এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৬ মার্চ ২০১৭ ১৪:০৮376020
  • ইস আমি আজকে বইমেলায় যাব ভাবলাম, হল না
  • সিকি | ১৬ মার্চ ২০১৭ ১৩:২৯376019
  • নাঃ, দূষণ আর না বাড়ানোই ভালো :)
  • dc | ১৬ মার্চ ২০১৭ ১৩:১১376018
  • তার মানে দিল্লিতে গিয়ে থাকার আর প্রশ্নই নেই।
  • dc | ১৬ মার্চ ২০১৭ ১২:৪৯376016
  • ছি ছি শহরে মাইলের পর মাইল রাস্তার ওপর দিয়ে বাস যাবে যন্ত্রদানবের মতো, আর সেই বাসে চড়ার জন্য আবার স্মার্টকার্ড? স্মার্টকার্ড বানাতে কতো বিদ্যুত লাগে, যে বিদ্যুত আসে সেই অভিশপ্ত পাওয়ারগ্রিডের হাত ধরে? এসব স্মার্ট কার্ড ফার্ট কার্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালাম।
  • d | ১৬ মার্চ ২০১৭ ১২:৪২376015
  • pi | ১৬ মার্চ ২০১৭ ১২:২৮376014
  • বেসরকারিও।

    আর হ্যাঁ, ফতওয়া দিয়ে গানের অনুষ্ঠান বন্ধের খবরটা পুরো ফেক। কেউ প্লিজ ওটা ছড়াবেন না।
  • S | ১৬ মার্চ ২০১৭ ১২:২৬376013
  • মেট্রো রেলকেও যোগ করে নিতে পারলে খুব ভালো হবে।
  • pi | ১৬ মার্চ ২০১৭ ১২:২৪376012
  • উৎসবের পোস্ট।

    'এই শহরে আমার মতন যারা পাব্লিক ট্র‍্যান্সপোর্ট ব্যাবহার করেন, তাদের জন্যে দুটো খবর।
    - অল ইন ওয়ান ট্রান্সপোর্ট পাস শুরু হলো, সমস্ত রাজ্য সরকারি পরিবহনের জন্যে। একই পাসে সরকারি বাস, ট্রাম, ফেরি ব্যাবহার করা যাবে
    - মোবাইল এপ পথদিশা (Pathadisha) লঞ্চ হলো, বিভিন্ন রুটের সমস্ত সরকারি বাসের অপশন আর রিয়েল টাইম ট্র‍্যাকিং এর জন্যে।'
  • dc | ১৬ মার্চ ২০১৭ ১২:০৮376011
  • কিন্তু শুধু শুধু গোরুর ওপর অত্যাচার করবেনই বা কেনো? নিজের পায়ে হাঁটুন, কৃষকের জমি কেড়ে রাস্তাও বানাতে হবেনা আবার ডায়বেটিসও কমবে।
  • আরো প্রশ্ন | ১৬ মার্চ ২০১৭ ১২:০৩376010
  • লেখক কেন জুড়লেন না গাড়ী বানানো ও অন্যায় ? লোকে কেন গরুর গাড়ি না চড়ে পেট্রল/ডিজেল জ্বালিয়ে দূষণ সৃষ্টি করি গাড়িতে চড়বে ?
  • dc | ১৬ মার্চ ২০১৭ ১১:২৬376009
  • সুদীপ দেব-এর কাহিনি 'সবুজ মানুষ' পড়তে এক্কেবারে বাজে লাগলো।
  • d | ১৬ মার্চ ২০১৭ ১১:২৫376008
  • আমার সো-রা পোষায় না। ঐজন্য এবার সময় নষ্ট করে পড়ার চেষ্টাও করি নি।
  • dc | ১৬ মার্চ ২০১৭ ১১:১৫376007
  • লেখাটায় মাইলের পর মাইল রাস্তা বানানোর যৌক্তিকতা, তায় আবার কৃষকের জমি কেড়ে, সে নিয়েও গভীর প্রশ্ন তোলা হয়েছে। সত্যিই, এভাবে রাস্তা বানানো কি ঠিক হচ্ছে? পাওয়ারগ্রিড বসানোও ঘোর অন্যায়।
  • h | ১৬ মার্চ ২০১৭ ১০:৫০376006
  • সোমনাথ রায় এর এই অবিচুয়ারি/ট্রিবিউট টা লেখাটা গভীর বেদনা থেকে লেখা, অসম্ভব মন খারাপ থেকে লেখা। এরকম অকালপ্রয়ান এ মানে খুব ই কষ্টের। শ্রদ্ধা টাই আসল কথা, লেখাটা খুব একটা জমলো না। কল্লোল দার কমেন্ট টাও জমে নি। কিন্তু এই লেখা কে কেন্দ্র করে তর্ক করব না। এতে গান ভালো বাসার কথা, শিল্পী কে ভালোবাসার কথা, মানুষ কে ভালোবাসার কথা আছে। সে সব জিনিস নিয়া তর্ক নাই, থাকার কথাও না। পরে এসব হবে।
  • চহার মগজ শিকন | ১৬ মার্চ ২০১৭ ১০:৪১376005
  • তারানন্দ একটা যাচ্ছেতাই ভুলভাল খবর ছড়াচ্ছে - ধমনীর বদলে শিরায় চ্যানেল করা হয়েছে, ভুল চিকিৎসা ইত্যাদি। ডাক্তার লোকজন হেব্বি খচে গেছে।
  • d | ১৬ মার্চ ২০১৭ ১০:৩১376004
  • আচ্ছা শৌভ'র নতুন বই 'মায়া কানন' কাল হাতে পেলাম। সেই ডিসেম্বরে প্রি-অর্ডর করা ছিল। শৌভ'র কবিতা খুব নিয়মিত না হলেও মোটামুটি সামুযুগ থেকেই ফলো করি এবং অত্যন্ত পছন্দ করি। এবার আপনারা তেড়ে উথে বলতেই পারেন 'তুমি কবিতার কী বোঝ হে?' সে বললে খুবই ঠিক বলবেন। আমি সত্যিই কিছু বুঝি না। কিন্তু শৌভর কবিতাগুলো অতি ত্যাঁদোড় টাইপের। আমাকে কেমন যেন আটকে দেয় অনেক সময়ই। এই টিমি মানে মিঠুন, শৌভ এদের কবিতাগুলো ভারী ইসে।

    তো, আজ মাঝেমধ্যে দুই একখান নমুনা 'প্রিয় কবিতা'র টইতে তুলে দেব।
  • Kalpabiswa | ১৫ মার্চ ২০১৭ ২৩:৩৩376002
  • শ্যামলবাবুর আজকাল খেতে ইচ্ছে করে না। সন্ধ্যে হলেই ঘুমে চোখ জড়িয়ে আসে আর কাকভোরে ঘুম ভেঙ্গে যায়। কাঠফাটা রোদ্দুরে উনি খুব আরাম বোধ করেন। এ কি কোনো রোগের লক্ষণ? কিন্তু তাহলে ওনার মাথার চুল ও গায়ের চামড়ায় এই অদ্ভূত সবজেটে ছোপ কিসের? সেও কি কোনো অসুস্থতা? না কি...

    এই রহস্যের কিনারা করতে পড়ে ফেলুন সুদীপ দেব-এর (Sudip Deb) কলমে চমকপ্রদ কাহিনি 'সবুজ মানুষ'। একমাত্র কল্পবিশ্বের পাতায়।

    http://kalpabiswa.com/fifthissue/content/12
  • Ekak | ১৫ মার্চ ২০১৭ ২৩:০৮376001
  • উঘ বিকোট গ্রোরোম!!!!
  • সিকি | ১৫ মার্চ ২০১৭ ২২:৫৫376000
  • চ ম শি ভুউউল।
  • prasanna | ১৫ মার্চ ২০১৭ ২২:৪৪375999
  • jij`Naasaa - জিজ্ঞাসা
  • চহার মগজ শিকন | ১৫ মার্চ ২০১৭ ২২:৩৭375998
  • বর্গীয় জয়ে হ্রস্ব ই ঞ-এ গয়ে আকার দন্ত্য স-এ আকার।
  • S | ১৫ মার্চ ২০১৭ ২২:৩৩375997
  • জিগ্যাসার স্পেলিঙ্গ কি?
  • সিকি | ১৫ মার্চ ২০১৭ ২১:২৩375996
  • স্বাস্থ্যবান। স্বাস্থ্য। য-ফলা।
  • sm | ১৫ মার্চ ২০১৭ ২০:৫১375995
  • arijit guha এর টুকরো টাকরা পড়লাম।এমন টা হাওয়াই স্বাভাবিক। যেকোনো বাবা মাই তার মেয়ের জন্য স্বাস্থবান জামাই এর খোঁজ করবে।এবং ভাইসে ভার্সা।
    উদ্দেশ্য এক, বংশ ধরদের শারীরিক ত্রুটি না থাকে ও
    দুই,রুগ্ন স্ত্রী বা স্বামীর সেবা অন্যজন করতে পারে।
    আধুনিক কালে যেমন থ্যালাসেমিয়া স্ক্রিন হয়ে থাকে। দুজন থ্যাল ক্যারিয়ারের বিবাহ নিশ্চয় কেউ সমর্থন করবেনা।
    তেমনি কোনো জেনেটিক ত্রুটি (হাজার রকম আছে) সম্পন্ন দুজনের বিবাহ হওয়াও অনুচিত।
    যেহেতু তখন কোনোরকম স্ক্রিন ছিল না; তাই স্বাস্থবান জামাই খোঁজা হয়েছে।
    বিচক্ষণ সিদ্ধান্ত।
  • লেলিন | ১৫ মার্চ ২০১৭ ২০:০৩375994
  • যাঁদের নাম করা হয়েছে তাঁরা বাইরে থেকে কনশাসনেস নিয়ে আসেন। ফ্রম উইদাউট! পকেটে করে। ঝোলায় করে।
  • pi | ১৫ মার্চ ২০১৭ ১৯:১২375993
  • আর ৫০ জন গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এর আগে দুজন আর এবারে দুজন ছাড়া কোন হইচই হয়নি দেখে বেশ বাজেই লাগল।
  • pi | ১৫ মার্চ ২০১৭ ১৯:০৫375992
  • একটা বড় পোস্ট করেছিলাম। উড়ে গেল।
    আপাতত ঃ ছোটাইদিকে চারটে নকুলদানাই দিয়ে যাই !
  • sswarnendu | ১৫ মার্চ ২০১৭ ১৮:৩৪375991
  • প্রান্তের মানুষ সবসময়েই 'সহ অন্যান্যদের'... তাঁদের নাম হয় না।

    আজকের মিছিলের ছবি দেখে ফেসবুকে লিখলাম... এখানেও রেখে গেলাম...

    "I was informed 50 people so far have been arrested in the Bhangor incident... 2 were killed. Also saw some photos taken at the protest rally today at Kolkata. All the photos of posters demanding the release of arrested persons that I have seen so far, mentions only three names.

    50 people arrested, 2 people killed --- a very worrisome number indeed. The repressive attitude of state in this matter deserves protest in the strongest terms. But just before choosing a side, one probably should ask oneself the question, why the other 47 arrested is never mentioned by name? Why the people of bhangor, the very entity whose interests these 3 named persons presumably represent is always mentioned as '3+ others'?"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত