এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২১ মার্চ ২০১৭ ১০:৫১376230
  • আরে আজকাল টিটিইরা খুব খ্যাঁচাতে। দরজায় পা ঝুলিয়ে বসার সুখ আর নেই। দাঁড়িয়ে থাকলেও, একটু বাদে বাদে এসে ভেতরে ঢুকতে বলে। তবে বিহার লাইন হলে আলাদা কথা। গয়া প্যাসেঞ্জার বা বরকাখানা লাইন এগুলো হচ্ছে বিন্দাস ভারতীয় রেইল।
  • Arpan | ২১ মার্চ ২০১৭ ১০:৪৯376229
  • আরো বাজে অভিজ্ঞতাও হয়। আমার এক আত্মীয়ার সাথে হয়েছিল।
  • dc | ২১ মার্চ ২০১৭ ১০:৪৭376228
  • বাইরেটা দেখতে আমারও ভাল্লাগে। তবে একা যাতায়াতের দুটো সহজ উপায় আছে। একটা হলো ঘন্টার পর ঘন্টা দরজার সামনে দাঁড়িয়ে থাকা, আরেকটা হলো প্রথম থেকে শেষ স্টেশান অবধি ঘুমানো।
  • Ekak | ২১ মার্চ ২০১৭ ১০:৪৪376227
  • এটা আমি এসিতে যাতায়াত করলে করে থাকি। কিন্তু জানলা খোলার সুযোগ পেলেআমার জানলার ধারে বসে থাকতেই ভাল্লাগে। বাইরে টা দেখা যায় বেশ।
  • dc | ২১ মার্চ ২০১৭ ১০:৩৮376226
  • ট্রেন জার্নির একটা সহজ উপায় বলে দিতে পারি। যদি আপার বার্থে সিট পড়ে থাকে তাহলে লেপ টেপ পেতে শুয়ে পড়ুন, তারপর মাথা অবধি চাদর টেনে দিন। তারপর ঘুমিয়ে পড়ুন। ঘুম থেকে উঠলে আবার ঘুমিয়ে পড়ুন। আবার ঘুম থেকে উঠে পড়লে আবার ঘুমিয়ে পড়ুন। মাঝে এক দুবার অবশ্য বাথরুম যাওয়া যেতে পারে, তাছাড়া টানা ঘুম। সত্তর ঘন্টার জার্নি দেখবেন কয়েক ঘন্টায় পেরিয়ে গেছে।
  • cm | ২১ মার্চ ২০১৭ ১০:৩৬376225
  • না, 9;16তেই লজিকাল কাউন্টার আর্গুমেন্টও রয়েছে।
  • cm | ২১ মার্চ ২০১৭ ১০:২০376224
  • 9:59এর কাউন্টার আর্গুমেন্টের আশায় রইলাম।
  • Ekak | ২১ মার্চ ২০১৭ ১০:১৫376223
  • হ্যাঁ। ওটাও একটা উৎপাত। এইভাবে অবশ্য একজন বন্ধুও হয়ে গ্যাছে ঝামেলা ঝঞ্ঝাটের পর। অরুণাচলে পোস্টেড্। কিন্তু সেটা ব্যতিক্রম। অধিকাংশই মহা বাল।
  • চহার মগজ শিকন | ২১ মার্চ ২০১৭ ১০:১৩376221
  • আর জবরদস্তি রিজার্ভড সীটে এসে গুঁতোগুঁতি করে। অফ ডিউটি হলেও। দেশপ্রেম বলে কথা।
  • চহার মগজ শিকন | ২১ মার্চ ২০১৭ ১০:১৩376222
  • আর জবরদস্তি রিজার্ভড সীটে এসে গুঁতোগুঁতি করে। অফ ডিউটি হলেও। দেশপ্রেম বলে কথা।
  • Ekak | ২১ মার্চ ২০১৭ ১০:০৬376220
  • ট্রেনের কামরায় আর্মি-সিআরপিএফ থাকলে খুব বিরক্ত বড্ড করি। গাঁক গাঁক করে চেল্লায় আর মাতলামো করে। বাজে অভিজ্ঞতা আছে।
  • Ekak | ২১ মার্চ ২০১৭ ০৯:৫৯376219
  • আহা পয়েন্টে কথা হোক কেরোসিনের লাইন বাদ্দিয়ে :) লাভ জিহাদ নিয়ে কথা উঠলে সিপুএম সমর্থকরা এক সুরে বলেন এটা বিজেপির তৈরী করা ফালতু মিথ। এদিকে এই মিথ অচ্যূতানন্দন ও বিশ্বাস করেন। এবং আদিত্যনাথ থেকে লাইন দিয়ে যত লাভ জিহাদ নিয়ে চেঁচানো হার্ডলাইনার তারাও অচ্যূতানন্দন এর নাম এনে বলে যে এর মধ্যে আলাদা করে বিজেপি রাজনীতি নেই, লাভ জিহাদ বাস্তব ঘটনা সেটা কেরলের মন্ত্রীও বলেছেন।

    তো বক্তব্য এইটুকুই :) সমর্থকরা যেটাকে একটা বিশেষ রাজনীতিপ্রসূত মিথ ও মিথ্যে বলে দাবি করছেন, তাঁদের নেতা নিজের রাজ্যে সেই মিথ স্বীকার করে বসে আছেন। আর অচ্যূতানন্দন নিজের রাজ্যের খোঁজ অবসসই এককের চেয়ে বেশি জানেন, সেই ভরসাতেই তো সাক্ষী মানা :P এবার সমর্থকরা নেতার চেয়ে বেশি জানেন সেটাও হতে পারে :)
  • রোবু | ২১ মার্চ ২০১৭ ০৯:৫২376218
  • জুলাই ২০১০ এর পোস্ট নিয়ে তর্ক হচ্ছে বুঝি? হোক হোক।
    তিতাসদা, উতলা হবার কিছু নাই।
  • T | ২১ মার্চ ২০১৭ ০৯:৪৮376217
  • সাথে ম্যাগি নেই?
  • pi | ২১ মার্চ ২০১৭ ০৯:৪৪376216
  • ইউ পি তে দেখি সব স্টেশন এই দাড়িয়ে পড়ছে। এতো মনে হয় ৭০ ঘণ্টা লাগিয়ে দেবে। এদিকে এত লম্বা জার্নির ট্রেনে প্যান্ট্রি নেই। কানপুর আসতে আমাদের মেসের প্রতি মঙ্গলবার ছোলে বাটুরের কথা মনে করে একটা নিলাম। সেতো বাটুরা না, তেল চোবানো চামড়া !
    এর পরে অপশন কেবল এগ আর ভেজ বিরিয়ানি ঃ( তারা কী ঘ্যাঁট বেরোবে কে জানে।
    সারা রাত হাড় কাঁপানো এসি চালিয়ে দিনের বেল বন্ধ।

    এদিকে এক সিআর্পিএফ কোন ভিডিও চালিয়েছেন মোবাইলে। সেখানে কিছুক্ষণ হাস্য কৌতূক হল মনে হয় ( শুনে সেরকম বুঝিনা, ক্যানে পোরা হাস্যরোল শুনে বুঝলাম ), তারপর কানে এল বেটি বচাও বেটি পড়াও। সে বেশ। তারপরই কানে এল, মুসলিম ভাইয়ো বহেনো, ইয়ে সুনো। কী শুনতে বলছেন ভলো করে শোনার আগেই কানে প্রবলতর গাঁকগাকিয়ে ঢুকে গেল সন্কটমোচন নাম তিহারো। ইনি বাঙ্গলি। ইনিও নিজেকে ফোর্সের লোক বললেন।
    আপাতত গানের গুঁতোর ফোর্সে ইসলামী প্রচারের 'সন্কট' কেটে গেছে। সি আর পি এফ মোবাইল বন্ধ করে দিয়েছেন। উনি মুসলিম, বলা বাহুল্য। বাঙ্গালি না। তিনি আবার কাল খুব বিস্ময় প্রকাশ করেছেন, আমি এই ষাট ঘণ্টা একা যাবো ! মানে একা মেয়ে হয়ে আর কি।
    কিন্তু ষাট তো না, এখন সত্তরেও পৌঁছলে হয়।
    এখন গোয়ালের পাশে দঁড়িয়ে পড়েছে। আশা করি মায়েরাও উঠবেন না।
    ডি ঃ ইহা ক্যাটল ক্লাস নিয়ে কটাক্ষ নহে।
  • T | ২১ মার্চ ২০১৭ ০৯:১৬376215
  • রিপোর্টটাতে একটাও লাইন এমন নেই যার ভিত্তিতে সিপিয়েমকে প্ররাচৌ এর সাথে এক করে ফেলা যায়। আমার মনে হয় অচ্যুতানন্দন তাঁর নিজের রাজ্যের খোঁজ একক কিংবা প্ররাচৌ এর থেকে বেশী জানেন। পিএফয়াই এর এরকম কোনো অ্যাক্টিভিটি থাকলে সেটাকে স্বীকার না করার তো কারণ দেখি না। আরেসেস ভাত খায়, আমিও ভাত খাই, ফলে রবীন্দ্রনাথও ছাগল জাতীয় ব্যাপার হয়ে গেল।

    এ বাদে একটা কথা বলে যাই,

    যাবতীয় ইন্টেলেক্টের ব্যাপার শুধু আমার ও ফেসবুকের, লেফট ক্যানো পিকচারে আসবে, এই এক্সক্লুসিভ আবদার আজকাল দেখি। যার ফলে কিছু নিয়ে নড়নচড়ন হলেই লেফটকে একেবারে অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এ এক সাংঘাতিক গ্রান্টলেট সিস্টেম। সেই পরীক্ষায় টেম্পারেচারের সূক্ষ্ম এদিক ও দিক হলেই লাইনে লাইন মিলে গেছে বলে এপিক লাফালাফি ও 'ঐ দেখা যায় প্ররাচৌ' সিন্ড্রোম। ফলোড বাই, আসামী বুরুঞ্জির কেল্লার কার্নিসে বসে কঙ্ক পাখির লিবারবাল লিবারবাল বলে হাঁকাহাঁকি। তো, আমার আবদার এই যে, একটি নিটোল খুঁত বিহীন এবং ম্যাথমেটিক্যাল রাজনৈতিক দর্শন দেখতে চাই। কোনো এসকেপ চলবে না, নিতান্ত পাদবিষয়ক হলেও চলবে। দেখতে চাই কি সেই মহান বুলি সমুহের কালেকশন যা যাবতীয় নিরাকার বা সাকার চ্যালেঞ্জ অতিক্রম করে ব্রহ্মের স্তরে পৌঁছেছে। এই কি সেই মহাবিদ্যা না কি কেরোসিনের লাইনে দাঁড়ানো লাস্ট লোকটার গজগজানি।
  • dd | ২১ মার্চ ২০১৭ ০৮:৪৮376214
  • হোয়াট্সায়াপের থেকে প্রাপ্ত।

    In Up a 44 year "old Monk" is in power who will establish Rum rajya।

    এর আগেও বহুবার লিখেছি - লরেন বাবুর তুলোনা নেই।
  • Atoz | ২১ মার্চ ২০১৭ ০৮:১০376212
  • লাইনে লাইনে হয়তো মিলে গ্যাছে। ঃ-)
  • Ekak | ২১ মার্চ ২০১৭ ০৮:১০376213
  • হ্যাঁ, কিন্তু লাভ জিহাদ কে অনেক সিপুএম এক্সক্লুসিভ বিজেপি লাইন বলেচালান তো :)
  • Atoz | ২১ মার্চ ২০১৭ ০৮:০৩376211
  • এরা সর্বত্র বিরাজমান।
  • Atoz | ২১ মার্চ ২০১৭ ০৭:৫৭376209
  • হয়েছে, পোস্ট হয়েছে। ঃ-)
  • Atoz | ২১ মার্চ ২০১৭ ০৭:৫৬376208
  • আমিও টেস্ট করছি যায় কিনা। ঃ-)
  • Atoz | ২১ মার্চ ২০১৭ ০৭:৫৩376206
  • আর সমাজের ভিতর থেকে প্রচ্ছন্ন প্ররাচৌ রা দলে দলে বের হয়ে আসবে বিজয়গর্বে।
  • Ishan | ২১ মার্চ ২০১৭ ০৭:৫৩376207
  • দাঁড়ান, একটু টেস্ট করছি।
  • Atoz | ২১ মার্চ ২০১৭ ০৭:৫০376205
  • বলা যায় না, এরা হয়তো মহিলাদের চাকরি বাকরি বন্ধ করে সন্তানধারণ ও সন্তানপালন আর গৃহকর্ম শ্বশুরকুলের সেবা করা---এইসব মাস্ট করে দেবে কোন্‌ দিন!
  • Du | ২১ মার্চ ২০১৭ ০৭:৪৮376204
  • এইগুলো আমি শুনতেই পারি না। একেবারেই পাপী আত্মা।
  • Atoz | ২১ মার্চ ২০১৭ ০৭:২৬376203
  • বলা যায় না, কোন্‌দিন আমাদের নন্দীবাবু ও হয়তো - ধ্যান থেকে উঠে---
    ঃ-)
  • Ekak | ২১ মার্চ ২০১৭ ০৭:২১376202
  • না দেখা থাকলে দেখে ফেলুন :

  • Atoz | ২১ মার্চ ২০১৭ ০৫:১৮376201
  • আমি প্রথমে খবর টবর না পড়ে শুধু ছবি দেখে ভেবেছিলাম কবীর সুমন মুখ্যমন্ত্রী হয়েছেন। ঘাবড়ে গেছিলাম খানিকটা। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত