এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২২ মার্চ ২০১৭ ২০:৩৮376290
  • নন বেলেবল মানে, অ্যারেস্ট করলে থানা থেকেই বাড়ি চলে আসতে পারবেনা। ম্যাজিস্ট্রেটের সামনে যেতেই হবে। তারপর জেল হাজত না বেল, দেখা যাবে।
  • umesh | ২২ মার্চ ২০১৭ ২০:২৯376289
  • শ্রীজাত এর কবিতাটা কি এখানে কেউ দিতে পারবে? আমি ফেসবুকে ঢুকি না, আর নেট সার্চ করে কোথাও পেলাম না।
  • kiki | ২২ মার্চ ২০১৭ ১৯:৪৪376287
  • ইয়ে, শ্রীজাত কি জেলে??

    মানে আমি বুঝলুম্না নন বেলেবেল ব্যাপারটা............
  • pi | ২২ মার্চ ২০১৭ ১৯:২৫376285
  • গ্রুপে চম্পক দে র লেখা।
    ্‌্‌্‌------
    হেঁদুঃ শালা কবি, ধুলাগড়ের সময় কোথায় ছিলো তোর কলম?

    কবিঃ তখনো দু কলম লিখেছিলাম তো। ওয়ালে আছে।

    মোল্লাঃ ওরে শালা ধুলাগড় নিয়েও লিখেছিলি! কোথায় ছিলো তোর কলম, যখন আখলাখ কে মারা হয়?

    কবিঃ তখন আমার কলম জাগ্রত ছিলো। আমার ওয়াল খুঁজুন, পেয়ে যাবেন।

    হেঁদুঃ উরিবাব্বা তুই তো কম না। আখলাখ নিয়েও লিখেছিস? কোথায় ছিলো তোর অ্যাওয়ার্ড যখন বাংলাদেশে গ্রাম কে গ্রাম পুরে যায়?

    কবিঃ তখনো লিখেছিলাম হে অন্ধ জনতা।

    মোল্লাঃ দেশে যখন গুজরাট হয় তখন চুপ থাকিস আর প্রতিবেশি দেশ নিয়ে মাথা ঘামাস?

    কবিঃ বাংলাদেশ কেনো, গাজা নিয়েও লিখেছি। গুজরাট নিয়ে পথে নেমেছিলাম।

    হেঁদুঃ গাজা, গুজরাট নিয়ে লিখতে পারিস। পথেও নামতে পারিস। কিন্তু দেশভাগের সময় হিন্দু অত্যাচার নিয়ে লেখার সময় কি কলমে কন্ডোম লাগানো থাকে?

    কবিঃ তখন তো জন্মাই নি।
  • dc | ২২ মার্চ ২০১৭ ১৯:১৭376284
  • আমি অনেক আগেই কথা বলা বন্ধ করে দিয়েছি, এখন ভাবা বন্ধ করা প্র্যাক্টিস করছি ঃ)
  • pi | ২২ মার্চ ২০১৭ ১৯:১৫376283
  • কিছু বললে ঝামেলায় পড়তে হবে, এর থেকে ঝামেলার আর কিছুই হয়না। আর এভাবে ভাবলে তো কীসে ঝামেলা হবে না সেটাই আগে থেকে ভেবে বের করা সম্ভব না। যারা এগুলো নিয়ে অভিযোগ করছে, তারা করতোই। সুযোগের অপেক্ষায় ছিল ও থাকবে।হাঁচলে কাশলেও অজুহাত খুঁড়ে বের করে দিত। এভাবে ভাবলে কথা বলাই বন্ধ করে দিতে হয়।বা সবকিছুই। কারণ কখন কী ঘটে যাবে কিচ্ছু বলা যায়না।
  • সিকি | ২২ মার্চ ২০১৭ ১৯:০৮376282
  • :)

    জয় গুরু।
  • dc | ২২ মার্চ ২০১৭ ১৯:০৪376281
  • আমার স্ট্যান্ডও খুব পরিষ্কার। আমার কোন বক্তব্যই নেই, কোনরকম ঝামেলায় পড়তে হয় এরকম কোন কথাই আমি কোথাও বলতে চাইনা। জেলে যাওয়া তো অনেক পরের কথা, কেউ যদি পুলিশে যাওয়ার ভয়ও দেখায় তো নাক কান মুলে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেব। একবারে না হলে আরো দশ বার ক্ষমা চেয়ে নেব। এই সাইটে বা অন্য কোথাও আমি আজ অবধি যা লিখেছি সেই সবই ভুল লিখেছি, একবারে স্বীকার করে নেব।
  • সিকি | ২২ মার্চ ২০১৭ ১৮:২১376280
  • আর ডিসির বক্তব্যের প্রেক্ষিতে, আমার স্ট্যান্ড পরিষ্কার। আমার সমস্ত বক্তব্যের দায় আমার, এবং তার জন্য যদি আমাকে জেলে যেতে হয়, আমি যাবো, অরুন্ধতী রায়ের মত বেল বন্ড দিয়ে বেরোবার চেষ্টা করব না। "ভুল করেছি আর করব না" বলব না। মেরে খোঁড়া করে দিলেও বলব না।
  • সিকি | ২২ মার্চ ২০১৭ ১৮:১৮376279
  • এই নিচু র‌্যাঙ্কের সিআরপিএফ বা সেনাবাহিনি বা বিএসেফ বা অন্য প্যারামিলিটারিদের মধ্যে যে পরিমাণ রাগ জমে আছে, অসন্তোষ জমে আছে, নেহাত খুব ডিসিপ্লিনড রেজিমেন্টেড দল না হলে আর চাকরির মায়া না থাকলে ভারতে একটা সিপাহী বিদ্রোহ হয়ে যেতে পারত। অসম্ভব এক্সপ্লয়েটেড একটা শ্রেণী। গরীব ঘর আর অল্প শিক্ষা হবার কারণে এরা বিশেষ কিছু করে উঠতেও পারে না।
  • Pi | ২২ মার্চ ২০১৭ ১৭:১৯376278
  • আজ আমার কামরার কোবরা কমান্ডো যে পরিমাণ দেশদ্রোহী কথা বলছেন আর বলছেন সি আর পি এফের বেধিরভাগ জওয়ানই এমনিই ভাবেন, তাতে যুগপত` বিস্মিত ও মুগ্ধ।
    গুরমেহররের কয়েক কাঠি উপরে।
  • dc | ২২ মার্চ ২০১৭ ১৭:১৩376277
  • ওরে বাবা এটা নিয়ে খুব চিন্তায় আছি। এতোদিন গুরুতে বাংলায় অনেক কিছু লিখেছি এই ভরসায় যে বাঙালিরা ছাড়া অন্যরা তো বাংলা পড়তে পারবে না, কাজেই যাই লিখি না কেন সেসব সার্চ করে কেউ পুলিশে কমপ্লেন করতে পারবে না। এখন দেখছি যে বাঙালিরও ঘোড়া রোগ শুরু হয়েছে। এবার থেকে বাংলাতেও লেখার সময়ে স্ট্রিক্টলি নিউট্রাল টোনে লিখতে হবে যাতে কারুর কোন ধর্মীয় অনুভুতিতে আঘাত না লেগে যায়। পুলিস কেসে জড়াতে একেবারেই রাজি নই।
  • Pi | ২২ মার্চ ২০১৭ ১৬:৫৫376276
  • হুম।

    কিন্তু এই কৃষকদের ইশ্যুতে বোধহয় জনমতও নেই। না থাকার কারণ মিডিয়ার নিষ্ক্রিয়তা নাকি জনমত নেই বা হবার সম্ভাবনা নেই বলেই মিডিয়ার উদাসীনতা, সেই ডি মুর্গি ধাঁধা !

    ওদিকে বলছে এটা নাকি ঠিক খবর !
    http://bangla.eenaduindia.com/Crime/CrimeRegional/2017/03/22150218/Non-bailable-case-filed-against-poet-Srijata.vpf
  • dc | ২২ মার্চ ২০১৭ ১৬:৪০376275
  • জল্লিকাট্টু ইস্যুতে আন্দোলন কেন হয়েছিল এ ভারি কঠিন প্রশ্ন। জল্লিকাটুতে সুপ্রিম কোর্টের ব্যান তো এ বছর নতুন না, দুতিন বছর ধরেই চলছে। এমন হতে পারে যে কবছর ধরেই তামিল প্রাইডে আঘাত লাগছিল, লাগতে লাগতে এবছরই বিস্ফোরন হয়েছে। আবার পাজি লোকে বলে যে অসন্তোষ যদিও আগে থেকেই ছিল, এবছর শশীকলার ফ্যাকশান সেটাকে খুঁচিয়ে বাড়িয়ে দিয়েছে যাতে পনিরসেল্ভামের বিপদে পড়ে। আম্মা থাকলে নাকি এটা এতো বাড়তো না। জানিনা কোনটা ঠিক। যেকোন ইস্যুতেই জনমত একটা থাকেই, কিন্তু সেটাকে আড়াল থেকে বা সামনে থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলনের দিকে নিয়ে যাবারও বোধায় একটা প্রসেস থাকে।
  • pi | ২২ মার্চ ২০১৭ ১৬:১৫376274
  • ও, ডিসি ও লিখেছেন।

    আর হ্যাঁ, এটা আস্মর একটা ইন্টারেস্ট ও কৌতূহলের বিষয়, কোন ইশ্যুতে জনমত তৈরি হয়, কোনটাতে হয়না আর তার, মানে হওয়া ও না হওয়ার কারণগুলো কী কী হয় বা হতে পারে।
  • S | ২২ মার্চ ২০১৭ ১৫:৩৫376273
  • দেশের একদল লোক গরুর মাংস খায় বলে বহু দেশপ্রেমী হিন্দুদের ক্ষোভের শেষ নেই। অথচ আরেকদল লোক যে পাতা-পোকা খেয়ে থাকে, সেই নিয়ে কথা বললে আপনি দেশদ্রোহী হয়ে যাবেন।
  • pi | ২২ মার্চ ২০১৭ ১৫:৩০376272
  • তা কেন ! কিন্তু যাদের প্রতিবাদ করার নিদর্শন আচ্ছে, তাও এমনি লার্জস্কেলে, সেখানে রাজ্যেরই লোকজন এদ্দিন ধরে মারা যাচ্ছেন, কৃষকেরা কোন রাস্তা বা দেখে খুলি নিয়ে দিল্লিতে এদ্দিন ধরে ধর্ণায় বসে, তাও কোন হেলদোল নেই, বা মিডিয়া, না লোকজনের, আপনার অস্বস্তি লাগছে না ? কবিতা লিখে থানায় ডায়রির থেকেও তো কম সিরিয়াস ইস্যু নয়।কিন্তু কোন খবরও প্রায় হল না। আর হ্যাঁ, মিডিয়ার তো অবশ্যই দায় থাকে, সব খবর, সবরকম খবর তুলে আনার। না করলে আপনার অস্বস্তি অচ্ছেদিনে না, আপত্তিকর মনে হচ্ছে না দেখেই অস্বস্তি হচ্ছে কিন্তু !
  • dc | ২২ মার্চ ২০১৭ ১৫:২৭376271
  • নানা, জালিকাট্টু নিয়ে আন্দোলন হয়েছিল বলেই আর সব কিছু নিয়েই আন্দোলন করতে হবে এরকম বলিনি। তবে কিনা জল্লিকাট্টু যতো কিছুই হোক, দিনের শেষে একটা স্পোর্ট। তো সেটা নিয়ে এতো ভয়ানক আন্দোলন হলো, আর খরার চোটে কতোজন আত্মহত্যা করছে সে নিয়ে সরকারেরও তেমন হেলদোল নেই, সাধারন মানুষের মধ্যেও তেমন কোন আলোচনা নেই, এটাও একটু চোখে লাগে। যেমন ধরুন আমার ফ্ল্যাট প্রতিবেশীরা জল্লিকাট্টুর সময়ে একেবারে খেপে উঠেছিলেন, সকাল সন্ধে সে নিয়ে আলোচনা করতেন, হোয়াটসঅ্যাপে মেসেজের বন্যা বইয়ে দিতেন, মেরিনা বিচেও ঘুরে আসতেন। কিন্তু গত এক দুমাসে এনাদের দুয়েকজনকে যখন জিগ্যেস করেছি, এবার তো ভয়ানক খরা চলছে, ক্রপ ফেল করছে, তো এনারা ও তাই নাকি, আমিও এরকম কিছু শুনছি বলে চলে গেছেন।
  • umesh | ২২ মার্চ ২০১৭ ১৫:০৭376270
  • এখানে দেখছি অনেকেরই জালিকাট্টু টা এখনো হজম হয়নি।
    যেহেতু জালিকাট্টু নিয়ে মুখ খুলেছিলো, তাই তাদের সবাই কে বাকি সব নিয়েই মুখ খুলতে হবে।
    এটা তো শুধু PT'দার লাইন বলে জানতাম।

    এখানে বলে রাখি, আমি জালিকাট্টু ব্যানের বিরুদ্ধে, তাই বলে সব কিছু নিয়ে মুখ খুলবো এমন কোনো ইচ্ছে নেই।
  • ñmnññm | ২২ মার্চ ২০১৭ ১৪:৫৭376269
  • তা ঠিক।
  • dc | ২২ মার্চ ২০১৭ ১৪:৪৬376268
  • দেখুন, মোষ খেপানো আর মোষের তাড়া খাওয়ার সাথে তামিল প্রাইড জড়িয়ে আছে। খরা আর কয়েকটা চাষীর আত্মহত্যার চেয়ে জল্লিকাট্টু ঢের বেশী জরুরি।

    আর হ্যাঁ কোয়েম্বাতুরে ফারুখ নামের একজনকে মেরে ফেলা হয়েছে। খবরে পড়ে মনে হচ্ছে বাংলাদেশের ব্লগার হত্যা টাইপের ঘটনা।
  • Arpan | ২২ মার্চ ২০১৭ ১৪:৪৩376267
  • সে কি এসবিআই তো গরীববন্ধু ব্যাঙ্ক!!
  • pi | ২২ মার্চ ২০১৭ ১৪:২৯376266
  • কিম্বা হাসবে বলে।
  • চহার মগজ শিকন | ২২ মার্চ ২০১৭ ১৪:১২376264
  • ঘোড়া উপকারী প্রাণী বলে।
  • Pi | ২২ মার্চ ২০১৭ ১৪:০০376263
  • হুম। লুরুতেও তো শুনলাম ভীষণ জলের সমস্যা বা ভবিষ্যতে আরো বাড়বে, এমনি কিছু। উন্নয়ন নিতে লাফালাফির সময় একটু পরিকল্পনা করে একটু লাগাম পরিয়ে করলে হয়ত বেটার হত।যদিও সেটা অনেকের ব্যাগড়াও লাগতে পারত।
    কিন্তু জাল্লিকাট্টু নিয়ে এত ঝাম হল, এদিয়ে সব চুপ ? বিরোধীরাও ?

    ওদিকে সিকি শেয়ার কোরেচে, তামিলনাড়ুতে ফারুক ইসলস্ম বলে কোন যুক্তিবাদীকে হত্যা করা হয়েছে। আগে নাকি চাড্ডিরা জেলে ঢুকিয়েছিল, এবার উস্লিম আত্মীয়স্বজনই মেরেছে শুনলাম। খবর পড়িনি। যানেন কিছু ?
  • Ekak | ২২ মার্চ ২০১৭ ১৩:৪৮376262
  • স্টেট্ ব্যাংক মিনিমাম ব্যালান্স পাঁচ হাজার করে দিলো সেভিংস একাউন্ট এ। এরা এবার ব্যাংকগুলোর ঝাঁপ বন্ধ করে প্রাইভেট ওয়ালেট কেই ব্যবসা দিয়ে দিক। এভাবে ঘুড়িয়ে করার কী দরকার !!!
  • dc | ২২ মার্চ ২০১৭ ১১:১৫376261
  • আর শুধু তামিল নাড়ু না, কর্নাটক আর অন্ধ্রতেও তীব্র জলসংকট চলছে। তার নানান কারন আছে - আগের বছর মনসুন প্যাটার্নে গন্ডগোল হয়েছিল, রিটার্ন মনসুন ঠিকমতো হয়নি, তাছাড়া আনপ্ল্যান্ড ডেভেলপমেন্টের ফলে জলস্তর নেমে যাচ্ছে, আবার আগে যে ন্যাচারাল রিজার্ভয়ের গুলো ছিল সেগুলো ভরাট হয়ে যাবার ফলে জল ধরে রাখতে পারছেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত