এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৫ মার্চ ২০১৭ ১৮:২০375990
  • এই যে এরোকোম ক্যানাইন ব্রিডিঙ্গ এর মতো কোরে বে দেওআ হোতো এর ফল নিশ্চই বেশ খারাপ ছিলো ? এক্টি দুর্বল মেয়ের সঙ্গে পালোআন ছেলের বিয়ে, বেশ বেশ।
  • Arijit Guha | ১৫ মার্চ ২০১৭ ১৮:০৫375989
  • #টুকরোটাকরা_২

    ভাগলপুরের 'রাজা' উপাধিধারী উকিল শিবচন্দ্র ব্যানার্জির ছেলে উকিল সতীশচন্দ্র ব্যানার্জির কণ্যা গৌরীরানি ছিল জন্মাবধি ভগ্ন স্বাস্থ্যের অধিকারী।প্রায়ই অসুখে ভুগতেন।এই জন্য সতীশচন্দ্র সব সময়েই দুঃশ্চিন্তায় থাকতেন।তার লক্ষ্য ছিল মেয়ের জন্য একটা বলবান জামাতা যাতে পাওয়া যায়।কারন দুর্বল মেয়েকে একমাত্র বলবান জামাতাই পারবে ম্যানেজ করতে আর তার ধারনা অনুযায়ী সেটা একদম রাজযোটক হবে।
    যথাসময়ে গৌরীরানির বিবাহের বয়স হল এবং সতীশচন্দ্র পাত্র খুঁজতে কলকাতায় এলেন।যখন ল কলেজের পাশ দিয়ে যাচ্ছেন তখন দেখলেন একজন হাট্টাকাট্টা জোয়ান ছেলে ল কলেজ থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছে।দৃপ্ত চলার ভঙ্গি ও পালোয়ানের মত চেহারা অচিরেই সতীশচন্দ্রকে ছেলেটির প্রতি আকৃষ্ট করল।সতীশচন্দ্র তার পাশে দাঁড়িয়ে থাকা বন্ধু রামবাবুকে বললেন 'রাম যাও তো,ছেলেটি আগে ব্রাহ্মণ কিনা জেনে এসো তো,যদি ব্রাহ্মণ হয় তাহলে কোথায় থাকে সব জেনে আসবে'।
    রামবাবু সব জেনে এসে বললেন 'ছোকরা বামুন,নাম হচ্ছে কুঞ্জ আর থাকে হচ্ছে ____'
    সতীশচন্দ্র তো খুব খুশি।পরদিনই রেলযাত্রা করে চললেন মালদার পান্ডুয়াতে,যেখানে কুঞ্জর বাড়ি।পান্ডুয়া ঐতিহাসিক জায়গা, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কুঞ্জকে আর পান্ডুয়াতে পাওয়া গেল না।হতাশ হয়ে কি করবেন ভাবছেন, এমন সময় হঠাত তার মনে পরল আরে রামবাবু তো পান্ডুয়া বলেন নি,বলেছিলেন খান্ডুয়া।কিন্তু সেটাই বা কোথায়!এরপর কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করে জানলেন মধ্যপ্রদেশে খান্ডুয়া বলে একটা জায়গা আছে।তো এরপর সেখানেই তিনি হানা দিলেন।ওখানে অবশ্য কুঞ্জকে খুঁজে পাওয়া গেল।স্থানীয়দের থেকে খোঁজখবর নিয়ে জানলেন ছেলে স্বভাবচরিত্রে খুবই ভালো।আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছেলে নিয়মিত শরীরচর্চা করে থাকে।এমনকি জগদ্বিখ্যাত ব্যায়ামবীর 'স্যান্ডো' কুঞ্জকে নিয়ে ইউরোপ সফরে যেতে চেয়েছিল,কিন্তু বাড়ির অনুমতি না থাকায় আর যাওয়া হয়নি। কিন্তু সমস্যা যেটা হল সেটা হচ্ছে কুঞ্জদের পারিবারিক অবস্থা নিয়ে।সেটা খুব একটা আহামরি কিছু নয়।চিন্তায় পরলেন সতীশচন্দ্র।অনেক ভেবে চিন্তে দেখলেন গৌরীর ভাগ্যে কুঞ্জই রয়েছে।সতীশচন্দ্র কুঞ্জকেই পাত্র হিসেবে মনস্থ করলেন। যৌতুক হিসেবে নগদ ২৭০০০ হাজার টাকা বলবান জামাতাকে দিয়ে বললেন, 'যাও বাবাজীবন,এবার তুমি স্বাধীনভাবে ওকালতি শুরু করো।'১৯০২ সালে বিয়ে হয়ে গেল গৌরীরানির সাথে কুঞ্জলাল গাঙ্গুলির কুঞ্জদের জন্মভিটে মধ্যপ্রদেশের খান্ডুয়া বা খান্ডোয়া তে।এই গৌরীরানিই হচ্ছেন রত্নগর্ভা অশোক কুমার অনুপ কুমার এবং কিশোর কুমারের মাতা।
  • Ekak | ১৫ মার্চ ২০১৭ ১৭:০৩375988
  • সবাই বাবা। নিজতুতো এন্ডি গেন্ডি না থাগলেই সে বাবা। এই কোটায় আম্মো ট্রাই নেবো ভাবছি।
  • d | ১৫ মার্চ ২০১৭ ১৫:৫১375987
  • একটু জিগ্যেস করে নিই।
    জাল ফেলছিল দুই সপ্তাহ আগে, অলরেডি জালে উঠে গেছে কিনা খবর নিয়ে নিই। আমি পিঅঙাবো তোমায়।
  • রোবু | ১৫ মার্চ ২০১৭ ১৫:৪৭375986
  • যে কোনো লোকেশন চলতে পারে। সিভি পাঠাবো?
  • d | ১৫ মার্চ ২০১৭ ১৫:৩৯375985
  • পুনে?
  • i | ১৫ মার্চ ২০১৭ ১৫:৩৮375984
  • লোকনাথ বাবা না কি? না কি বালক ব্রহ্মচারী?লোকনাথ বাবার মূর্তি তো দেখেচি? তিনি কি ঠাকুর ? না বাবা? না কি বাবা ঠাকুর?
  • রোবু | ১৫ মার্চ ২০১৭ ১৫:১২375983
  • বলছি বিগ ডেটার লোক লাগলে আমাকে একটু জানাবেন।
  • sf | ১৫ মার্চ ২০১৭ ১২:৫২375982
  • Marx lenin
  • pi | ১৫ মার্চ ২০১৭ ১২:২৮375981
  • সুপ্রীম কোর্টের প্রথম মহিলা বিচারপতি একজন মুসলিম মহিলা ! জেনে ভাল লাগল।
  • pi | ১৫ মার্চ ২০১৭ ১১:৫৯375980
  • দেদি, একটু মেইল দেখো তো।
  • S | ১৫ মার্চ ২০১৭ ১০:৩৭375979
  • * "ম্যাডমেন"
  • S | ১৫ মার্চ ২০১৭ ১০:৩৬375977
  • এখানে কেউ ম্যাড ম্যান দেখেছেন? তাইলেই বুঝতেন মিসোজিনি কারে কয়।

    তাছাড়া অতো আগে যেতে হবেনা। আজকের দিনের ডোলচি গ্যাবানার অ্যাড গুলো প্রচন্ড প্রোভোকেটিভ আর অফেন্সিভ।
  • Arpan | ১৫ মার্চ ২০১৭ ১০:৩৬375978
  • ডেভিডের কথাটা আমারো মনে হয়েছিল। সাহেবদের বানানো মূর্তিতে বগল নির্লোম, কিন্তু যৌনকেশর দিব্যি আছে।
  • pi | ১৫ মার্চ ২০১৭ ০৯:৪৯375976
  • নোপ্স।
  • S | ১৫ মার্চ ২০১৭ ০৯:৩৫375974
  • রবি ঠাকুর? রামকৃষ্ণ?
  • pi | ১৫ মার্চ ২০১৭ ০৯:১৮375973
  • নাহ। এটা ভাল গেস ছিল, কিন্তু এখানে এখনো চল হয়নি। হয়ে যাবে হয়তো। সারা দেশেই।
  • সিকি | ১৫ মার্চ ২০১৭ ০৯:১৩375972
  • মোদী ঠাকুর?
  • pi | ১৫ মার্চ ২০১৭ ০৯:১২375971
  • আমার দেখা দাড়িওয়ালা ঠাকুরকে কেউ গেসই করতে পারলো না ! কিন্তু তাঁকে আপনারা সবাই চেনেন !
  • S | ১৫ মার্চ ২০১৭ ০৯:০৯375970
  • ঝুলেলা দেবের দাড়ি আছে।
  • S | ১৫ মার্চ ২০১৭ ০৯:০৮375969
  • ঃ)

    লোম নিয়ে আলাদা একটা টই খোলা হোক। সবকিছুরই একটাই নির্লোম ব থুড়ি নির্মোহ ব না হলেই নয়।
  • dd | ১৫ মার্চ ২০১৭ ০৯:০৭375968
  • আরে এখন ব্রহ্মা বা বিশ্বকর্মার দাড়ি থাকলে কী হবে - ওগুলো রাজা রভি বর্মার অবদান। বেদেয় দেখুন মশাই, বেদেয় দেখুন। এঁয়ারা সবাই বৈদিক দেবতা। এদের প্রচুর রূপ ক্ল্পনা আছে - তাতে দাড়ি নেই।

    বল্লে হবে?

    আপনেদের অনুরোধ করবো এ বিষয়ে সম্যক জানতে মৎকৃত "বৈদিকে যুগের লোম টোম" নিবন্ধটি মন দিয়ে পড়বেন। আর আমিও উটি লেখা হলেই আপনেদের জানিয়ে দোবো।
  • pi | ১৫ মার্চ ২০১৭ ০৯:০১375967
  • ঃ)
  • | ১৫ মার্চ ২০১৭ ০৮:৫৯375966
  • অর্থাৎ তখন খাকী চাড্ডী আর গেরুয়া খোপের বাক্সে ঢুকে পড়বেন।
  • সিকি | ১৫ মার্চ ২০১৭ ০৮:৫৭375965
  • উত্তর ভারতে বিশ্বকর্মা দাড়িগোঁফওলা।
  • pi | ১৫ মার্চ ২০১৭ ০৮:৫৪375964
  • যাহোক, পাভেল দাশের গ্রুপে লেখা পোস্টটা এখানেও একটু দিয়ে গেলাম।

    আমরা ভুমিপুত্র তাই বলছি ত্রিপুরায় মানে উত্তরপূর্ব ভারতে যেকোন প্রকল্প দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে আসে, ভারতের রাজধানী যেদিন কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হল, সেদিন পশ্চিমবঙ্গের দু:খের দিন না হলেও আমাদের কালো দিন। এটা বয়স্করা বলেই থাকে। যাই হোক এই ধরুন 4G নেটওয়ার্ক আগরতলায় যখন এসছে ইম্ফালে আসতে পারে নি। এদ্দুর দূরে যাচ্ছি না, আগরতলা থেকে মাত্র ১০০ কিমি দূরে আমার গ্রামে মানে আমি এই মন্তব্য 2G নেটওয়ার্কের ছায়াতলেই লিখছি। এই প্রকল্প ত্রিপুরায় বাস্তবায়িত হবে একটু ধৈরজ রাখতে হবে।স্থানীয় নেতারা এও বলে দিল্লী আর ত্রিপুরা এর থেকে ত্রিপুরা- ব্যাঙ্কক তো কাছেই। আমরা মানসিক ভাবে প্রস্তুত থাকতাম কখন সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষার গাইড বই বাজারে আসবে, সে সময় অনলাইন ক্রয় করার সুযোগও নেই ছিল না। সে সময় ছেলেরা আগরওয়াল বা এস চান্দের বই দু-তিন বার রিভাইস করে নিয়েছে। ত্রিপুরায় আসবে কিন্তু এমন যে একজনের নামে চুলা ও গ্যাস সিলিন্ডার এসছে, কিন্তু সেটা দুজনের মধ্যে যাতে ডাইভার্ট না হয়। সব কিছু আমরা মেনে নিতে জানি, 'নাই মামার ত্তুন কাঁনা মামা ভালা "। গরীব ও পশ্চাৎপদ শ্রেনীর উন্নতিই দেশের উন্নতি, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প স্বাগত তবে আমাদের রাজ্য সরকারের মতো কেন্দ্রের সাথে বোঝাপড়া যুক্ত সরকার চাই। ত্রিপুরার বাম ও কেন্দ্রের এন ডি এ দুজনের মধ্যে সুসম্পর্ক বর্তমান। ত্রিপুরা বাম রাজ্য হয়েও ক্যাশ লেস বাস্তবায়নে দেশে প্রথম ( হাইলাকান্দি জেলা হিসাবে প্রথম)। আর প্রথমে কেন বললাম, দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করাটা বয়স্কদের জবানবন্দি তে কালো দিন, উদাহরণ দিচ্ছি যে এবারের সর্বভারতীয় চিকিৎসা বিজ্ঞান প্রবেশিকা পরীক্ষা, ইংরেজি, বাংলা, তামিল সহ ৮ টি ভারতীয় ভাষায় অনুষ্ঠিত হবে। বাংলা প্রাদেশিক নয় পূর্বভারতীয় প্রধান আঞ্চলিক ভাষা, হিন্দি যেমন টা উত্তরভারতীয় প্রধান আঞ্চলিক ভাষা। যাই হোক বঙ্গ ছাড়াও আসাম,ত্রিপুরায় বাংলা সরকারি ভাষা ও শিক্ষার মাধ্যম। এবার পরীক্ষায় যে বাংলা ভাষা বিভাগের প্রতিনিধি উনি কলকাতার, মানে কলকাতার ৪০ কিমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ। আর ত্রিপুরা বা আসামের খবর জানে না। ত্রিপুরায় সিংহভাগ প্রত্যাশাকারীরা বাংলা মাধ্যমে পরীক্ষায় অবতীর্ণ হবে। প্রথম ঘোষনায় ত্রিপুরাতে পরীক্ষার্থী / পরীক্ষার্থিনী দের মধ্যে এক হতাশা বইতে থাকে, পরীক্ষা দেওয়া যাবে রাজ্যে শুধু ইংরেজীতে বা বাংলাতে তাও কলকাতায় গিয়ে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী দিল্লীতে চিঠি লিখতে থাকলেন, এদিকে ত্রিপুরার বিজেপি'র রাজ্য সভাপতি ও মারাঠি প্রচারক দুজন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সোজাসুজি দিল্লীতে দেখা করেন। কাজেই ত্রিপুরার সরকারি ও অন্যদিক থেকে এই যৌথ প্রচেষ্টা তে আগরতলায় বাংলা মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের ঘোষনা দেওয়া হয়। এবার ছাত্র/ছাত্রী রাই খুশি।হবে কিন্তু পরে সবই হবে বাবুরা বোঝেন না যে বাংলা ভাষা বাঙালির ভাষা,পশ্চিমবঙ্গের কেবল মাত্র ভাষা নয়। ত্রিপুরা কোথায় পশ্চিমবঙ্গই জানে না।(মন্তব্য ডিলিট না করা হউক, ব্যক্তিগত আক্রমণও নয়, কারোর বন্দনাও নয়।)
  • pi | ১৫ মার্চ ২০১৭ ০৮:৫৩375962
  • পিতামহের ছিলো।

    এদিকে এখানে আমি দাড়িওয়ালা কয়েকজন ঠাকুরের পুজো বেশ হতে দেখেচি। রাস্তায় সার সার মূর্তি দেখে প্রথমে ঘাবড়ে গেছিলাম, এ এনারা। গেস করতে পারেন ?
  • S | ১৫ মার্চ ২০১৭ ০৮:৫৩375963
  • আমার আবার কিছুই করতে ইচ্ছে করেনা। বাক্সে ঢুকতে তো এক্দমই ইচ্ছে করেনা। আমার মতন পাবলিকদের জন্য মোদি গম্মেন্ট কোনো স্কীম আনলে আমিও পরের ইলেকশানে খাকি চাড্ডী আর গেরুয়া নামাবলী গায়ে দিয়ে ফুলেই ছাপ দেবো।
  • dd | ১৫ মার্চ ২০১৭ ০৮:৫০375960
  • আরে লোম টোম নিয়ে কথা খুব পোষ্কার করে বলাও মুষ্কিল।

    পিউবিক হেয়ার গ্রীক স্কাল্পচারে সর্বত্রই। কিন্তু বাকী শরীর নির্লোম। তুলনীয় ভারতীয় স্কাল্পচার - সে পুরুষ কি নারী - একেবারেই রোমহীন। মনে করুন না সাঁচী যক্ষিনী বা যতেক ইরোটিক স্কাল্পচার বা হাজার হাজার জৈন মুর্ত্তি।

    ফর দ্যাট ম্যাটার, দাড়ি ই বা কজন বৈদিক ঠাকুরের ছিলো? ইন্দ্রের ছিলো আর অগ্নির ছিলো - দুজনের দাড়ি আবার হরিদ্রা বর্ণের। মানে ব্লন্ড। বোঝো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত