এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৮ মার্চ ২০১৭ ১২:০৩376140
  • অপ্পোন,
    হিন্দি মে থোরা প্র্যাকটিস ...

    আরে এস ভাই,
    ইয়ে তুমনে বাতায়া না কে বঙ্গাল মে দিদি-নে বিজেপি কো আগে বড়হা রাহা হ্যায়। ইয়ে ক্যায়্সে হোতা হ্যায় থোরা বাতাও। চুনাও কা আগে দিদি নে কেয়া - মেরে পেয়ারে বঙ্গালকে ভাইয়ো বেহনো, প্লিজ আপলোগ আগলে চুনাও মে বিজেপি-কে ভোট দিজিয়ে, উনকো আগে বড়নে কে লিয়ে সহায়তা কি জিয়ে। অ্যায়সা কুছ হ্যায় কেয়া।
  • dc | ১৮ মার্চ ২০১৭ ১১:৫৭376138
  • lcm দা ইলেকশানে জেতা খুব সহজ, হাজার কোটি টাকা খরচ করুন, একটা বোলনেওয়ালা লিডার জুটিয়ে আনুন, ভালো সংগঠনের সাহায্যে বুথ সেগমেন্টেশান করুন। এই তো ব্যপার।
  • S | ১৮ মার্চ ২০১৭ ১১:৫০376137
  • রিসেন্টলি কে একটা যেন একটা বড় দেশের সবথেকে বড় ইলেক্শনে শর্টকাটে জিতে গেলো না?
  • Arpan | ১৮ মার্চ ২০১৭ ১১:৪১376136
  • ল্যাদোষদার কি আবার হুইস্কি মোড? ফুরফুরে হিন্দি বেরোচ্ছে? ঃ)
  • lcm | ১৮ মার্চ ২০১৭ ১১:৩৮376135
  • শর্টকাট-মে জিতনা আসান নাহি হ্যায় - কেয়া মুসিবত ...
    তো ডিসি ভাই, বিপিন ভাই - ফির তুমলোগ হি বাতাও, জিতনে কা তারিকা বাতাও, লাগতা হ্যায় তুমলোগো কো পাতা হ্যায়। মুঝে আগলে বার চুনাও মে জিতনা হ্যায়।
  • dc | ১৮ মার্চ ২০১৭ ১১:২৪376134
  • আচ্ছা।
  • শিবনাথ | ১৮ মার্চ ২০১৭ ১১:২৩376133
  • হাগা
  • dc | ১৮ মার্চ ২০১৭ ১১:১৪376132
  • বিপিনের সাথে একমত। আর এইজন্যই যখন দেখি সবাই মিলে নাকি মহাগাটবন্ধন করে বিজেপিকে আটকানোর স্বপ্ন দেখছে, তখন ভাবি পাবলিক কি এতোই বোকা? বছরের পর বছর ধরে একে অন্যের বিরুদ্ধে আকচাআকচি করবে আর ভোট এলেই সবাই মিলেমিশে আটকে দেবে? ভোটের আগে কং-সপা-বসপা মিলে জোট করবে, ভোটের আগে কং-সিপিএম জোট করবে, এদিকে দশকের পর দশক ধরে এরা পরষ্পরকে গালাগাল দিয়ে এসেছে। শর্টকাটে জেতা কি এতোই সহজ?

    (-- মানে কি বমি?)
  • আমার ---- পায় বিপিন | ১৮ মার্চ ২০১৭ ১০:৪৮376131
  • 'সাতাইশ সাল - ইউপি বেহাল'। কংগ্রেসের এই শ্লোগানটাই অখিলেশের সংগে জোট করে চটজলদি বদলে গেলো - 'কাম বোলতা হ্যায়'! পাবলিক কি এতই বোকা? এই সামান্য বিশ্লেষণটুকুও কোথ্থাও হয় না। কেনো?
  • Atoz | ১৮ মার্চ ২০১৭ ০৬:৩৯376130
  • এইসব মদন মুকুল সুদীপ জগাই মাধাই যত যায় ততই তো সুবিধে। যাক শত্রু পদে পদে। কন্টকেনৈব কন্টকম্‌।
  • S | ১৮ মার্চ ২০১৭ ০৬:৩০376129
  • সিবিআই ব্যাপারটা সিরিয়াস মনে হয়। কারণ মোদিও দেখেশুনে প্রতিবার দিদির ডানহাতকে তুলে নেয়। প্রথমে মুকুল, তারপরে মদন, আর রিসেন্টলি সুদিপ। একবার তুলে নিয়ে এদের পলিটিকাল কেরিয়ার শেষ করে দেয়। দিদির বাহিনী ক্রমশ ছোটো হয়ে যাচ্ছে। একবার রাজ্যসভায় মেজরিটি পেয়ে গেলে মোদি তখন দিদিকে আর তোয়াক্কা নাও করতে পারে।
  • Atoz | ১৮ মার্চ ২০১৭ ০৬:১৯376128
  • হয়তো তলে তলে ঐদিকেও কায়্দা করে রেখেছেন। মাঝে মাঝেই তো সিবিআই সিবিআই নাটক হয়, আবার সব যে কে সেই।
  • Ekak | ১৮ মার্চ ২০১৭ ০৬:১৭376127
  • ওভারঅল ব্যাপারটা ভালো। দুদিকেই চাপ আছে। এন্টারটেইনমেন্ট ও হচ্ছে।
  • S | ১৮ মার্চ ২০১৭ ০৬:০৫376126
  • নিঃসন্দেহে দিদি খেলাটা ভালই খেলছেন। একদিকে পবে মোদি বিরোধি কথাবার্তা (শুধুই কথা) বলে মাইনরিটি ভোট নিজের কাছেই রাখছেন। অন্যদিকে দিল্লিতে কঙ্গ আর বামেদের সাথে জোট সরকার করতে রাজি আছি বলে (এবং তারাও রাজী আছে বলায়) তাদেরকে রাজ্যে অস্তিত্বহীনতার দিকে নিয়ে যাচ্ছে। আবার একইসাথে রাজ্যে বিজেপিকে বাড়তে দিয়ে মোদিকে খুশি রাখছে। ফলে পরের লোকসভা ইলেক্শনে কঙ্গ বা বিজেপি যেই ভালো ফল করুক, দিদি খুব কদর পাবে (কঙ্গ এলে মন্ত্রীসভায় আসনও পাবেন) - এক যদি না মোদি একাই আবার মেজরিটি পেয়ে যায়।

    এই খেলাতে তখনই ঝামেলা হয় যখন চীট ফান্ড কান্ডে সিবিআই নড়ে চড়ে বসে। তবে মোদি দিদিকে বুঝিয়ে দিয়েছেন যে রেগুলার বিজেপি/মোদি ব্যাশিঙ্গ চললে কোনো ক্ষতি নাই, কিন্তু বেশি ট্যাঁ ফোঁ না করলে সিবিআই লেলিয়ে দেবো। ঐসময় গুলোতে দিদিকে বেশ পাজল্ড লাগে।
  • Atoz | ১৮ মার্চ ২০১৭ ০৫:২১376125
  • আচ্ছা, মুস্তাফা সিরাজের নানা গল্পে একজন কর্ণেল ছিলেন না? কর্ণেল নীলাদ্রি সরকার? ঐ কর্ণেলের কোনো গল্পেই কি ছিল, জয়ন্ত বলছে, " জেনোম থিওরির পরে সোনিম থিওরি এলে আমার বারোটা বেজে যাবে কর্ণেল। " কর্ণেল ওপাশ থেকে বলছে, "আরে না না, খুব সহজ। এস ও এন আই এম, সোনিম। "
    এরকম কিছু।
    কারুর মনে আছে কোন্‌ গল্পে?
  • Atoz | ১৮ মার্চ ২০১৭ ০২:৫৫376124
  • আসল বুদ্ধি দেখা যাচ্ছে একমাত্র দিদিরই। সব ব্যাটাকে ঘোল খাইয়ে একেবারে গুলিয়ে দিয়েছেন। সব দেয়ালে দাগ মেরে দিলাম, নে ব্যাটারা এইবারে খুঁজে বার কর আলিবাবার বাড়ি। ঃ-)
  • S | ১৮ মার্চ ২০১৭ ০১:২০376123
  • ইভিএম জালি করা অবশ্যই সম্ভব। কিন্তু তার জন্য অনেক কৌশল আর লোকবল লাগবে। ইলেক্শন কমিশনের দ্বারা অ্যাপয়েন্টেড লোকেদের একটা বড় অংশকে এর সাথে জড়িত থাকতে হবে। আজকের দিনে সেটা সম্পন্ন করা বেশ কঠিন ব্যাপার। আর এক একটা কনস্টিটিউএন্সিতে প্রচুর মেশিন। খরচ হবে প্রচুর। সহজেই লোকেদের চোখে পড়বে।

    কিন্তু সম্ভব মানেই করা হচ্ছে - তার কোনো মানে নেই।

    যাঁরা অভিযোগ করেছে তারা নিজেরাও ভোট জিতেছে ইভিএমের ইলেক্শনে। এক, তাঁরা নিজেরাও এই ধরনের ট্যাম্পারিঙ্গ করেছে - তাই জানে যে এটা করা সম্ভব। দুই, তাঁরা বিজেপির জেতা বা নিজেদের হারাকে ট্রিভিয়ালাইজ করার চেস্টা করছে - মানে পলিটিক্স। আর সবাই যদি আগেই জানতো তাহলে ভোটের আগে কিছু বলেনি কেন? এখন বলছে কারণ সবাই বুঝে গেছে যে ২০১৯ এ বিজেপি জিতছেই। খুবই সম্ভব।

    এর মধ্যে দিদি সব পার্টির মিটিঙ্গ চেয়ে ব্যাপারটাকে গুলিয়ে দিয়েছেন। মহা বিজেপি বিরোধি জোটের লক্ষন? কঙ্গ-দিদি-বাম-কেজরি-মায়াবতি-অখিলেশ-নবীন-দ্ক্ষীনের দলগুলো মিলে।
  • Du | ১৮ মার্চ ২০১৭ ০০:১৩376122
  • আস্তে তো বলিনা কিন্তু তাও ঃ(
  • dc | ১৮ মার্চ ২০১৭ ০০:০৬376121
  • আমাকে আরো ঘন্টা দুয়েক জেগে থাকতে হবে ঃ(
  • dc | ১৮ মার্চ ২০১৭ ০০:০৪376120
  • গুদামঘরের থেকে যাতে মেশিন রিপ্লেস না করা যায় তারও নাকি ব্যবস্থা আছে।
  • Atoz | ১৭ মার্চ ২০১৭ ২৩:৫৪376118
  • ছোটাইদি, তোমার নতুন লেখা?
    স্যান, প্রিয় কবিতা দেবে না?
  • Atoz | ১৭ মার্চ ২০১৭ ২৩:৫১376117
  • আরে ব্যবস্থা তো আছে, থাকে, থাকবে। কিন্তু ভাইবাহিনী কি আর ঐ অতদিন গুদামঘরে রইল মেশিনগুলো, সেগুলো পাল্টে দেয় নি? ;-)
  • dc | ১৭ মার্চ ২০১৭ ২২:৫৪376116
  • না গোটা মেশিন যাতে রিপ্লেস না করা যায় তারও নাকি কিসব ব্যবস্থা আছে।
  • Atoz | ১৭ মার্চ ২০১৭ ২২:৩৯376115
  • দু দি, ফোনে অন্যদিক থেকে তোমার গলা শোনা যায় না কেন? খুব আস্তে কথা বলো?
  • Atoz | ১৭ মার্চ ২০১৭ ২২:৩৬376114
  • আরে, গোটা গোটা মেশিনগুলোকে রিপ্লেস করে দিলেই হবে তো! ঃ-)
    তারপরে গোনাগুনতি হলে হাসিমুখে এসে যাবেন দিদিয়া আ আ, উড়িছে কুন্তল উড়িছে চঞ্চল আনন্দে মাতিয়া। ঃ-)
  • dc | ১৭ মার্চ ২০১৭ ২২:৩২376112
  • যেমন এই লেখাটাঃ

    http://www.firstpost.com/politics/evm-tampering-fake-debate-shows-kejriwal-mayawati-have-lost-even-the-stomach-for-a-fight-3336048.html

    An article in Pragatimagazine written in 2009, when allegations of EVM-tampering first surfaced, describes in detail why tampering an EVM is an extremely difficult exercise. Author K Vidur writes "given the manpower-heavy nature of Indian elections (local police personnel, central paramilitary personnel, official observers from outside the state, micro-observers, independent videographers and photographers, media personnel, and hundreds of voters at every booth) and the low capacity of individual EVMs (a maximum of 3840 votes can be recorded in one machine and a polling station typically has only 1500 registered voters), it will take an army of highly-motivated, centrally mobilised but constituency co-ordinated, election-riggers to influence the outcome at even one constituency… Deploying such an army would reduce to zero the chances of keeping everything completely secret."
  • Atoz | ১৭ মার্চ ২০১৭ ২২:৩২376113
  • শিক্ষা আমাদের অধিকার, স্বাস্থ্য আমাদের অধিকার---এসব কি সত্যি? পাড়াগাঁয়ের কেবলানন্দ স্মৃতি বিদ্যালয়ে পড়া আমি কি চাইলেই লোরেটো কনভেন্টে পড়তে পারতাম? অথবা অসুখ করলে নিসম্বলাদেবী আরোগ্য নিকেতন হসপিটালে না গিয়ে যেতে পারতাম বেলভ্যু তে?
  • dc | ১৭ মার্চ ২০১৭ ২২:৩০376111
  • ইভিএমে থিওরেটিকালি তো অবশ্যই জালি করা যেতে পারে, তবে আমাদের দেশে যেভাবে ইভিএম দিয়ে ভোট নেওয়া হচ্ছে তাতে মনে হয় জালি করে রেজাল্ট পাল্টানোর সম্ভাবনা খুব কম। এনিয়ে অনেকের লেখা দেখছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত