চ ২০১৭ ০৯:১১376333
  • সিকি কি আমাকে জিগাইলেন? তাহলে জানাই, হবু মায়ের নিরন্তর অভিযোগে ব্যতিব্যস্ত হয়ে এই আগাম অনুসন্ধান, তাই ওটা আপাতত তোলা থাক। যথাসময়ে সন্দেশ নিয়ে হাজির হব, কথা দিলাম। ঃ)
  • Arpan | ২৩ মার্চ ২০১৭ ০৯:১১376334
  • ঘুমচোখে পড়লাম সিকির কনগ্রার উত্তরে স্যান থ্যাংকু বলল। ঃ |
  • San | ২৩ মার্চ ২০১৭ ০৮:৩৮376332
  • আইদি, সিকি দুজনকেই থ্যাংকিউ :-)
  • Ekak | ২৩ মার্চ ২০১৭ ০৮:০৩376330
  • এইযে শ্রীজাতর এফআইআর। এটা ঠিক ঐদিন ওখানে দেখিনি। আমার দেখার ভুল ও হতে পারে। তবে আপলোড মেটাডাটা ২২ তারিখ দেখাচ্ছে।

    https://www.siliguripolice.org/policemyadmin/images/fir_file/1473_19.pdf
  • pi | ২৩ মার্চ ২০১৭ ০৮:০৩376331
  • আমবাসা এসে গেল।বাসা আসে নাই।দিল্লির জন্য ত্রিপুরাসুন্দরী দেখি দূর অস্ত।
  • Atoz | ২৩ মার্চ ২০১৭ ০৮:০২376329
  • ছোটাই, হ্যাঁ, দিও। অপেক্ষা করে থাকি সেই পাখিমানুষের উপকথার অনুষঙ্গ ছিল যে লেখায়, সেরকম লেখার। তোমার কলম ঝকমকিয়ে উঠুক, সেই আভা পড়ুক আমাদের হৃদয়ে।
  • Pi | ২৩ মার্চ ২০১৭ ০৮:০১376328
  • ।ভাল করে পড়ে দ্যাখ কী লেখা।পুলিশ আইনত নিতে বাধ্য, এটাই লেখা।
  • Atoz | ২৩ মার্চ ২০১৭ ০৭:৫৯376327
  • সবই তবে দাবাখেলা? অথবা পাশা? আর নাটক, সে তো নিরন্তর।
  • একক | ২৩ মার্চ ২০১৭ ০৭:৫০376326
  • এটা তো আইন। আমার জিজ্ঞাস্য ছিলো শিলিগুড়িতে প্রথমে জিডি হয়েছিল না নির্দিষ্ট সেকশন ধরে এফায়ার। আজকাল এফআইআর হলে সঙ্গে সঙ্গে পোর্টালে আপডেট হয়। সেটা দেখাচ্ছিল না। সেখান থেকেই সন্দেহ হয়েছে যে, প্রথমে পুলিস হয়ত এরকম বিটকেল এফআইআর নিতে চায়নি। পরে, রাজনৈতিক চাপে দুটো ধারায় বুক করেছে। এটা এখনো ধোয়াঁশা। মমতা চাপে আছে মুসলিম তোষণ নিয়ে, কাজেই বুঝতেই পারছিস, শ্রীজাতকে গুটি করে হিন্দুদের মন পাওয়ার সুযোগ ছাড়বেনা।
  • pi | ২৩ মার্চ ২০১৭ ০৭:৪২376325
  • একক, উকিল অভীক ঘটক এটা লিখেছেন।

    ' In view of the aforesaid discussion, we hold:

    i) Registration of FIR IS MANDATORY under Section 154 of the Code, IF THE INFORMATION DISCLOSES COMMISSION OF A COGNIZABLE OFFENCE and NO PRELIMINARY INQUIRY IS PERMISSIBLE in such a situation.
    ...
    ...
    ...
    iv) The police officer CANNOT AVOID HIS DUTY of registering offence IF cognizable offence is disclosed. ACTION MUST BE TAKEN AGAINST erring officers who do not register the FIR if information received by him discloses a cognizable offence.

    v) The scope of preliminary inquiry is not to verify the veracity or otherwise of the information received but only to ascertain whether the information reveals any cognizable offence.

    vi) As to what type and in which cases preliminary inquiry is to be conducted will depend on the facts and circumstances of each case. The category of cases in which preliminary inquiry may be made are as under:

    a) Matrimonial disputes/ family disputes

    b) Commercial offences

    c) Medical negligence cases

    d) Corruption cases

    e) Cases where there is abnormal delay/laches in initiating criminal prosecution, for example, over 3 months delay in reporting the matter without satisfactorily explaining the reasons for delay. ... .'

    https://indiankanoon.org/doc/10239019/
  • i | ২৩ মার্চ ২০১৭ ০৭:৩৭376324
  • স্যান,
    কবিতার নাম সম্ভবতঃ পাখোয়াজ। তুমি কেমন আছ? সেরে ওঠো শিগ্গির।

    আর এটুজেড,
    নতুন টেখা তো ঐ অণুগল্প তিনটে দিলাম। আর তো কবে যেন টবিতা দিলাম.. আর একটা হাবিজাবি লিখেছি। পরে পড়াবো।
  • সিকি | ২৩ মার্চ ২০১৭ ০৭:১১376323
  • আর স্যান, তোর বই আমি নিয়ে রেখেছি। এপ্রিলে যাবো দিতে।
  • সিকি | ২৩ মার্চ ২০১৭ ০৭:০৮376322
  • কংগ্র্যাও দিতে হবে কি?
  • R2h | ২৩ মার্চ ২০১৭ ০৬:৪১376321
  • ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত